কেন জল হয়ে এলে চোখে
ভাসালে কপল বৃষ্টি ঝরায়।
হটাৎ তোমাকে পেয়ে অকাল বর্ষায়
পুরোনো কষ্টের জ্বালাপোড়া বেড়ে যায়।
সিমাহীন এক অন্ধকারে সময় হারায়
যে সময়ে নীল আকাঁশে ওড়ে উদাসী মেঘ
তখনই ওড়াই ইচ্ছের ঘুড়ি স্মৃ তির সুতোই।
এখনই অন্তহীন আকাঁশে ছেয়ে আছে
কালোমেঘ অজস্র জলকনা
কেন দেখলেনা নীল আকাঁশে
চঞ্চল ঘুড়ির নৃত্য ।
কেন ভাবলেনা উম্মাদ ঝড় ভেঙ্গে খান খান করবে
আমার হৃদয় লাটাই।
তাই সুতো ছিড়ে ইচ্ছের ঘুড়ি
উড়ে চলে নিলীমার পানে, দূর অজানায়।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



