somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... প্রাণ স্পন্দনে মিলেছি আমরা :: লাইভ পোস্ট অনেকদিন পর ব্লগে এলাম। কথাটা ঠিক না। ব্লগে প্রায়ই আসি, মন্তব্যও করি। কিন্তু পোস্ট করা হয় না অনেক দিন।
যাই হোক আসুন আসল কথায় আসা যাক। আজ আমরা নৌ-বিহারে যাচ্ছি। ছাত্র জীবনে এক সাথে কাজ করেছি অনেক দিন। এখন একেক জন একেক দিকে জীবিকার সন্ধানে দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছি। সেই প্রাণের বন্ধুরা আজ অনেক দিন পর আবার মিলেছি এক মোহনায়। হ্যাঁ সত্যি সত্যি চাঁদপুরের মোহনায়। বুড়িগঙ্গা টু চাঁদপুর।
সকাল ন'টায় লঞ্চ ছাড়বে। আগেই আপনাদের জানালাম। একটু পরে আবার আপডেট দেব

বিদেশে থাকেন এমন বেশ কয়েক জনও এসেছেন। কেউ লেখক, কবি, ইন্জিনিয়ার, ডাক্তার ব্যবসায়ী। আমাদেরই বন্ধুরা। ভাবতেই কেমন মন আনচান করে ওঠে। সবাইকে আবার একত্রে পেয়ে সত্যিই খুব ভাল লাগছে।]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/28777109 http://www.somewhereinblog.net/blog/arobd/28777109 2008-03-07 08:58:55
গ্লাস ভাঙা খাটুনির পর ..... অবশেষে গ্লাস ভাড়া খাটুনির পর আমি বিয়ে করেছি।

ব্লগার অ্যালন খবরটি সবাইকে দিয়েছেন এজন্য অ্যালনকে ধন্যবাদ। শুভকামনা করে মন্তব্য দিয়েছেন যারা তাদেরকেও ধন্যবাদ।
মুরুব্বিরা বললেন বিয়ে কাজে দেরি করতে নেই। তাই হুট করেই সিদ্ধান্ত হল।
কিন্তু মুশকিল হল অ্যালনের করা পোস্টটি আমার শশুড় বাড়ির সবাই দেখে ফেলেছে। ভাগ্য ভাল পোস্টটি এই অনুষ্ঠানে কোন বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারেনি। অ্যালন আমার নামের সাথে যে উপাধি দিয়ে পোস্ট করেছেন তাতে আমার খবর ছিল।


ঘরোয়া ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হলো, নভেম্বরের ১০ তারিখে আপনাদের দাওয়াত থাকল।
অনেকেই মেয়ের সম্পর্কে জানতে চেয়েছেন।
মেয়ে ডুয়েট এ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ২য় বর্ষে পড়ে।
বিস্তারিত পরে জানতে পারবেন।]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/28731291 http://www.somewhereinblog.net/blog/arobd/28731291 2007-09-15 10:54:45
মজার SMS লাইফ ইজ নট ইজি
বৃষ্টিতে ভিজি
রোদ্দুরে পুরি
জীবন যেন এক সুতা কাটা ঘুড়ি।।

এসএমএস টি মজার তাই সবার সাথে শেয়ার করলাম। ]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/28711767 http://www.somewhereinblog.net/blog/arobd/28711767 2007-05-21 10:29:27
কেন আমি পানির গ্লাস দিয়ে মারতে চাই
যাগগে সে সব কথা। আসল কথায় আসি।
রেগে যাওয়ার চুড়ান্ত পযর্ায় হচ্ছে মারামারি। মারামারির জন্য মাধ্যম প্রয়োজন। যেমন ধরুন, দুই বন্ধুতে তকর্াতর্কি, এর পর রাগারাগি অবশেষে মারামারি। বয়স ভেদে এর রকম আলাদা হয়। বাচ্চাদের কথাই ধরুন। ছেলে বেলায় আমরা কত তকর্াতর্কি, রাগারাগি এবং পরিশেষে মারামারি করেছি। কখনও লাঠি, চামচ, বই, কলম, জুতো, হাত, নখ এমনকি দাতও ব্যবহার করেছি। কি, আপনারা চুপ করে আছেন যে? মনে হচ্ছে একদমই করেন নি। আরে ভাই স্বীকার করেন, স্বীকার করেন। এখনতো আর কেউ আপনার বিচার করতে আসছে না।

আমরা রেগে গিয়ে কাউকে মারতে উদ্যত হলে সাধারণত কোন কিছুর সাহায্য নিয়ে মারতে চাই। একদম কিছু না পাওয়া গেলে হাত ব্যবহার করি। অনেকেই নখ কিংবা দাত ব্যবহারে বেশ পারদর্শি। যাহোক, আমি যদি রেগে গিয়ে কাউকে মারতে উদ্যত হই তখন পানির গ্লাস ব্যবহার করার চেষ্টা করি। এইতো সেদিন আমার সেজ বোন ফোন করে বলল- "ভাইয়া, তানিয়া (আমার আরেক ছোট বোন) ঠিক মত লেখা পড়া করতে চায় না। শুধু ঘুমায় আর খায়।" কথাটা শুনে আমি বললাম- "পানির গ্লাস দিয়ে ওর মাথার উপর ঠাস করে একটা বারি দাও।"

এখন প্রশ্ন উঠতে পারে কাঁচের গ্লাস নাকি স্টিলের গ্লাস? অবশ্যই স্টিলের গ্লাস। (স্টিলের গ্লাসের ছবি খুঁজে পেলাম না বলে কাচেঁর গ্লাসের ছবি দিলাম) কাঁচের গ্লাস কারো কারো মাথায় ভেঙ্গে যেতে পারে। যিনি মারছেন তার উপরেও বিষয়টি নির্ভর করে অনেকটা। আমি ঝুঁকি নিতে রাজি নই।

এবার আসেন, [গাঢ়]কেন এই গ্লাস প্রীতি?[/গাঢ়]
আমি তখন ক্লাস টুতে পড়ি। আরেকটি কথা বলে রাখা ভাল, ক্লাস ওয়ানে পড়ার ভাগ্য আমার হয়নি। সরাসরি ক্লাস টু তে। স্কুলে যেতে তেমন ইচ্ছে করত না আমার। অবশ্য আব্বুর ঘোষণা ছিল প্রতিদিন স্কুল থেকে ফিরে একটি করে টাকা পাওয়া যাবে। টাকার প্রতি লোভ আমার বরাবরই ছিল না। সুতরাং স্কুলে যাওয়ার ব্যপারে অনাগ্রহ চলতেই থাকল।
একদিন আব্বু দুপুরে বাসায় খেতে এসেছেন। আমি বাইরে কোথাও খেলতে গিয়েছিলাম। দুপুরে মধ্যপ্রাচ্যে যখন আন্দোলন শুরু হলো তখন বাসায় ফিরে দেখি আব্বু খাটের উপরে বসে খাচ্ছেন। আমি ঘরে ঢুকতেই প্রশ্ন- 'স্কুলে গিয়েছিলে?' আমি ভয় মিশ্রিত লাজুক হাসি হেসে দুদিকে মাথা নাড়লাম। সঙ্গে সঙ্গে আব্বু যে গ্লাস থেকে পানি খেয়েছেন সেই গ্লাসটি ছুড়ে মারলেন আমার দিকে। আমি 5 হাত দুরে। একটু ঘুরতে সময় পেয়েছিলাম মাত্র। তখনতো দুই মাসের মার্শাল আর্ট ট্রেনিং ছিল না। গ্লাসটি সোজা আমা বাহুতে আঘাত করল। সিনেমাতে নায়কদের যেখানে গুলি লাগে সেখানে। সেটি ছিল স্টিলের গ্লাস। গ্লাসের উপরের অংশ লেগে অনেখানি কেটে গেল। এরপর যা হবার তাই হলো। তারপর থেকে আমি নিয়মিত স্কুলে যাওয়া শুরু করি।
[গাঢ়]আমার থিওরি হলো, কাউকে যদি কথা শোনাতে হয় তাহলে লাঠি কিংবা অন্য কোন অস্ত্র ব্যবহার করে মারার চেয়ে পানির গ্লাস দিয়ে মারলে দ্রুত ফল পাওয়া যায়।[/গাঢ়]
এবার বুঝলেন তো, পানির গ্লাসের ভিন্ন রকম ব্যবহারও আছে।

বি:দ্র: কিছু দিন আগে [link|http://www.somewhereinblog.net/arobd/post/12977|M]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/28695768 http://www.somewhereinblog.net/blog/arobd/28695768 2007-01-31 02:42:38
আজকে তোমার জন্মদিনে .... অনেক অনেক খুশি
সবাই তোমায় করবে আদর
অ্যালন, কনক, টুসি ।।

আজ এই আমি'র জন্মদিন।দেখা যাক দিনটি কেমন কাটে।
শুভ জন্মদিন এই আমি। ভাল থাক চির দিন।]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/21312 http://www.somewhereinblog.net/blog/arobd/21312 2006-10-10 19:09:05
প্রাপ্তি ফাউন্ডেশনের ওয়েব সাইটের জন্য টেমপ্লেট http://www.somewhereinblog.net/blog/arobd/19873 http://www.somewhereinblog.net/blog/arobd/19873 2006-09-24 02:58:39 বৃষ্টির ছন্দে মন আনন্দে বৃষ্টি নামে সাত সকালে মেঘলা রাতে।।
সারা আকাশ ছলছলিয়ে
বিজলী আলোয় ঝলমলিয়ে
বৃষ্টি নামে অনেক দূরে মেঘের পাড়াতে
আহা... হা...

নাজমীর গাওয়া এই গানটি সকাল থেকেই বার বার মনে পড়ছিল। যারা ঢাকার বাইরে আছেন তাদের বোধ হয় এই গানটি এই মুহূর্তে ভাল লাগবে না।
আজকের বৃষ্টি কে কেমন উপভোগ করলেন চলুন না, সবার সাথে শেয়ার করি। ]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/18785 http://www.somewhereinblog.net/blog/arobd/18785 2006-09-11 02:11:38
শততম পোস্টের জন্য ধানসিঁড়ি কে অভিনন্দন ! আমাদের অত্যন্ত প্রিয় ব্লগার, সুলেখক (ডিকশনারীতে এই শব্দটি আছে কিনা জানিনা), যার লেখায় হৃদয় ছুঁয়ে যায়, ধানসিঁড়ি আজ একশতে পৌছলেন। একশতম লেখাটি কিন্তু তার লেখাগুলোর মধ্যে অন্যতম সেরা একটি লেখা।
পড়েই দেখুন না। [link|http://www.somewhereinblog.net/saharablog/post/17608|GLv]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/17616 http://www.somewhereinblog.net/blog/arobd/17616 2006-08-27 02:44:01
প্রাপ্তি ফাউন্ডেশনের জন্য আরকেটি লোগো http://www.somewhereinblog.net/blog/arobd/15207 http://www.somewhereinblog.net/blog/arobd/15207 2006-08-02 07:02:44 কলকি দিয়া আমি কি করি ঃ ঃ ঝড়ো হাওয়ার পোস্টে মন্তব্য করতে গিয়ে নতুন পোস্ট http://www.somewhereinblog.net/blog/arobd/15098 http://www.somewhereinblog.net/blog/arobd/15098 2006-08-01 04:26:40 প্রাপ্তি ফাউন্ডেশনের জন্য লোগো
লোগোর ব্যাপারে আমার একটি প্রস্তাব আছে। যারা যারা লোগো ডিজাইন করতে চান তারা সবাই যেকোন একজন বিচারকের কাছে লোগো সাবমিট করুন। বিচারক সব লোগো গুলো নিয়ে একটি পোস্ট করুন। তাতে ডিজাইনারের নাম থাকবে না। সবাই ভোট দেয়ার পর যে লোগোটি নির্বাচিত হবে সেটি নিয়ে সর্বশেষ একটি পোস্ট করবেন বিচারক। সেখানে ডিজাইনারের নাম প্রকাশিত হবে। যে লোগো গুলো নির্বাচিত হবে না সেগুলোর ডিজাইনারদের নাম ও প্রকাশ করা হবে। তবে কে কোনটা করেছেন সেটা উল্লেখ থাকবে না।
এতে দুটো সুবিধা আছে আমি মনে করি।
এক. লোগো নির্বাচনে সবাই মন খুলে ভোট দিতে পারবে।
দুই. নির্বাচিত না হলে ডিজাইনারদের মন খারাপ হবে না।

আমি এই লোগোটি কৌশিক ভাইকে মেইল করে দিচ্ছি।
আপনারা যারা লোগো ডিজাইন করতে চান তারা কৌশিক ভাইকে মেইল করে দিতে পারেন।
কৌশিক ভাই আপনার মেইল এড্রেস প্লিজ। পোলাপাইন আপনার দিকে চাইয়া রইছে।
]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/14071 http://www.somewhereinblog.net/blog/arobd/14071 2006-07-20 06:17:30
বাড়ীতে গিয়ে আমি গ্লাস ভেঙেছিলাম ঃঃ অতপর . . . সেদিন কত তারিখ মনে নেই, সাজ্জাদ ভাই মেইল করলেন তার বিয়ে ঠিক হয়েছে। আমার বন্ধুদের মধ্যে গফুর ভাই সিনিয়র তার বিয়ের কোন খবর নেই। গফুর ভাইয়ের জন্য এটা একটা অপমান। সাজ্জাদ ভাইয়ের মেইলের জবাবে আমি লিখলাম- "না আমি এটা হতে দেব না। আমি আপনার আগে ...... করব।"
এখানে বলে রাখি, সাজ্জাদ ভাই আর আমি দুজন ছিলাম রেজাল্টের দিক দিয়ে প্রথমা না হয় দ্বিতীয়। মাঝে মধ্যে ইসমাইল ভাইও প্রথম দ্বিতীয়তে চলে আসতেন। বন্ধুদের মধ্যে আমি সবার জুনিয়র। মানে বাচ্চা পোলা।
আসল কথায় আসি। আমার রেজাল্ট যেমন সাজ্জাদ ভাইয়ের পরেই থাকত তেমনি সাজ্জাদ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে শুনে আমারও মনে হলো সাজ্জাদ ভাইয়ের পরে কেন আমার ইয়ে, মানে বিয়ে হবে না?
কিছু দিন আগে ধানসিঁড়ি "বিয়ে ভাবনা" শিরোনামে একটা পোস্ট করেছিলেন। সেখানে তিনি 25 বছরে বিয়ের কথা বলেছেন। আর কয়েক দিন পরেই আমার 25 হবে।
বাসে উঠে সাজ্জাদ ভাইকে একটা ফোন করলাম।
-ভাই, বাড়ীতে যাচ্ছি।
- যাও, দেখ কোন ব্যবস্থা হয় কিনা।
- আচ্ছা ঠিক আছে।
- ......

বাড়ীতে যাওয়ার পর সবাই কত কথা জিজ্ঞেস করল কিন্তু বিয়ের কথা কেউ কিছু বলে না। সাজ্জাদ ভাইকে আবার ফোন করলাম।
- ভাই, কেউ তো কিছু বলে না।
- এক কাজ কর, কাচের গ্লাস-প্লেট ভেঙে চুপ করে বসে থাকো।
- আচ্ছা ঠিক আছে।

সাজ্জাদ ভাইয়ের কথাটা আমার মনে ধরল। যেই ভাবা সেই কাজ। কিন্তু কাচের গ্লাস বা প্লেট হাতের কাছে পাই না। বাড়ীতে ছোট ছোট পিচ্চি আছেতো তাই ওগুলো সব শোকেসের মধ্যে রেখেছে। আমার নজর শোকেসের দিকে। আবার সাজ্জাদ ভাইকে ফোন করলাম।
- আরে বোকা, শোকেসের একটা গ্লাস ভাঙলেইতো পার।
তাইতো, ভাল আইডিয়া। সুযোগ বুঝে শোকেসের একটা গ্লাসে স্ক্রু ড্রাইভারের উল্টো পাশ দিয়ে দিলাম একটা ঘা। অমনি এক পাশের গ্লাস ভেঙে চুরমার। সঙ্গে সঙ্গে আমার ছোট বোন দৌড়ে আসল।
- কি হলো ভাইয়া?
সাজ্জাদ ভাইয়ের কড়া নির্দেশ কথা বলা যাবে না। তাই কথা বললাম না। আম্মু এসে বলল।
- কি ব্যাপার আরাফাত, তুই কি এখনও সেই বাচ্চা রয়ে গেছিস নাকি ? কোন মেয়ে যে তোর জন্য আনব।- আম্মুর সঙ্কিত কন্ঠ।
পরে আড়াল থেকে শুনেছি আম্মু আব্বুর সাথে বলছে
- ছেলেটা এখনো বচ্চা রয়ে গেছে। ওকে বিয়ে করালেতো মুসিবতে পড়তে হবে।
আব্বুকেও দেখলাম আম্মুর কথায় সায় দিচ্ছে। ছোট বোনের কাছে শুনলাম, আমি যেই গ্লাসটা ভেঙেছি সেটা আমার মেজ বোনের পিচ্চি ছেলেটা আগে একবার ভেঙে ফেলেছিল।
আমি এখন কোন দিকে যাই? মহা মুসিবতে পড়া গেল। ব্লগার বন্ধুরা, আপনারা কি আমাকে এর থেকে উদ্ধারের উপায় বলতে পারবেন?
]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/12977 http://www.somewhereinblog.net/blog/arobd/12977 2006-07-04 05:03:22
প্রাপ্তির উদ্দেশ্যে বাচ্চা আরাফাতের কবিতা অনেকেই প্রাপ্তিকে নিয়ে লিখেছেন। অনেক আগে লেখা একটি ছড়া প্রাপ্তির উদ্দেশ্যে ব্লগে পোস্ট করতে চাই। আশা করি সবার ভাল লাগবে।

ছোট্ট আপুর নরম গালে
দিলাম একটা চুম
অমনি দেখি আপু মনির
ভেঙেই গেল ঘুম।
কি আর করি জলদি গিয়ে
লুকাই খাটের নিচে
ছোট্ট আপু কেঁদেই দিল
লুকানোটাই মিছে।



(একটি জাতীয় দৈনিকে শিশুদের পাতায় প্রকাশিত)
]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/12671 http://www.somewhereinblog.net/blog/arobd/12671 2006-06-30 02:20:53
অফলাইন ব্লগিং বলছিলাম কালপুরুষের বাসার কথা। যেখানে অনেক ব্লগারদেরই আসার কথা। শুক্রবার আমার অফিস খোলা, কিন্তু তাই বলে কালপুরুষের বাসায় যাওয়ার কথা কিন্তু ভোলার নয়। শত হলেও অনেক ঘটা করে এই জড়ো হওয়া। যেখানে ঝড়ো হাওয়ারও জড়ো হওয়ার কথা।
যা হোক, দুলদুল গাড়িতে করে দাড়িয়ে দাড়িয়ে হেলতে দুলতে গিয়ে নামলাম বনানী। সেখানে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি কালপুরুষের বাসার ঠিকানাতো আনিনি। কি আর করা মোবাইলে কউকে ধরার চেষ্টা করতে লাগলাম। ধানসিঁড়ির মোবাইলে কল দিলে কি এক মহিলা কথা বলে, একবার বাংলায় একবার ইংরেজি তে। ছোট বেলায় আমি আবার ইংরেজি তো 02 পেয়েছিলাম কাস ফোরে থাকতে (পরের পরীায় অবশ্য 88 পেয়েছিলাম)। পুরো ফোনবুক খুঁজে কালপুরুষের মোবাইল নম্বর পেলাম না। মনে মনে ভাবলাম থাক আজ নাহয় গেলাম না। যাব না কেন? এতদূর এলাম তারপরে যদি না যাই তাহলে কেমন হয়। সাইবার ক্যাফে খুঁজতে শুরু করলাম। বনানী মসজিদের কাছে গিয়ে তিন তলায় একটা সাইবার ক্যাফে পাওয়া গেল। কিন্তু সামহোয়ার ইন . . . ব্লগে ঢোকা গেল না সহজে। কম্পিউটার পরিবর্তন করে তার পরে অনেক কষ্টে ঢুকলাম। পকেটে হাত দিয়ে দেখি কলম নেই। ক্যাফের লোকটার কাছে চাইলাম কিন্তু দুঃখের বিষয় কলমটাতে কালি নেই। অতপর কলম পরিবর্তন। অতপর কালপুরুষের বাসায় পদর্াপন। লিফট অতপর সিঁড়ি বেয়ে উঠেতেই ধানসিঁড়ি লাফ দিয়ে উঠলেন। "আরাফাত....." ইত্যাদি ইত্যাদি।
সেকি এক কঠিন পরীার মধ্যে পড়া গেল। কিন্তু কউকেই ধরা গেল না কোনটা কে। ধানসিঁড়ি ছাড়া আমি আর কোন সিঁড়ি চিনি না। তবে পরীায় পাশই করেছি বলতে হবে। দু একটা ভুলের পর কৌশিক ভাই, ঝড়ো হাওয়া, অন্যমনষ্ক শরৎ কালপুরুষদেরকে চিনতে পেরেছিলাম। তবে সুনীল সমুদ্র'র কুল চিনতে পারিনি।
কিছুণ পরে ইমন ভাই আসলেন। তাকে নিয়ে কি একটা হট্টোগোল বাধলো। আমার মনে হয় তার পোশাক নিয়ে সমস্যা ছিল। কি একটা লম্বা পোশাক পড়ে এসেছিলেন ইমন ভাই তাই নিয়ে সবার যত মন্তব্য।
গান গাওয়া হলো, কবিতা পাঠ হলো, ব্লগে পোস্ট করা লেখাও পাঠ করলেন সুনীল ভাই। কারো মুখে তখন কোন কথা নাই। সবার চোখে পানি। আসলেই প্রাপ্তিকে নিয়ে লেখা সেই লেখাটি চোখে জল প্রাপ্তির মতই।
সাদিক মোহাম্মদ আলম, জিন্নাতুল হাসান (হাসান ভাই) উনারা অনলাইনে ছিলেন। ওয়েব ক্যামে তাদের সাথে চ্যাট করলাম। প্রাপ্তিকে নিয়ে শরৎ ভাইয়ের করা ভিডিও চিত্রটি দেখলাম।
অতপর খাওয়া দাওয়া হলো। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হলো। আতাউর ভায়ের জীবন কাহিনী শুনলাম। অতপর যাবার পালা।
বাড়ি যাওয়ার জন্য কোন গাড়ি রাস্তায় নেই। সস্তায় যাওয়া যাবে বলে মনে হলো না। কি আর করা। ট্যাঙ্ িক্যাব একটা নিলাম। ভাড়াও দিলাম। অবশেষে বাসায় গিয়ে গফুর ভায়ের তাড়া খেলাম। "এত রাত পর্যন্ত কোথায় ছিলেন?" প্রাপ্তির কথা বলে পাড় পেয়ে গেলাম।
যারা সেদিন আসতে পারেননি তারা আমার এই লেখা পরে হয়তো কিছুটা স্বাদ পাবেন আশা করি। যদিও কিছুটা দেরি হয়ে গেল। ইচ্ছে করেই দেরি করেছি। এবিষয়ে আরও অনেকেই লিখেছেন। পরের দিন লিখলে তাদের লেখার ভীড়ে আমারটা হারিয়ে যেত।
]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/12400 http://www.somewhereinblog.net/blog/arobd/12400 2006-06-26 07:37:23
একটি ছেলের জন্মদিনে "মৌ-লোভী যত মৌলবী আর মোল্লারা কন হাত নেড়ে
দেব দেবী নাম মুখে আনে ও সবে দাও পজিটার জাত মেরে
হিন্দুরা কন পারসী শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে।"
এই কয়েক লাইন থেকে ষ্পষ্ট বোঝা যায় নজরুল কতটা কষ্ট পেয়েছেন।
আজ তার জন্মদিনে আসুন সবাই নজরুলের সম্মানে তার লেখা অন্তত একটি কবিতা পড়ি।
(আমার হতে সময় নেই, অনুগ্রহ করে কেউ নজরূল সম্পর্কে লিখবেন কি?)]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/9924 http://www.somewhereinblog.net/blog/arobd/9924 2006-05-25 00:32:57
হাসিন ভাইয়ের ছেলের জন্য শুভ কামনা আমার সাথে সবাই অর্ক-এর জন্য দোয়া করুন। (মিষ্টি পরে পাবেন)
অর্ক নামটি আমার দেয়া নয়। হাসিন ভাইয়ের পছন্দের নাম।
কনগ্রাচুলেশন হাসিন ভাই। ]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/9786 http://www.somewhereinblog.net/blog/arobd/9786 2006-05-23 02:35:07
বিশ্বকাপের জ্বরে বউ পোলাপাইন কেউ থাকেনা ঘরে।
বাড়িওয়ালা টিভির ঘরে
মারল তালা শক্ত করে
পোলাপানের ডরে।"

অবস্থা এমন এখনো হয়নি। তবে খুব শীঘ্রই হবে। বিশ্বকাপ খেলা চলাকালীন খেলার চার্ট নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। আমার এক বন্ধু ব্লগার সাজ্জাদ আমাকে ইলেক্ট্রনিক একটি চার্ট মেইল করে পাঠিয়েছে। আপনাদের কাজে লাগবে মনে করে নিচের লিংকে আপলোড করে দিলাম। আশা করি আপনাদের কাজে লাগবে।

Click This Link

ফাইলটি আপলোড করতে জায়গা দেয়ার জন্য ব্লগার বন্ধু অ্যালনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ভাল থাকুন সবাই। সুন্দর থাকুন।]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/8632 http://www.somewhereinblog.net/blog/arobd/8632 2006-05-08 04:03:24
আসুন আড্ডা দেই ধানসিঁড়ির অনুপস্থিতিতে আড্ডাঘর খুললাম।
ঝড়ো হাওয়াকে দেখতে পাচ্ছি অনলাইনে। আর কে কে আছেন ?come]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/8224 http://www.somewhereinblog.net/blog/arobd/8224 2006-05-02 03:11:47
অভিনন্দন শাওন এবং শুভকে অভিনন্দন শাওন এবং শুভ।

ঐ দেখা যায় পিচ্চি শাওন সেরা ব্লগার হলো
শাওন শুভ জিন্দাবাদ জোরসে সবাই বলো ।।
(ক্লোজআপহাসি)
(শেষের দুই লাইন ঝড়ো হাওয়ার অনুরোধে)]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/7466 http://www.somewhereinblog.net/blog/arobd/7466 2006-04-21 05:36:25
এমন কেন হয় ? বি.দ্র.: চলিত ও আঞ্চলিক ভাষার মিশ্রণ মার্জনীয়।]]> http://www.somewhereinblog.net/blog/arobd/6487 http://www.somewhereinblog.net/blog/arobd/6487 2006-04-08 02:35:14 ব্লগের চাওয়া পাওয়া : : ছোট্ট একটি জরুরী বিষয় একটি জরুরী বিষয় : : যে কারো ব্লগ থেকে নিজের ব্লগে যাওয়ার একটি লিংক অতি জরুরী প্রয়োজন।
please]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/6275 http://www.somewhereinblog.net/blog/arobd/6275 2006-04-05 06:45:03
সামহোয়ার ইন... ব্লগে বাংলা চ্যাট আবশ্যক কতর্ৃপক্ষের কাছে আমার বিশেষ বিনীত অনুরোধ যদি সম্ভব হয় তাহলে বাংলায় চ্যাটের ব্যবস্থা করে বাধিত করবেন। আমার মনে হয় ব্লগারবৃন্দ আমার সাথে একমত।
কি ভাই ও বোনেরা, আপনারা কি আমার সাথে একমত? তাহলে আওয়াজ দেন।
(অনেকটা ফরমাল ভাষা ব্যবহার করলাম, এজন্য দুঃখিত।)]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/4076 http://www.somewhereinblog.net/blog/arobd/4076 2006-03-08 04:06:26
সম্প্রীতির ডাক
কেউ আনন্দ পাক আর না পাক আমি কিন্তু এই পোস্টটি লিখবই লিখব। অনেকেইতো ঢাক ঢোল পিটিয়ে পোস্ট করেন। তাদের লেখায় লাখ লাখ মন্তব্য জমা পড়ে। 24টি বাঁক পেরিয়ে এখন জীবনের আঁক কষতে কষতেই সময় চলে যায়। ব্লগ লেখার সময় কই? তারপরেও যে দুচারটি লিখেছি তাই দেখে কেউ যদি হিংসায় জ্বলে খাক হয়ে যান তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু ধানসিঁড়ি কিংবা অপ বাক-এর মত জনপ্রিয় ব্লগার নই, ওয়ালী, শাহানা আপু কিংবা আড্ডাবাজতো দূরে থাক। তাছাড়া মিশো ভাই, তেলাপোকা, মুখফোড়, হাবিবমহাজন, কালপুরুষ, সুমন চৌধুরী ওনাদের মত পোস্ট আমার দারা হবে না। অনেক শাক-সবজি খেয়ে ঘিলু বাড়িয়ে মাথায় টাক পড়ে গেলেও তাঁদের মত পোস্ট লিখতে পারব কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাই বলে ভাববেন না আমি তাদের দিকে তীর কিংবা অস্ত্র তাক করেছি। তাঁদের জাঁক-জমকপূর্ণ ব্লগে যে পরিমাণ মন্তব্য হয় তাতে এক একটি পোস্ট মনে হয় মৌ-এর চাক। আমাকে কেউ তীর্থের কাক ভেবে ভুল করবেন না প্লিজ। আপনারা কি চান আপনাদের এক ছোট ভাই/বন্ধু কষ্ট পাক?
এবার আসল কথায় আসা যাক, গত কয়েক দিন ধরে সামহোয়ার ইন ব্লগে একজন অন্য জনের উদ্দেশ্যে যে পাঁক ছোড়াছুড়ি শুরু হয়েছে তা কি ঠিক? আসুন সব বিভেদ ভুলে যাওয়া যাক। সবাই সমপ্রীতির ডাক দেই ফররুখ আহমদের ভাষায়
"আয়রে তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে
পাখির বাসা খুঁজতে যাব এক সাথে"
]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/4065 http://www.somewhereinblog.net/blog/arobd/4065 2006-03-08 00:21:45
সবের্াচ্চ ব্লগার হবার আরো দুটি আমল আমি আরো দুটো খুঁজে পেয়েছি। অনুগ্রহ করে আপনার লিস্টে সংযুক্ত করে নেবেন।
10। বাংলা ভাই, শায়খ রহমানের মত সন্ত্রাসীদের গ্রেফতারের খবর 20 মিনিট পর পর আপডেট করুন।
11। কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতি সপ্তাহে ধর্মঘট ডাকুন এবং বুলেটিন প্রচার করুন।

আপাতত এদুটিই। আমার মনে হয় আগের লেখাটি পড়ে নিলে ভাল হয়। লেখাটি যিনি পোস্ট করেছিলেন দয়া করে সাড়া দেবেন ?]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/3905 http://www.somewhereinblog.net/blog/arobd/3905 2006-03-06 02:50:54
আমিই যখন অনলাইনে http://www.somewhereinblog.net/blog/arobd/3814 http://www.somewhereinblog.net/blog/arobd/3814 2006-03-05 01:39:46 জীবনের দ্্বিতীয় ঘুষ দেয়া অফিসের বস এক দিন তার রুমে ডেকে বললেন
- আপনার কি পাসপোর্ট করা আছে?
- জি না।
- পাসপোর্ট করে রাখুন, কাজে লাগবে।
তাই পাসপোর্ট করতে গেলাম। ইন্টারনেট থেকে ফরম ডাউনলোড করে পূরণ করলাম। কাগজপত্র সহ জমা দিলাম। এস.বি. অফিস থেকে বাসায় পুলিশ আসলো। আমি অফিসে ছিলাম তাই এস.বি. অফিসে যেতে হলো। জনৈক এস.আই. দেলোয়ারের সাথে দেখা করতে হবে আমাকে। খুঁজে বের করলাম দেলোয়ার সাহেবকে। ঘুষ চাওয়ার ভাষা ব্যবহারের বৈচিত্র দেখে আমি সত্যিই অভিভূত।
- আপনি যে বাসায় থাকেন সেটা কার বাসা ?
- আমার মামার বাসা।
- আমি আপনার বাসায় গেলাম আর আপনার মামী আমাকে বসতেও বলল না।
কিছুটা অভিযোগের সুরে বললেন, মনে হচ্ছে তিনি আমার শশুড় বাড়ির লোক। আমার মামী তার বিয়ান হয় তাকে বসতে বলেনি বলে তিনি অভিমান করেছেন। আর কোন দিন আমার মামার বাসায় যাবেন না।
এটা আমার জীবনের দ্্বিতীয় ঘুষ দেয়া। আরেকবার দিয়েছিলাম ঢাকা কলেজের সোলেমান মামাকে। ঢাকা কলেজে বাংলায় অনার্সে ভর্তি হয়েছিলাম পরবর্তিতে টিচার্স ট্রেনিং কলেজে চানস হওয়াতে সেখানে চলে গেলাম। ঢাকা কলেজ থেকে আমার সার্টিফিকেটগুলো তোলার জন্য সোলেমান মামাকে 10 টাকা চা খেতে দিয়েছিলাম। এবার পাসপোর্টের জন্য দিলাম 200 টাকা। মোট 210 টাকা। জানিনা জীবনে আরো কত ঘুষ দিতে হবে।
পাঠকবৃন্দ, আমি কি ঘুষ দেয়ার যে হিসেবের খাতা খুলেছি তা বন্ধ করে দেব ? খাতায় লিখে কুলোতে পারবতো?]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/3418 http://www.somewhereinblog.net/blog/arobd/3418 2006-02-28 04:30:36
এত 9 (নয়) কেন ? সকাল থেকেই এত 9 কেন ?]]> http://www.somewhereinblog.net/blog/arobd/2882 http://www.somewhereinblog.net/blog/arobd/2882 2006-02-21 23:13:08 ব্লগ সম্পর্কে তিনটি অনুরোধ 1. লগ ইন করার পর অন্যদের ব্লগে যাওয়ার পরে আমার নিজের ব্লগে ফিরে আসার জন্য কোন বাটন বা লিংক নেই। অনুগ্রহ করে সংযোজন করুন।
2. যে কোন পেইজ থেকে লগ আউট করার ব্যবস্থা দিন।
3. ব্লগে 24 ঘন্টা মডারেশনের ব্যবস্থা করুন। কারণ যে কেউ যেকোন সময় ব্লগের নিয়ম বহিভর্ূত পোস্ট করতে পারে।

সত্যিকার অর্থে বাংলা ব্লগিং সুবিধা আমাদের জন্য একটি আশির্বাদ। দুষ্কিৃতিকারীদের হাত থেকে একে রক্ষার জন্য সাবাইকে সচেতন হতে হবে।]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/1838 http://www.somewhereinblog.net/blog/arobd/1838 2006-02-09 08:07:26
পকেট মার থেকে সাবধান গতকাল আমার প্যান্টের পকেট কেটে 1500 টাকা নিয়ে গেছে। প্যান্টের দাম সবমিলে 700 টাকা তার মানে মোট 2200 টাকা। <img src=" style="border:0;" />

সবাই সাবধান চলাফেরার সময়।]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/289 http://www.somewhereinblog.net/blog/arobd/289 2006-01-08 03:23:00
সৈকতের সৌন্দর্য
সেখানে তোলা একটি ছবি। ]]>
http://www.somewhereinblog.net/blog/arobd/243 http://www.somewhereinblog.net/blog/arobd/243 2006-01-04 06:16:45