আমি গত বুধবার আমার এক ছোট ভাই আবিদ এর অফিস Apex Pharmaceuticals কিছু কাজ দেখতে এবং ওকে কিছু সমস্যা কিভাবে সমাধান করবে তা দেখাতে যাই। কাজ করার এক পর্যায়ে আমি ওদের এইচ আর রুমে যাই। সেখানে কাজ করার সময় আবিদ আমাকে বলে এই রুমে খুব আস্তে কথা বলতে হয়, তা না হলে স্যারের সমস্যা হতে পারে। আমি এই কথা অর্থ জানতে চাইলে ও আমাকে যা বলে তাতে আমি কিছুটা অবাক হয়ে যাই। দেখতে পাই একজন মা কিভাবে তার সন্তানকে আগলে রেখেছেন।
ম্যাডাম ওখানে এ্যাডমিন অফিসার হিসেবে আছেন। তার সন্তানকে তিনি তার সাথে অফিসে নিয়ে যান। সেখানে তার সন্তানকে রাখার তেমন কোন ব্যবস্থা না থাকায় তার সিটের পাশে ফ্লোরে বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে রেখেছেন। তবুও তার সন্তানকে চোখের আড়াল হতে দেননি। অফিসের কাজের ফাকে ম্যাডাম তার সন্তানকে দেখাশোনা করেন। রুমের মাঝে সবাই খুব আস্তে কথা বলে এবং চেষ্ট করে শব্দ না করার জন্য। মা হওয়া হতেও মার্তৃত্ব অনেক অনেক কঠিন একটা বিষয়।
ম্যাডাম এর সন্তান এর প্রতি রইল অফুরন্ত ভালবাসা, ম্যাডামের কষ্টের প্রতি রইল সমবেদনা, একদিন এই সন্তানের মুখে মা ডাক শুনে তিনি তার সকল কষ্ট ভুলে যাবেন, তার সন্তানের জন্য তার ভালবাসের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা, তার সকল সহকর্মীদের সহযোগীতার প্রতি রইল অসংখ্য ধন্যবাদ যারা এই রুমে নিরবতা পালন করে ম্যাডামকে তার সন্তানকে দেখাভালের সুযোগ করে দিয়েছেন, হয়তো এই সনযোগীতা না পেলে ম্যাডাম তার সন্তাকে এইভাবে অফিসে আগলে রাখতে পারতেন না।
সবশেষে আমার মায়ের জন্য আল্লাহর কাছে একটাই আবেদন এবং দোয়া যেন আল্লাহ তাকে বেহেস্ত দান করেন । আমার ১৯৯৫ সালের ৬ই মার্চ আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেছেন। আমি আমার মায়ের জন্য, মায়ের ভালবাসার জন্য সবসময় শুন্যতা অনুভব করি।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



