হাইডি আর আমি ভিয়েতনাম যাচ্ছি হাইডির দুই মেয়ে গ্রেস আর জ্যমাকে নিয়ে। হাইডি গ্রেস আর জ্যমা কে নিয়ে সিংগাপুর হয়ে কেম্বডিয়া যাবে ওখান থেকে ভিয়েতনাম।
আর আমি ওদের সাথে যোগ দেব ভিয়েতনাম ১২ ই জুলাই। আমার ব্যক প্যাকিং করতে যাচ্ছি সমস্ত ভিয়েতনামে।
গত এক সপ্তাহ হাইডি গ্রেস আর জ্যমাকে নিয়ে সিংগাপুর ছিল...আজ সকালে ওরা কেম্বডিয়ার পথে উড়াল দিল।
ওদের নিয়ে আমি আর ক্লিফ গেলাম সিংগাপুর সাইন্স সেন্টার।
গ্রেস ৫ বছর আর জ্যমা ৪ এ পড়ল মাত্র। দুটোই চলমান এন্টারটেইমেন্ট
একজন যদি কিছু করে তো আর রক্ষে নেই সাথে সাথে তা আরেক জনের করা চাই। একজন যদি মুখ ভেংচায় তাহলে অন্যটাও তাই করবে।
সাইন্স সিটি তে ঢোকার মুখেই বিশাল ডাইনোসর দেখে দুটোরই হতবাক অবস্থা।
তবু পাকনা গুলো ছবি তোলার সময় পোজ দিতে ভোলে না।
মজার মজার নানান জিনিস দেখে দুজন অবাক হয় আর খুশিতে লাফাতে থাকে সারা সাইন্স সিটি।
জ্যমা খুবি রোম্যান্টিক টাইপের মেয়ে। হঠাৎ একটা ফুল কোথা থেকে ছিড়ে এনে আমার দিকে বাড়িয়ে দিয়ে হাটু গেড়ে বসে বলল " Disha i am prince charming will you marry me!!!!"
এরপর গেলাম স্নো সিটি তে।
ভেতরে সত্যিকেরের স্নো দিয়ে সাজানো।
আমারা সবাই গরম কাপড় পড়ে -৮º টেম্পারেচারে ঢুকলাম।
টিউবে চড়ে স্নো বোর্ডিং করলাম। প্রচন্ড মজা পেল পিচ্চি দুটে।
আজ সকালে যখন ওদের এয়ার পোর্টে ছাড়তে গেলাম গ্রেস আর জ্যমা কে বললাম " You are now big girls so be good and take care of mummy and i'll see you in Vietnam soon Okay?" পাকনা দুটো মাথা নেড়ে গম্ভির হয়ে কথা দিল ওরা ওদের মায়ের take care করবে।
আমার এই বল্গ আপানাদের সবার বাচ্চাদের জন্য সিংগাপুরের সাইন্স সিটির ছবি গুলো সব ওদের জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

