somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... বাইকে চড়ে ঢাকা হতে পাবনা এবং পাবনা হতে ঢাকায় ভ্রমণ। এখানে দিলাম )।

দুপুরে ১২.৪৫ মিনিটে আমরা ডালিয়ার বাড়িতে পৌছাই। আমাকে দেখার পরে সকলেই অবাক, কারণ প্রথমত তারা জানতেন আমি যাব না। দ্বিতীয়ত, আমি বাইক নিয়ে পাবনা যাব এটা তারা ভাবতেই পারেননি। আমাকে দেখার পরে ডালিয়া বলেই ফেলছে “এই বাঁদরটা কখন আসলো।”, আর যখন শুনছে আমি বাইক নিয়ে গেছি তখন বলছে “আপনার কি মাথা খারাপ, আপনি বাইক নিয়ে এত দূরে চলে আসছেন”। সারা দিন অনেক মজা করি। ক্যামেরা হাতে ঘুরে বেড়াই এবং ছবি তুলি।

আমার সবচেয়ে ভাল লেগেছে ডালিয়ার ছোট আপুকে (ডাকে ছোট আপু, কিন্তু তিনি আমাদের অনেক বড় আপু), তিনি খুব মিশুক, যতক্ষণ পেরেছেন আমাদের সাথে আড্ডা দিয়েছেন। আমি যখন চলে আসতে চাইছিলাম, তখন তিনি আমাকে আসতে দিতে চাননি। চেয়েছেন আমি যেন বিয়ের সকল অনুষ্ঠানে উপস্থিত থাকি। কিন্তু আমার অফিস খোলা থাকার ফলে আমি থাকতে পারি নাই।
বিকেলে ৫টায় রওনা দিয়ে আমি রাত ১১টায় ঢাকাতে পৌছাই। আমার জীবনের সবচেয়ে লম্বা বাইক ভ্রমণ এইটা। সর্বমোট ৪৪৬ কিলোমিটার রাস্তা ভ্রমণ করেছি।



প্রথম প্রকাশঃ আমার দিনকাল । ]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29532083 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29532083 2012-01-30 16:51:49
বাইক চালিয়ে ফ্রী সার্ভিস দেয়া শিখলাম। এরপর মাঝে মাঝেই অনেককেই লিফট দিয়েছি। গত ১৫ তারিখে প্রথম এস্তেমার সময় এক ছেলে আমার কাছে লিফট চায়, তাকে আমি বিশ্বরোড হতে বনানী পর্যন্ত নিয়ে আসি। বনানী নামার পর সে বারবার আমাকে ধন্যবাদ জানায় এবং তার সাথে চা খেতে বাধ্য করে। তাকে আমি আমার অফিসের নিচে চায়ের দোকানে নিয়ে আসি এবং একসাথে চা খাই।
আজ অফিসে আসার সময় খিলক্ষেতে জ্যামের মধ্যে আসার সময় একটি মেয়ে আমার বাইকের সামনে দাঁড়িয়ে হাত দেখিয়ে বাইক থামাতে বলে। আমি একটু ভয়ে ভয়ে বাইক থামাই। কেন থামাতে বলছে তার কিছুই তখন বুঝতে পারি নাই। তখন সে আমাকে বলে তাকে বিশ্বরোড এ নামিয়ে দেয়া যাবে কিনা। তখন তাকে বাইকে করে বিশ্বরোড পর্যন্ত নিয়ে আসি। বাইক হতে নামার পর আমাকে বলে যে তার কলেজে যাবার টাইম পার হয়ে যাচ্ছে তাই সে আমার কাছে লিফট চায়। আমি ঠিক আছে বলে চলে আসি। চলে আসার পরে মনে হইলো আর যদি এই ভুল করছি...। মেয়ে মানুষ কখন কি করে বসে তার ঠিক নাই। আমি আর কাউরে লিফট দেবার ব্যাপারে নাই। মেয়ে মানুষকে তো কখনোই না।
তবে একটা বিষয় খুব ভালভাবে লক্ষ্য করছি, আর তা হল খিলক্ষেত হতে অফিস টাইমে বাস পাওয়া আসলেই কঠিন ব্যাপার। কারণ এই তিন বছর হতে প্রতিদিন দেখি এখানে অনেক লোক বাসের জন্য দাড়িয়ে থাকে। কিছু বাস আবার সকাল বেলা এখানে থামতে চায় না। এদের সবার উচিত একটা করে বাইক বা প্রাইভেট কার কিনে নেয়া। তা না হলে সকালে অফিস বা ভার্সিটিতে সঠিক সময়ে আসতে পারবেনা।

প্রথম প্রকাশঃ আমার দিনকাল । ]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29528444 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29528444 2012-01-24 16:13:22
স্কাইপ এবং ফেসবুক
স্কাইপ এর সাথে ফেসবুক ব্যবহার করার জন্য আপনার নিম্নের কাজগুলো করতে হবে।

১। প্রথমে এখান হতে আপনার অপারেটিং সিস্টেম উপযোগী সর্বশেষ স্কাইপ সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।

২। এবার আপনার স্কাইপ আইডি থাকলে লগিন করুন অথবা একটি সাইপ আপ করে একটি আইডি করে নিয়ে লগিন করুন।

৩। এবার Skype Home ট্যাব হতে Connect to Facebook এ ক্লিক করুন।

৪। এবার আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিন এবং Keep me login এ টিক দিয়ে লগিন করুন।

৫। Request for Permission উইন্ডো আসলে Allow বাটনে ক্লিক করুন।

ফেসবুক এ চ্যাট করার জন্য আপনার স্কাইপ এখন প্রস্তুত। এখন আপনি চ্যাট করার পাশাপাশি লাইক, কমেন্ট করতে পারবেন।

প্রথম প্রকাশঃ সবকিছু ডট কম ।]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29525392 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29525392 2012-01-19 23:38:28
হতাশার মাঝে হারিয়ে গেলাম।
কিছুদিন আগেও অর্থাৎ নভেম্বর, ২০১১ এর আগেও আমার মাঝে একটা স্বপ্ন ছিল বেচে থাকার, একটা সুন্দর জীবন যাপন করার, বিয়ে করে সংসারী হবার। কিন্তু এখন আর তা নেই। এখন স্বপ্ন দেখতে ভয় পাই। অনেকেই বলে বিয়ে করিনি, খুব ভাল করেছি। কিন্তু আসলেই কি আমি ভাল করেছি? না হয়তো ভাল করিনি, হয়তো বা ভাল করেছিলাম।
নভেম্বর, ২০১১ এর আগে যখন আমি বিয়ে করতে চাইলাম তখন কেউ আমাকে সাহায্য তো দূরের কথা, আমি নিজেও বিয়ে করতে চেয়েছিলাম, আমাকে করতে দেয়া হয়নি। কিন্তু আজ যখন আমি বিয়ে করতে চাইনা তখন আমার বোন আমাকে ডেকে বলে ভাল দেখে একটা মেয়ে খুঁজে বের করে বিয়ে করতে। এভাবেও বলে, তাদেরকে বলি বা না বলি, কিন্তু খুব ভাল একটা মেয়েকে যেন বিয়ে করি। অথচ আমি খুব ভাল একটা মেয়ে বিয়ে করতে চেয়ে কি যে বাধার সম্মুখীন হয়েছি তা বলার অপেক্ষা রাখে না। কোন মতেই আমাকে আমার জীবন গড়তে দেয়া হয়নি। যতটা সম্ভব আমাকে বাধা দেয়া হয়েছে। তাহলে কেন আজ আমাকে একাই বিয়ে করতে বলা হচ্ছে। আজ তো আমি আর বিয়ে করতে চাইনা। আমার আর বিয়ে করার ইচ্ছে নাই। এখন ভুলেও বিয়ের কথা মনে আসে না। এখন শুধু মনে হয় আমার বাইক নিয়ে ঘুরে বেড়াবো, অনেক টাকা উপার্জন করবো যাতে করে আমার যা ইচ্ছে তাই করতে পারি। অনেক টাকা… অনেক…

আজ কিছুটা একা হয়ে গেলেও আমি খুব ভাল আছি। আমার কোন কষ্ট নেই ঠিক সেই গানটার মত… No woman, no cry…. আসলেই কোন মেয়ে মানুষ নেই... কোন কান্না নেই। আর কাঁদতে ভাল লাগে না। একা একা অনেক কেঁদেছি, কিন্তু এখন আর না। এখন আর কাঁদতে ভাল লাগে না। এখন ইচ্ছে করে এমন কিছু করি যাতে অন্যরা কাঁদে... কিন্তু আমি আর কাঁদবো না।

অনেকে হয়তো বললে বিশ্বাস করবে না... আমার মন খারাপ থাকলে বা খুব আনন্দে কোন কিছু শেয়ার করার মত কোন বন্ধু নেই। এমন এক সময় ছিল যখন প্রতি মাসে আমার মোবাইল বিল আসতো হাজার টাকা। সেখানে এমন আমার মোবাইল এ ৩০০ টাকাও খরচ হয়না।

ভাল আছি তবে হতাশার মাঝে হারিয়ে যাচ্ছি। জানি না কিসের এত হতাশা... কিন্তু এই হতাশার মাঝে ডুবে যাচ্ছি...

প্রথম প্রকাশাঃ আমার দিনকাল ।]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29522594 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29522594 2012-01-15 03:20:47
জীবনের একটি অধ্যায়ের সমাপ্তির সাথে আরো কিছু অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। জীবনের নতুন আরেকটি অধ্যায় ”। গতকাল আমার রেজাল্ট বের হবার মাধ্যমে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে।
আল্লাহ যদি চাহেন এবং সকলে সার্বিক সহযোগিতা পাই তাহলে আমার জীবনের নতুন দুইটা অধ্যায় একসাথে শুরু করতে যাচ্ছি। আজ আমি আমার পুরাতন জব অর্থাৎ হামিদ গ্রুপের জবটা ছেড়ে দিচ্ছি এবং সেই সাথে জানুয়ারী হতে এমএসসি করার জন্য ভর্তি হচ্ছি। দুইটা অধ্যায় এক সাথে শুরু হবে। আমার বিশ্বাস আমি পারবো।
আমি অনেক কষ্ট এবং কঠিন পরীক্ষার মাধ্যমে আমার জীবনের একটি লক্ষ্য অর্জণ করতে পেরেছি অর্থাৎ আমি বিএসসি ইন সিএসসি পাস করছি। গতকাল আমার বিএসসি রেজাল্ট বের হয়েছে। নিজের কাছেই অনেক ভাল লাগছে। যদিও আমার এই ভাললাগার কথাটা কাউকে ফলাউ করে বলতে পারছি না (কারণ আমার কথা শোনার মত কেউ নেই)। তাই নিজের কথাগুলো এখানে লিখে প্রকাশ করছি। এই কয়েকটা বছর আমি অনেক যুদ্ধ করছি। জীবনের অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছিও। তবে যেটা সবচেয়ে বেশি পেয়েছি তা হল অভিজ্ঞতা। আমি অনেক অভিজ্ঞতা অর্জন করছি যা বলে প্রকাশ করা যাবে না। তবে এর মাঝে উল্লেখ করার মত রয়েছে কিছু কাজের অভিজ্ঞতা, জীবনের কিছু চাওয়া-পাওয়া এবং না-পাওয়া বা হারানোর অভিজ্ঞতা, নতুন কিছু শেখার অভিজ্ঞতা, নিজের বাইকে ঘুরে-বেড়ানোর অভিজ্ঞতা, জীবনে প্রথম বারের মত বাইক এক্সিডেন্ট করা, হামিদ গ্রুপের মত একটা কোম্পানীতে চাকুরীর সুযোগ পাওয়া যেখান হতে আমি আমার লেখা-পড়া চালিয়ে যাওয়ার অনেক সুযোগ-সুবিধা পেয়েছি, এমনকি তারা আমার ব্যক্তিগত অনেক ব্যাপারে সহায়তা করেছে। আমি মানসিক ভাবে ভেঙ্গে পরলে তারা আমাকে সাহস দিয়েছে। সর্বোপরি আমি এখানে চাকুরী করে সন্তুষ্ট।
পুরাতনকে ফেলে দিয়ে আমি নতুনের দিয়ে এগিয়ে যাচ্ছি। আমাকে আগাতেই হবে। নিজের জীবন যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে, আমি জয়ী হবই, আমাকে সকল বাধা অতিক্রম করতেই হবে, আমি করবোই...
এই নতুন বছরের নতুন দিন হতে আমার নতুন যুদ্ধ শুরু। আমি যুদ্ধে যাচ্ছি, আমার জন্য সকলেই দোয়া করবেন।
]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29512133 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29512133 2011-12-29 13:38:28
মনটা ভাল নেই। আক্সিডেন্ট করছি...
প্রথম প্রকাশঃ আমার দিনকাল ]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29505768 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29505768 2011-12-19 12:13:56
জীবনটার কোন মানে খুজে পাই না। এই সবই আমার একান্ত মনের কথা। শুধু নিজেকে বলার জন্য। আসলেই অনেক সময় আমি নিজের মাঝেই নিজেকে খুজে পাই না।

প্রথম প্রকাশঃ আমার দিনকাল । ]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29492100 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29492100 2011-11-28 14:22:46
বাইক কেনার পরে প্রথম ধরা খেলাম।
প্রথম প্রকাশঃ আমার দিনকাল ।]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29490794 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29490794 2011-11-26 11:22:52
বাইকে ফ্রি সার্ভিস দিলাম।
প্রথম প্রকাশঃ আমার দিনকাল ।]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29482326 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29482326 2011-11-13 11:05:31
তারিখটা সুন্দর কিন্তু আমার ভাগ্যটা খারাপ।
প্রথম প্রকাশঃ আমার দিনকাল । ]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29476185 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29476185 2011-11-01 11:17:28
আজ মন বলেছে আমি হারিয়ে যাব। http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29475064 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29475064 2011-10-30 16:40:39 শুক্রবার বাইক নিয়ে প্রথম ধরা খাইলাম।
সন্ধায় আমি আমার ভাবী ও দুই ভাস্তিকে সাভার শ্রীপুরে তাদের বাসায় পৌছিয়ে দিতে গেলে একসময় আমার পকেট হতে বাইকের কাগজ পরে যায়। এক লোক বলতে পারি আমার জন্য দেবদূত যিনি পেশায় একজন ভ্যান চালক আমার কাগজটা পেয়ে আমাকে অনেক ডাকাডাকি করেছেন, কিন্তু আমি শুনতে পাইনাই। তখন তিনি কাগজে আমার মোবাইল নম্বরটা দেখে আমাকে কল দেন এবং বলেন আমি যেন তার কাছে হতে কাগজটা সংগ্রহ করি। আমি আব্দুল্লাহপুর হতে আমার বাইকে করে যখন কাগজ আনার জন্য রওনা দেই তখন রাত ৯.১৫, আমাকে কামাড়পাড়া তে সার্জেন্ট আমার থামায় এবং আমার কাগজ দেখতে চায়। যখন আমি বলি যে আমার কাগজে এই অবস্থা এবং সাথে সাথে ঐ লোক আবার আমাকে কল করে যেন তারাতারি তার কাছে হতে আমি কাগজ সংগ্রহ করি কারণ তিনি তার বাসায় চলে যাবেন। সার্জেন্টকে তখন কিছুতা খুশি করার পরে তিনি আমাকে চলে যেতে দেন। আমি তখন ঐ লোকার কাছে হতে আমার কাগজ সংগ্রহ করি এবং তাকে খুশি করে দিয়ে আসি। আসলেই তিনি আমার খুব উপকার করেছেন। তার এই উপকারের কথা আমি ভুলবো না এবং তাকে বলে আসি যদি এমন হয় যে তিনি কোন বিপদে পরেছেন, যেখানে আমি তাকে সাহায্য করতে পারবো তাহলে তিনি যেন আমাকে কল করেন। কাগজ নিয়ে আমি রাত ১২.০০ টায় আমার বাসায় উত্তরাতে ফিরি।

প্রথম প্রকাশঃ আমার দিনকাল ।]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29474794 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29474794 2011-10-30 08:56:21
আজ জীবনে প্রথম বাইক নিয়ে অফিসে গেলাম। তবে নিজের কাছেই খুব ভাল লাগছে। অন্য রকম একটা শান্তি অনুভব করছি যা বলে প্রকাশ করা যাবে না।

প্রথম প্রকাশঃ আমার দিনকাল ।]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29473009 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29473009 2011-10-27 09:21:38
স্বাধীন ভাবে বেচে থাকার রাস্তা খুজে পেয়েছি।
প্রথম প্রকাশঃ আমার দিনকাল ।]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29472725 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29472725 2011-10-26 11:53:15
জীবনের একটা স্বপ্ন আজ সত্যি হল।
হ্যাঁ, আমি একটা বাইক কিনেছি। এই বাইক কেনার জন্য আমাকে ব্যাংক লোণ নিতে হয়েছি এবং আগামী তিন বছর ধরে এই লোণ শোধ করতে হবে।

এটা শুধু এই কারণে করা কারণ আমার ইচ্ছে থাকলেও আমি এই নভেম্বর এ বিয়ে করতে চেয়েও বিয়ে করতে পারলাম নাই। তাই আগামী কয়েক বছরের জন্য বিয়ের বিষয়টাকে বাইক দিয়ে চাপা দিয়ে রাখলাম। হয়তো কখনোই আর করা হয়ে উঠিবে না। কারণ আগামী তিন বছর পরে আমার ইচ্ছে আমি একটা গাড়ী কিনবো। আমার নিজের একটা গাড়ী হবে। আমার গাড়ী।

প্রথম প্রকাশঃ আমার দিনকাল । ]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29471424 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29471424 2011-10-24 00:08:47
কিছুই ভাল লাগছে না। http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29470344 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29470344 2011-10-22 02:24:17 নতুন করে বেচে উঠলাম। তোমাদের সবাইকে খুব ভালবাসি। সবাইকে... জিন্দেগী ফির না মিলেগী দোবারা দেখার পরে আজ খুব বেচা থাকতে ইচ্ছে করছে। পেছনের সকল বাধা অতিক্রম করে আজ মনে হচ্ছে আমাকে বেচে থাকতে হবে। আমি বেচে থাকতে পারবো। আজ আমার অ্যাকাউন্ট চেক করে দেখলাম আমার অ্যাকাউন্ট এ লোনের টাকা চলে আসছে। আমার মনে হচ্ছে আমি বাতাশে ভাসছি। আর আমার বাইক কেনার পথ আরো এক ধাপ এগিয়ে গেছে। নিজেকে ভাল না বাসলেও আজ নিজেকে খুব ভালবাসতে ইচ্ছে করছে। আমি যদি সকাল পর্যন্ত বেচে থাকি তাহলে আজকের সকালটা আমার জন্য অন্যরকম হবে। আমি নিজেকে নিয়ে নতুন করে বাচার শ্বপ্ন দেখবো।
আমার অনেক ভাল বন্ধু আছে তাদের মধ্যে কয়েক জনের নাম উল্লেখ না করে পারছি না। তারা আমাকে সর্বদাই বলতো যে আমি নাকি খুব লড়াকু একটা ছেলে। আমি চাইলেই আমার জীবনে অনেক কিছু করতে পারবো। তাদের মধ্যে সাঈদ, সানি, লিজা, আয়েশা, নাঈম অন্যতম। তারা সর্বদাই আমাকে বলতো আমি যেন কখনো ভেঙ্গে না পরি। আসলে মাঝে মাঝে আমি খুব ভেঙ্গে পরতাম। তখন তারাই আমাকে সাহস যোগাতো। এদের মধ্যে লিজা যে কিনা একাধারে আমার বিয়াইন (বোনের খালাতো ননদ), বোন, বন্ধু এবং আমার খুব ভাল একজন শুভাকাংখী। তার কথা বিশেষ ভাবে না বললেই না। সে সবসময় আমাকে বলতো, আমি তোমাকে অনেক ছোট হতে দেখেছি যখন তুমি অনেক কষ্টকরে, জীবনের সাথে লড়াই করে আজকের আই পর্যায়ে এসেছ। তাহলে কে এখন তোমার বিজয়ের সময়ে হেরে যাবে। যখন তোমার হেরে যাবার কথা তখন তো হার স্বীকার করনি।
তোমাদের সবাইকে খুব ভালবাসি। সবাইকে...

প্রথম প্রকাশঃ আমার দিনকাল ।]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29468982 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29468982 2011-10-19 00:56:07
পাগল হবার অবস্থা।
প্রথম প্রকাশঃ আমার দিনকাল। ]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29459421 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29459421 2011-10-03 17:07:46
উইন্ডোজ এর জন্য উবুন্টু ওয়ান।
জনপ্রিয় লিনাক্স অপেরেটিং সিষ্টেম উবুন্টু প্লার্টফর্মের জন্য উবুন্টু ওয়ান (Ubuntu One) ক্লাউড সিষ্টেম চালু করলেও তা এখন উইন্ডোজ, আন্ড্রোইড, আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।

উবুন্টু ওয়ান ব্যবহার করা খুবই সহজ। উইন্ডোজ এ উবুন্টু ওয়ান ডাউনলোড (http://one.ubuntu.com) করে ইন্সটল করতে হবে। তারপর আপনাকে একটা উবুন্টু ওয়ান ফ্রী অ্যাকাউন্ট করলে আপনি পাবেন ৫ জিবি (5 GB) ফ্রী স্পেস যাতে আপনি ফাইল, ছবি, ভিডিও এবং অডিও সংরক্ষণ করতে এবং সিনক্রোনাস করতে পারবেন। একবার আপনি ব্যাকআপ শেষ করার পর আপনি ডেক্সটপ, ওয়েব অথবা মোবাইল হতে আপনার সবকিছু পাবেন।

আপনি চাইলে আপনার ডেস্কটপ কম্পিউটার এর যে কোন ফোন্ডার সিনক্রোনাস করতে পারবেন।

প্রথম প্রকাশঃ সবকিছু ডট কম ]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29458210 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29458210 2011-10-01 16:10:48
আপনার ফেসবুক একাউন্টকে করুন আরও নিরাপদ। অনেক আগেই ফেসবুক তার ২-ধাপ বিশিষ্ট লগিন পদ্ধতি চালু করলেও এখন তার সেটিংস এ কিছু পরিবর্তন আনা হয়েছে। যার ফলে আগের যারা ২-ধাপ বিশিষ্ট লগিন পদ্ধতি চালু করেছিলেন তাদেরকে আবার কষ্ট করে তা কনফিগার করতে হবে।
নিচের ধাপসমূহ অনুসরণ করে খুব সহজেই আপনি তা কনফিগার করতে পারবেন।
১। আপনার ফেসবুকে লগিন করুন এবং Home এর পাশের ড্রপ-ডাউন বাটন এ ক্লিক করে Account Settings সিলেক্ট করুন।

২। এবার বা পাশের Security সিলেক্ট করে Login Approvals এর Edit এ ক্লিক করুন।


৩। এখান হতে Require me to enter a security code ... এর বা পাশের চেক বক্সটি সিলেক্ট করুন এবং Set up login approvals আসলে Set Up Now বাটনে ক্লিক করুন।

৪। Add a phone বক্স আসলে আপনি Country code এর ঘরে Bangladesh সিলেক্ট করুন এবং Phone number এর ঘরে আপনার মোবাইল নম্বর লিখুন। কিছুক্ষনের মাঝেই আপনার মোবাইলে একটি Confirmation code আসবে তা লিখে আপনাকে Continue বাটনে ক্লিক করতে হবে।

ব্যাস, এখন আপনার ফেসবুক একাউন্টে লগিন নিরাপদ হয়েগেল। এখন কেউ আপনার ইমেইল এবং পাসওয়ার্ড জানলেও আপনার একাউন্টে লগিন করতে পারবে না। কারন একটি সিকিউরিটি কোড আপনার মোবাইলে চলে আসবে যা ছাড়া লগিন করা সম্ভব নয়।
প্রথম প্রকাশঃ সবকিছু ডট কম ]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29456043 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29456043 2011-09-27 16:10:53
প্রথম প্রোমোশন এবং চাওয়া ও পাওয়ার মাঝে সমন্বয়। জুন মাসে কিছুটা না পাওয়ার ধাক্কা সামলানোর মাঝেই বিয়ে করতে চাইলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হল না। বিয়েটা আর করতে পারলাম না। সার্বিক ভাবে কোন কিছুই আমার সহায় ছিল না।
এই মাসে বিএসসি ফাইনাল পরীক্ষা দিলাম কিন্তু পরীক্ষা খুব একটা ভাল হল না। এমনিতেই হতাশ হয়ে গেলাম। কয়েকটা ফার্ম-এ ইন্টারভিউ দিলাম কিন্তু কোথাও কোন আশার বানী শুনতে পেলাম না।
আজ আমাদের অফিসে ইনক্রিমেন্টের কাগজ হাতে পেলাম কিন্তু যা ছিল প্রত্যাশা হতে অনেক নিচে। প্রত্যাশার পাশেও দাড়াঁতে পারলোনা। যদিও জীবনে প্রথম প্রোমোশন পেলাম। আমাকে অফিসার হতে এক্সিকিউটিভ করা হয়েছে। প্রোমোশন এ কি হবে যদি ক্যাশ এর পরিমান ঠিক মত না বাড়ে। তবে মনকে এটা বলেই সান্তনা দেই যে, আর কিছু না হোক, আল্লাহর রহমতে প্রোমোশন তো হয়েছে।
]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29455373 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29455373 2011-09-26 14:45:04
তাদের জন্য দোয়া করবেন। http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29454483 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29454483 2011-09-24 23:45:47 অভিজ্ঞরা হেল্পান। http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29453827 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29453827 2011-09-23 21:36:14 আহা কি শান্তি আকাশে-বাতাসে
প্রথম প্রকাশঃ আমার দিনকাল । ]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29451459 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29451459 2011-09-20 02:26:19
আবার কর্মব্যস্ততাময় জীবন। যাই হোক, ঈদের ছুটিটা শুধু ঘরে বসে কাটালাম। কোন কিছুর চিন্তা ছিলনা।

সবাইকে কর্মব্যস্ততাময় জীবনের শুভেচ্ছা। ]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29442733 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29442733 2011-09-04 10:01:26
ঈদের ছুটি, মজার ছুটি। http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29439331 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29439331 2011-08-27 11:28:28 জীবনটা কেমন যেন লাগছে। http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29432199 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29432199 2011-08-15 00:30:23 ভাগ্য বিতারিত হবার এক মাস। প্রথম প্রকাশঃ আমার দিনকাল ]]> http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29419596 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29419596 2011-07-25 14:29:21 আর ভাল লাগে না।
]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29414688 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29414688 2011-07-17 14:25:44
গুগল প্লাসের সর্টকার্ট URL গুগল প্লাস চালু হলেও আমরা যখন কাউকে আমাদের লিংক দিতে চাই তখন আমাদের অনেক বড় একটা লিংক দিতে হয় অনেকটা এইরকম https://plus.google.com/u/0/114220450022303655707/posts যা মনে রাখা বা কাউকে বলে সহজ না কিন্তু যদি gplus.to/arifrhb এমন হত তাহলে সহজেই মনে রাখা যেত। এই সমস্যার হতে সহজে হল Google Plus Nick ব্যবহার করা। Google Plus Nick ব্যবহার করার জন্য আপনাকে নিচের ধাপসমূহ অনুসরন করতে হবে।

১। প্রথমে আপনাকে gplus.to ওপেন করতে হবে।

২। এবার আপনার গুগল প্লাস প্রোফাইল হতে আপনার আইডি কপি করে আনতে হবে। অর্থাৎ আপনার ইউআরএল যদি এমন হয় Click This Link তাহলে আপনার আপনার আইডি হবে 114220450022303655707 এবং এইটা কপি করে Your Google+ ID এর ঘরে পেষ্ট করতে হবে এবং Nick Name এর ঘরে আপনার পছন্দের যে কোন একটা নিক নেম দিবেন।
৩। এবার Add বাটনে ক্লিক করুন।

তৈরি হয়ে গেল আপনার Google+ এর সর্টকার্ট URL, এখন আপনি আপনার এই আইডি সকলের সাথে শেয়ার করতে পারবেন।

প্রথম প্রকাশঃ সবকিছু ডট কম ]]>
http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29414017 http://www.somewhereinblog.net/blog/arifrhbblog/29414017 2011-07-16 13:59:03