আমার প্রিয় পোস্ট

অতএব- লক্ষন যা, তাতে দুঃখ আর ক্ষোভই আমার কপালের লেখা।

স্মারক: রাষ্ট্রপতির সচিবালয়, গণভবন, ঢাকা, পত্র সংখ্যা-৩০/১২/৭৫-সাধারণ-৭২৯/৯(৪০০) তারিখ ১২ মার্চ ১৯৭৫।

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১২

শেয়ারঃ
0 1 0

অফিসের কাজে রাষ্ট্রভাষা বাংলা ব্যবহারে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নির্দেশ

সরকারি দলিল ছাড়াও এটার মূল্য আচ্ছে আবেগের জায়গায়। এমনকি আদেশটির লেখাতেও বঙ্গবন্ধুর আবেগের ছোয়া দেখা যায়। দাফতরিক আর দশটা আদেশের মতো ভাষা নয় এটার।

১২ মার্চ ১৯৭৫ রাষ্ট্রপতি কতৃক জারিকৃত আদেশটি হুবহু তুলে দিচ্ছি এইখানে।
‘‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রভাষা বাংলা। বাংলা আমাদের জাতীয় ভাষা। তবুও অত্যন্ত দুঃখের সাথে ল্য করছি যে, স্বাধীনতার তিন বছর পরেও অধিকাংশ অফিস আদালতে মাতৃভাষার পরিবর্তে বিজাতীয় ইংরেজী ভাষায় নথিপত্র লেখা হচ্ছে। মাতৃভাষার প্রতি যার ভালোবাসা নেই, দেশের প্রতি তার ভালোবাসা আছে এ কথা বিশ্বাস করতে কষ্ট হয়। দীর্ঘ তিন বছর অপোর পরও বাংলাদেশের বাংগালী কর্মচারীরা ইংরেজী ভাষায় নথিপত্র লিখবেন সেটা অসহনীয়। এ সম্পর্কে আমার পূর্ববর্তী নির্দেশ সত্বেও এ ধরনের অনিয়ম চলছে। আর এ উচ্ছৃংখলতা চলতে দেয়া যেতে পারেনা। এ আদেশ জারী হওয়ার সঙ্গে সঙ্গে সকল সরকারী, স্বায়ত্বশাসিত সংস্থা ও আধা সরকারী অফিসসমূহে কেবলমাত্র বাংলার মাধ্যমে নথিপত্র ও চিঠিপত্র লেখা হবে। এ বিষয়ে কোনো অন্যথা হলে উক্ত বিধি লংঘনকারীকে আইনানুগ শাস্তি দেবার ব্যবস্থা করা হবে। বিভিন্ন অফিস আদালতের কর্তা ব্যক্তিগন সতর্কতার সাথে এ আদেশ কার্যকরী করবেন এবং আদেশ লংঘনকারীদেও বিরুদ্ধে শাস্তি বিধানের ব্যবস্থা করবেন। তবে বিদেশী সংস্থা বা সরকারের সাথে পত্রযোগাযোগ করার সময় বাংলার সাথে ইংরেজি অথবা সংশ্লিষ্ট ভাষার একটি প্রতিলিপি পাঠানো প্রয়োজন। তেমনিভাবে বিদেশের কোনো সরকার বা সংস্থার সাথে চুক্তি সম্পাদনের সময়াও বাংলার সাথে অনুমোদিত ইংরেজি বা সংশ্লিষ্ট ভাষায় প্রতিলিপি ব্যবহার করা চলবে।’’

রাষ্ট্রপতি লিখেছিলেন ‘‘ এ বিষয়ে কোনো অন্যথা হলে উক্ত বিধি লংঘনকারীকে আইনানুগ শাস্তি দেবার ব্যবস্থা করা হবে।’’ শাস্তি কেউ পেয়েছিলেন কি না সেটা আমার জানা নেই। বঙ্গবন্ধু লিখেছিলেন ‘‘দীর্ঘ তিন বছর অপোর পরও বাংলাদেশের বাংগালী কর্মচারীরা ইংরেজী ভাষায় নথিপত্র লিখবেন সেটা অসহনীয়।’’ এরপরও এই অসহনীয়তার সাথে বঙ্গবন্ধুকে থাকতে হয়েছে। তিনি লিখেছিলেন স্বাধীনতার তিন বছর পরে, আর এখন পেরিয়ে গেছে তিন সাত সাতত্রিশ বছর।

*ছবিতে ১৪ ডিসেম্বর ১৯৭২ সংবিধানের চুড়ান্ত কপি স্বাক্ষর করছেন বঙ্গবন্ধু। বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ ৩ অনুযায়ি বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): একুশে ফেব্রুয়ারিভাষা আন্দোলনবঙ্গবন্ধুরাষ্ট্রভাষা ;
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩০
বিবর্তনবাদী বলেছেন: সরকারি অফিসে এখন বেশির ভাগ ক্ষেত্রেই বাংলা ব্যবহার হয়, সমস্যা আদালতে। এই ক্ষেত্রে আইনের ছাত্র, আইনজীবি ও বিচারক সকলের এগিয়ে আসতে হবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: আরে বিব ভাই যে! অনেক দিন পরে দেখলাম। আছেন কেমন?

আমার অভিজ্ঞতা কিন্তু আপনার সাথে একমত হইতে পারতাছেনা।

২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৫
অমি রহমান পিয়াল বলেছেন: প্রিয়তে নিলাম। ঐতিহাসিক ছবিটা ৭৩ সালের যুদ্ধাপরাধী আইনে সই করার সময়, পাশে মনোরঞ্জন ধর
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

কিন্তু এই লিংকটা দেখেন পিয়াল ভাই। এইখানে কিন্তু লিখছে- signing the original copy of the Constitution on 14th December 1972

৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩
এহসানুল হক জসীম বলেছেন: ভাল লোকেরা এত অতীত খোঁজেনা ।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: 'ভাল লোক' মানে কি ভাই?

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: ঠিকাছে

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৫

লেখক বলেছেন: আচ্ছা

৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
জহিরুল ইসলাম মুসা বলেছেন: কিন্তু এখনতো সব সরকারি এবং বেসরকারি অফিসের ‌'অফিসিয়াল' ভাষা ইংরেজি!
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪১

লেখক বলেছেন: সেইটাই। আনঅফিসিয়ালি অফিসিয়াল!

৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৬
অমি রহমান পিয়াল বলেছেন: আপনার কথাই ঠিক। আমার ভূল হইছে। ছবিটা অন্য এক জায়গায় এই শিরোনামে ছিলো। পরে ডাবলচেক করে দেখি আপনারটাই সত্যি।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪১

লেখক বলেছেন: ঠিকাছে

৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩১
সাইফ শিশির বলেছেন: ''মাতৃভাষার প্রতি যার ভালোবাসা নেই, দেশের প্রতি তার ভালোবাসা আছে এ কথা বিশ্বাস করতে কষ্ট হয়।''
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: সেইটাই

৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪০
অমি রহমান পিয়াল বলেছেন: সাইফ শিশির ভাই এতো উত্তেজিত কেনো?
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: কি হইছে পিয়াল ভাই?

১০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৭
সাইফ শিশির বলেছেন: উত্তেজিত হলাম কই? আমি তো একবারই কমেন্ট দিলাম। এতোবার আসলো কেনো!
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: ঠিকাছে। বাকিগুলো আমি মুছে দিয়েছি

১১. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৫
সাইফ শিশির বলেছেন: অনেক দিন পরে আইজ আবার মুজিবরে মনে পড়তেছে বেশি কইরা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৮

লেখক বলেছেন: হ

 

মোট সময় লেগেছে ১.১০০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভূমিহীন মজুর একজন
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ