আমার প্রিয় পোস্ট

বকুল ফুল..........

১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩২

শেয়ারঃ
0 0

সকালে ঘুম ভাংতেই মোবাইলে দেখি মেসেজ পড়ে আছে......খুলে দেখি লেখা " call me back -- urgent"..... ঘুম চোখে কল ব্যাক করতেই বস বলছে কি খবর.... বললাম জরুরী কি কাজ কল ব্যাক করতে বলেছ যে..... বলল ডিউটিতে কখন আসছ? তুমি কোথায়? বললাম ঘুমাইতেছি..... অফ ডে' র দিন খোজা খুজি কেন? বলল অফিসে কেউ নাই.... সামসুল একা সামলাতে পারছে না ....... বললাম ঠিক আছে আমি আসছি একটু পর........

অফিসে ঢুকে দেখি পুরাই সুনসান...... কারো কোনো সাড়াশব্দ নাই...... যাই হোক ৫ মিনিট ধরে খুজে পেতে বের করলাম কে কোথায় আছে......

সকালের এ্যারাইভ্যাল রেডি হয়ে গেছে......... সমস্যার মধ্যে ৪ টা ব্যাক টু ব্যাক রূম....... সামসুল কে বললাম তুমি ডিলাক্স সাইড দেখ আমি সুপিরিওর সাইড দেখছি.........

সাড়ে ১২টার মাঝে রূম রেডি করে দিয়ে অফিসে এসে বস কে বললাম তোমার রূম রেডি ...... আমি চলে যাচ্ছি.......

রূমে এসে হালকা একটা ঘুম দিয়ে মনে হল অনেক দিন জগিং করি না.... যাই একটু দৌড়া দৌড়ি করে আসি........

এক মনে একা একা দৌড়াচ্ছি........ হটাৎ করে নাকে বাড়ি দেয় অনেক পরিচিত একটা গন্ধ......প্রথমে মনে পড়ে নি গন্ধটা কিসের...... একটু স্মৃতি হাতড়াতেই মনে পড়লো বকুল ফুল........

এক ঝটকায় যেন এক যুগের বেশী পেছনে চলে গেলাম..........মডেল কলেজের বকুল তলা.......চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে সাংস্কৃতিক সপ্তাহের দিন গুলি......... বন্ধুদের সাথে হাসি ঠাট্টা....... হাউস গুলির মধ্যেকার প্রতিযোগীতা......... আরও একটু পেছনে যেয়ে আমি আর আমার আমার পৃথিবীর সেই সারি সারি বকুল গাছের পাশ দিয়ে হেটে যাওয়া ( এটা মডেল কলেজে না....... যে জায়গায় বড় হয়েছি ).......

ঝলক কাটতেই আবার সেই বাস্তবতায়....... অনেক খানি দৌড়েছি আজকে...... ঘাম ঝড়ছে অঝরে........

চোখ দিয়ে নিতান্ত অবহেলায় বকুল গাছ গুলিকে পাশে ঠেলে দিয়ে আবার বর্তমানের পথে চলে আসলাম........ চলে আসলাম বলাটা মনে হয় খুব একটা ঠিক হবে না....... বলা যায় চোখ কান বুঝে পালায় আসলাম......

( ছবি গুলি নেট থেকে নেওয়া )

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৯
টুশকি বলেছেন: ditio chobita khub shundor
bangla ashena ken?
jaihok, +++
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: অনেক ধইন্যাপাতা টুশকি কে.......

১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: হামম......... কেমন আছেন?

৩. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: কিছু সৌরভ আর স্মৃতি ভুলে থাকাই মনে হয় জীবনের একটা সময়ের প্রচেষ্টা হয়ে দাঁড়ায়! :(
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: হা হা হা ......... মজা পাইছি মন্তব্যে.........
আমি সাধারনতঃ অতীত পছন্দ করি না........ কিন্তু আমার পছন্দ বা অপছন্দে কি আসে যায়......মাঝে মাঝেই হানা দেয় অনাহূতের মত....:(

কবি কেমন আছে?

৪. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৫
সাইফুর বলেছেন: স্মৃতির অংশটা অনেক ভালো লাগলো
১৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যাবাদ.......

৫. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৭
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: মুখ গোমড়া মন্তব্য করলাম আর আপনি মজা পেলেন? :|

কবি আপাতত ভাল আছে মনে হয়, পংক্তিখেলা চলছে।
১৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: পংক্তি খেলা ভালো জিনিস..........

৬. ১৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৪
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: ভাইয়া! দাড়াও বকুল ফুলের গন্ধওয়ালা পারফিউম পাঠাচ্ছি! খুশি থাকো... নো মুখ গোমড়া রাখা-রাখি! এম্নিতেই দ্বীপের মধ্য তারপর আবার মুখ গোমড়া! X(
১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: হা হা হা আপুটা আমার.............

আমি তো সবসময়েই খুশী থাকি...........:D
মুখ গোমরা করে থাকা ভুইলাই গেছি........:D

১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: হামম..........

৮. ১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: অরুনাভরে অনেক দিন পর দেক্লাম? নাকি আমি অনেক দিন পর?
১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১২

লেখক বলেছেন: দুইটাই...........

কেমন আছেন............

৯. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩২
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আহারে :(


বেশি বেশি হাসি-খুশি, ঝলমলে থাকবে। (তোমার উপদেশ তোমাকে দিলাম :) )
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: হুমম........থাকবো.......:)

১০. ২৬ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪১
নতুন বলেছেন: বকুল ফুল যখন পাইলাই... কিছু কুড়াইয়া নিয়া মালা গাইথা কোন চাইনিজ না হয় তামিল সুন্দরীর খোপায় পড়ানোর চেস্টা করতে পারতা.. ;)
২৬ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: হ সেটাই বাকি ছিল...........:) পরের বার দিমুনে........:)

 

মোট সময় লেগেছে ২.৮৫৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার আমি........
ছোট্ট একটা মেয়ে এডপ্ট নিব .........
আমার মত করে বড় করবো......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ