চট্টগ্রাম বন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফ। গতকাল রোববার সকালে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির ছয় সদস্য বন্দর জেটি পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। সংসদীয় কমিটির সদস্য না হওয়া সত্ত্বেও এম এ লতিফ সেখানে যান বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) জেটি পরিদর্শনের সময় স্থায়ী কমিটির সদস্যদের কাছে নির্দিষ্ট কিছু বিষয়ে অভিযোগ করেন স্থানীয় সাংসদ এম এ লতিফ। তাঁর অভিযোগের কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন জোবায়ের আহমেদ। এ সময় সাংসদ লতিফ ওই বন্দর কর্মকর্তাকে ধমক দিয়ে থামিয়ে দেন। কমিটির সদস্যরা এনসিটি ঘুরে চার নম্বর জেটিতে গেলে এম এ লতিফ বিষয়টি নিয়ে আবারও কথা বলেন। ক্যাপ্টেন জোবায়েরকে সামনে দেখে সাংসদ ধমকের সুরে বলেন, ?আমি যা বলেছি তা ঠিক না হলে আপনাকে প্রমাণ করতে হবে।? এ সময় ক্যাপ্টেন জোবায়ের তাঁর অবস্থান ব্যাখ্যা করতে চাইলে খেপে যান সাংসদ। একপর্যায়ে ওই বন্দর কর্মকর্তাকে সাংসদ লতিফ বলেন, ?ইউ শাট আপ, আই এম এ মেম্বার অব দ্য পার্লামেন্ট।?
সরকারি কমিটির প্রধান ড. মহীউদ্দীন খান আলমগীর এ সময় সাংসদ লতিফকে শান্ত করার চেষ্টা করেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমদ ওই কর্মকর্তাকে আর কোনো কথা বলতে বারণ করেন।
সাংসদ মইন উদ্দিন খানকে দেখিয়ে বন্দর কর্মকর্তাকে উদ্দেশ করে সাংসদ লতিফ বলেন, ?এখানে সংসদ সদস্যরা কথা বলছেন, আপনি কোনো কথা বলবেন না।? এর পর ক্যাপ্টেন জোবায়ের সেখান থেকে চলে যান।
যোগাযোগ করা হলে ক্যাপ্টেন জোবায়ের প্রথম আলোকে বলেন, ?মাননীয় সাংসদ কিছু অসত্য তথ্য দিয়ে বন্দরের সবাইকে চোর-ডাকাত বলতে শুরু করলে বন্দরের সদস্য প্রকৌশল হিসেবে আমি বিষয়গুলো ব্যাখ্যা করতে চেয়েছিলাম। কিন্তু তিনি কিছুই না শুনে যা করেছেন তা উপস্িথত সবাই দেখেছেন।? তিনি বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মকর্তার সঙ্গে এ ধরনের আচরণ সংশ্লিষ্ট সবাইকে মর্মাহত করেছে।
ঘটনার পর থেকে একাধিকবার চেষ্টা করা হলেও সাংসদ লতিফের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রথমে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে ফোন খোলা হলেও তিনি তা ধরেননি।
এ প্রসঙ্গে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমদ বলেন, ?কমিটি নৌপরিবহনমন্ত্রী, মেয়র, সাংসদ লতিফসহ আরও কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছিল। মেয়র সামান্য সময়ের জন্য বন্দরে এলেও সাংসদ এম এ লতিফ প্রায় পুরো সময়ই ছিলেন। মন্ত্রীর ব্যস্ততার কারণে বন্দরে আসতে পারেননি।?
জানা যায়, এর আগেও সাংসদ লতিফ একাধিকবার সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগার করেছেন। গত ২১ মার্চ তিনি সীতাকুন্ডে বেসরকারি আইসিডি কেডিএস লজিস্টিক লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে আমলাদের দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করে প্রকাশ্যে বক্তৃতা করেন। গণহারে সরকারি কর্মকর্তাদের সমালোচনা করায় মঞ্চেই তাঁকে সতর্ক করে দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বাগ্বিতন্ডার একপর্যায়ে নৌপরিবহনমন্ত্রী আফছারুল আমীন এ ব্যাপারে হস্তক্ষেপ করেন। এর আগে বিভিন্ন সময় সাংসদ লতিফ চট্টগ্রাম নগর পুলিশের এক কনস্টেবল, একজন উপপরিদর্শক (এএসআই), অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নববিক্রম ত্রিপুরার সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন।
বিগত সংসদ নির্বাচনের মাত্র ১৯ দিন আগে আওয়ামী লীগে যোগ দিয়ে এম এ লতিফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এর আগে তিনি জামায়াত ও বিএনপি-ঘরানার লোক হিসেবে পরিচিত ছিলেন।
সংসদীয় স্থায়ী কমিটির বন্দর পরিদর্শন: সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ছয় সদস্য গতকাল রোববার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বন্দর ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, বন্দরকে ভবিষ্যতে আঞ্চলিক পরিবহনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন জরুরি। বন্দর ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক চলে।
বৈঠকে কমিটির সদস্য ফজলে রাব্বি চৌধুরী, খালেদুর রহমান, বীরেন সিকদার, মইন উদ্দিন খান ও এস কে আবু বাকের উপস্িথত ছিলেন। এ সময় বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ, শুল্ক কমিশনার (আমদানি) মো. শাহ আলম খান, বন্দর সদস্য ক্যাপ্টেন জোবায়ের আহমেদ প্রমুখ উপস্িথত ছিলেন। বৈঠকে কিছু সময়ের জন্য উপস্িথত ছিলেন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাংসদ এম এ লতিফ।
মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, ?তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে ঘটনা ঘটে গেছে তা পুনরুজ্জীবিত করা সম্ভব নয়। তবে শ্রমিকদের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম সমর্থন করব না আমরা।?
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।