বহু বছর পরে শীত বসন্ত দুজনকেই পেলাম এবছর। বসন্তটা পুরোটাই অসুস্থ থাকলাম পোলেন এলার্জিতে, হাচতে হাচতে প্রান গেল আমার......শ্রাবন শুনে হেসে বলেছিল - "বসন্তের বাতাস তোমার সইছেনা"
বর্ষা এখন.......গতবছর ঠিক এসময়টাতে আমরা এখানে এসেছিলাম, মনখারাপ ছিল পুরো মাসটিতে, মিস করছিলাম সিংগাপুরকে, বন্যা হয়েছিল এখানে তখন। পুরো ডিসেম্বর মাসটাতে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, এবারও হচ্ছে। তবু ভাল লাগছে আমার। আকাশের থমথমে মেঘও আমার মনকে ভাল করে দেয়........আমার এখন ব্রিসবেন ভাললাগে, এর গন্ধ আমাকে ভাললাগায়। বসন্তে অসুস্থ হলেও মন ভাল করে কোন কারন ছাড়াই
এই অপেক্ষার মাঝেই খবর আসে আমাদের জাম্বিয়া যেতে হবে দু'বছরের জন্য। ঠিক যে সময়টা ব্রিসবেন কে ভালবাসা শুরু করলাম সেই সময়টাতে যেতে হবে
এই সব ভাবনা চিন্তা নিয়ে আমার দিন কাটে। ব্লগ লিখতে মন চায় না। লিখার কোন টপিক পাইনা আবার পেলেও আলসেমিতে পিছিয়ে পরি। আর ব্লগ লেখায় একবার আলসেমি পেলে সেটা কাটাতে সময় লাগে আমার। এর মাঝে ঢাকা যাবার একটা অদম্য ইচ্ছে আমাকে পেয়ে বসেছে। কখনও ঘুম থেকে উঠে চোখ মেলেই প্রথম কথা মনে পরে - আহা এখন ঢাকায় থাকলে বাসি গায়ে স্লিপার পায়ে গলিয়ে রিক্সা একটা নিয়ে টো টো করে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতাম। আর্ট কলেজের সামনে দাঁড়িয়ে শাল পাতায় করে তেহারি খেতাম !! ভার্সিটি এরিয়াতে বসে চটপটি আর হজমি খাওয়া, আড্ডা মারা, সবুজ ঘাসে শুয়ে নীল আকাশ দেখা! চঁাদনী রাতে নৌকার পাটাতনে শুয়ে তারাদের দিকে তাকিয়ে বেশুরো গলায় গান করা....আর চিড়িয়াখানায় গিয়ে হাতির পিঠে চড়া!.....ইশ কত কিছু মিস করে ফেললাম
বিজয়ের মাস বলে নয় আমি সারা বছরই আমার প্রিয় ঢাকাকে মিস করি.....সারা জীবনই করতে থাকবো।
সবাইকে ১৬ই ডিসেম্বরের শুভেচ্ছা!! বিজয়ের শুভেচ্ছা!!
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


