এটা কোন আক্রমন করা পোস্ট নয়। কিছু বিষয়ে জ্ঞান নেবার জন্য সরল কিছু প্রশ্ন মাত্র যারা মুসলিম তাদের কাছে। দেশে বা বিদেশে সব ক্ষেত্রের জন্য।
১। মুসলিম দের কি অন্য ধর্মের বন্ধু থাকে? যেমন ক্রিস্টিয়ান, হিন্দু, বৌদ্ধ....ইত্যাদি।
যদি থাকে তবে.....
২। মুসলিম রা কি তাদের বাড়িতে যান?
যদি যান.......
৩। তাহলে মুসলিম রা কি তাদের অন্য ধর্মের বন্ধুদের বাড়িতে খাবার বা দাওয়াত খান?
যদি খান.......
৪। মুসলিম রা কি খাবার টেবিলে জিঙ্গাসা করেন খাবার টি হালাল কিনা?
যদি জানতে পারেন খাবার টি হালাল দোকানের নয়.......(যেমন মাংস)......
৫। মুসলিম রা কি খাবার টি না খেয়ে চলে আসেন কারন খাবার টি হালাল দোকানের নয় বলে? নাকি খেয়ে নেন সেবারের মতন এবং নেক্স টাইম বন্ধুর বাড়ি গেলে আর ভুলেও খাবার খান না? বা বন্ধুর বাড়ি আর ভুলেও যান না ?
প্রশ্ন গুলো অনেক দিন ধরে মনের ভেতর দানা বাঁধছে বিশেষ কোন ঘটনার কারনে। কেউ কি উত্তর গুলো জানেন এবং জানলে কি কস্ট করে বলবেন? জানতে চাই আপনার একান্ত ব্যক্তিগত মতামত মানে - আপনি নিজে কি করেন।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


