অনেক দিন পরে আজ একটু সময় পেলাম। সকালে চোখ মেলেই মনে পরল মগজে কিছু মুল্যহীন রাগ নিয়ে ঘুমাতে গেছিলাম গত রাতে। রাগ গুলো আগে ঝেড়ে বের করলাম মগজ থেকে। ভাবলাম আজ বাসি বাসি দিন কাটাব শুধু নিজের জন্য।
আকাশে মেঘ বাতাসে জল আজ। বসে বসে ভাবছি আকাশের মনটা এত খারাপ কেন আজ? গড়গড়িয়ে পানি পরেই যাচ্ছে আর আমাকে আরো বেশি আলসিমিতে চেপে ধরছে। কুশনে গাল ঘসে দিনটার বাসি বাসি ভাললাগা অনুভব করি।
অভ্যাস বশত ডুবে যাই আমার ল্যপ্পিতে। বৃস্টির সোদা গন্ধ, সাগরের নোনা স্বাদ, কুশনে গাল রাখা, গাংচিলের কথপকথন, "লা ইসলা বনিতা" আর উড়ো কথা আমাকে দোলা দেয়।
অনুভবে খিদা এসে গোল করে। সাত সকালে খুব ভাত খেতে ইচ্ছে করল যা কখনও করেনা
অলস হাতে দু'একটা কাজ সারি। টিভিতে রিকি পনটিং এর ক্যপ্টেনশিপ রিজাইন এর প্রেস কন্ফারেন্স ছেড়ে সেই তার কথায় ডুবে যাই। মনে পড়ে আমার প্রিয় একটা গান - "ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানালা, ডাকছে আমাকে তোমার আকাশ - নীল নির্বাসন।"
সেদিন একজন বলল সে প্রেমে পরেছে কারো একজনের। মনে মনে! সেটা প্লাটনিক। ভাবি বসে প্লাটনিক ভালবাসা ব্যাপারটা কেমন? মানে কি? শুনতে ভাল লাগে কেউ প্রমে পরেছে কথাটা। খুবই একটা পজিটিভ কথা!! মনে মনে ভাবি কার প্রেমে পরল সে? মন কে বলি "শাট আপ! নট ইওর বিজনেস"
দিন গুনি সে কবে আসছে
উড়ো কথার ঘরের দরজা খুলে একটু পর পর দেখি কিছু এলো কিনা। ভাবি আমি কি অপেক্ষায় আছি? হয়ত, হয়ত নয়। কিসের অপেক্ষা? ইউটিউন খুলি। Jack Johnson - banana pancakes শুনি। http://www.youtube.com/watch?v=OkyrIRyrRdY গুন গুন করি ওর সাথে ummmm can't you see that it's just raining ....no need to go outside .....uuuuummmmm!
আমি ৪ ঘন্টা এগিয়ে! সোমবার থেকে ২ ঘন্টা যাবো পিছিয়ে ৫ দিনের জন্য। কথা হবে দেখা হবে কত কাছের মানুষদের সাথে ২ ঘন্টা পিছিয়ে গেলেই। অপেক্ষায় আছি অর্চার্ডের ঝলমলে পথে হেটে বেড়ানো বন্ধুদের সাথে। অকারনে গন্তব্যহীন ভাবে হেটে বেড়ানো। ফকরুদ্দিনের বিড়িয়ানি খাওয়া সবুজ সবুজ কঁাচা মরিচ দঁাতে পিশে জিভে হুহা করা ঝাল অনুভুতি নিয়ে, ইস্ট কোস্টের চিলি ক্রাব - কত কিছু আমার অপেক্ষায় ২ ঘন্টা পেছেনে
ওর দেয়া কমলা গোলাপের পানি বদলে দেই। চমৎকার রং ছেড়েছে গোলাপ গুলো আজ। মনে পরে সুন্দর সন্ধ্যা কেটেছে সেদিন সবার সাথে।
ইউটউনে বাজে
http://www.youtube.com/watch?v=ANGWy_b_ovY
Call Me Irresponsible - Michael Buble
আমার ভাললাগা কথা
Michael Bublé - Save The Last Dance
http://www.youtube.com/watch?v=LAjfB0XfjkA
মনে পরে সাম্বা/সালসা ক্লাসের দিন গুলো। আমাদের টিচার ছিলেন রাশান। খুব হ্যান্ডসাম দেখতে
অনলাইনে বোনকে দেখে দু'একটা কথা হয় আদান প্রদান। টিভিতে চলে Ellen
আজ সত্যিই আমার কোন কাজ করতে ইচ্ছে করছে না। শুধু গান শোনা, বৃস্টি দেখা আর আবোল তাবোল ভাল লাগা স্মৃতি খুজে বেড়ানো। আরো একটা ভাল লাগা গান শোনা
Billy Paul - Me & Mrs Jones
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


