somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্ট্রেলিয়া - ৪

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেদিন কটেসলো বীচে গিয়ে শেষ বিকেলে ফিশ এন্ড চিপস দিয়ে লাঞ্চ করলাম। বিকেলে বীচে গা চিল করা ঠান্ডা বাতাস ছিল, মনে হচ্ছিল শীতের শুরু।


গাংচীল গুলো একদম আমাদের গা ঘেসে দাড়িয়ে রোদ পোয়াচ্ছিল।



গাংচীল আগে অনেক দেখেছি কিন্তু এত কাছ থেকে কখনও দেখিনি।



পার্থের কটেসলো বীচ টা খুব চমৎকার লাগল। তবে বাতাসটা খুবই ঠান্ডা ছিল সেদিন আমাদের পোশাকের তুলনায়। তাই বিকেলটা বীচে কাটিয়েই বাড়ি ফিরলাম।

পরের দিন আমাদের প্রজেক্ট হলো কোয়ালা ও ক্যাঙ্গারু দেখা। রওনা দিলাম কহুনু কোয়ালা পার্ক কলোনিতে।


ভেতরে যেতেই প্রথমেই এক গাধা আরেক পনি এসে স্বাগতম জানালো মাথা দুলিয়ে।





পাশেই দেখি হামটি ডামটি ওয়ালে বসে মন খারাপ করে /:)/:)




ওপাশে এক কোয়ালা ফ্যামিলি গল্পে ব্যস্ত।



কিছুদুর এগোতেই চমৎকার এক ময়ুর এসে "হাই" জানাল আমদের আর তা দেখে এক ইমু একটু বিরক্ত।



গ্রাম্পি মুখে আমাদের জানান দিল - "এখানে বুঝে শুনে চলো বাছা...এ হলো আমাদের এলাকা X(X(, উমম ছবি তুলবেতো আগে জানাওনি কেন আমার মেকাপটা করা হয়নি ... তবু পোজ দিচ্ছি দয়া করে X((X((X(("



অস্ট্রিচের ওদিকে ভিষন রাগ হচ্ছে ওকে কেন বেড়ার ভেতর রাখা হয়েছে এ জন্য X((X((X((



বেড়ার ফাক দিয়ে পারলে সে ঠোট বের করে ঠোকোড় দেয়।





ক্যাঙ্গারু পরিবারের দুই বাচ্চা তো আমার রিতি মত ভক্ত হয়ে গেল।



আমার হাত ধরে বসিয়ে হাত থেকে পপকর্ন খেতে থাকলো....আর যেন ছাড়তেই চায় না B-)B-)



ভাবতেই পারছিলাম না আমি ক্যাঙ্গারুকে কোলে নিয়ে খাওয়াচ্ছি। এরাও যেন মানুষের মত মুখ তুলে তুলে আদর চায়।



পেলিক্যান দাদা লম্বা ঠোট নিয়ে ধ্যানে বসেছে আর কোন সাড়া নেই এদিকে



দাদী গরম সইতে না পেরে জ্বলে নেমে জুড়িয়ে নিচ্ছে।:|:|:|



কাকাতুয়া আমাদের দেখেই চিৎকার শুরু করল "হ্যালো..হ্যালো...হ্যালো....মরনিং.....মরনিং" - উমমম সামাজিকতা ভালই শিখেছেন উনি, গলাটাও সত্যি চমৎকার!!



তাদের পাশেই ব্লাক সোয়ান অহংকারি ভঙ্গিতে দাড়িয়ে যেন কাছে গেলেই কামড়ে দেবে /:)/:)



কোয়ালা পরিবারের কাছে যখন পৌছালেম উনারা ১২তম পর্ব ঘুম দিচ্ছেন। কোয়ালা তাদের জীবনের বেশির ভাগ সময়ই ঘুমিয়ে কাটায়।



গাছের ডালে ঝুলে ঝুলে অঘোর ঘুমে তলিয়ে। ইউক্যলিপ্টসের পাতা ওদের সবচাইতে প্রিয় ও প্রধান খাদ্য। যাতে নিউট্রিশনাল ভ্যালু খুবই কম। তাই ওরা এনার্জি সঞ্চয় করতে প্রতিদিন ১৮ - ২০ ঘন্টা ঘুমায়। ওদের যখন বাচ্চা হয় মা বাচ্চাকে ৬ মাস তার পাউচের ভেতর ক্যারি করে, এর পরের ৪ মাস পিঠে ক্যারি করে।

পানি ওরা খুবই কম পান করে। পানির ঘাটতি ওরা ইউক্যলিপ্টাসের পাতা থেকে পূরন করে।



যাই হোক কনো রকমে একজনকে ঘুম থেকে উঠিয়ে আমাদের সাথে দেখা করতে নিয়ে আসা হলো।


কিযে আদুরে!! কোলে নিতেই ওর তুলতুলে নরম ফারে ভড়া শরীরটা খুব আদুরে লাগলো। হাতে করে ইউক্যলিপ্টসের পাতা চিবোতে থাকলো। এ এক নতুন অভিঙ্গতা !!


চলবে.....পরের পর্বে কুল্গার্লি যাচ্ছি!! সোনার ক্ষনি দেখতে!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৫
৫৪টি মন্তব্য ৫২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×