আমার কিছু কাজ – আমার দেশের নাম রাখবার জন্য !!!!

২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩১

শেয়ারঃ
0 2 0


গত ৪ মাস প্রচন্ড কাজের চাপে একেবারে তলিয়ে গিয়েছিলাম। গত ৩ সপ্তাহ কোন কাজ হাতে নেইনি কিছুদিন রেস্ট করব বলে। ভাবলাম আমার কিছু কাজ আপানদের সাথে শেয়ার করি।

অনেকেই অনেক বার আমার কাজ দেখতে চেয়েছেন। এবার সিংগাপুর এসপ্লানেডের হয়ে কিছু কাজ করলাম। এসপ্লানেড এখানে সরকার চালিত এবং সিংপুরের একমাত্র আর্ট কালচারের কেন্দ্র বিন্দু যেখানে সব ধরনের পারফরমেন্স ও আর্ট ফেস্টিভাল বা আর্ট এক্সজিবিশন করা হয়। হাজার হাজার ট্যুরিস্ট আসেন এখানে পৃথিবীর নানান দেশ থেকে এই সব পারফরমেন্স ও ফেস্টিভালে যোগ দিতে বা দেখতে।

এসপ্লানেড থেকে ডাক এসেছিল আমার এবারের ইন্ডিয়ান আর্ট ফেস্টিভালের প্রমোশনের পুরো কাজটা করে দেবার জন্য। শুনেতো আমার খুশিতে মরে যাবার মত অবস্থা !!!!B-)B-)B-) আমি কোথাকার কোন বাংগালী যাকে কেউ চেনেনা সে কিনা এসপ্লানেডের হয়ে ইন্ডিয়ান আর্ট ফেস্টিভালের পুরো কাজটা করবে !!!! যেখানে প্বথিবী শত শত দেশের মানুষ এসে আমার কাজ দেখবে, ব্রসিয়ার দেখবে !!!! ভাবতেই আমার গা শিন শিন করে উঠল উত্তেজনায় !!!! আর শত শত ঝানু ডিজাইনাররা এখানে কাজ করে!!!! B-)B-)

কাজটা একার পক্ষে খুব বড় ছিল। ভাবছিলাম কি করে ম্যনেজ করব। কাজ শুরু হবে অগাস্ট এ আর শেষ করতে হবে অক্টোবরে। এর মাঝে আবার ঢাকা যাবার প্লান ছিল। সো ভাবলাম যে করেই হোক এই কাজটি আমার করতেই হবে সব কিছু বন্ধ করে হলেও। এটলিস্ট আমার দেশের নামটা রাখতে হবে। সবাই জানবে এক বাংগালীর করা কাজ....ভাবতেই চোখ পানি এসে যায়।

যাই হোক বিসমিল্লাহ বলে কাজ শুরু করলাম। এমনও দিন গেছে যখন একটানা ১৭/১৮ ঘন্টা কাজ করেছি গত তিনটা মাসে একটানা। দেশে যাবার প্লানটা ও বাতিল করতে ইচ্ছে করেনি। এর মাঝে ঢাকা গিয়ে আপনাদের সাথে সময় কাটালাম কিনতু ওখানে গিয়েও কাজ বন্ধ করতে পারিনি। দিনে আমার ক্লাস করতাম বিকেলে ব্লগের আড্ডায় গেছি আর রাতে রুমে বসে কাজ করেছি। ঢাকা থেকে কাজ করে ইন্টারনেটে ইউসেন্ডইট দিয়ে পাঠাতাম সিংগাপুরে প্রতিদিন। অনেকদিন কাজের চাপে আড্ডার আয়োজন করা হলেও যোগদিতে পারবনা বলে কালপুরুষ দা আড্ডা ক্যান্সেল করেছেন। খুবই দুঃখিত অনেককেই সময় দিতে পারিনি বলে। বিশেষ করে জানা'র সাথে কয়েকবার কথা বলে দেখা করতে চেয়েও সময় করে উঠতে পারিনি, নাজনিন আপার সাথে দেখা করার কথা দিয়েও পারলামনা আর শেষ মুহুর্তে পারভিন আপার বাড়ির দাওয়াত ক্যান্সেল করায় সত্যিই লজ্জিত !! আর যাদের ফোন ব্যাক করার কথা দিয়ে রাখতে পারিনি আশ করি আপনারা সবাই আমার অপারগতাকে ক্ষমার চোখে দেখবেন।

এবার আমার কাজের প্রসংগে আসি। এসপ্লানেডে গিয়ে আমার কাজ গুলোর ছবি তুলে এনেছিলাম। ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করছি। সাইজ বোঝাবের জন্য কোন কোন কাজের ছবি দুটো করে, ক্লোজ ভিউ ও ওয়াইড ভিউ। এনজয় দ্যা শো ......;)

এই সেই এসপ্লানেড – থিয়েটার অন দ্যা বে ......


যেখানে দিনে বা রাতে যখনই যাবেন সব সময় ট্যুরিস্টের ভির।




সামনে আসলেই রাস্তা থেকে চোখে পড়বে আমার ডিজাইন করা বিগ ওয়াল ব্যনার বুকে নিয়ে সগর্বে দাড়িয়ে আছে এসপ্লানেড! জানান দিচ্ছে ইন্ডিয়ান আর্ট ফেস্টিভাল চলছে!!!!


যেখানে শত শত মানুষ ভির করে আমার করা ইন্ডিয়ান আর্ট ফেস্টিভালের প্রোগ্রামের প্রোমো দেখছে।


মেইন রাস্তার গা ঘেসে দাড়িয়ে আছে আমার করা কমলা রং এর ১ম স্লিম কোর্ট ব্যনারটি, এখানকার নামি দামি অন্য ডিজাইনারদের করা অন্য ফেস্টিভালের কাজের পাশে। ভাবতেই আমার গা হিম হয়ে আসে !!!!B-)B-)B-)


রাতের আধারে তার রুপ বলায়.....


এসপ্লানেডে ঢুকতে প্রথমে পরে গ্লাস ডোর। যাখানে আমার ডিজাইন করা গ্লাস ডোর স্টিকার যাবাইকে স্বাগতম জানাচ্ছে।


আবার এক্সিটেও আপনি পাবেন বিদায় জানিয়ে ফেস্টিভালের শেষ ছোয়া টুকু দিতে গ্লাস ডোর ষ্টিকারটি....


ভেতরে পা দিতেই ফ্লোর স্টিকার আপনাকে মনে করিয়ে দেবে কোন ফেস্টিভাল চলছে আর সেখানেই পাবেন আমার ডিজাইন করা ফ্লোর স্টিকার....


পথ চলতে বা এস্কেলেটর থেকে নামতেই আপনাকে স্বাগত জানাবে আরো দু ধরনের ফ্লোর স্টিকার...




যা আপনাদের মনে করিয়া দেবে এশুধু মিউজিক নয় নাচ, নাটক আর কৌতুকে ভরা ফিস্টিভাল!!


কনকোর্সে পা দিতেই চোখে পড়বে ফেস্টিভালের বিশাল গেট আপনার জন্য অপেক্ষারত।


আর তার পাশেই পাবেন ফেস্টিভাল ক্যলেন্ডার জানবার জন্য কবে, কখন, কোথায়, কোন প্রোগ্রামটি আছে। ;);)


গেটের নিচে ডানে সবুজ রং এর আমার ডিজাইন করা "সুর সাঙ্গম" এর প্রোগ্রাম ইনফরমেশন সিনঙ্গল পোস্টার টি পাবেন প্রোগ্রামটির বিষয়ে বিস্তারিত জানবার জন্য।

এদের পাশ কাটিয়ে একটু এগোলেই দেখতে পাবেন সারি সারি পোস্টার দাড়িয়ে আছে বিভিন্ন প্রোগ্রামের ইনফরমেশন নিয়ে। আমার ডিজাইন করা পোস্টার গুলো বাম থেকে প্রথম ৪ টি এবং ডান থেকে প্রথম ২ টি।



এখানে ডান থেকে ১ম, ৩য়, ৬ষ্ঠ, ৭ম।


ডান থেকে ১ম,২য় ও ৪থ।


এস্কেলেটর দিয়ে নামতে গিয়ে চোখে পরবে আরো কিছু পোস্টার ....বাম থেকে ১ম, ২য়, ৪থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম।

নিচে নেমে আবারও চোখে পরবে কিছু পোস্টার নানান প্রোগ্রামের।



আমার করা বাম থেকে ১ম, ২য়, ৪থ।


এখানে দুই পাশের দুটো পোস্টার আমার করা।


শেল্ভে অন্য প্রোগ্রামের ফ্লায়ার, ব্রসিওরের সাথে আমার ডিজাইন করা কমলা রং এর ইন্ডিয়ান আর্ট ফেস্টিভালের ব্রসিওর পাবেন বামে প্রথম সারিতে,

আর ডানে পাবেন "হ্যমলেট" এর জন্য করা ফ্লায়ার প্রথম সাড়ির প্রথম হলদে রং এর ফ্লায়ারটি।

এপ্লানেডের ভেতরের বড় ওয়ালে চোখ পরবে বিশাল ব্যনারটির দিকে যদি দোতলা থেকে ভতরের দিকে তাকান বা

ভেতরের চক টায় পা দেন।


অবশ্য ভেতরেও পাবেন একই ধরনের আরেকটা পোস্টার....




ভেতরের দেয়ালে আরেক বার চোখ পরবে ফেস্টিভাল ক্যলেন্ডারটি যাদি

আবারও ওতে চোখ বোলাতে চান সময় সুচি আর প্রোগ্রাম জানবার জন্য।

কাছে গিয়ে ভাল করে দেখুন কোন প্রোগ্রাম মিস করছেন কিনা।


নদির পাড়ে ফ্রি প্রোগ্রামের স্টেজ। আর তারই পাশে পোস্টার টি জানান দিচ্ছে কি কি

ফ্রি প্রোগ্রাম আপনি দেখবেন এখানে সময় ও তারিখ সহ আমার এই পোস্টার টিতে। আহা কোনটাই মিস করতে ইচ্ছে করেনা....সাবাই যে ইন্ডিয়ার নামি দামি আর্টিস্ট !!!!! :((:((:((


প্রচন্ড ব্ৃষ্টিতেও মানুষ গেছে প্রোগ্রাম দেখতে। আহা ব্্ষ্টির জন্য চকের মাঝে মেঝেতে আমার করা কমলা বিশাল ফ্লোর স্টিকারটা দেখতে মিস করবেন না কিন্তু। ঐ যে আবছায়া কমলা রং এর স্টিকার টি মেঝেতে দেখা যাচ্ছে কিন্তু একটু একটু !!!!;);)

পেছেনের বড় দেয়ালে আবারও পাবেন আরেকটি বিশাল পোস্টার আর্টিস্টদের ছবি দিয়ে যারা পারফরম করছেন এতে।

যদি মিস করে যান ভাববেন না বাস থেকেও দেখতে পাবেন পোস্টার টি এত বড়।

সাথেই তো লাগোয়া বাস স্টপ। বাসের অপেক্ষায় যখন বসে, এর মাঝে পোস্টার টির দিকে তাকিয়ে কিছুটা সময় পার করতে পারবেন। :)

প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার সময় চোখে পড়বে পানির উপর চমৎকার আলোর খেলা এসপ্লানেডের সামনের দিকটায়।


এই সব মিলিয়ে আমার করা প্রথম কাজ এসপ্লানেডের জন্য !!!!! চমৎকার অভিঙ্গতাটি আপনাদের সাথে শেয়ার করলাম .... আমার দেশের জন্য করা সামান্য কিছু কাজ !!!!

 

সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: হুমম..ভালো লাগলো.. ধন্যবাদ..
২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: কেমন আছেন? অনেক ধন্যবাদ পড়বার জন্য।

২. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪০
ভাঙ্গন বলেছেন: শেয়ার করেছেন সেজন্য ধন্যবাদ।
অবশ্যই আপনার জন্য গর্ব করা যেতে পারে।
২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য !!!

৩. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩
গোল্ডেন বাংলাদেশ বলেছেন: আপনি দেশের জন্য কিছু করবেন এটা তো গৌরবের বিষয়।এর জন্য আপনাকে ধন্যবাদ ।আমাদের সম্পর্কে জানতে ক্লিক করুন...
http://www.goldenbangladesh.com/
২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ লিংকটির জন্য, কিন্তু কেন দিয়েছেন বুঝলাম না। খবর পড়বার জন্য?

২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ !!!

৫. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬
কালপুরুষ বলেছেন: একরাশ অভিনন্দন তোমার নান্দনিক কাজের জন্য।

ভাল থেকো। শুভকামনা রইলো। আরো সমৃদ্ধ হও।
২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। কেমন আছেন? এই সেই কাজ যার জন্য আপনাদের অনকটা সময় দিতে পারিনি। খুবই দুঃখিত !!!

৬. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৭
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: কংগ্র্যাটস।

ডোর স্টিকারটা খুব পছন্দ হইছে :)
২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ !!

৭. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫১
সিরাজ বলেছেন: আপনি কি কলকাতার ....
২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০০

লেখক বলেছেন: আমি বাংলাদেশের।

৮. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫২
প্রচেত্য বলেছেন: খুব ভালো লাগলো পোষ্টটি
২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: অসংক্ষ ধন্যবাদ !!

২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ!!!

২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!!

১১. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক বেশি ভাল লাগল আপু.....

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সামনে এসব তথ্য তুলে ধরার জন্য।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ পরবার জন্য। ভাল থাকবেন!

১২. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৮
সহেলী বলেছেন: তোমার জন্য গর্ব হচ্ছে আরিয়ানা ।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: কেমন আছেন? অনেক দিন পর !!! অনেক ধন্যবাদ পড়বার জন্য!!

১৩. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৪
বলাক০৪ বলেছেন: দারুণ। আপনার গর্ব আমরা শেয়ার করছি গর্বের সাথেই।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: অসংক্ষ ধন্যবাদ তার জন্য !!

১৪. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৪
তাজা কলম বলেছেন:
একজন বাংলাদেশী বাংগালী হিসেবে আপনাকে নিয়ে গর্ব বোধ করছি।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: আমিও বাংলাদেশী বাংগালী !!! ধন্যবাদ !!

১৫. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৫
নাজমুল আহমেদ বলেছেন: এত্ত দারুন কাজ ভালো না লেগে কি পারে।।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: তাই অনেক ধন্যবাদ কমপ্লিমেন্টের জন্য !!

১৬. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: অনেক অনেক অনেক সুন্দর কাজ। অভাবনীয়। আপনি আকাশ ছুঁয়েই থাকুন সবসময়: এই শুভকামনা।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন: হা হা হা আকাশ ছোবার সামান্য চেষ্টা মাত্র !!!

১৭. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৮
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: চমৎকার কাজ আপনার। খুব ভালো লাগলো শুনে যে সব সময়ে দেশের কথা মনে রেখে কাজটা করেছেন।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১১

লেখক বলেছেন: কাজটা খুব বড় ছিল একা করার জন্য, কিন্তু সত্যি বলতে কি দেশের নাম হবে এই সযোগটা ছাড়তে ইচ্ছে করেনি।

১৮. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৩
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
++
+++
++++
+++++
++++++
++++++++++++++++++++++++অসাধারণ।
শুভকামনা রইলো।



ভালো থাকুন।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ !!!

১৯. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৩
অমাবশ্যার চাঁদ বলেছেন: চমৎকার!!! শুভকামনা রইল +++
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: কেমন আছে? অনক দিন পরে দেখলাম !!!

২০. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৪
'লেনিন' বলেছেন: অসাধারণ এবং অনেক অনেক অভিনন্দন :)
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: অসংক্ষ ধন্যবাদ !!!! :)

২১. ২৪ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯
ফিরোজ-২ বলেছেন: শেয়ার করেছেন সেজন্য ধন্যবাদ।
অবশ্যই আপনার জন্য গর্ব করা যেতে পারে।

অসাধারণ এবং অনেক অনেক অভিনন্দন
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ পড়বার জন্যও!!

২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ !!!

২৩. ২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৮
ইচ্ছে বলেছেন: অনেক দিন পর আপনার লেখা দেখলাম

খাজ গুলো খুবই সুন্দর হয়ছে
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: উমমম অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য। সময়ের অভাব অনেক ছিল। এখন কিছু দিন ফ্রি !!!!

২৪. ২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১০
ফয়সালরকস বলেছেন:
আর্ট এন্ড কালচার আমার বহু শখের একটা সাবজেক্ট ছিল। কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর!

আমি যখন রবীন্দ্র সরোবরে আপনার সঙ্গে করমর্দন করছিলাম তখন তিলমাত্র ধারনা করতে পারিনি আপনার প্রতিভার ব্যাপারে! অনেক প্রশ্ন ছিল মনে তখন কিন্তু সময় অভাবে করতে পারিনি।

যখন ছবিগুলো দেখছিলাম আমার হৃদয়টা মোচড় খাচ্ছিল আর ভাবছিলাম এতটা সৌভাগ্যবান আমি নই যে সিংগাপুরে গিয়ে আপনার ক্রিয়েশন দেখতে পারবো। সৃষ্টিগুলো অনেক আপন আপন লাগছিল।

আমার অনেক পয়সা নেই...কিন্তু আপনাকে দিয়ে অনেক কিছু করাতে মন চাইলো হঠাৎ করে। (ব্লগার হিসেবে একটা স্পর্ধা করলাম আর কি! খালি এই কমেন্টে আপনার কাজের যথার্থ মূল্যায়ন কখনই সম্ভব নয়।)

দোয়া করি, আপনি ফিরে আসুন...দেশের জন্য কিছু করে সবাইকে তাক লাগিয়ে দিন! আর আমরাও আপনার কাজগুলো সামনে থেকে দেখতে পারবো।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !!!! দেশের মানুষের তাক লাগেনা কোন কিছুতেই কর্ম ক্ষেত্রে হা হা হা কোন মুল্যায়ন হয়না ভাল কাজের। শুধু রেশা রেশি সব জায়গায় !!! ভাল লাগেনা ঐ সব পরিবেশ। দুঃখিত কথাটা বলার জন্য কিন্ত দেশে কাজ করতে গিয়ে এই অভিঙ্গতা !!!

২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: আড্ডায় আসেন নাই কেন? মাইনাস !!!

২৬. ২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮
চিটি (হামিদা রহমান) বলেছেন:


খুব চমৎকার কাজ। আপনাকে নিয়ে গর্ব বোধ করছি।

অনেক ভালো থাকুন।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন। অনেক ধন্যবাদ !!!

২৭. ২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫
কৌশিক বলেছেন: না! এইবার একটা প্লাস দিয়া দি।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: হা হা হা অনেক ধন্যবাদ !!!

২৮. ২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬
স্পেলবাইন্ডার বলেছেন: খুবই চমৎকার!
আমার স্বপ্নের পেশা /:)
আপনাকে খুব হিংসে হচ্ছে B:-/
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: স্বপ্ন সত্যি করার দায়িত্য কিন্ত আপনার নিজেরই।

২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: থ্যংক্স!!!! :)

৩০. ২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬
আইরিন সুলতানা বলেছেন: ওয়াও ! দারুণ ডিজাইন আর রঙের ছড়াছড়ি ! :)

ভবিষ্যতে আরো আরো এমন কাজ হোক, সেই শুভকামনাই করছি।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। উমম ইন্ডিয়া মানেই ত রং !!!

২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পরার জন্য !!

৩২. ২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪০
ঘাসফুল বলেছেন: বিশাল কাজ... চমৎকার!
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন !!!

৩৩. ২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৬
পারভেজ বলেছেন: নিঃসন্দেহে কাজটা বিশাল ছিল! টানা চার মাস একলা খেটে এই কাজ করাটা আসলেই অনেক প্রশংসনীয়। সবগুলি কাজের ভেতর একটা রিদম আছে। কালো ব্যাকগ্রাউন্ডে করা পোস্টারগুলি আর ফ্রি প্রোগ্রামের জন্য করা পোস্টারটা বেশী ভালো লেগেছে।
এমন একটা পেশায় থাকতে পারাটা মন্দ নয় :)
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ পারভেজ কেমন আছেন?

৩৪. ২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০১
জনৈক আরাফাত বলেছেন: সময় নিয়ে দেখলাম। আসলেই সুন্দর। :)
২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সময় দেবার জন্য !! ভাল থাকবেন ।

২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ!!

৩৬. ২৪ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
পুরাতন বলেছেন: অনেক সুন্দর ....অনেক ভালো লাগলো :)
২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ দেখবার জন্য !!

৩৭. ২৪ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
শাকালাকা বুম বলেছেন: অন্যরকম ভাল লাগল।

লিখাটা পড়তে পড়তে আমার ও গা হিম হয়ে আসে !!!

এইধরনের একটি আন্তর্জাতিক অম্গনের ফ্যাস্টিভ্যালে আমারই দেশের একজনের এত ভালো কাজ দেখে গর্ব হচ্ছে।

সত্যিই অসাধারণ কাজ করেছেন।

শেয়ার করার জন্য ধন্যবাদ
২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:০৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সময় নিয়ে দেখবার জন্য !! ভাল থাকবেন !

৩৮. ২৪ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
জানা বলেছেন:

অভিনন্দন আরিয়ানা,

খুবই আনন্দের আর গৌরবের কথা, এত বড় কাজ আপনি নিপুণহাতে করেছেন। আপনার কাজের দারুণ সব ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

এ,দেশের সুনাম বিশ্বময় হোক আর আপনার মত অসংখ্য গুনী সন্তানের মা-বাবার গৌরবে মাথা উঁচু থাকুক এদেশে, বিশ্বজুড়ে। আপনার ভালবাসা, প্রচেষ্টা এবং সাফল্য অটুট থাকুক।

আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালবাসা আর শুভকামনা জানবেন।

একদিন দেখা হবে নিশ্চয়ই। পৃথিবী আসলে তত বড় নয়, যত বড় মানুষের ভালবাসা। ভাল থাকবেন সবসময়।
২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:১২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আমার কাজ দেখতে আসবার জন্য ও শুভ কামনার জন্য। কেমন আছেন? খুবই দুঃখিত দেখা করতে পারলাম না বলে। শেষের কটা দিন খুব দৌড়ের উপর কেটেছে।

নেক্সট টাইম মিস করব না নিশ্চই। আশাকরি আপনার ফ্যামিলিতে সবাই এখন ভাল আছেন। অনেক শুভেচ্ছা আপনাকেও। ভাল থাকবেন।

২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:১২

লেখক বলেছেন: জেনেও ভাল লাগলো !!!!

৪০. ২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৯
র হাসান বলেছেন: প্রাফিক্স ভালো হইছে। :)
২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ !!!

২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:১৩

লেখক বলেছেন: থ্যাংক্সক্সক্সক্সক্সক্স!!!!

৪২. ২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:২১
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: "জন্ম আমার ধন্য হল মাগো।"

অনেক অনেক অভিনন্দন। খুব ভালো লাগছে। আপনার পোস্ট এ দু-লাইন মন্তব্য লিখতে পেরে গর্বিত। ভালো থাকবেন। দেশ এগিয়ে যাক আরও, আপনাদের ডানায় ভর করে।
২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পরবার ও দেখবার জন্য। আপনিও ভাল থাকবেন !!!

৪৩. ২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৩৯
ক্যামেরাম্যান বলেছেন: কাজগুলো দেখে ভাল লাগলো। তোমার ব্যস্ততা কিছুটা কমলো তাহলে ! তোমার আর ক্লিফের জন্য রইলো অনেক শুভেচ্ছা।
২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!!! জানুয়ারি পর্যন্ত ফ্রী থাকবার সম্ভবনা আছে। আপনি কেমন আছেন?

৪৪. ২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:২০
কালপুরুষ বলেছেন: শুভ সকাল। তোমার বাড়ী ঘুরে গেলাম। ভাল আছি।
২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা !! আপনার বাড়ীর ঝড় থেমেছে? ;)

৪৫. ২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩০
আবু সালেহ বলেছেন: খুবই চমৎকার কাজ....ভালো থাকুন......
২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ !!!

৪৬. ২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩৮
মে ঘ দূ ত বলেছেন: বাহ্‌। সবতো মারহাবা টাইপের সুন্দর!
২৫ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দেখবার জন্য। ভাল থাকবেন !

৪৭. ২৫ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০
জেরী বলেছেন: বিশাল কাজ।


আরিয়ানা কেমন আছে?
২৫ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: তাই !! ধন্যবাদ !! আরিয়ানা ভাল আছে :) জেরী কেমন আছে? ;)

৪৮. ২৫ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৫
মুনীর উদ্দীন শামীম বলেছেন: বিলম্বিত অভিনন্দন!!!
কেমন আছেন?
২৫ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ !! ভাল আছি !! আপনি কেমন আছেন?

৪৯. ২৫ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৪
বড় বিলাই বলেছেন: খুব সুন্দর লাগল। বিশেষ করে ডোর স্টিকার আর ফ্লোরের কাজগুলো।
২৫ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দেখবার জন্য !!

৫০. ২৫ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৫
গোঁপা বলেছেন: গুণধর দিদি আমার ।

ভাল লাগলো ।
২৫ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: দাদার শুভকামনায় !!!

৫১. ২৫ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৭
মুহিব বলেছেন: আমরা গর্বিত যে এই ডিজাইনারকে আমরা চিনি, কোন এক বিকেলে এক সাথে অনেকেই তার সাথে চা খেয়েছে।
২৬ শে নভেম্বর, ২০০৯ সকাল ৭:২০

লেখক বলেছেন: উমমম অনেক ধন্যবাদ :)

৫২. ২৬ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৭
লিপ্‌না বলেছেন: ওয়াও!!! আমি ভীষনভাবে impressed!!!! চমতকার হয়েছে আপনার কাজগুলো!
আমি খুবই গর্বিত feel করছি আপনার জন্য এবং এভাবে আমাদের দেশের সুনাম বয়ে আনার জন্য!
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ !!!! ভাল থাকুন !!

৫৩. ২৬ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৫
ত্রিশোনকু বলেছেন: এত বিশাল একটা আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারার জন্যে অভিনন্দন।
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা !!

৫৪. ২৬ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৮
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ঝানু ডিজাইনার Who can alter the World.

বড় জায়গায় কাজ শিখলে আর বড় জায়গায় কাজ করলে তার পরিণতি যে কি হয় তা আপনার কাজ দেখে বোঝা যায়।

কোথায় কাজ শিখেছেন, খুব জানতে ইচ্ছা করছে।

আমাদের ডিজাইনারদের জন্য কিছু টিপস দিতে পারেন।

সেইদিন আড্ডাতে তো ৪ জন ডিজাইনারের সাথে কথা হলো, কোথায় তারা?? তাদের ঘুমানোর সময় হলো নাকি??
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: আমি কোথাও কাজ শিখিনি, আমার পয়সা ছিল না কাজ শেখার ফি এর জন্য। আমি নিজে নিজে শিখেছি আর আমার বন্ধুরাও কিছু সাহায্য করেছেন অনেক সময় সফ্টওয়ার শিখতে। তবে বড় বড় জায়গাতে কাজ করার সৌভাগ্য হয়েছে। অনেক ধন্যবাদ পড়ার জন্য ও দেখার জন্য।

৫৫. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪
লীনা দিলরূবা বলেছেন: আমাদের আরিয়ানা এত গুণী মেয়ে তা তো জানতামনা:)

অনেক অভিনন্দন, কাজগুলো খুব সুন্দর হয়েছে। অনেক শুভকামনা।
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!!!!

৫৬. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩
সাইলেন্স অভ দ্যা ল্যাম্বস বলেছেন: হ্যাট খুলে অভিনন্দন জানাচ্ছি। আপনারাই আমাদের দেশের সত্যিকারের অ্যাম্বাসেডার।
৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৭:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তভে আমি অ্যাম্বাসেডারের দলে নই। আমি আমার মত চলি ও চিন্তা করি :)

৫৭. ২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:২৬
অগ্নিকন্যা বলেছেন: সত্যিকারের গুণী এবং সৌভাগ্যবতী .............খুব ভালো লাগল আপনার কাজ।
৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৭:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য দেখার জন্য ! ভাল থাকবেন !!

৫৮. ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৮
চেনামুখ বলেছেন: আপনি লেখার যোগ্যতা রাখেন সুতরাং আমাদের জন্য একটু লেখালিখি করেন,এরকম আরও সুন্দর বিষয় ফুটেউঠুক আপনার মাধ্যমে এমন কামনা করি।
৩০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!!!

৫৯. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:১৯
রুমমা বলেছেন: দারুন দারুন সব কাজ আর কি বলব।এত্ত সুন্দর বলার মত ভাষা নাই।কয়টা পোস্টার করেছ আপু?অনেক মনে হচ্ছে।ইস আমি যদি থাকতে পারতাম কাজগুলো করার সময় তোমার পাশে!!!
০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৪

লেখক বলেছেন: ২৩ রকমের পোস্টার আর কিছু ব্যানার। ব্রোসিয়র আর কিছু ফ্লায়ার। আমার ওয়েব সাইডে পি ডি এফ সেকশনে গেলে কিছু কাজ পাবে http://www.andbeyondonline.com :) Take care !!!!

৬০. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
অচেনা সৈকত বলেছেন: অসাধারণ সুন্দর কাজ।
০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: উমম অনেক থ্যাংক্স!! বাড়ির সবাই কে জানাস!! তোরা কেমন আছিস?

৬১. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৭
তারার হাসি বলেছেন:
খুব ভাল লেগেছে, আপনার কাজ এবং পরিবেশনা। অনেক কষ্ট করেছেন এবং ফলও পেয়েছেন। আপনার সাথে সাথে আমাদেরও খুব ভাল লাগছে।
০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দেখবার ও পড়বার জন্য !!

৬২. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৬
মনপুরা বলেছেন: অনেক ভাল লাগল দৃষ্টিনন্দন কাজগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ দেখবার জন্য। এখনও কি মাদারীপুরে থাকছেন? ভাল থাকুন।

০৩ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ দেখবার জন্য। এখনও কি মাদারীপুরে থাকছেন? ভাল থাকুন।

৬৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৪
নম্রতা বলেছেন: আমাদের গর্ব আরিয়ানা ! তুমি অন্যন্যা !
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: হা হা হা গর্ব নয় তবে চেষ্টা আকাশ ছোবার আর সবাইকে তার স্বাদ দেবার। কেমন আছ?

৬৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২১
লুদ্ধক বলেছেন: সত্যিই গরবিত হলাম... এমন একটা ইভেন্টের প্রমোতে একজন বাংলাদেশীকে দেখে...।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ !!

৬৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৭
ইশতে আশিক বলেছেন: আমরা আপনার কাছে কৃতজ্ঞ্ থাকব।
চালিয়ে যান।
এরকম আর ভাল কিছু উপহার চাই আমরা।
আপনি আমার দেশের নাম রক্ষা করছেন
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়বার ও দেখবার জন্য !!

০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ !! ভাল থাকবেন !!

৬৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩
আনিকা শাহ বলেছেন: অনেক অভিনন্দন... চমৎকার লাগল আপনার কাজ। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন। :)
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: আপনিও ভাল থাকবেন !!

৬৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৭
সখ্য বলেছেন: উফ!! ক্রিয়েটিভ...ক্রিয়েটিভ...ক্রিয়েটিভ...!!
একদম ভাল্লাগলোনা ...অনেকগুলো মাইনাস !! এত্তো ক্রিয়েটিভ হতে কে বলেছে আপনাকে...!! ভীষন ঈর্ষা হচ্ছে....এত্ত কালারফুল!! দারূন!!
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ এত্ত গুলো মাইনাসের জন্য :) ভাল থাকবেন !!

৬৯. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৫
ভোরের তারা বলেছেন: কনগ্র্যাচুলেশন! চমৎকার সব অনবদ্য কাজ। বিশেষ করে ডোর স্টিকারটাতো জোস হয়েছে!
সাফল্যের আরো আরো সোনালী পালক আপনার মুকুটে যুক্ত হোক- এই প্রার্থনা রইল।
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !! ভাল থাকবেন !!

০৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ !!!

০৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: হা হা হা বাকরুদ্ধ হবার মত কিছু না তবে কিছু একটা করার প্রচেষ্টা !!

৭২. ১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৫
সুবিদ্ বলেছেন: বাহ!! দারুণ......শুভকামনা
১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!!

৭৩. ১০ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
মেহবুবা বলেছেন: তুমি দেখছি অনেক গুনী মেয়ে ।
দেশের মুখ উজ্জল করছো ।
বিধাতা তোমার মঙ্গল করুক ।


( সময় পেলে আমার একটা পোষ্ট " একটা শিউলী ফুলের গাছ ছিল এখানে , এখন নেই " পড়ে দেখো । ইচ্ছে করে লিঙ্ক দিলাম না । )
১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: নিশ্চই, অনেক ধন্যবাদ।

৭৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩২
নীরজন বলেছেন: গর্ব হচ্ছে..........
১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ!!

৭৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯
বিলাল বলেছেন: আমি গর্বিত না, গর্ব করা ভালো না, তাই আমি আপনার জন্য বেশ আনন্দিত। আপনি দীর্ঘজীবি হোন। দেশের সুনাম বয়ে আনুন।

আরেকটা কৌতুহল চুপি চুপি-------ইনকামটা কেমন? অনেক মেধা আর পরিশ্রমের ব্যাপার।
তাই জানতে চাইলাম।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! ইনকাম এই কাজটাতে খুব একটা ভাল ছিল না কারন এসপ্লানেড সরকারি সংস্থা। আর সরকারি সংস্থা গুলো খুব বেশী ব্যয় করে না কোন কিছুর পেছনে জানেনতো, সব দেশেই একি নিয়ম :)

৭৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৯
মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: ভাই, আপনি তো সাংঘাতিক কাজের লোক।
একবার আপনাকে লিখেছিলাম-আপনার কাছ থেকে কাজ শিখতে চাই।
আপনি এড়িয়ে গিয়েছিলেন।
গ্রাফিক ডিজাইন নিয়ে আমার সামান্য আগ্রহ আর কিছু অভিজ্ঞতা সঞ্চয়ে আছে। যদি কিছু মনে না করেন, আমার ব্লগে আমন্ত্রিত হয়ে মেইল করতে পারেন। অভিজ্ঞতার বিনিময় তো করা যাবে!!!!!!!!!!!
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৫

লেখক বলেছেন: অনলাইনে কি করে কাজ শেখাতে হয় আমার জানা নেই। নিশ্চই আপনার ব্লগে যাবো। ধন্যবাদ!

৭৭. ২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮
সামিউর বলেছেন: খুবই সুন্দর। ;) ;)
৭৮. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৫
মাহমূদ হাসান বলেছেন: আপনার প্রতিটি পোস্টই অসাধারণ।
প্রতিটি পোস্ট থেকেই অনেক অজানাকে জানছি।
অনেক অদেখাকে দেখছি।
হ্যাপী ব্লগিং সিস্টার!
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: পড়বার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৭৯. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৬
মাহমূদ হাসান বলেছেন: কীভাবে করলেন ডিজাইনগুলো, আমার মাথা does not work.
৮০. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১০
আশিক হাসান বলেছেন: কমলার আর হলুদের সংমিশ্রনে ফুটে উঠেছে তারুন্যর উজ্জলতা আর তারুন্যর রং সব বয়সের মানুষের প্রিয় একটি বিষয় । বাংলাদেশীর কাজে আরেকজন বাংলাদেশী হিসেবে গর্ব বোধ করছি ।

শুধু রেশা রেশি সব জায়গায় !!! ভাল লাগেনা ঐ সব পরিবেশ।

এই পরিবেশ ঠিক করার দায়িত্ব তাদেরই যারা তারুন্যর উজ্জলতা সবার মাঝে ছড়িয়ে দিতে চায় । তাই পিছিয়ে নয় বরং এগিয়ে আসুন এই পরিবেশকে বদলে দিন এবং এই পরিবেশ বদলাবেই ।
ধুয়ে মুছে যাক সব গ্লানি এগিয়ে চলি সবাই সামনের দিকে সব তুচ্ছতাকে গৌণ করে ।
সবশেষে আপনার সাফল্য কামনায়.....।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৮১. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫১
ফেরারী পাখি বলেছেন: অভিনন্দন আরিয়ানা। আপনি আসলেই দেশের গর্ব। ভালো লাগলো আপনার সব গুলো কাজ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: অসংক্ষ ধন্যবাদ।

৮২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০২
আহমেদ চঞ্চল বলেছেন: আপনার প্রতিটি কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম । খুব ভালো লাগলো।আপনার কাজের প্রশংসা করার কোন যোগ্যতা আমার নেই । তারপর-ও বলি----

১.আপনার কালার সাইকোলজি সো ওয়েল।
২.আপনার প্রতিটি কাজে দেশের নিজস্ব সংস্কুতির একটা পরশ আছে।

আপনার সমৃদ্ধি কামনা করি।।।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৮৩. ০১ লা মার্চ, ২০১০ রাত ১:৪৬
এরশাদ বাদশা বলেছেন: গর্ব করার মতো আর একটি উপলক্ষ্য....আর একজন মানুষ। ভালো থাকবেন।
০১ লা মার্চ, ২০১০ সকাল ৭:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ!!

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: :) ধন্যবাদ!!

৮৫. ০৬ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
ম দ ন বলেছেন: সবার মন্তব্য পড়ে দেখা গেল সবাই আপনার সুনাম করেছে। কিন্তু আমি বলি অন্য কিছু





































ফাটাফাটি কাজ করেছেন------ :) :)

ধন্যবাদ আপনাকে....

ভাল থাকবেন....
০৬ ই মে, ২০১০ রাত ৮:১২

লেখক বলেছেন: :-B B:-) :D

৮৬. ১৬ ই মে, ২০১০ রাত ৮:২২
লুৎফুরমুকুল বলেছেন: অনেক অজানা জানা গেল। দেশের নাম উজ্জ্বল করুন। আপনাকে অনেক প্রীতি B-)
১৬ ই মে, ২০১০ রাত ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়বার জন্য।

২৪ শে জুন, ২০১০ সকাল ৭:১৭

লেখক বলেছেন: :) ধন্যবাদ।

৮৮. ২৬ শে জুন, ২০১০ বিকাল ৪:৪২
পারভীন রহমান বলেছেন: আরিয়ানা....আশা করছি অস্ট্রেলিয়া গিয়েও তোমার প্রতিভা দিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে। অনেক অনেক শুভ কামনা রইলো।
২৯ শে জুন, ২০১০ ভোর ৬:৫১

লেখক বলেছেন: :) অনেক ধন্যবাদ পারভীন আপা। কেমন আছেন?

৮৯. ১৪ ই জুলাই, ২০১০ সকাল ১১:৪১
জাহিদ আহমেদ বলেছেন: আপনাকে আমাদের দরকার। রাশিয়াতে ও আমরা দেশের জন্য কাজ করি। আমাদের ওয়েব সাইট http://www.banglarussia.narod.ru ।আমরা রাশিয়াতে একমাত্র বাংলাদেশী এন জি ও।
১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:১০

লেখক বলেছেন: খুবই খুশি হব যদি আপনাদের সাথে কাজ করতে পারি। ইন্টারনেটের যুগে দুরত্ব কোন ব্যপার নয়। ধন্যবাদ। :)

৯০. ১৭ ই আগস্ট, ২০১০ রাত ৮:১৩
ব্লগার কমল বলেছেন: আপনি অনেক ভালো কাজ করেছেন। অনেক শিক্ষিত ডিজাইনাররাও এমন সুযোগ ও কাজ করতে পারে না!
ভালো কাজের জন্য অভিনন্দন!
আর যেখানে দেশের মর্যাদার বিষয় সেখানে তো আপনার ডাবল পাওনা! !:#P
১৭ ই আগস্ট, ২০১০ রাত ৮:১৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কমল। ভাল থাকবেন।

৯১. ২৪ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪৭
জোবায়ের বিন ইসলাম বলেছেন: আপনার ডিজাইন সেন্স ভাল না। কমলা রঙ এর ইউজ আপনি পারফেক্টলি করতে পারেন নাই। ক্ষেত হয়ে গেছে। সব ডিজাইন গুলা অনেক ক্লামজি। ইউরোপিয়ানদের মত বোল্ড কম্পোজিশান করার চেষ্টা করুন।
২৫ শে আগস্ট, ২০১০ সকাল ৯:০২

লেখক বলেছেন: ভাল বলেছেন ;)। ইন্ডিয়ান প্রগ্রামে ইউরোপিয়ান স্মেল আপনি চাইলেও ক্লায়েন্ট কিন্তু চান নাই :)

৯২. ২৯ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩০
মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ বলেছেন: 'জোবায়ের বিন ইসলাম বলেছেন: আপনার ডিজাইন সেন্স ভাল না। কমলা রঙ এর ইউজ আপনি পারফেক্টলি করতে পারেন নাই। ক্ষেত হয়ে গেছে। সব ডিজাইন গুলা অনেক ক্লামজি। ইউরোপিয়ানদের মত বোল্ড কম্পোজিশান করার চেষ্টা করুন।'

আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, এই সমস্যটা যেসব ডিজাইনাররা 'সিম্পল অ্যান্ড স্লিক' ব্যপারটা নতুন নতুন শিখতে শুরু করে তাদের মধ্যে। মজার ব্যপার হলো এই যে 'ক্লামজি, ক্ষেত, বোল্ড কম্পোজিশান' ওয়ার্ডগুলোর ইউজও তারা খুব বেশি করে!

আমার কথা হচ্ছে আপনি এত বেশি বুঝলে তো ভাই, আজকে এই জায়গায় আপনার কাজ ঝুলতো তাই না?

৩০ শে আগস্ট, ২০১০ সকাল ৭:০২

লেখক বলেছেন: ওসব নিয়ে ভাববেন না। যারা নতুন কাজ শেখে তারা আগে ছোট সাইজের ভেতর কাজ করতে শেখে। বড় বড় পোস্টার সাইজের জন্য দুর থেকে চোখে পারানোর জন্য যে ডিজাইনের নিয়ম গুলো আছে তারা তা শেখে অনেক পরে। তাই যে ডিজাইন বইয়ের জন্য প্রযোজ্য তা পোস্টারের জন্য প্রযোজ্য নয়। তাছাড়া সব দেশই চায় তাদের কালচার ও দেশ কে তুলে ধরা তাদের এই রকম ফেস্টিভালের মাধ্যমে। তো ইন্ডিয়া কখনই চাইবেনা একটা ইউরোপিয়ান লুক।

আর আমি কাজ করি আমার ক্লায়েন্টে রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে, অন্য কার কি মনে হলো তা আমাকে খুব একটা জ্বালায় না। কারন আমার কাজ যারা সামনা সামনি দেখেন তারা যদি খুশি থাকেন এবং আমার ক্লায়েন্ট যদি টাকা আর্ন করতে পারেন আমার কাজের রেজাল্টের কারনে তাহলেই আমি সার্থক। শুধু মাত্র এই ডিজানের কারনে এই ইভেন্টে সব গুলো প্রগ্রারামের টিকেট এক মাস আগে অল সোল্ড আউট হয়ে গেছে যা গত কয়েক বছরে ঘটেনি। ওরা টিকেট সহজে সেল করতে পারতো না বিগত বছর গুলোতে। তো সেখানেই আমার ক্লায়েন্ট খুশি এ আমি সার্থেক । আমার অন্তত উনার মতন অন্যর কাছে কাজের জন্য রিকোয়াস্ট করতে হয়না :)

৯৩. ২৯ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩০
মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ বলেছেন: 'জোবায়ের বিন ইসলাম বলেছেন: আপনার ডিজাইন সেন্স ভাল না। কমলা রঙ এর ইউজ আপনি পারফেক্টলি করতে পারেন নাই। ক্ষেত হয়ে গেছে। সব ডিজাইন গুলা অনেক ক্লামজি। ইউরোপিয়ানদের মত বোল্ড কম্পোজিশান করার চেষ্টা করুন।'

আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, এই সমস্যটা যেসব ডিজাইনাররা 'সিম্পল অ্যান্ড স্লিক' ব্যপারটা নতুন নতুন শিখতে শুরু করে তাদের মধ্যে। মজার ব্যপার হলো এই যে 'ক্লামজি, ক্ষেত, বোল্ড কম্পোজিশান' ওয়ার্ডগুলোর ইউজও তারা খুব বেশি করে!

আমার কথা হচ্ছে আপনি এত বেশি বুঝলে তো ভাই, আজকে এই জায়গায় আপনার কাজ ঝুলতো তাই না?

৯৪. ২৯ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩২
মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ বলেছেন: আপু, আপনাকে খুব হিংসে হচ্ছে! কবে যে আমি আপনার জায়গায় যেতে পারব!
আপনার কাজকে ৫ * আর আপনার অর্জনকে ১০ * দিলাম :)
৩০ শে আগস্ট, ২০১০ সকাল ৭:০৬

লেখক বলেছেন: সব ডিজাইনারই নিজস্ব স্টাইলে অনন্য। তাই ভাববেন না। আপনি অলরেডি পৌছে গেছেন। আমারা সব ডিজাইনারই সবার প্রতি সমান সন্মান দেখাই ও সবার কাছ থেকেই শিখি এটাই আমাদের কালচার। ওখানেই ডিজাইনারদের ক্রিয়াটিভিটি। অনেক ভাল থাকবেন। :)

৯৫. ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৩
দুপুরমণি বলেছেন: প্রিয়তে নিলাম ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ!

৯৬. ৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:০৭
এম এস হোসাইন বলেছেন: আমি আর বলার মতো কোন ভাষাই পাচ্ছি না
কী বলব ???
তবে সত্যি বলছি -
অনেক ভালো লেগেছে ।
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ!

৯৭. ২১ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৭
স্বদেশ হাসনাইন বলেছেন:
কেমন আছেন।
এটার পর নতুন আর কি করলেন?
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:২৯

লেখক বলেছেন: এর পরে বেশ কিছু কাজ করা হয়েছে তবে সেতো সারা বছরই করছি :)

৯৮. ২৮ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০৮
নাআমি বলেছেন: একরাশ অভিনন্দ.............

অনেক ভাল লাগল।
৯৯. ২৮ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:১০
নাআমি বলেছেন: প্রিয়তে রাখলাম.......

ধন্যবাদ......।
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। কেমন আছেন?

১০০. ১৩ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:০০
বোরহান উদদীন বলেছেন: অনেক ভাল লাগল, আপু _ এবং অনেক ধন্যবাদ শেয়ার কর বার জন্য।
১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১১

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১০১. ২২ শে জানুয়ারি, ২০১১ সকাল ৭:৪২
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: আরও কাজ দেখতে চাই:)
এসব অনেক ভাল লাগে,ইলাস্ট্রেটরে করেন?আমি কখনও ইলাস্ট্রেটর ট্রাই করিনাই,এখনমনে হচ্ছে দেখা উচিত
ভালো হইছে কাজ আপু:)
২২ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:১০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আমি তিনটা সফ্টওয়ার ইউজ করি। তার মধ্যে ইলাস্ট্রেটর একটা :)

১৭ ই মার্চ, ২০১১ ভোর ৪:১৫

লেখক বলেছেন: :) ধন্যবাদ

১০৩. ১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনি অনেক গুনী আপু, আপনাকে অভিনন্দন। :)
১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

১০৪. ২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০০
মোঃ আমিন বলেছেন: দেরী করে হলেও দেখে ভালো লাগলো... লেইট কংগ্রেটস !
২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০৪

লেখক বলেছেন: :) অনেক ধন্যবাদ তবু দেরিতে দেখবার জন্য ;)

১০৫. ১৫ ই মে, ২০১১ দুপুর ২:৫৪
চাচামিঞা বলেছেন: গর্বিত হলাম......সাথে খুব ভালো লাগলো এমন একটা দুর্লভ পোস্টে মন্তব্য করতে পারার জন্য।
১৮ ই মে, ২০১১ সকাল ৯:০৯

লেখক বলেছেন: :) Thanks

১০৬. ০৩ রা জুন, ২০১১ রাত ৮:২৩
হাসিনুল ইসলাম বলেছেন: অন্য পোস্টের লিংক ধরে এখানে আসলাম। ভাল লাগল। বেশ। আশা করি এই প্রায় ২ বছরে আপনি আরো বড় বৃত্তে চলে গেছেন।
০৩ রা জুন, ২০১১ রাত ৮:৫১

লেখক বলেছেন: জেনে ভাল লাগল আমারও। না ভাই বড় গন্ডিতে যাওয়া হলো না দেশ বদলের কারন। আবার ও গোড়া থেকে শুরু করলাম মাত্র জানিনা ধৈর্য থাকবে কিনা শেষ পর্যন্ত :(

১০৭. ১৪ ই জুলাই, ২০১১ রাত ৩:৫৫
গোঁপা বলেছেন: আবার দেখলাম আবার আবার
১৪ ই জুলাই, ২০১১ ভোর ৫:০৮

লেখক বলেছেন: :) অনেক ধন্যবাদ আবার দেখবার জন্য :)

১০৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫৫
কুন্তল_এ বলেছেন: সবগুলোই সুন্দর তবে ফেস্টিভাল ক্যালেন্ডারটা বেশি সুন্দর। এটি আপনার ২০০৯ এর কাজ, এর পরের কাজ নিয়ে একটা পোষ্ট দিন প্লিজ। আপনি কী কী সফটঅয়্যার ব্যবহার করেন?

ভাল থাকুন। :)
১৯ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০১

লেখক বলেছেন: কুন্তল নিজের কাজ নিয়ে খুব একটা কথা বলতে ইচ্ছে করে না যে :(। তবে আমার ওয়েব সাইটে দেখতে পারেন
http://www.andbeyondonline.com

দেখবার জন্য ধন্যবাদ :) ভাল থাকবেন

১০৯. ১০ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৫:৫০
রোজেল০০৭ বলেছেন: অসাধারন সৃষ্টিশীল কাজ।

আপনার জন্য শুভ কামনা।

১০ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ রোজেল :)

১১০. ১৮ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২০
যাযাবরমন বলেছেন: অনেক পরে হলেও আপনার লেখা পড়লাম। কাজও দেখলাম, চমৎকার কাজ।
১৮ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ :) ভাল থাকবেন।

 

মোট সময় লেগেছে ১.০৮৮৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি লেখক নই, গ্রাফিক ডিজাইনার। লেখালেখির হাত কখনই ছিল না। ১৩/১৪ বছর বয়সে একবার বিচিত্রায় লিখেছিলাম বিচিত্রার প্রতি আমার ভালবাসা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই