জীবনের কোন একটা সময়ে খুব কঠিন মুহুর্তের ভেতর দিয়ে পথ চলতে হয়েছে। বলা চলে কঠিনতম সময়। দিনরাত্রি পার হয়েছে গভির অন্ধকারতম কষ্টের ভেতর দিয়ে। যার সীমা কখনও আমি আর আজ তুলানাও করতে পারিনা। মাঝে মাঝে যে ভেঙ্গে পরিনি বলব না। তবু বুকের ভেতর বিশ্বাস ছিল তাঁর উপর। একদিন নিশ্চই সে আমাকে একটা জায়গা খুজে দেবেই!
কত দিন তঁার উপর অভিমান করে বলেছি - আমাকে এত কষ্ট দিচ্ছ তো, বুঝবে মজা, তুমি নিজেই তো কষ্ট পাচ্ছ আর পাবে আমাকে কষ্ট দিয়ে। একদিন তোমাকেই খুজে দিতে হবে একটা জায়গা আমাকে, যেখানে আমি শান্তি পাই You got to find me a place!!"
দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে যখন আর কিছু করার নেই কষ্ট করা ছারা তখনও হাল ছাড়িনি। গভির রাতে চোখ বোজবার আগে ভেবেছি কাল নিশ্চই সে আমাকে একটা চমৎকার দিন দেবেই!!
চমৎকার দিন তার পরের দিন সকালে আসেনি.....আসেনি অনেক অনেক মুহুর্ত অনেক অনেক বছর অনেক অনেক যুগ। এক একটা মুহুর্ত ছিল যুগ আর দিন ছিল যুগান্তর....।
পথে চলতে গিয়ে বাসে ট্রেনে যখন সুখি মানুষের মুখে হাসি দেখতাম, খুব মনে মনে ভাবতাম আমর কেন এমন হয়না, আমার কেন অমন করে হাসার মতন কিছু নেই।
কষ্টের উপর কষ্ট পেতে পেতে এক সময় নিজেকে পাথড় মনে হত। কত রাগ করেছি তঁার উপর! কতদিন কথা বন্ধ করে রেখেছি! সে নিরবে হেসে গেছে নিশ্চই। আমি মনে মনে তার উপর কঠিন বিশ্বাস নিয়ে কষ্ট করে গেছি আর বলেছি ওকে Yes!! I know there is a place in sun where there's hope for everyone and before my life is done you got to find me a place in the sun. Like a lone lonely stream i kept running towards my dream and i moved on.
আমার ঐ সময় গুলোতে যে কথা গুলো যে গান আমাকে অনুপ্রেরনা জাগিয়েছে, আজ যারা কষ্টে সময় পার করছেন তাদের জন্য উৎসর্গ করছি আমার সব চাইতে প্রিয় একটা গান। আর তাদের বলতে চাই ......
You know when times are bad please always remember - YES !!! There is a place in the sun where there's hope for everyone so please keep moving on!!!!!
Click This Link
আর হ্যা আমি ভাল আছি, আপানারা সবাইও ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


