somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষা বিষয়ক ওয়েবসাইট

০২ রা এপ্রিল, ২০১১ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেট এবং ওয়েবসাইট শব্দ দুটি অঙ্গাঙ্গীভাবে জড়িত। একটি ছাড়া অপরটি ভাবা যায় না। বর্তমান যুগে ইন্টারনেট যেমন জরুরি তেমনি ইন্টারনেটের জন্য ওয়েবসাইট পরিচিতিও গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বর্তমানে শিক্ষা সংক্রান্ত যেকোনো ফলাফল, তথ্য, নোটিশ সবকিছুই ইন্টারনেটে প্রকাশিত হয়। তাই এখানে আমাদের দেশের শিক্ষামূলক কিছু প্রয়োজনীয় ওয়েবসাইটের বিবরণ তুলে ধরা হল:

http://www.educationboardresults.gov.bd: প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য এই ওয়েবসাইটটি অত্যন্ত জরুরি। এই ওয়েবসাইটটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত সকল শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত। সকল প্রকার সমাপনী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এখানে পাওয়া যায়। এছাড়াও আপনি Exam Result Archive-এ গিয়ে পূর্ববর্তী যেকোনো সালের ফলাফল দেখতে পারবেন।

http://www.nu.edu.bd: উচ্চ মাধ্যমিক স্তর শেষ করার পর যে সব শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ালেখা করেন তাদের জন্য এই ওয়েবসাইটটি অনেক কার্যকর। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে বাম পাশে Site Navigationএর অধীনে কিছু অপশন (যেমন-Authorities, Department, News & Events, Results, Download forms, notice, statistics এবং ডান পাশে News & Result দেখা যাবে। বামপাশের অপশনগুলো থেকে আপনি জাতীয় বিশ্ববিদ্যায়ের বিভিন্ন অনুষদ, কর্তৃপক্ষ, কোনো খবর, বর্তমান ও সাবেক পরীক্ষার ফলাফলের আর্কাইভ, ফর্ম ডাউনলোড, নোটিশ ও পরিসংখ্যান জানতে পারবেন এবং ডান পাশে লেটেস্ট নিউজ ও রেজাল্টের যে সব অপশন লিংক করা থাকবে তা থেকে সরাসরি জেনে নিতে পারেন।

Click This Link পেশায় যারা জড়িত আছেন তাদের জন্য এই ওয়েবসাইটটি খুবই জরুরি। এই ওয়েবসাইটটি শিক্ষামন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত আর NTRCA মানে হল(Non Govt. Teacher Registration and Certification Authority)| বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সার্টিফিকেট প্রদানের জন্য কর্তৃপক্ষের যাবতীয় তথ্য ও বিধিমালা এই ওয়েবসাইটটিতে রয়েছে। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন Marquee আকারে 6th NTRCA Exam Result যাতে লিংক করলেই আপনি রেজাল্ট দেখতে পারবেন। তারপর দেখবেন Main Menu যার অধীনে দেখা যাবে NTRCA Act, NTRCA Law, Bidhimala, Teacher Registration Examination, Administrative set up। তার নিচে দেখা যাবে Noticeযার অধীনে রয়েছে NTRCA Exam syllabus for school level, Result etc। ডান পাশে দেখা যাবে Result 2009-Gi PDF লিংক করা। এছাড়া শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটের লিংক, জরুরি সরকারি ফর্ম, টেকনিক্যাল এডুকেশন বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড সংক্রান্ত তথ্য এবং ওয়েবসাইট লিংক করা আছে এই সাইটে।

http://www.dshe.gov.bd: এই ওয়েবসাইটটির পুরো অর্থ হচ্ছে Directorate of Secondary & Higher Education । শিক্ষকদের জন্য এই ওয়েবসাইটটি খুবই জরুরি। বিশেষ করে যারা এমপিওভুক্তির তালিকায় রয়েছেন বা এমপিওভুক্তির অপেক্ষায় আছেন তারা নিয়মিত এই ওয়েবসাইটটি থেকে অনেক তথ্য জেনে নিতে পারেন। এই ওয়েবসাইটটি খুললে দেখতে পাবেন বামপাশে অনেক জরুরি অপশন লিংক করা যা থেকে অনেক কিছু জেনে নিতে পারেন। যেমন- এমপিওভুক্তির তালিকা, সরকারি জুনিয়র বৃত্তির তালিকা, সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার ফলাফল, মহিলা বৃত্তিপ্রাপ্তদের তালিকা, টিচার্স ট্রেনিং, এমপিও ফর্ম ডাউনলোড, সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল, শারীরিক শিক্ষা কর্মসূচি ইত্যাদি।

http://www.dpe.gov.bd: এই ওয়েবসাইটটি Ministry of Primary and Mass educationকর্তৃক নিয়ন্ত্রিত। এই ওয়েবসাইটটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাবতীয় তথ্য বিবরণী প্রকাশ করা হয়। ইহা থেকে যা জানা যায় তা হল- প্রাথমিক শিক্ষার পাসের হার, প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা (সরকারি/বেসরকারি), প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের তালিকা, প্রাথমিক শিক্ষা অফিসার ও থানা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রাথমিক বিদ্যালয় সমূহের নাম ও সংখ্যা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংখ্যা, প্রাথমিক শিক্ষা নীতি, সৃজনশীল প্রশ্নসমূহের কাঠামো এবং নিয়মনীতি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×