আমার প্রিয় পোস্ট

রেখেছো বাড়িওয়ালা করে , মানুষ করোনি!

০৫ ই মে, ২০০৮ রাত ১:০৪

শেয়ারঃ
0 0 0

বাড়িওয়ালাদের উপর সবচেয়ে বেশি রাগ ব্যাচেলরদের! বাড়িওয়ালারা মেয়েরে বিয়ে ঠিকই দেবেন ব্যাচেলরের সাথে কিন্তু বাড়িটা ভাড়া দেবেননা ! অবশ্য বাড়ি ভাড়া না দিলেও পরে তো মেয়ের সাথে বাড়ি বা অংশবিশেষের মালিকানাও দিয়ে দেয় ! ! ! যাক সেসব আমি আপনাদের আজ এক বাড়িওয়ালার ভাড়ার রশিদের অভিনবত্ব নিয়ে কিছু কথা জানাতে চাই।




প্রথমত কারেন্ট বিল । এই বাড়িওয়ালা কখনো কারেন্টের বিল ভাড়াটেদের দেননা। তিনি নিজেই খালি কাগজে নিজের পছন্দমত বিল বানান। বোধ করি পাঁচ ভাড়াটের বিল বানাতে তার গলদঘর্ম হতে হয়। কারণ ভাড়াটেদের কার কাছ থেকে কত নিলে মোটের উপর নিজের কারেন্টের টাকাটাও ম্যানেজ হয়ে যাবে তা হিসেব করা লাগে ! তো গত এপ্রিলের কারেন্ট বিল দেখে বেশ অবাক হলাম । এপ্রিলে বাড়িওয়ালার কারেন্টের বিল নিশ্চয়ই সেইরকম বেড়েছে তা না হলে ভাড়াটের বিল ১০০০ এর সীমা ছিঁড়ে ঊর্ধমূখী হয় কি করে? গত মাস জুড়েই তো দিনে ৬ থেকে ৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে প্রতিদিন। তারপরো মার্চের চেয়ে এপ্রিলের বিল বেশি !

যে জিনিসটা দেখে ভিরমি খাওয়ার যোগাড় তা হলো সিঁড়ি ঝাড়ু দেয়ার বিল ! ! !
এমনিতে যার যার ফ্ল্যাটের সামনের সিঁড়ি ভাড়াটেরা নিজের গরজেই ঠিক ঠিক ঠাক রাখতেন। এদিকে গত মাস থেকে বাড়িওয়ালা উপরের দিকে আর একতলা বাড়াবার নিয়ত করায় কয়েকজন মিস্ত্রি নিচে থাকা শুরু করেছে। ইট, কাঠ, রড, সিমেন্ট উপরে নিয়ে যাওয়া লাগে বলে সিঁড়ি নোংরা হয়। মিস্ত্রিরা তাই কাজ শেষে ঝাড়ু দিয়ে দেয়। কিন্তু তখন কি আর ভাড়াটেরা জানতেন যে বাড়ি বানাবে বাড়িওয়ালা কিন্তু সিঁড়ি পরিস্কারের টাকা দিতে হবে তাদের ! কন্সট্রাকশনের কাজ শুরু হওয়ায় চারতলা বাড়ির সিঁড়ি ঝাড়ু দেয়া বাবদ বাড়িওয়ালা ভাড়াটে প্রতি বিল করেছেন ৭৫ টাকা ! ! !




 

সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৮ ভোর ৪:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৫ ই মে, ২০০৮ ভোর ৫:১১

লেখক বলেছেন: কি আর করা যাবে !

২. ০৫ ই মে, ২০০৮ রাত ১:১১
জাহিদ সোহাগ বলেছেন: না হইলে ফোটেন-- এমন কথা ঠোঁটের মধ্যে।
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:১৪

লেখক বলেছেন: স্পষ্ট হলোনা কথাটা !

০৫ ই মে, ২০০৮ ভোর ৫:১৫

লেখক বলেছেন: বিস্তারিত বলেন প্লিজ।

৪. ০৫ ই মে, ২০০৮ রাত ১:৩৪
এরশাদ বাদশা বলেছেন: বাড়িওয়ালার মাথায়া বাড়ি পড়ুক!! x(
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:১৬

লেখক বলেছেন: বাড়ি ! বাড়িওয়ালার জন্য আরো একটা বাড়ি !

এনিওয়েজ, মজার মন্তব্য !

০৫ ই মে, ২০০৮ ভোর ৫:১৮

লেখক বলেছেন: সেইরকমই বিষয়।

৬. ০৫ ই মে, ২০০৮ রাত ১:৫০
দস্যু বনহুর বলেছেন:

ভাল জিনিষ নিয়া লিখসেন

(২টা প্যারাগ্রাফ ২বার আইছে, ঠিক কইরা নেন)
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:১৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ঠিক করে নিয়েছি।

৭. ০৫ ই মে, ২০০৮ রাত ১:৫২
মানবী বলেছেন: খুব অদ্ভুত ঘটনা!

সরকার বা সিটি কর্পোরেশনের কোথাও রিপোর্ট করার ব্যবস্থা থাকা উচিৎ! বাড়ি ভাড়া দেবার নির্দিষ্ট নীতিমালা আছে নিশ্চয়।


+
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:২১

লেখক বলেছেন: বাড়ি ভাড়ার আর নীতিমালা ! থাকলেই বা কি হবে বলেন ! কে মানে, কে মানাবে ?

৮. ০৫ ই মে, ২০০৮ রাত ১:৫৪
খারাপ লোক মাগার হাচা কতা কই বলেছেন: বাড়িওয়ালার মায়রে বাপ, োর কথা কি কমু, আমগো ডা ও কম জায় না/
হালাগ মাতায় ঠাডা পরুক/
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:২৪

লেখক বলেছেন: "হাচা কতা" ! আপনাদেরটা কি করে?

৯. ০৫ ই মে, ২০০৮ রাত ২:০৪
অনিক বলেছেন: নিজে বাড়ীওয়ালা হইলে বুঝতেন বাড়ী বানানো কি ঝামেলার কাজ। যারা বাড়ী বানিয়েছেন তারা জানেন কি ঝক্কির কাজ। তাই মানুষ আজকাল ফ্ল্যাট কনে। তাইতো বাড়ী বানানোর কথা চিন্তা করিনা। ফ্ল্যাট কেনার ক্ষমতা নেই। তাই কোন হৃদয়বান বাড়ীওয়ালাই ভরষা।
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:২৯

লেখক বলেছেন: বাড়িওয়ালা হলে কোন ঝক্কিই গায়ে লাগতো না !

"বাড়ি বানতে ঝক্কি, তাই লোকে ফ্ল্যাট কেনে" - যুক্তিটা মানতে পারছিনা। বাড়ি না বানিয়ে ফ্ল্যাট কেনাটা পুরোপুরিই সামর্থ্যের সাথে জড়িত। যাদের আছে তারা ঠিকই বাড়ি বানায়।
ফ্ল্যাট কেনার ক্ষমতা আজ নেই, কাল হবে।

১০. ০৫ ই মে, ২০০৮ রাত ২:১৬
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: সেই রকম বাড়ীওয়ালা কৈ পাইবা মামু?
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৩১

লেখক বলেছেন: এইটাই কথা। নেই তা বলছিনা। তবে চোখে পড়ার মত কি আছে ?

১১. ০৫ ই মে, ২০০৮ রাত ২:৩৮
শিরোনামহীন বলেছেন: চামার বললে চামারেরও অপমান হবে.
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৩৪

লেখক বলেছেন: ঝাড়ু দেয়ার ভাড়া নেয় যে তার বেলা কথাটা মানতেই হয় ! ধন্যবাদ।

১২. ০৫ ই মে, ২০০৮ রাত ৩:১৮
রামন বলেছেন: বিছিন্ন ঘটনা । সব বাড়ীওয়ালা চামার বা নির্দয় চরিত্রের নয়।একটি কথা মনে রাখতে হবে বাড়ীওয়ালাগন দেশের আবাসন সমস্যাটি মিটিয়ে যাচ্ছেন, অনেক বাড়ীওয়ালা তার বাড়ীটি খালি রাখেন তবুও ভাড়া দিতে চান না, কেন চান না সে কারণটিও তলিয়ে দেখতে হবে।
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৩৭

লেখক বলেছেন: "একটি কথা মনে রাখতে হবে বাড়ীওয়ালাগন দেশের আবাসন সমস্যাটি মিটিয়ে যাচ্ছেন"

কথাটা পড়ে মনে হল বাড়িওয়ালা প্রেস রিলিজ দিয়েছে !


. . . ইট, কাঠ, রড, সিমেন্ট উপরে নিয়ে যাওয়া লাগে বলে সিঁড়ি নোংরা হয়। মিস্ত্রিরা তাই কাজ শেষে ঝাড়ু দিয়ে দেয়। . . . কন্সট্রাকশনের কাজ শুরু হওয়ায় চারতলা বাড়ির সিঁড়ি ঝাড়ু দেয়া বাবদ বাড়িওয়ালা ভাড়াটে প্রতি বিল করেছেন ৭৫ টাকা ! ! !

এই বিষয়টা "তলিয়ে দেখে" আপনার কি মনে হয় ?

০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৩৯

লেখক বলেছেন: কে জানে কবে শোধরাবে !

০৬ ই মে, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: আপনার বাড়িওয়ালাও ভালো থাকুক, আপনিও ভাল থাকুন।

১৫. ০৫ ই মে, ২০০৮ সকাল ৯:৫৭
ইলা বলেছেন: বাড়ীটা কি নাখালপাড়া? বাড়ীওয়ালা কি কুমিল্লার? বাড়ীওয়ালার নাম কি ধনু মিয়া?

০৬ ই মে, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: সর্বনাশ ! আপনি বাড়িওয়ালার কেউ হন নাকি ? :P

১৬. ০৫ ই মে, ২০০৮ সকাল ১০:১০
রাতমজুর বলেছেন:
এখনকার বাড়ীওয়ালাটা ভালো, নাখালপাড়া থাকতে একবার ভাবছিলাম সমস্ত বাড়ীতে নিজের খরচে নোটিশ টানায়া দিবো "ব্যাচেলর আর কুকুর প্রবেশ নিষেধ।"
মাইয়া টা তো ঠিকই ব্যাচেলররে দিবে ব্যটারা।
০৬ ই মে, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: যাক। এখনকারটা তো ভাল ! পরিস্থিতি বোধহয় একটু ভাল হয়েছে এখন। ছয় তলা , সাত তলাতে ঠাঁই মেলে।

১৭. ০৫ ই মে, ২০০৮ সকাল ১০:১৫
রন্টি চৌধুরী বলেছেন: ফ্ল্যাট কিনতে কেমন খরচপাতি যাবে কেউ কি ধারনা দিতে পারেন? কোনটা ভাল হবে। কত করে মাসপ্রতি যাবে এইসব আরকি।
০৬ ই মে, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন:

ওয়াইড রেঞ্জ। গড়ে ২৫ থেকে ৪০ লাখ এর মধ্যে। কোনটা ভাল হবে তা নির্ভর করছে বিভিন্ন ফ্যাক্টরের উপর। এ ব্যাপারগুলো বিবেচনায় আনুন -
একেবারে মেইন রোডের পাশে না কেনাই ভাল।
যোগাযোগ ভাল এমন জাগায় একটু বেশি দাম দিয়ে হলেও কিনুন।
ঐ ডেভেলপারের আগের প্রজেক্টের খোঁজ নিন।
ডেভেলপার রিহ্যাবের মেম্বার কিনা দেখে নিন।
বাথরুম ফিটিংস, রং, লিফট, পার্কিং লট, জেনারেটারের ব্যাপারে আগে থেকেই বিস্তারিত জেনে নিন।

আর টাকা দেয়ার ব্যাপারটা নির্ভর করে বুকিং দেয়া আর ফ্ল্যাট হস্তান্তরের তারিখের মধ্যকার সময়ের উপর। সাধারণত ডাউনপেমেন্টের পর ঐ সময়ের মধ্যে সমান কিস্তিতে বাকি টাকা দিয়ে দিতে হয়। অবশ্য আপনি চাইলে এক সাথে বা আরও কম কিস্তিতেও দিয়ে দিতে পারেন। একবারে দিলে বোধহয় কিছু কম রাখে।

আর একটা ব্যাপার, নির্মাণ শুরু হয়ে গিয়েছে অথবা মূল কাঠামো তৈরী হয়ে গিয়েছে এমন প্রজেক্টের চেয়ে একেবারে শুরুর দিকের প্রজেক্টগুলোতে পার স্কয়ার ফিট প্রাইস কম হয় সাধারণত।

১৮. ০৫ ই মে, ২০০৮ সকাল ১০:১৬
প্রচেত্য বলেছেন: দোআ করি আপনি একদিন আদর্শ বাড়ীওয়ালা হন
সেদিন বাড়ীওয়ালাদের জন্য এক আদর্শ হয়ে চিরদিন বাড়ীওয়ালাদের মনে চিরভাস্বর হয়ে থাকবেন
০৬ ই মে, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: ভাল বাড়িওয়ালা হতে পারবো কিন জানিনা। যদি হই, তবে আর যাই হোক, নিজের বাড়ি বানানোর কাজে সিঁড়ি ময়লা করে তা ঝাড়ু দেয়ানোর খরচ ভাড়াটের কাছ থেকে নেবনা, এটুকু বলতে পারি।

০৬ ই মে, ২০০৮ রাত ১:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ

২০. ০৫ ই মে, ২০০৮ দুপুর ১:৪২
মামু বলেছেন:
এই দরনের বারি ওয়ালাদের জন্য রাতের বেলা নিন্ম চাপ করার জন্য বাথরুম এ না গিয়া সিড়ি ব্যবহার করেন.... দেকবেন টিক হইয়া গেচে....
০৬ ই মে, ২০০৮ রাত ১:৫৪

লেখক বলেছেন: :P

০৬ ই মে, ২০০৮ রাত ১:৫৭

লেখক বলেছেন: তাও ভাল ! ;)

 

মোট সময় লেগেছে ০.৯৯৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই