আমার প্রিয় পোস্ট
- লালনের গানের অর্থ: আসল লালনকে ধরতে - ভূপর্যটক
- দাড়ি কামাবার জন্য শুভক্ষণ - মানস চৌধুরী
- Search Engine Optimization – এ হাতেখড়ি (পর্ব ১) - হাসান
- নেপালের মাওবাদী আন্দোলন এবং ভারতীয় আধিপত্য - জামীর রাসেল
- ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র হোক সবার - নুরুজ্জামান মানিক
- হৈমন্তী (মানুষের ছোট গল্প) - মানুষ
- যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম! (রিপোস্ট)
- নাফিস ইফতেখার
- *মুভি গাইড* ৫০টি মুভির রেটিং - সাইফ সামির
- ধর্মনিরপেক্ষতা বিষয়েঃ দ্য ডেন্স অব দ্য পেন, দ্য প্লে অব দ্য সাইন - ননাই
- বাংলাদেশের সমুদ্রসীমাঃ "দিন বদল" না হলেও দিন কিন্তু বয়ে যায় ...... - দিনমজুর
- বাংলা উইকিপিডিয়া-তে কাজ করার জন্য প্রয়োজনীয় সব সফটঅয়্যার এক পাতায়। তবুও দয়া করে বাংলা উইকি তে কাজ করুন। - সাদাচোখ
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- ধর্মনিপেক্ষতা বিষয়ে তালাল আসাদের সাক্ষাৎকার নিয়েছেন নার্মিন শেখ - ননাই
কৌশিক বিশ্বাসের ভাষায় মুম্বই হামলা প্রসংগে সামহোয়ারের নাদান ব্লগাররা ''এক্সপার্ট বনে'' যায়! অথচ ...
২৯ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৫
কৌশিক বিশ্বাসের ভাষায় সামহোয়ারের নাদান ব্লগাররা ''এক্সপার্ট বনে'' যায়!
তার মতে ব্লগাররা নাকি মুম্বই'র হামলা নিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে যাচ্ছে। সেই পোস্টটিতে আমি মন্তব্য করেছিলাম যে-
''উদাহরন সহ বর্ননা করেন জনাব কৌশিক বিশ্বাস।
কোন কোন ব্লগাররা মুম্বই হামলা প্রসংগে আপনার ভাষায় ''এক্সপার্ট বনে'' গিয়ে পোস্ট দিয়েছেন। বা এইরকম এক্সপার্ট বনে গিয়ে দেয়া পোস্টের সংখ্যা কেমন?
ঢালাও কথা বলবেন না।
নির্দিষ্ট করে বলুন দয়া করে। ''
তিনি আমার জবাবে খোলাখুলি কিছু বললেন না। জবাব দিলেন যে তিনি নাকি ঐক্যের ইঙ্গিত দিচ্ছেন । এবং তারপর সবার মন্তব্যে তার দেয়া জবাব মুছে দিলেন।
আর আমি নেমে গেলাম এই বিষয়ে সর্ব সাম্প্রতিক পোস্ট গুলোর তালাশে। গত ২৮ তারিখ রাত ১২ টা থেকে এ পর্যন্ত মুম্বই হামলা নিয়ে সবগুলো পোস্টই এখনে লিংক আকারে দিলাম। প্রিয় ব্লগার! আপনারাই সিদ্ধান্ত নেন যে আসলে '' এক্সপার্ট '' বনে কে যেতে চায়!
২৮ তারিখ রাত ১২.০০ টায় দেয়া পোস্টটিতে 'কৌশিক' বলছেন-ইন্ডিয়ার বহিঃশত্রুর চেয়ে তাদের বড় থ্রেট অভ্যন্তরেই রয়েছে।
সুজনবাঙালী এর পোস্ট। যেখানে হামলার আন্র্তজাতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করার পাশাপাশি ঘটনার মধ্য থেকে বেশ কিছু চিন্তাসুত্র ধরিয়ে দিয়েছেন তিনি।
সরপ তার পোস্টে বলেছেন যে তিনি কখনোই সন্ত্রাসীদের সমর্থন করেন না তবে তিনি দীর্ঘমেয়াদে আলোচনার মাধ্যমে এরকম হামলার কারন নির্মুল সমর্থন করেন।
আলী তার পোস্টে বলেছেন সন্ত্রাসের কোন ধর্ম নেই।ধর্মের নামে সন্ত্রাস বন্ধ হোক।
জাতেমাতাল এর পোস্ট। তিনি বলছেন-সাধারন নাগরিক হিসাবে আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই- ক্ষতিগ্রস্ত হলে বিচার চাই-যে আমার ক্ষতি করেছে তার শাস্তি চাই। আর এই চাওয়াটা আমার অধিকারের মধ্যে পড়ে- আমার মানবাধিকার। পোস্টে প্রশ্ন তোলা হয়েছে - আজকে মুম্বাই এ যে নৃশংশতা ঘটে গেল-তার জন্য দায়ী অপরাধীরা কবে ধরা পড়বে-কবে বিচার শুরু হবে আর তার কৃতকর্মের শাস্তি কার্যকর হয়েছে এটা দেখার জন্য একজন ক্ষতিগ্রস্ত নাগরিককে কত বছর অপেক্ষা করতে হবে?
জুয়েল হাসানের পোস্ট। যেখানে তিনি নিরেট পরিসংখ্যানে তুলে ধরেছেন যে, ভারতে ২০০১'র পর কোন বোমাবাজী ও হত্যার বিচার হয়নি। লজ্জার কথা !!
ইয়াহইয়া ফজলের পোস্ট। যেখানে তিনি দৈনিক সমকালের একটি মুম্বই হামলা সংক্রান্ত খবরের সমালোচনা করেছেন
আর মুম্বই ট্র্যাজেডির অবসানের পর ২৯ নভেম্বর সন্ধ্যায় প্রথম পোস্ট দিলেন 'অরণ্যচারী'। তার পোস্টে চারটি জরুরী পর্যবেক্ষণ রয়েছে । খুবই ঘটনা সংশ্লিষ্ট।
আর এ ব্যাপরে সর্বপ্রথম পোস্টটা ছিলো ''আহসান হাবীব শিমুল'' এর। ''ব্রেকিং নিউজ: মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় হতাহত(সাময়িক পোষ্ট)''
তাছাড়া নিজস্ব স্টাইলে অনুভুতি প্রকাশ করেছেন অনেকেই। নিন্দা জানিয়েছেন-
শতকত
অতনু ব্যানার্জী
শ্রীমতি চৌধুরী
আতিকুল হক
ছড়া লিখে নিন্দা জানিয়েছেন ছড়াকার-
দিলু নাসের
(আরো কোনো পোস্ট হয়তো বাদ পড়ে যেতে পারে)
পোস্টগুলো একনজর দেখলে বোঝা যায় জনাব কৌশিক বিশ্বাস এর অভিযোগ কতটা হাস্যকর। 'মুনশিয়ানা'র ভাষায় বলি-মুম্বাইয়ের ঘটনার ব্যাখা বিশ্লেষন করার জন্য সা মো’র ব্লগারদের পুর্ব শর্ত হিসাবে কি কি যোগ্যতা থাকতে হবে তা জানালে ভাল করতেন কৌশিক বিশ্বাস।
প্রকাশ করা হয়েছে: অন্যের লেখা বিভাগে । সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিডি আইডল বলেছেন:
ধইরা তাবড়ানির দরকার
লেখক বলেছেন: তবে অবশ্যই ''লিখিত'' ''তাবড়ানি''।
অ্যামাটার বলেছেন:
আর বলিয়েন না, ঐটা একটা ভাঁড়।
লেখক বলেছেন: নাহ। তাহলে তো সুবিধা হলো না। আমার ঠিক জানা নেই। তবে জনাব কৌশিক বিশ্বাস কে ব্লগাররা যদি ভাঁড়'ই মনে করে থাকেন তবে তো তার কথারে এতো জরুরি মনে করা ঠিক হয় নাই।
যাক এই ফাকে মুম্বই হামলা সংক্রান্ত পোস্টগুলা একসাথে হয়ে গেলো।
সৈয়দ নাসের বলেছেন:
এই পোষ্টটি লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । কৌশিক বাবুকে উচিৎ জবাব দিয়েছেন । ভালো থাকবেন । শুভকামনা
লেখক বলেছেন: ছড়াকার!
ভালো থাকা হয় যেন!
আতিকুল হক বলেছেন:
আমার মনে হয় উনি বলতে চাইছেন ভারতে হামলা নিয়ে কথা বলতে চাইলে বাংলাদেশকে আগে ভারতের মত শক্তিশালী হয়ে নিতে হবে। বাংলাদেশের কারো মুখে ভারতে হামলা নিয়ে কথা ছোট মুখে বড় কথা হয়ে যায়। সব বিশেষজ্ঞের মতামত দিবেন মনমোহন সিং, তদন্তের আগে প্রতিবেশিদের উপর দোষ চাপিয়ে। হুমকি কি ঐক্যের ভাষা নাকি।আমিও একটা নিরীহ লেখা লিখেছিলাম এই নিয়ে। Click This Link
ধন্যবাদ আপনার পোস্টের জন্য। এখন দয়া করে উনি যদি পড়ে বলতেন কোনটাতে ওনার আপত্তি।
লেখক বলেছেন: ধন্যবাদ। '' এখন দয়া করে উনি যদি পড়ে বলতেন কোনটাতে ওনার আপত্তি ''
এই পোস্টগুলোর ব্যাপারেও সামহোয়ারের ব্লগারদের মতে অমিল থাকতে পারে। যেমন সরপের পোস্টের প্রকাশভঙ্গীর ব্যাপারে। কিন্তু মৌলিক জায়গায় তো সবাই একমত, সবাই এর নিন্দা জানাচ্ছে। এবং কেউই স্বআরোপিত 'এক্সপার্টের ভূমিকা'' পালন করতে রাজি হয় নাই।
আপনার পোস্টের লিংকটা পেয়ে ভাবছি- হামলার পরের সব পোস্টের লিংকই দিয়ে দেব।
বিষাক্ত মানুষ বলেছেন:
উনারে নিয়া মাথা ঘামানোর কিছু নাই । বড় বড় কথা কইবো ... ডলা খাইলে আবার পোস্ট ডিলিট কইরা দিবো ।
লেখক বলেছেন: মন্তব্য ডিলেট করে দিলেন উনি দেখলাম।
জাতেমাতাল বলেছেন:
খুবই সময় উপযোগী পোষ্ট, যোগ্য জবাব দেওয়ার জন্য মোহাম্মদ আরজুকে অসংখ্য ধন্যবাদ। এখন কৌশিক আমাদের বলুক তার গাত্রদাহের কারন কি?ঔদ্ধত্যের একটা সীমানা থাকা উচিত......
লেখক বলেছেন: ধন্যবাদ।
ওনার পোস্টটি পড়ে ঠিক ভাষার মধ্যে ঔদ্ধত্যের গন্ধ পাইনি।
আমার মনে হয়েছে- ব্লগাররা জনাব মনমোহন সিং- এর মতো প্রতিবেশি দেশগুলোর দিকে শিং না উচিয়ে সর্ব সাম্প্রতিক হামলা, হামলার পরম্পরা, ঘটনার স্থানিয় ও আর্ন্তজাতিক প্রেক্ষাপট এবং ভারতের প্রতিক্রিয়ার ব্যাপারে যেভাবে যুক্তিপুর্ন কথা বলছিলেন তা ওনার পসন্দ হয়নি।
এবং সেই ক্ষোভ প্রকাশের জন্য জনাব বিশ্বাস ঔদ্ধত্যের আশ্রয় নেননি। যে কোন কারনেই হোক। তিনি বরং দেখানোর চেষ্টা করেছেন যে 'এইরকম' অবস্থান নেয়ার যোগ্যতা সামহোয়ারের ব্লগারদের নেই। 'ইনফেরিয়র' কমপ্লেক্সে ভোগানোর চেষ্টা আর কি!
দস্যু বনহুর বলেছেন:
কৌশিক মনে হয় ব্লগের ছাগুদের কথা বলতে চেয়েছেন। এদের এত পাত্তা দেয়ার তো কিছু নাই।পাছায় কইষা লাথি লাগাইলে ক্যাক ক্যাক কইরা মগবাজার পালাইব। এতবড় নৃশংস বর্বর ঘটনা ঘটে গেল এইটা বাদ দিয়া এরা এখন ফিলিস্তি নিয়া লাফাচ্ছে। ছাগলদের কি হৃৎপিন্ড থাকে না? লেখক বলেছেন: 'মনে হয়' নিয়ে কথা বলতে আমি ততক্ষন পর্যন্ত আগ্রহী না যতক্ষন সামনে থাকা বাস্তবতার আলোকে কথা বলা যায়।
ওপরের মন্তব্যের জবাবটা দেখতে পারেন।
ধন্যবাদ।
নুশেরা বলেছেন:
বিষয়ের পাশাপাশি পোস্ট ও মন্তব্যে লেখকের অ্যাপ্রোচ প্রশংসনীয়। +
লেখক বলেছেন: ধন্যবাদ।
মুনশিয়ানা বলেছেন:
অসংখ্য ধন্যবাদ, মোহাম্মদ আরজু-- আপনার উদ্যোগের জন্য......
লেখক বলেছেন: আপনাকেও অগুনতি ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ জনাব কৌশিক বিশ্বাস।
আপনার অবস্থান প্রকাশের জন্য আপনি ঔদ্ধত্যের আশ্রয় নেননি। যে কোন কারনেই হোক। আপনি বরং দেখানোর চেষ্টা করেছেন যে 'এইরকম' অবস্থান নেয়ার যোগ্যতা সামহোয়ারের ব্লগারদের নেই।
এইরকম হামলা দুঃখজনক সন্দেহ নেই। কিন্তু সন্ত্রাসবাদের সংজ্ঞা কে দেয় জনাব? দায়িত্বজ্ঞানহীনতার মানদন্ড কে ঠিক করে? সংজ্ঞা দেয়ার দায়িত্ব আর মানদন্ড স্থাপনের কর্তব্য পালন আপনি করতে পারেন তবে অন্যের সংজ্ঞা আর মানদন্ডের প্রতি শ্রদ্ধাশীল থাকুন দয়া করে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: যদি কেউ ভাড়ামি করেও তারপরেও কিন্তু আমাদের এই উদ্যেগের জন্য আলাদা দাড়ানোর জায়গা তৈয়ার হয়ে গ্যাছে।
কারো ভাড়ামি এই জায়গা দুর্বল হওয়ার সম্ভাবনা নাই।
ধন্যবাদ।
লেখক বলেছেন: হ।
ব্যাক্তিগত আক্রমন আমারও না পসন্দ।
তবে জনাব মফিজুল হক! আপনিও কিন্তু 'যুক্তিপূর্ন কথা' বললেন না। কেবলই অ্যামাটারের দিকে আঙ্গুল তুললেন। অবশ্য ব্যাক্তি আক্রমন আপনি করেন নাই।
ধন্যবাদ।
মাঈনুদ্দীন বলেছেন:
এখন কৌশিক আমাদের বলুক তার গাত্রদাহের কারন কি?ঔদ্ধত্যের একটা সীমানা থাকা উচিত......
লেখক বলেছেন: ধন্যবাদ।
তবে আমার মনে হয় না ব্লগারদের লেখা পড়ে তার গা জ্বলছে। তার 'গাত্রদাহ' হইলে তিনি এইরকম 'ঠান্ডা মাথায়' কৌশলী জায়গা থেকে পোস্ট লিখতে পারতেন!
সাইফ শিশির বলেছেন:
২৮ তারিখের আগের পোস্টগুলোও নিয়ে আসো।
লেখক বলেছেন: হ্যাঁ। সবগুলো নিয়ে আসবো।
বিবেক সত্যি বলেছেন:
এতগুলো লিংক জড়ো করেছেন .. অনেক ধন্যবাদ পোষ্টের জন্য .. +++
লেখক বলেছেন: ধন্যবাদ।
মোহাম্মদ আরজু বলেছেন:
আজ একটু আগে দেয়া ''অরণ্যচারী'র সংক্ষিপ্ত অথচ চমৎকার ভাবে সুনির্দিষ্ট পোস্টটির লিংক যোগ করে দিলাম।এখন থেকে সামনের সময়গুলোতে আসা পোস্টের লিংক আর যোগ করবো না। তবে আগের পোস্টগুলো পেলে লিংক যোগ করবো।
রিজভী বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
এইমাত্র শিমুল ভায়ের পোস্টের লিংকটাও এড করে দিলাম।
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
আরজু ভাই, আপনি কোন ইয়ার এ? আমিও তো আপনার ডিপার্টমেন্টেই আছি। সেকেন্ড ইয়ার।
লেখক বলেছেন: হুমম . . .
লেনিনের সাথে একদিন হলে চলে এসো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















