somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... বাঁশি বাজে শব্দের জাদুয়...
সেই রেখাটি বাংলাঘরের দাওয়া থেকে নেমে, ধুলোরাঙা পথের ওপর দিয়ে তার যাত্রা শুরু করে; আমগাছের কাছে এসে রেখাটি উর্ধমূখী হয়, অচিরে গাছটিকে লংঘন করে আকাশের শূন্যতার ভেতরে কিছুক্ষন স্তম্ভিত হয়ে থাকে; কিন্তু তা মুহুর্তের জন্য; আবার তার অস্থির যাত্রা শুরু হয়; চোখের পলকে সেই রেখা সোজা উঠে যায় উর্ধ্বে একটি চাঁদ উঠে বসে আছে এখুনি - তার দিকে; ছেঁড়া চাঁদটির চারপাশে রেখাটি ঘুরে ঘুরে পাক খায়, যেনবা চাঁদটিকে বন্দী করবার জন্যে জাল ফেলে, কিন্তু না, চাঁদটিকে ক্ষমা করে সে, দ্রুত উলটো পাক দিয়ে জালের বুনোনগুলো খুলে দেয়, দিয়ে সে দিগন্তের সমান্তরালে ধাবিত হয় সবুজ শস্যের দিকে, দুরে, বহুদুরে, যেখানে সবুজ হয়ে আছে নীলাভ এবং কুয়াশাচ্ছন্ন, রেখাটি সেই দূর ঝালরের ভেতরে বিলীন হয়ে যায়; বিলীন হয়েও যেন তা যথেষ্টভাবে বিলুপ্ত নয়; শিশুর নিঃশ্বাস পতনের অনুরূপ একতাল একটি ধ্বনি হতে থাকে।......]]>
http://www.somewhereinblog.net/blog/arifukblog/28898078 http://www.somewhereinblog.net/blog/arifukblog/28898078 2009-01-16 01:18:22
শিভ দয়াল বাতিসের একটা আনন্দ সুর, এক চামচ কল্পনা সাথে
মশারি থেকে বেরিয়ে ঠান্ডা ফ্লোরে চপ্পলটা খুঁজে নেই, জানলা দিয়ে সকালের অদ্ভুত ভাললাগা বাতাস টা আসছে, পাতলা পর্দা তাতে হালকা ফুলে উঠছে।

জানালার সামনে গিয়ে দাড়াই, বাইরের আকাশে হালকা নীলাভ হয়ে উঠেছে, ভোর হচ্ছে। পাখিরা হালকা ডাকছে।

প্লেয়ারে বাতিসের রাগ মানবতী চালিয়ে দিয়েছি। আকাশে বাতাসে আনন্দ ভেসে বেড়াচ্ছে, ঘরের দেয়ালে দেয়ালে সেই আনন্দ, ভোর হওয়ার মৃদু শরৎ বাতাসের সাথে মিশে এক অপার্থিব ভালো লাগায় ভরিয়ে দিচ্ছে।









কল্পনাটা ভালই লাগে। কিছুক্ষন চুইংগামের মত চিবোই মগজের একোষে ওকোষে... খানিক পরে বাস্তবে আসতে হয়... ধুস!

খিদে পেয়েছে, নিচে নামবো, কালকের রাঁধা চিকিন, সাথে ঠান্ডা ভাত, মরে যেতে ইচ্ছে করে...বিভূঁয়ে এলাম কি করতে?


http://www.youtube.com/watch?v=lgklBdphZY0

রাগ মানভতী

njoy!
]]>
http://www.somewhereinblog.net/blog/arifukblog/28806714 http://www.somewhereinblog.net/blog/arifukblog/28806714 2008-06-06 03:33:08
...অভাগা জনশক্তি... কি লাভ হচ্ছে এই বেচারা শ্রমিকদের, কি লাভ হচ্ছে একলা পড়ে থাকা স্বজনদের, কি লাভ হচ্ছে দেশের!

আদমব্যাবসায়ীরাই শুধু ফুলে ফেঁপে উঠছে!




তেলের মুল্যবৃদ্ধিতে স্ফীতমান দুবাই অর্থনীতি, বাড়তি শ্রমচাহিদা মেটাচ্ছে অভিবাসী শ্রমিক


উপসাগরীয় অঞ্চলে নিয়োজিত ১৭ মিলিয়ন অভিবাসী শ্রমিকের কোন একজন... তার দুদন্ড জিরিয়ে নেয়া।


অভিবাসী শ্রমিকদের আর কখনোই জীবনের সিঁড়ি বেয়ে ওপরে ওঠা হয়ে ওঠে না... পড়তি ডলারে পাওয়া বেতন ক্রমশই ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলে।


সূর্যতাপ আর উচ্চমূল্যের পানি প্রায়শই কঠিন কর্মপরিবেশকে আরো অসহনীয় করে তোলে, সামান্য বিশ্রামের জন্য তারা এভাবেই লুটিয়ে পড়ে পার্কে।


দুবাইয়ের আকাশছোঁয়া দালানগুলি উঠে দাঁড়ায় দক্ষিন এশিয় রক্তজল করা সস্তা ঘামের বিনিময়ে।


দুবাইয়ের ঠিক বাইরেই সোনাপুর লেবার ক্যাম্প: যেখানে শত হাজার শ্রমিকের পুঁতিগন্ধময় আবর্জনা আর মানববর্জ্যের সাথে বসবাস।


লেবার ক্যাম্পে মানবেতর পরিবেশে নিজের বাঙ্কের নিচে বসে এক ভারতীয় শ্রমিক।


ভিসা-দালাল-টিকেট বাবদ বিশাল ঋনের বোঝা মাথায় নিয়ে শ্রমিকেরা মানবেতর জীবন যাপনে বাধ্য হয়।


লেবার ক্যাম্পের বাইরে খাবারের দোকানের সামনে বিশাল লাইন। উচ্চমুল্যের খাবার কিনতেই এদের সামান্য বেতনের বেশিরভাগই বেরিয়ে যায়, দেশে তাকিয়ে থাকা স্বজনের জন্য হাতে থাকে সামান্যই।


দুবাইয়ের আলোকসজ্জার টেনে আনে অনেক শ্রমিককে, আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে ঋণ, দারিদ্র্য আর মানবেতর পরিবেশে।

সৌজন্যে: টাইম Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/arifukblog/28798665 http://www.somewhereinblog.net/blog/arifukblog/28798665 2008-05-16 20:15:20
গুগল ম্যাপে বাংলাদেশের অবস্থা :: আমাদের প্রযুক্তি-মানসিকতার দৈন্যতা

গুগল ম্যাপ এ বাংলাদেশ দেখুন। কি নিখুঁত ভাবে আমাদের সীমান্তের ভেতরে কিছুই নেই। যেন পরিষ্কার সাদা একটা কবরখানা।

ঠিক পাশের দেশ ভারতকে দেখুন, চমৎকার ডিটেইলড ম্যাপ তাদের। হাইওয়ে গুলি মার্ক করা, প্রত্যেকটি প্রদেশ, শহর সেখানে আছে।

আমরা কেনো বাংলাদেশের এমন বা এরচেয়ে ভালো ডিটেইলড্ ম্যাপ গুগলে দিতে পারি না?

আমরা দরিদ্র বলে? অর্থগতঃ না মনোগত!]]>
http://www.somewhereinblog.net/blog/arifukblog/28782990 http://www.somewhereinblog.net/blog/arifukblog/28782990 2008-03-27 18:12:26
ব্লগালয়ে জামাতের কর্মসূচী'র মূল লক্ষ্য
অপেক্ষাকৃত নতুন এই মাধ্যমটির জনপ্রিয়তা এবং প্রভাব ধর্মীয় ব্যাবসায়ীদের চোখ এড়ায়নি। বাঙ্গালী সমাজের সহনশীলতা, ধর্মনিরপেক্ষতা, প্রগতিশীলতা হত্যার দায়ে কলঙ্কিত ধর্মবাজদের দল ইদানিং শকুনের নজর দিয়েছে ব্লগিঙের দিকে।

আধুনিক সভ্যতার উপাদানগুলির কট্টর বিরোধী ধর্মসন্ত্রাসীরা তাদের কুটচালে জড়িয়ে ফেলছে সৃষ্টিশীল লেখকদের। অনাবশ্যক ঝগড়া সৃষ্টি করে ব্যাস্ত রাখছে সকলকে। অর্বাচীন প্রলাপ, কুটতর্ক এবং ধর্মীয় বিধান কে অস্ত্র হিসেবে ব্যাবহার করে সকলকে নামিয়ে নিয়ে আসছে এমন এক নিচু স্তরে যেখান থেকে বেড়িয়ে আসা মুশকিল, নতুন সৃষ্টিতো দুরের কথা।

এখানেই তারা সফল। ছোট ছোট যুদ্ধে যদিও সৃষ্টিশীলরা টিকে যাচ্ছে, বড় আকারে আমরা হারাচ্ছি আমাদের মননশীলতা। এটাই কুপমন্ডুকদের মূল লক্ষ্য।

সাহিত্য সমৃদ্ধ হয় নতুন লেখায়। কিন্তু যখন থেকে জামাত প্রেরিত বরাহনন্দনদের পদচিহ্ন পড়েছে এই ব্লগালয়ে আমরা কি আর এগোতে পেরেছি?]]>
http://www.somewhereinblog.net/blog/arifukblog/28748868 http://www.somewhereinblog.net/blog/arifukblog/28748868 2007-12-02 06:52:30