somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ব্লগের গৌরবময় অগ্রযাত্রায় আপনার সহযোগিতা আমাদের কাম্য...

২১ শে জুন, ২০০৭ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগার,

সামহোয়্যার ইন বাংলা ব্লগ ‘বাঁধ ভাঙ্গার আওয়াজ’ এর বয়স মাত্র দেড় বছর । এরই মধ্যে মাতৃভাষায় ব্লগিং করতে পারার অপার আনন্দে দেশ – বিদেশ থেকে প্রায় ৬০০০(ছয় হাজার) ব্লগার এখানে ব্লগিং করছেন স্বাধীনভাবে ।

বন্ধুত্ব, বিতর্ক, সাহিত্য, আলোচনা–সমালোচনা, সংবাদ, তথ্য ও পরিসংখ্যান, পর্যবেক্ষণ, দর্শন, ভিন্ন মতামত, হাসি–কান্না কি পাইনা আমরা এখানে । এমনটাই হওয়ার কথা, এটাই আমাদের উদ্দেশ্য ।

এখানে ছোট্ট ‘প্রাপ্তি’র হাসি অম্লান করতে, ওর জন্য আপনাদের ভালোবাসা; সম্প্রতি চট্টগ্রামের মর্মান্তিক পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষগুলোর জন্য আপনাদের সহমর্মিতা, সাহায্য - সহযোগিতার প্রসারিত হাত, ওদের জন্য অর্থ তহবিল সংগঠন, ওদের ভবিষৎ নিয়ে উদ্বিগ্নতা; চমৎকার সব পরিক্ল্পনা আর পরামর্শ আদান প্রদান – এ, সবই ত এখানেই পেয়েছি আমরা । বোধ আর দায়বদ্ধতার এমন উদাহরণ কেবল আমাদের আরও সজাগ আর দায়িত্বশীল করে ।

শুরু থেকেই আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদের চাহিদা আর পরামর্শগুলো মাথায় রেখে প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি সাইটটি সুন্দর, সহজ আর গ্রহণযোগ্য করে রাখার । প্রতিনিয়তই কিছু না কিছু আপডেট চলছেই । এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রশংসনীয় ।

ব্লগিং এর জন্য একটি স্বাধীন, উম্মুক্ত আর সুস্থ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তা আমাদের লক্ষ্য । এ জন্য এখানে একজন স্বাধীন ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করার আগে আমাদের কিছু শর্তাবলী রয়েছে যা মেনে নিয়ে এবং মনে রেখেই আপনি একজন ব্লগার হয়েছেন এই সাইটে; আমাদের বোধ, আমাদের স্বাধীনতাকে উপভোগ্য আর সজীব করতে ।

ইতিমধ্যেই আমরা বেশ কিছু ব্লগ,পোস্ট আর মন্তব্য মুছে দিয়েছি যা স্বাধীন – সুস্থ্য ব্লগিং পরিবেশের জন্য ক্ষতিকর। হাতে গোণা কয়েকজন ব্লগার যারা উদ্দেশ্য প্রণোদিত হয়েই কেবল অশালীন, হিংসাত্মক ও আক্রমণাত্মক পোস্ট দিয়েছেন – আমরা তাদের ব্যান করেছি । আমাদের এই প্রচেষ্টা আর কার্যক্রম অব্যাহত থাকবে ।

সামহোয়্যার ইন ব্লগ, বাঁধ ভাঙ্গার আওয়াজ । এটি আপনার ব্লগিং সাইট, আপনার স্বাধীনতা চর্চার, আপনার সুন্দর মনোভাব প্রকাশের খোলা জায়গা । বাংলা ব্লগের সুদৃঢ়, মসৃণ আর গৌরবময় অগ্রযাত্রায় আপনার সহযোগিতা আমাদের কাম্য ।
১২৬টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×