বাইক কেনার পরে প্রথম ধরা খেলাম।
২৬ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাতে মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। আমার বাইকের পেছনে আমি কখনো ২ জন বসাই না। কিন্তু গতকাল আমার এক কলিগের বিয়ের অনুষ্ঠানের পরে আসার সময় আমার ২ কলিগকে আমার বাইকে করে বিজয় সরনী হতে মহাখালী পর্যন্ত আনতে হয়। এই সময় যে কোন ভাবে আমার বাইকের পেছনের চাকা লিক হয়ে যায় কিন্তু আমি তা তখন বুঝতে পারি নাই। মহাখালীতে একজনকে নামিয়ে দিয়ে যখন আমি বনানী পার হই তখন থেকে আমার বাইককে কেমন যেন মনে হতে থাকে। বাইক আমার কথা শুনছে না, এমনকি আমি অনেক চেষ্টা করেও বাইককে কন্ট্রোল করতে পারছিলাম না। খিলখেত আসার পরে খেয়াল করলাম পেছনের চাকায় হাওয়া কম। হাওয়া দিতে গেলাম তখন চেক করে বললো যে চাকা লিক। চাকা লিক সারানোর জন্য খোলা হলে দেখলাম যে যেখান দিয়ে হাওয়া দেয়া হয় সেই মাথা খুলে গেছে। নতুন টিউব কিনে লাগাতে হবে। কি সর্বনাশা কথা। বাধ্য হতে টিউব লাগালাম, পাকিস্তানি টিউব, দাম ৫০০ টাকা। এটা বড় কথা না। বাইক কিনলাম ১ মাস হল অথচ এখনি টিউব লাগালাম। আর আসল টিউব তো পাব না। এখন নকল টিউব দিয়েই বাইক চালাচ্ছি।
প্রথম প্রকাশঃ
আমার দিনকাল ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন