কে জানি আমার রাতের ঘুম পুরাটাই চুরি করে নিছে......প্রথম প্রথম যখন বুঝতে পারলাম আপ্রান চেষ্টা করতাম জোর করে ঘুমানোর......এখন আর তাও করি না......
বিছানায় এপাশ ওপাশ করার চেয়ে বই পড়ে বা নেট ব্যাবহার করতে করতে সকালে ক্লান্ত হয়ে ঘুমায় পড়ি......
ছোটবেলায় ঘুমের মাঝে অনেক স্বপ্ন দেখতাম.....এখন স্বপ্ন আর আসারই সুযোগ পায় না.......
তাল গাছে উঠে বসে থাকার স্বপ্নও যেমন দেখতাম তেমনি দেখতাম প্রিয় কারো হাত ধরে খোলা মাঠে দৌড়াচ্ছি.......আবার দেখতাম কোনো এক অজানা কারনে আমার আত্মা টুকরা টুকরা হয়ে গেছে....আর আমি এক এক করে সেগুলি জড়ো করার চেষ্টা করছি.......
গতকাল অনেকদিন পর স্বপ্ন দেখে ঘুম ভাংলো......
আমার খুব প্রিয় মানুষটা কাছে এসে বলছে কেমন আছিস? আমি এক ভাবে তার দিকে তাকিয়ে আছি.....কোনো উত্তর না পেয়ে বলছে কি রাগ কমে নাই এখন? বললাম তুই আগের মতোই আছিস.......বললাম স্বপ্ন দেখার বিলাসিতা আর আমার নাই.........
হাসি মুখটা একটু মলিন করে আমার হাত ছুয়ে বলল তুই ভালো থাকিস রে......তোকে দেখে রাখার কথা ছিল .....কথা রাখতে পারি নি......কিছু একটা বলতে যাচ্ছিলাম....থামিয়ে দিয়ে বলল কিছু বলতে হবে না.......
আরেকবার দেখলাম তার চলে যাওয়া.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

