মৃদু বাতাসে খেলছে ঝলমলে রোদ
বিকেলের এই সুন্দরে একলা ভাবছি কৃত পাপের কথা,
ভাবছি বেদনাঘন ভালোবাসার কথা,
কতটা তলিয়ে গেছি এই আমি ভাবছি সেটাও !
অনুশোচনায় আর অনুতাপে দগ্ধ
ক্লান্ত আমি খুঁজি নতুন ভোর – নতুন জীবন।
সে জীবনে থাকবে না কোন পাপ,
থাকবে না ভালোবাসা মন খারাপের অভিশাপ,
শুধু থাকবে পুণ্যবান একজন –
মৃত্যুঞ্জয়ী।
ভালোবাসার সৌরভে ভরে থাকবে হৃদয়,
কল্পনায় অসীম আকাশ;
সে আকাশের শুভ্রতায় প্রিয় প্রেম।
পৃথিবীর জন্য ,মানুষের জন্য প্রেম;
সমগ্র পৃথিবী জুড়ে শুধুই প্রেম আর ।
এই প্রেমের মাঝেই খুঁজে পেয়েছি –
নতুন ভোরে আমার নতুন জীবন।
এই জীবনে পাপ নেই ,
নেই ভালোবাসার অভিশাপ,
শুধু আছে পুণ্যবান একজন –
মৃত্যুঞ্জয়ী।
সেই প্রেমে বর্ণালী রাঙানো আকাশ পানে তাকিয়ে ভাবছি এই আমি –
নর বেঁচে আছে নরত্বের মাঝেই,
নারী বেঁচে আছে নারীত্বে ,
পৃথিবী ঠিক ঘুরে বেড়ায় নিজ অক্ষে ,
নিহিত কর্মের ব্যস্ততায় সীমাবদ্ধ সব ,
সময় চলে যায় নিয়তিকে অতীত করে;
বদলে যেতে থাকে পৃথিবীর দৃশ্যপট।
নগরিনী, -
অতীতের স্মরণে – অতীত বর্তমানের মাঝে;
খুঁজে পাবো বহু তফাৎ।
অবিশ্বাস জিতে যায় ;
সত্যের আড়ালে ঢাকা পড়ে মিথ্যের নির্মম পরিহাস।
এই মহিমায় মহিমান্বিত – সমাজ ইতিহাস;
জীবন - জীবিকার সংগ্রামে , সংগ্রামী মানুষ।
নগরিনী ,তোমাকে বলছি -
বলতে পার, তোমরা কতটা সুখী ?
দুঃখ কি তোমাদের বিষাদে ছেয়ে রাখেনি ?
তোমাদের মাঝেই হয়তবা কিছু কিছু মানুষ সুখী !!
তাদের জীবন বয়ে যায় অগোচরে ,অনিয়মে
আর কিছু বাঁধা নিয়মের শিকলে বন্দী জীবনে –
নিস্তার নেই তোমাদের ।
ভ্রান্ত সংস্কারের শাসনে তোমাদের আবেগ আজ নিস্তব্ধ।
নগরিনী শোন -
রাতের আকাশে পূর্ণিমার চাঁদ;
প্রেমিক হৃদয়ে বীজ বুনেছে প্রেমের সাধ।
বিরহে প্রেমিক হৃদয়ে কখনো উদয় হয়নি প্রেমের ভোর ।
তোমরা এই প্রেমিক হৃদয়ে জ্বেলে দাও
প্রেমের অনির্বাণ শিখা।
তোমাদের জীবনও যদি প্রেমহীন হয়;
আজো তবে জানেনি কেউ , জীবন কি কয় !
নগরিনী, -
জীবনটা বিরহ সাগর নয়,
হৃদয়টা নয় কষ্টের বালুচর ,
মনটা বিষাদের আকাশ নয়,
দেহটা নয় ব্যথার পাহাড় ;
তাই ইচ্ছে করলেই ভালোবাসার অভিশাপকে
সঙ্গী করতে পারিনা।
আবার ভালোবাসা ছাড়া মৃত্যুঞ্জয়ী হওয়া যায় না।
তাই সকলেরই অর্জন করতে হয় ভালোবাসার বর্ণালী।
যেখানে জীবনের সব রং জেগে উঠে,
মনের সব ইচ্ছেগুলো অসীমে হারায় ,
সব কষ্ট তলিয়ে যায় সুখের সাগরে ;
পৃথিবী সুন্দরের চেয়েও সুন্দর মনে হয়।
ভালোবাসার এই বর্ণালীতে নিঃসীম আকাশে পথ খুঁজে ফিরে বহুকাল ;
অবশেষে অনেক আশাতে হৃদয় পাহাড় হয়,
অনেক বেদনায় অশ্রু ঝরে,
অনেক তৃষ্ণায় বুক হয় মরুভূমি ,
ভালোবাসার অপূর্ণতায় মানুষকে একা হয়ে যায় ;
পৃথিবীটাকে হয়ে যায় অসুন্দরের চেয়েও অসুন্দর ।
তবু প্রিয়জনকে ভোলা বড় দায় ;
তাইতো তোমরা ছুটে চলো মিথ্যে ভালোবাসার আশায়।
নগরিনী বলছি তোমায় , -
ভালোবাসার বর্ণালী তোমাদের হৃদয়ে সৃষ্টি করে –
নতুন প্রেম।
এই প্রেমের মাঝেই খুঁজে পাও নতুন ভোর – নতুন জীবন।
দৃঢ় প্রত্যয়ী আর প্রতিশ্রুতি বদ্ধ সংগ্রামী জীবন
পৃথিবীতে এঁকে দেবে শুধু প্রেম –ভালোবাসার বর্ণালী।
নগরিনী,
প্রতিদিন ঘুমের প্রহর কাটিয়ে জেগে উঠ দুঃস্বপ্ন নিয়ে;
নতুন নতুন দুর্ঘটনার সংবাদ থাকবে পত্রিকার পাতা জুড়ে ।
পৃথিবীর কল্যানে আশীর্বাদ নিয়ে এসেছিলো যে বিজ্ঞান
যার বিজ্ঞানেরই আপ্যায়নে তোমরা ক্রমশ পঙ্গু ।
পৃথিবী জুড়ে হত্যা আর যুদ্ধের বিভীষিকা।
তাইতো চলে যেতে ইচ্ছে হয় দূরে বহু দূরে –
ভালোবাসার বর্ণালী আঁকা পৃথিবীতে।
যেখানে থাকবেনা কলহ – মিছিলের ভিড়;
শুধু থাকবো আমি আর তুমি
আমার শান্তি প্রিয় নগরের নগরিনী।।
![]()
সবসময় উৎসর্গ করতে নেই মাঝে মাঝে বুঝে নিতে হয়।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



