আমার প্রিয় পোস্ট

ছাত্রলীগ নেতৃত্বে শিবির: আশরাফ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৩

শেয়ারঃ
0 0 0

ছাত্রলীগ নেতৃত্বে শিবির: আশরাফ

ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্ব জামায়াত সমর্থকরা ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সাধারণ সম্পাদক ও সরকারের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়েও চারটি হলে ছাত্রলীগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নিয়ে আছে ছাত্রশিবির।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র শিবিরের সংঘর্ষে একজন নিহত হওয়ার পরই মঙ্গলবার তিনি একথা বলেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করতে চাই না।

এর আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা মঙ্গলবার দুপুরে এক সমাবেশে দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকরের মৃত্যুর পেছনেও শিবিরের ইন্ধন ছিলো।

তিনি বলেন, "এ এফ রহমান হলেও ছাত্রলীগের অন্তর্কোন্দলের সুযোগ নিয়ে আবু বকরকে হত্যায় শিবিরের হাত ছিলো।"

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকের পর স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ সাংবাদিকদের বলেন, জামায়াত আমির মতিউর রহমান নিজামীর উস্কানিতেই ওই সংঘাত বেঁধেছে।

আওয়ামী লীগ সমর্থিত সংগঠনে শিবিরের এ তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন- জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি তারা কয়েকদিন আগেই জেনেছেন।

সূত্রঃ বিডিনিউজ২৪.কম

------- ব্যাপারটা কি বুঝতে পারছিনা! এসব আওয়ামী ছাগলদের মাথায় কি ঘিলু দুরে থাক, গোবর নামক কোন পদার্থও নাই?!!... তারমানে কি আশরাফ গর্দভ বলতে চাচ্ছে যে তারাও এখন জামাতের দ্বারা পরিচালিত হচ্ছে?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৭
নিউজকাস্টার বলেছেন: কেবিনেটে কে কে আছেন জামাত-শিবিরের ?
সৈয়দ আশরাফ কি সাহারা ও কর্ণেল ফারুকের কাতারে চলে গেছেন?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: কাতারে তো আগে থেকেই ছিল, এখন প্রকাশ করেছেন আর কি!!

এরা নাকি দেশ চালাচ্ছে!!.. খোদা, আরও কত কৌতুক তুমি দেখাবা!

২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
েমাঃ মাইনুিদ্দন বলেছেন: কি করবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মত ছাত্রলীগের কোন নেতা কর্মী নাই। তারা তো টেন্ডার, চাঁদাবাজী, ইয়াবা, মদ, গাজা, হিরোইন, মাগী ইত্যাদি নিয়ে ব্যাস্ত থাকে। ছাত্রশিবির খালি মাঠে খেলতে চায় না বিধায় তাদের কর্মী দিয়ে ছাত্রলীগকে সাহায্য করছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৫

লেখক বলেছেন: তাহলে তো বলতে হয়, ছাত্রলীগ-শিবির একই সূতায় গাঁথা।
চোরে চোরে মাসতূতো ভাই।

৩. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪২
তায়েফ আহমাদ বলেছেন: গতকালের সংঘর্ষে নিহত ছাত্র শিবিরের হাতে মারা গেলে খুনীদের বিচার হোক, তাই চাই। কিন্তু, এই জাতীয় গাধাসূলভ মন্তব্য করে নিজের দলের মান-সম্মান খোয়ানোর পাশাপাশি আসল খুনীদের ধরাছোয়ার বাইরে থেকে যাওয়ার সুযোগ দেয়ার মানে কী?
:(
৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
প্রতিবিপ্লবী বলেছেন: কথা কিন্তু সত্যি। শিবির অনেক জায়গায় ইনফিলট্রেট করছে
৫. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
স্পুতনিক বলেছেন: তাহলে ছাত্রলীগ নিষিদ্ধ করা হোক!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৭

লেখক বলেছেন: ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক।

৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৯
কানা-বাবা বলেছেন: কথা কিন্তু সত্যি। জাতীয়তাবাদী ছাত্রদলেও অনেক শিবিরের পোলাপাইন অনুপ্রবেশ করে আছে। জাস্ট তাদের বড় নেতারা কেউ স্বীকার করে নাই এখনও, এই যা পার্থক্য।
৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৫
হাম্বা বলেছেন: আবার আশরাফ বললেন আওয়ামীলীগের দখল করা হলে শিবির আক্রমন করে!!!!!
৮. ২১ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৪৭
রাজিব খান০০৭ বলেছেন: ছাত্ররাজনীতি বন্ধ করে দেওয়া দরকার

 

মোট সময় লেগেছে ১.৭০৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সঠিক পথ খুঁজে পাওয়ার চেষ্টায়...
সত্যিকারের মানুষ হওয়ার প্রচেষ্টায়...

নিঃসঙ্গ পথিক।।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই