গতকাল দুপুরে ব্লগার নতুন ফোন দিয়া বলল আমি চইলা আসছি ( দেশ থেকে বিদেশে প্রত্যাবর্তন ) । ওর আবার আজকে তেলের দেশে ( দুবাই ) তেল কুড়াইতে যাবার কথা। বললাম সন্ধ্যায় আসছি। ছয়টার দিকে রিং দিয়া কইতাছে তুমি কোথায়? বললাম একটু দেড়ী হবে...৭ টার দিকে আসছি।
যাই হোক ৭ টার দিকে এক ছোট ভাইকে সাথে করে নতুনের সেকেন্ড হোম সানওয়ে পিরামিডে যেয়ে দেখি বেচারা নতুন গত জার্নি এবং আগত জার্নির চিপায় চুপ কইরা বইসা আছে। ছোট ভাইয়ের কিছু কেনা কাটা ছিল...ও টুক টাক করে কিনছে আর আমি - নতুন কথা কইতেছি। হটাৎ করে নতুন ৩২ দাত বের করে বলল জেডা হারায় গেছে। প্রথমে বুজতে পারি নাই । পরে বুঝতে পেরে আমারও মনে হলো সব দাত বের হয়ে গেল।
সাথে সাথে কল দিলাম। মিহি গলায় বলল আমি বাসে একটু পরেই পৌছায় যাবো। ঠিক আছে শুইনা শান্তি। কিন্তু যখনই বলি আপা তোমার ছবি নিয়া আসছো তো ছবি দেখতে চাই তখনই শুধু হ্যালো হ্যালো করে।
যাই হোক একটু পরে মিহি গলায় এস এম এস ... এই শুনছো তোমরা কোথায়? আমি চলে এসেছি। উত্তর দিলাম আসছি। যাইয়া দেখি লাল টিশার্ট স্কাই ব্লু জিন্স পইরা খাড়ায় আছে। কতো সৌন্দর্য্য.....
আমগোরে দেইখাই কয় গ্রামে গেছিলাম গিয়া। চার পাশে জংগোল ছাড়া আর কিছুই নাই। পরে অনেক কষ্টে বাস পাইয়া ফিরা আসছে। কি সুন্দর কইরা গ্রামে যাবার কথা কইতাছে একবারও কয় না ভুল কইরা ভুল বাসে উইঠা পড়ছিল বা স্টপেজ খেয়াল করে নাই। শেষ পর্যন্ত আমরা এই উপসংহারে আসলাম যে আশে পাশে কাউরে পায়া উনার হয়তোবা একটু খানি নৈতিকতা স্খ্বলন হইছিল তাই উনার ছোট্ট একটু ভুগান্তি.....
তবে উনার পোষাকটা উনার ফ্রকটার মতোই চমৎকার ছিল.....
জাতি সকল আসেন আমরা দাবী করি " চাঙ্কু আপার ছবি দেখতাম চাই"....
( আর গ্রাম ভ্রমনের পুরা কাহিনী চাঙ্কু নিজেই কইবো )
( এই পোষ্ট পুরাটাই মজা কইরা দেওয়া হইছে..... যদি চাঙ্কু আপত্তি করে সাথে সাথে মুছে ফেলা হবে )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



