somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ বছরে সীমান্তে ৮২১ জনকে হত্যা করে ভারতীয় বিএসফ: ভারতীয় আধিপত্যবাদ থেকে কবে মুক্ত হবে বাংলাদেশ

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতীয় সীমান্ত রক্ষী বি এস ফ এর হাতে আর কত বাংলাদেশী খুন হবে? আর কতদিন সইবে ভারতীয় সীমান্ত বাহিনীর নির্যাতন? ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্তি পাবে?

নিয়মিতভাবে বাংলাদেশ-ইন্ডিয়া সিমান্তে ভারতের বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) বাংলাদেশী সাধারণ মানুষ হত্যা করে যাচ্ছে। বাংলাদেশ বেশকয়েকবার শক্ত প্রতিবাদ করেও লাভ হয়নি। এক কথায় ভারতের কাজ ভারত ঠিকই চালিয়ে যাচ্ছে। সীমান্তে কয়েকদিন পর পর পতাকা বৈঠক হয়। কিন্তু কোন সমাধান হয় না। একদিকে বিএসএফ সাথে বিডিআর বৈঠক করে অন্যদিকে ঐদিনই আবার মানুষ হত্যা করে ভারত। এভাবে গত এক বছরে ৯৭ জন নিরীহ বাংলাদেশীকে হত্যা করেছে।
গত ১০ বছরে তারা হত্যা করেছে ৮২১ জনকে।

সর্বশেষ পঞ্চগড়ের অমরখানা ও মাধুপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলি ও মারধরে দুই বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার নরদেব গ্রামের মানসিক ভারসাম্যহীন আনোয়ার হোসেন (৬০) ও হাড়িভাসা ইউনিয়নের কৃষক ইসলাম মিয়া (৩৮)।
গত বৃহস্প্রতিবার ভোরে মেইন ৪৪৪ পিলারের ১ ও ২নং সাবপিলারের মাঝামাঝি এলাকায় আনোয়ারের লাশ পাওয়া যায়। পঞ্চগড়ের অমরখানা ও মাধুপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলি ও মারধরে দুই বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার নরদেব গ্রামের মানসিক ভারসাম্যহীন আনোয়ার হোসেন (৬০) ও হাড়িভাসা ইউনিয়নের কৃষক ইসলাম মিয়া (৩৮)।

গত বৃহস্প্রতিবার ভোরে মেইন ৪৪৪ পিলারের ১ ও ২নং সাবপিলারের মাঝামাঝি এলাকায় আনোয়ারের লাশ পাওয়া যায়। বিকালে ওই সীমান্তের ৭৪৪নং মেইন পিলার এলাকায় বিডিআর-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএসএফের আলফা কোম্পানি কমান্ডার পান সিংহ ও বিডিআরের ভিতরগড় কোম্পানি সদরের কমান্ডার দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পতাকা বৈঠকে বিএসএফ আনোয়ার হোসেনের লাশ বিডিআরের কাছে ফেরত দেয়। বুধবার বিকালে পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া সীমান্তে মোঃ ইসলাম মিয়া (৩৮) নামে এক বাংলাদেশী কৃষককে গুলি করে হত্যা করে বিএসএফ।
৫দিন আগেও সিমান্তে নির্যাতন করে ৫জনকে আহত করে বিএসফ।
এর আগে ৩০ জানুয়ারি বেনাপোলের পটুয়াখালী সীমান্তে বিএসএফ আবদুল জলিল নামে এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করেছে। এর দুদিন আগে ২৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শ্যামল সরকার নামে এক বাংলাদেশী বিএসএফের নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। সেইদিন আমি চাপাই নবাবগঞ্জে ছিলাম। গত বছর ২৩জুন চেংরাবান্ধা সীমান্তেও বাংলাদেশী হতবাগ্য যুবকের লাশ দেখেছিলাম।ওখানের মানুষের কাছে শুনেছি প্রতিনিয়ত বাংলাদেশীদের হত্যা করার লোমহর্ষক কাহিনী! হত্যার পরও লাশ নিয়ে টানা-হেচড়া করা হয়। আত্নীয়-স্বজনরা একবার বিএসএফ আবার সীমান্তের পুলিশের কাছে দৈাড়াদড়ি করেও কোন কোল পাননা। আবার অনেক সময় লাশ পেতে ৩/৪দিন সময় লাগে। তাদের অপরাধ তারা ভারত-বাংলাদেশ সীমান্তে বাস করে। তারা অধিকাংশই গরীব । প্রায় এধরণের ঘটনার পর বিডিআর ও বিএসএফ এবং উচ্চপর্যায়ের প্রতিটি সভায় সীমান্তে হত্যাযজ্ঞ বন্ধ নিয়ে আলোচনা হয়। এসব সভায় বিএসএফ সবসময় হত্যা বন্ধ করার আশ্বাস দিলেও তা কার্যকর হচ্ছে না। এঅবস্থা দেখে মনে হয়,বাংলাদেশে লোক সংখ্যা বৃদ্ধির কারণে ভারত বন্ধদেশ হিসেবে আমাদের কিছু মানুষ কমিয়ে দিচ্ছে,আর বাংলাদেশ সরকার নিরব সমর্থন জানিয়ে যাচ্ছে। এসব ঘটনায় মাঝে মাঝে প্রতিবাদ লোক দেখানো। নইলে তাদের কান্না বাংলাদেশের ক্ষমতাসীন সরকার থেকে ভারত সরকার পর্যন্ত কারো কাছে যায় না। তা না হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারে সাথে ‍'সিমান্তে মানুষ হত্যার' বিষয়ে সমাধান করে আসলেন না কেন? অথচ তিনি ভারত থেকে দেশের মাটিতে পা রেখেই বললেন আমাদের বেশি লাভ হয়েছে। মেনে নিলাম আপনার দৃষ্টিতে বেশি লাভ,কিন্ত আমরা তাৎক্ষনিক লাভ দেখতে চাই। সীমান্তে বাংলাদেশী মানুষ হত্যা বন্ধের তাৎক্ষনিক লাভ দেখা মনে হয় না অযৈাত্তিক হবে। বাকি ব্যাবসায়িক লাভ না হয় পরেই দেখবো।

৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×