এ্যাডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৯

শেয়ারঃ
0 0 0

সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে লিমিটেড ইউজার ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। লিমিটেড ইউজারে কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি লিমিটেড ইউজার ব্যবহার করে থাকেন তাহলে সহজেই লিমিটেড ইউজারের মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিজের পদ্ধতি অবলম্বন করুন।


cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy logon.scr logon.old লিখে এন্টার করুন,
copy cmd.exe logon.scr লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে logon.scr ফাইলকে যেকোন নামে রিনেম করে আবার cmd.exe ফাইলকে logon.scr নামে রিনেম করতে পারেন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে অপেক্ষা করুন তাহলে নির্দিষ্ট সময় পরে স্ক্রিনসেভারের ওয়েট টাইম) স্ক্রিনসেভারের পরিবর্তে কমান্ড প্রোম্পট খুলবে। যদি এই পদ্ধতিতে কমান্ড প্রোম্পট না খোলে তাহলে বিকল্প হিসাবে কমান্ড প্রোম্পট খুলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।
cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy sethc.exe sethc.old লিখে এন্টার করুন,
copy cmd.exe sethc.exe লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে রিনেম করে আবার cmd.exe ফাইলকে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।
এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net user administrator 2007 লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে ২০০৭ হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে net user mehdi /add লিখে এন্টার করুন তাহলে mehdi নামে নতুন একটি ইউজার তৈরী হবে। এবার mehdi ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে net localgroup administrator mehdi /add লিখুন এবং এন্টার করুন। তাহলে আপনার বর্তমান ইউজার (mehdi) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে। একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫২
রাশেদ বলেছেন: ণূড়া ভাই আরো ভালো আইটি লেখত।
৩. ২২ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৩
বাঙাল যুবক বলেছেন: প্রয়োজনীয় পোষ্ট। ধন্যবাদ।

ফোল্ডারের পাসওয়ার্ড ভুলে গেলে কি করা যাবে?
৪. ২২ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১৬
gonder বলেছেন:
রাশেদ বলেছেন: ণূড়া ভাই আরো ভালো আইটি লেখত।
৫. ২২ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩০
মামু বলেছেন: দরকার পড়লে কামে লাগামু
৭. ২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২০
gonder বলেছেন:
বিগগানী ডটকম থাইকা মাইরা দিলেন একতু উল্লেখও করলেননা নাকি আপনিই এস. এম. মেহেদী আকরাম [রয়েল]
৮. ২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২০
gonder বলেছেন:
একান তেকে এ চুরে কপি পেস্ট করছে

http://biggani.com/content/view/609/70/
৯. ২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২২
gonder বলেছেন:
আর পুস্টের প্রুসেসটাও ভুয়া, লিমিটেড ইউজার একাউন্ত তেকে windows folder কিচু রিনেম করা যাই না এইডা এই বা ঐ আইটি ইসপেসালিস্ট বলদ জানেনা
১০. ২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৫
মনের কথা বলেছেন: gonder বলেছেন:
রাশেদ বলেছেন: ণূড়া ভাই আরো ভালো আইটি লেখত।
১২. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৩
এস. এম. মেহেদী আকরাম বলেছেন: মূল লেখা এখানে। Click This Link

লিংক না থাকায় দু:খ পেলাম।
১৩. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৯
হাসিব মাহমুদ বলেছেন: মনের কথা বলেছেন: gonder বলেছেন:
রাশেদ বলেছেন: ণূড়া ভাই আরো ভালো আইটি লেখত।
১৫. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ৩:১২
ত্রিভুজ বলেছেন:

নিচের লিংকটা দেখতে পারেন... সবচেয়ে বেশী ইফেক্টিভ-
Click This Link

 

মোট সময় লেগেছে ২.৪৯৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই