somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি হালুয়া দিনের কাহিনী..........:):)

১৪ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল থেকে ফ্রীজ খুলতেই মনটা খুশীতে ভরে উঠছে। ফ্রীজ ভর্তি খাবার আর খাবার। ডিম দুধ জ্যাম বাটার ঘি জুস কোক আইসক্রীম চকলেট শবজি মাংস কি নাই? যখনই ফ্রীজ টা খুলি মন ভইরা উঠতাছে আর যখনই রূমে এসে ওয়ালেটের দিকে নজর যায় দুঃখে জানটা যাই যাই করে।

সকালে ঘুম থাইকা উইঠা মনে হলো মুডে আছি। অনেকদিন রান্না করা হয় নাই। আজকে মন ভইরা রান্না করি। কিছুক্ষন গাই গুই করার পর ফ্রীজ থেকে মাংস বের করে ভিজায় রাখলাম। সবকিছু কাটা কুটা শেষ কিন্তু মাংস দেখি আর আলাদা হয় না।কি মুশকিল কি মুশকিল। গরম পানি ঢালি ঠান্ডা পানি ঢালি কিছুক্ষন যুদ্ধ করি কিন্তু মাংস ছিড়া আসে কিন্তু আলাদা হয় না। মহা যন্ত্রনা । যাইহোক অনেক কষ্টে আলাদা কইরা রানলাম। রাধতে রাধতে মনে হইলো আজকে দিনটারে হালুয়া দিন বানাই। ফ্রীজে ডিমও আছে গাজরও আছে । আজকে দুইটারেই হালুয়া বানামু।

ডিমের হালুয়া:
৮ টা ডিম, দেড় কাপ দুধ, ঘি চার টেবিল চামুচ, চিনি পরিমান মতো, কিসমিস কাজু বাদাম এলাচ দারুচিনি সব আপনার ইচ্ছামতো

ডিম খুব ভালো করে ফেটে নিয়ে দুধ মিশান। তারপর আবার ফেটান এবার চিনি মিশান এবং আবার ফেটান। বিটার মেশিন থাকলে ভালো না ফেটাতে ফেটাতে হাতের বারোটা। এবার কড়াই গরম করে ঘি দিয়া দেন। ঘি একটু হালকা গরম হতেই ফেটানো ডিম ছাইড়া দেন এবং যুদ্ধ শুরু। এবার নাড়াতে থাকেন ভালো কইরা । খেয়াল রাখতে হবে ডিম যেন অমলেট বা স্ক্রাম্বল না হয়ে যায়। এবং কড়াই এর তলা যেন না ধরে যায়। যতই হাত ব্যাথা করুক স্টেয়ার করা ছাড়তে পারবেন না যতক্ষন না ডিম দানা দানা হয়ে যায়। এর মাঝে কিসমিস কাজু এলাচ দারুচিনি সব ছাইড়া দেন। ডিম যখন দানা দানা হয়ে যাবে তখন হলুদ থেকে হালকা ব্রাউন রং হয়ে যাবে ণামায় ফ্রীজে রেখে দিয়ে ঠান্ডা করে খাইয়া ফেলান। সমস্ত সময় চুলাতে মাঝারী তাপে ডিম জ্বাল দিবেন। মোটামুটি ৩৫মিনিটের মতো লাগবে।

গাজরের হালুয়া:
চারটা মাঝারী সাইজের গাজর চাকা চাকা বা কুচি করে কাটুন। দেড় কাপ দুধের সাথে পানি মিশায় কড়াইতে গাজর সিদ্ধকরতে দিয়া দেন। শুধু খেয়াল রাখবেন পানি শুকায় গেলে দুধের কারনে কড়াই পুড়ে যাবার সমূহ সম্ভাবনা আছে। যাইহোক সিদ্ধ কইরা এবার ভালো করে বেটে নেন গাজর টাকে। এবার কড়াইতে তিন/সাড়েতিন টেবিল চামুচ ঘি দিয়া হালকা গরম করে গাজর ছাইড়া দেন। সাথে আবার দেড় কাপ দুধ দেন। এবং ভালো ভাবে নাড়তে থাকুন। এবার চিনি দেন পরিমান মত। সাথে কিসমিস কাজু এলাচ দিয়া দেন। এবার মনের আনন্দে প্রায় ২৫ মিনিট ভাজেন। খেয়াল রাখবেন কড়াইয়ের তলা যেন না ধরে এবং অবশ্যই মাঝারি তাপে। জাগরের রংটা হালকা লালচে কালো হলেই নামায় ফ্রীজে রেখে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।


একই দিনে দুইটা হলুয়া না বানানোই ভালো। খন্তি ঘষতে ঘষতে হাতের ১২ টা। আর ভাগ্যক্রমে কড়াই যদি পুড়ায় ফেলেন তবে কড়াই ঘষাও ফাউ।

( ছবি গুলি গুগল থেকে নেওয়া )
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×