আমাদের বর্ধিত পরিবারের নতুন সদস্য – আকলিমা

২০ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫

শেয়ারঃ
0 0 0

কাইচ্যাকোনার ভূমিধ্বসের শিকার সবার মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ মনে হয় আকলিমা । বাবা আর ছোট তিন বোনকে সে হারিয়েছে, গুরুতর আহত তার মা এখন মিলিটারী হাসপাতালে । আঠারো বছরের অসহায় আকলিমা একটা স্কুলে আপাতত আশ্রয় নিয়েছে।

এখানে ছবিগুলোতে মোটামুটি স্পষ্টভাবে ফুটে উঠেছে আকলিমার দুর্দশা; যে বস্তিটিতে তারা থাকত সেখানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শুধু একটা দেয়াল । যেখানে একদিন ছিল একটি সুখী পরিবারের বাসস্থান, আজ সেখানে কেবলই ধ্বংসস্তুপ।

হুমায়ূন এবং ফাহিনূরের মত আকলিমাকেও আমরা কথা দিয়ে এসেছি, আগামী তিনমাসের জন্য সবরকম সাহায্য তাকে আমরা দেব । তবে তারচেয়েও বড় কথা হলো সে এখন আমাদের বোন। যখনই আমরা কেউ চট্টগ্রাম যাব, দেখা করব তার সাথে । নতুন করে অর্থসাহায্য যদি না দিতে পারি, তবুও । অর্থ অবশ্যই বড় ব্যাপার, তবে অর্থ কখনোই ফিরিয়ে দিতে পারবে না তার পরিবারকে। প্রচুর টাকা তার হাতে ধরিয়ে দেয়া যায়, কিন্তু সেটা হবে শুধু তার দূরের আত্মীয়দের ‘অভিভাবক’ হয়ে বসার জন্য যুৎসই প্রলোভন ! আমরা তাকে জীবনধারনের জন্য প্রয়োজনীয় সাহায্যটুকু দেব, এবং প্রধানত চেষ্টা করব মানসিকভাবে তার পাশে থাকার।

কোন মানুষ যখন চারিদিকে শুধুই অন্ধকার দেখে, তখন মানুষই পারে আলোকবর্তিকা হয়ে আভির্ভূত হতে । আকলিমার মত মানুষগুলো এখন অন্ধকারে, আমরাই তাদের ফিরিয়ে দিতে পারি, আশার আলো, পথ দেখাতে পারি আলোকিত দিনের । কখনোই আমরা নিজেদের মনে হতে দেব না- “এটা আমার ব্যাপার নয়।” আকলিমা আমাদের বোন; এখন তার প্রয়োজন আমাদেরই ।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে জুন, ২০০৭ রাত ৮:০১
অক্টোপাশ বলেছেন: অসহায় এই মানুষগুলোর পাশে আমরা এখন দাড়াঁনোর যোগ্যতা মনে হয় অর্জন করতে পারি নাই। আরিল আপনাকে অসংখ্য ধন্যবাদ এসব লোকের পাশে যাওয়ার জন্য।
৩. ২০ শে জুন, ২০০৭ রাত ৮:৪০
স্বপ্নের ফেরিওয়ালা বলেছেন: আরিল ভাই "সাহায্য" শব্দটা কেমন যেন শোনায়...এর পরিবরতে "সহযোগিতা" ব্যবহার করলে ভাল লাগবে ।

চালিয়ে যান......
৪. ২১ শে জুন, ২০০৭ সকাল ৯:৪০
মানবী বলেছেন: খুব ভালো উদ্যোগ আরিল, আপনাকের অসংখ্য ধন্যবাদ।
৫. ২১ শে জুন, ২০০৭ সকাল ১১:১৭
জ্বিনের বাদশা বলেছেন: আকলিমা, ফাহিনূর, হুমায়ুন, সবাইকে সামহোয়ার পরিবারে শুভেচ্ছা।
৬. ২১ শে জুন, ২০০৭ রাত ১১:১৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আকলিমা,ফাহিনূর,হুমায়ুনদের দুর্বল হাত সবল করতে আছে আমাদের বন্ধুতার হাত... ।
৮. ১৮ ই আগস্ট, ২০০৭ রাত ৮:০৪
সুমি বলেছেন: এমন অনুভুতি যদি বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে থাকতো তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হয়তো বেশী দিন সময় লাগতো না---
ধন্যবাদ অরিল ভাই
৯. ১৮ ই আগস্ট, ২০০৭ রাত ৮:০৭
সুমি বলেছেন: ভাইয়া --- সরি

অরিল -- আরিল হবে তাই না--
১০. ২৬ শে জুন, ২০০৮ দুপুর ১:৩৬
জুয়েল বলেছেন: প্রিয় আরিল,
আমি জুয়েল চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের পাহাড় ধ্বসের ঘটনার পর আপনি যখন চট্টগ্রামে এসেছিলেন তখন আমি আপনার সাথে একদিন কাজ করেছিলাম। যাওয়ার সময় আপনি আমাকে ৫০০০ টাকা দিয়েছিলেন জরুরী প্রয়োজনে(ক্ষতিগ্রস্তদের কাজে) খরচ করার জন্য। টাকাগুলো খরচ করার দরকার হয়নি। গত বছর ঈদে জানা ভাবি আমার সাথে ফোনে যোগাযোগ করে দুই জনের নাম বলেছিলেন ১০০০ টাকা করে দেবার জন্য। আমি দিয়েছিলাম। বাকি ৩০০০ টাকা এখনো আমার কাছে রয়ে গেছে। দয়া আমাকে এই ৩০০০ টাকার দায় থেকে মুক্ত করুন। আমার ইমেইল jewelosmanএট জিমেইল ডট কম।

 

মোট সময় লেগেছে ০.৯৫০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
a life devoted to inclusiveness, imagination, curiosity and engagement. i love people, our environment and the world.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই