তৃতীয় সিটিসেল চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তারকাদের মিলন মেলা ও জাকজমকপুর্ন এই অনুষ্ঠান ঘিরে ছিল গান বাজনার নানা আয়োজন। আজীবন সম্মাননা সহ বিভিন্ন ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড প্রদান। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৫ ফেব্রুয়ারি সন্ধা ৬ টায় হয়ে গেল অনুষ্ঠানটি।
তৃতীয় সিটিসেল চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়িদের তালিকা:
# আজীবন সম্মাননা পেয়েছেন - সাবিনা ইয়াসমীন।
১. শ্রেষ্ঠ ক্লাসিক্যাল (যন্ত্র) - ওস্তাদ আজিজুল ইসলাম / এ্যালবাম - বাঁশী -২
২. শ্রেষ্ঠ ক্লাসিক্যাল (ভোকাল) - অনিল কুমার সাহা / এ্যালবাম- শ্রুতি।
৩. শ্রেষ্ঠ আধুনিক গানের শিল্পী - খালিদ / এ্যালবাম - দেবী।
৪. শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত শিল্পী - অদিতি মহসীন / এ্যালবাম - বারতা পেয়েছি মনে মনে।
৫. শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী - ইয়াসমিন মুসতারী / এ্যালবাম - মধু হাসিনী।
৬. শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী - বারি সিদ্দিকী / এ্যালবাম - ভালোবাসার বসত বাড়ী।
৭. শ্রেষ্ঠ ব্যান্ড - প্রেয়ার হল / এ্যালবাম- হোক কলরব।
৮. শ্রেষ্ঠ এ্যালবাম কভার ডিজাইন - অর্নব- হোক কলরব।
৯. শ্রেষ্ঠ গীতিকার - আসিফ ইকবাল / এ্যালবাম - বন্দনা।
১০. শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - প্রিন্স মাহমুদ / এ্যালবাম -বন্দনা।
১১. শ্রেষ্ঠ সাউন্ড ইন্জিনিয়ার- মাসুদুল হাসান / এ্যালবাম - পেপার।
১২. শ্রেষ্ঠ মিউজিক ভিডিও - পাখি ( শিরনামহীন) নির্মাতা- রম্য খান।
১৩. শ্রেষ্ঠ ছায়াছবির গান - ভালোবাসবো বাসবোরে - হৃদয়ের কথা / শিল্পি- হাবীব।
১৪. শ্রেষ্ঠ নবাগত শিল্পী - ইসরাত মিতু / এ্যালবাম - এক জোসনার অধিকার।
১৫. শেষ্ঠ আন্ডারগ্রাউন্ড ব্যান্ড - এবছর এই ক্যাটাগরিতে পুরুষ্কার প্রদান করা হয়নি।
পপুলার অ্যাওয়ার্ড বাই চয়েস:
১. আধুনিক গান - মাহাদি / বন্দনা।
২. ছায়াছবির গান - ভালোবাসবো বাসবোরে -/ হৃদয়ের কথা ।
৩. ব্যান্ড- আর্টসেল / অনিকেত প্রান্তর।
৪. নবাগত শিল্পী- টি.ডব্লিউ. সৈনিক - তুমি আমার ঘুম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



