এই যে একটা শব্দ দিলাম তোমায় এর নাম কি জানো ?
-কি ?
এর নাম স্বপ্ন !!
এই শব্দটা বিন্দ্যা পর্বতের চূড়ায় উঠাবে তোমায়।
-শব্দ কখনো চুড়ায় উঠাতে পারে ?
কেন পারবে না !!
স্বপ্ন তোমার চোখে আকাশ আঁকতে পারে, হাওয়া ছড়াতে পারে;
তোমাকে প্রাণবন্ত সবুজের ভূবনে ছুড়ে ফেলতে পারে।
স্বপ্ন তোমাকে অনেক উঁচুর মেঘমালাকে সঙ্গী করে দিতে পারে।
-স্বপ্ন কি আমাকে কখনো কাদাঁবে ?
যদি নিজেকে হালকা ভাবো, যদি ভালবাসার রং মুছে দাও;
তাহলে নোনা পানি তোমাকে হাহাকার করতে শেখাবে।
-স্বপ্ন সেখানে নির্বাক ?
-যদি স্বপ্নকে শিকেয় তুলে রেখে দেই ?
উকি দেবে, ডাকবে।
-যদি সাড়া না দেই ।
পড়ে থাকবে চুপসে যাওয়া রক্ত জবার মতো।
-যদি আমি হাতে না তুলে নেই !!
তাহলে জগৎ সংসারে ঘোরপাকে তুমিও একদিন থুবরে পড়ে থাকতে পারে।
-স্বপ্ন কি আমাকে সুখ দিতে পারে?
স্বপ্ন তোমায় সুখ দেবে যদি কষ্টের রথ যাত্রায় তুমি ঝড়কে ঝুলিতে পুড়তে পারো।
যদি রোদকে ফসলের মাঠে বেধে ফেলতে পারো।
যদি স্রোতধারাকে নিজের সময়ের সাথে বাধতে পারো।
তাহলে সুখ ধরা দেবে।
( কবিতাটা সামান্য সংক্ষেপিত )
কবিতা লিখতে জানলে কি আর এমন হতো আমার
হয়তো হতো না।
তবে ছাড়তেও পারিনা.........
____******************************************___
কবিতার থীমটা কবি সুলতানা শিরিন সাজির কবিতা পড়ে পেয়েছিলাম। ব্লগার রুদ্র-অক্ষরের আবৃতি পড়বার পর খুব করে ইচ্ছে হলো তাই লিখলাম। তাও সেটা অনেকদিন আগে........করবি দি হয়তো আমার ইচ্ছেটা আরো বাড়িয়ে দিয়েছিলো...........বাবুল হোসাইন, আর অন্ধ আগন্তুক ও সায়েম মুন তাদের লেখা পড়ে আমি খানিকটা শিখেছি। জুন মাহজাবিন হয়তো আমার সুপ্ত ধারাটা জেগে তুলেছেন নিরন্তর ভাবে; বিষেশ ভাবে আরো একজন আছে ভাঙ্গন যার আজকাল আমার লেখার চন্দ্রবিন্দু পড়ে দেখার ও সময় হয় না।
আমি কবিতা লেখার ব্যাপারে কালপুরুষ আর সহেলীর কাছে কৃতজ্ঞ...........। তবে সোমহেপি,ইসরা,তনিমা, আর সুষ্মিতা সেই সাথে রক্তিম কৃষ্ণচূড়া যাদের কে আমি মনে করি আমার সাদাপাতার প্রিয় কবিতার চরণ....................
সবাইকে এই কবিতা লেখার প্রেরণা দেবার জন্য অনেক ধন্যবাদ একদিন সামনে দাড়াবো
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


