আবোল তাবোলের জন্য দুঃখিত
১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০
অনেক সময় অকারনে মন খারাপ লাগে। কেন লাগে আমরা বুঝতে পারি না। আমাদের সবারই এমন হয়। কারন আমরা মানুষ আর মানুষ হলেই এমন সব অদ্ভুত অনুভুতি এসে ভড় করে। আমরা বানর হলেও হয়তো এই অনুভুতি গুলো থাকত। তাই আমার মাঝে মাঝে সাপ হতে ইচ্ছে করে কারন মনে হয় সাপদের ঐ রকম কিছু মনে হয় না।
আবার মাঝে মাঝে খুব বানর পালতে ইচ্ছে করে। জানতে ইচ্ছে করে ওদের কেমন লাগে মন খরাপ লাগলে বা ভাল লাগলে। কেমন লাগে প্রেমে পড়লে বা কেউ মনে কষ্ট দিলে। বা কেমন লাগে জঙ্গলে ফিরে যাবার জন্য যদি ওরা শহরের চিড়িয়াখানাতে আটকা থাকে।
আমরা বানরের প্রেমে পরতে পারিনা কিন্তুু বানর মানুষের প্রেমে পড়তে পারে।
আজ ফ্রাইডে নাইট! আপনাদের জানিনা ফ্রাইডে নাইট জিনিসটার ব্যপারে কোন আইডিয়া আছে কিনা। আমার মন খরাপটা না পারছি কমাতে না পারছি বন্ধ করতে। আবোল তাবোল বকে যাচ্ছি।
পাশের বাড়ির কুকুরটা অকারনে চেচিয়ে যাচ্ছে। সামনের সবুজ লনে মেইডরা ডগ ওয়াকিং করাচ্ছে, নীল রং এর সুইমিং পুলটাতে বাচ্চারা দাপাদাপি বন্ধ করে বাড়ি ফিরে গেছে আজ কারন বাবা/মা রা আজ রাতে বাইরে যাবে। আজ বাবা / মা দের রাত। কাল সকালে হবে বাচ্চাদের দিন। বাবা / মা রা যতই খরাপ ফিল করুক না কেন সারা রাত জাগবার পর কাল তদের বাচ্চাদের নিয়ে বেরতে হবেই হবে...আউটিং এ। হা হা দারুন মজা পাই ব্যপারটাতে!
আমার বাসায় মেকানিক আসছে এয়ারকন সার্ভিসিং করত এই ভর সন্ধায় । মাত্র ফোন করে বলল তারা অন দা ওয়ে। এরা সারাদিন সময় পায়না। আমি খুব চেষ্টা করছি পোলায়েট থাকবার। অপেক্ষা করছি ব্যস্ত মানুষদের জন্য।
আমার মোবাইল সার্ভিস প্রভাইডর কনট্র্্াক্ট এক্সটেন্ড করাতে ফ্রি কিছু সার্ভিস দিচ্ছিল গত কদিন ধরে, যেমন প্রতি মিনিটে নিউজ এস এম এস করা, লটারির রেজাল্ট এস এম এস করা। দরকারি অদরকারি সব নিউজ পাঠেচ্ছএ আর আমি ওগুলো মুছতে মুছতে বিরক্ত হয়ে আজ ওদের ফোন করে বললাম ফ্রি সার্ভিস বন্ধ করতে দয়া করে। বাস ওরা আমার রিং টোনের মিউজিক পর্যন্ত বন্ধ করে বসে থাকল যার জন্য আমি প্রতি মাসে $২ করে গত তিন বছর ধরে পে করে আসছি। আবার ফোন করে বাললাম ওটা চালু করো।
সব গুলো বিরক্তিকর ব্যপার গুলো যেন আজকেই হবে বলে ঠিক করে আছে। আমি যতই পোলায়েট থাকি না কেন আজ আমার বাজে দিন চলছে কেউ আমার সাথে পোলায়েট হেবেন না বলে ঠিক করেছেন।
তাই আবোল তাবোল বকে আপনাদের ও একটু বিরক্ত করে গেলাম অনেক সময় আবোল তাবোল বকলে মন ভাল হয়ে যায়। সত্ত্যি দুঃখিত (?)!!!!! ইচ্ছে হলে গালি দিয়ে যান নো প্রবলেম!!!
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ঠিক বলেছেন আমি মেয়ে তবে মন খারাপ সহজে হয় না। এখনেো রাত হয়নি কিন্তু সন্ধা ৭ টা। হা হা হা আপনার মজার কথা আমার মন ভাল করে দিচ্ছে!!!!! ধন্যবাদ!!
নিবিড় বলেছেন:
দেশের বাইরে আমার ১ম ক্লাসে একজন প্রফেসর এসেছিলেন সাইকোলজির...।উনি ১মেই জিগেস করলেন কে কোন এনিমেল হতে চাও ?এক এক জন এক একটা বলল........দেন উনি বললেন যে এনিমেল হতে চাওয়াটা নাকি স্বাধীনতা পিয়াসীদের মুক্ট মনের পূর্বলক্ষন...যাই হোক.....আবোল তাবোল হলেও কিন্তু বেশ গূঢ় অর্থ আছে কথাগুলাতে
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নিবিড়। তথ্য গুলো জেনে মজা লাগল। ধন্যবাদ আমার মন ভাল হতে হেল্প করার জন্য!
অনন্ত দিগন্ত বলেছেন:
সবার সব ইচ্ছা সবসময় পূরন হয়না ... এই অপূর্নতাই মানুষকে জানিয়ে দেয় প্রাপ্তির আনন্দ কতটুকু ... তাই আশাহত না হয়ে আশাবাদী হওয়ার চেষ্টা করুন ... ভাল থাকুন।
লেখক বলেছেন: আপনি ঠিক বলেছেন। আশাই ত মানুষকে বাচায়!
নিবিড় বলেছেন:
ওহ এটা বলতে ভুলে গেসিলাম ......আপনার আগের পোস্টে দেখসিলাম মে বি যে আপনি সিঙ্গাপুরে থাকেন ....আমরা একটা আড্ডা মারতেসি .।পারলে জয়েন করেন ......বিস্তারিত Click This Linkআপনার ফিডব্যক জানায়েন আপু
লেখক বলেছেন: আইডিয়া ভাল কিন্তু এক্সপেনসিভ। স্কাইপে এরেন্জ করুন যোগ দেব।
লেখক বলেছেন: ইস কি মাজা আপনাদের শীতকাল টা কি মজা করে এনজয় করছেন, এখানে তো শীত পরে না। মন ভাল হচ্ছে ধীরে ধীরে। আমানার সাথে গল্প করতে ইচ্ছে করছে।
অপ্সরা বলেছেন:
আমারও মন খারাপ হয় মাঝেমাঝে তখন আমি পাখী হতে চাই বা পরী হতে ইচ্ছে করে আরিয়ানা আপু। তুমি অনেক ভালো থেকো।
লেখক বলেছেন: উমমম ভাল থাকবেন অনেক!
লেখক বলেছেন: উমমম তাইত! এটা একটা মজার আইডিয়া! ট্রায় করতে হবে!!
ভাস্কর চৌধুরী বলেছেন:
আপনার আবোল-তাবোল লিখা পড়ে গালি দিয়ে যেথে পারলামনা বলে দুঃখিত।
কারণ আপনার কথাগুলো আমার আমাদের কাছে ভালোলেগে গেছে!
জানেন, আমার যখন মন খারাপ থাকে তথন আমি সবুজের দেশে চলে যাই। সেখানে গিয়ে একটা উঁচু পাহাড়ে উঠে চুপচাপ আকাশের দিকে ছেয়ে থাকি। তখন আস্তে আস্তে মনটা কেনো জানি ভালো হয়ে যায়!
ভালো থাকুন।
লেখক বলেছেন: খুব ভাল স্ট্র্াটেজি! ছোট বেলায় ভাবতে থাকটাম আমি সিন্ডারেলা হয়ে গেছি আর মন ভাল হয়ে যেত।
আট আনা বলেছেন:
এই ঠান্ডার মধ্যে সুইমিং? দক্ষিন গোলার্ধে নাকি আপনি ? অস্ট্রেলিয়া? ফ্রাইডে নাইটে আমি সাধারনত বাজার করতে যাই। কিছু না করে বাসায় বসে থাকার চেয়ে অন্তত ওটা ভাল। লেখক বলেছেন: সিংগাপুর। এখানে কখনও শীত পরে না। সরা বছর গরম আর বৃষ্টি।
যাই হোক.....আবোল তাবোল হলেও কিন্তু বেশ গূঢ় অর্থ আছে কথাগুলাতে ঃ
ভাইজান মারাতক্ক কথা কইছেন ; পশু থিকা আমারা মানুষ হইছি ;
আবার পশু হইতে চাচ্ছি ; চিন্তার বেপার
লেখক বলেছেন: নো চিন্তা কারন আমার মন ভাল হয়ে গেছে অনেক আগেই হা হা হা!
মৈথুনানন্দ বলেছেন:
ছেলে হলেই বুঝবেন বাঁদরামি কেয়া চিজ হ্যায়!
লেখক বলেছেন: উমমম!!!
মৈথুনানন্দ বলেছেন:
লেখা ভাল্লেগেছে জেনে ভাল্লাগলো।বাঁদর পালার কথা শুনে প্রথমটায় থতোমতো খেয়ে গেলেও পরে বেশ মজা পেয়েচি!
তবে মজা আর কই? লেখার শেষটুকু নিশ্চয়ই পড়েছেন...এখানে এক দিন এসে অন্যান্য বোনেদের মতো এই পুঁচকি বোনটাকেও খুঁজে পেয়েছিলাম...ওকে খুউব মিস করি...যদি দোয়ায় বিশ্বাস করেন তা'লে ওর জন্যে যদি করেন...এই অনুরোধটুকু রইল...ও যেন জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হয়...যেন সুস্থ্য নীরোগ হাসিখুশি থাকে সব সময়।
লেখক বলেছেন: আমার এই মুহুর্তের সব দোয়া ওর জন্য রইল।
অচেনা সৈকত বলেছেন:
আরিয়ানা@ তুমি দেখি অনেকের ফেভারিট আপু হয়ে যাচ্ছ। যাই হোক, তুমি তো আর আমার আপু না। আবোল তাবোল ভালো হয়েছে।
লেখক বলেছেন: হা হা হা থ্যক্স!!
আজনবী বলেছেন:
আবোল তাবোল ভাল হয়েছে। আবার মন খারাপ হলে পোষ্ট দিয়েন। মন ভাল করার কিছু টেকনিক আছে, বলে দিব। সমস্যা হলো যখন মন সত্যিই খারাপ হয় তখন এই টেকনিকগুলো প্রায়ই আমরা ভুলে যাই।
লেখক বলেছেন: আমার মন খরাপ হয় খুবই কম হা হা হা!!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















মন ভালো নাই ক্যান? কিচু মনে নিয়েন্না, আপনে কি মেয়ে মানুষ? যতদুর জানি মেয়েদের মন ঘন ঘন খারাপ হয়। একবার এক দেশে আছিলাম। সেইখানে কইত আবহাওয়া আর মেয়েদের মন এই দুইটা যেকোনো সময় খারাপ হইতে পারে।
আমি বিরক্ত হই নাই, আপনেও আমার কথায় রাগ কইরেন্না। আপনের যখনি ইচ্ছা হয় এইখানে আইসা যা খুশি বইলা যায়েন