কাছের রাস্তা গুলো অনেক দূরে যায়
১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:০০
টুকরো টুকরো রোদ ভেঙ্গে মেঘ
অনেক বৃষ্টি নিয়ে এল বাতাসে
ভেজা ত্রিভুজের কেন্দ্রে চটকাচটকি
আর জ্ঞান গর্ভের ছিটকে পড়া
হাড় গুলো কামড়ে ধরে সান্ডারা
পোড়ো ইটের গাদা বেয়ে ওঠা
লতার লিকলিকে ফনা ছিড়ে চকচকে অমাবষ্যায়
বিড়ালের রসালো চোঁখ চেটে খাওয়া যায়
পনেরর ভুট্টো ক্ষেত ভেঙ্গে ফেরার সময়
ফ্লুরোসেন্ট মাখা হাঁসি কুড়িয়ে ফেরা
নিলগুলো চোঁখের কাঁজলে মিশিয়ে
রোজ সকালে ঘুম ভাঙ্গে চাপাপড়া ঘাসের
শেকড় খুঁজে পাওয়া কাঁদাখোঁচা শোলর উল্কি খুড়ে
চৈত্রের তৃষ্ণা মেটায় বর্ধিত আসক্তির আগুনে
# লেখতে মন চাই , তাই হচ্ছেনা জেনেও চেষ্টা করছি।
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
বর্তমানবাংলা বলেছেন:
# লেখতে মন চাই , তাই হচ্ছেনা জেনেও চেষ্টা করছি।
আকাশচুরি বলেছেন:
হচ্ছে এবং ভালোই হচ্ছে! +
লেখক বলেছেন: উৎসাহ দেওযার জন্য অনেক ধন্যবাদ আপনাকে@ আকাশচুরি
েপচাইললা বলেছেন:
আমি কবিতার তেমন কিছুই বুঝি না। ব-কলম যাকে বলে আরকি!!তারপর আবার এরকম আগা-মাথা ছাড়া কবিতা। ভাই, মন্তব্য করা ঠিক হবে না।
লেখক বলেছেন: আপনি কষ্ট করে পড়েছেন এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: জি বড় ভাই?
তৌফিক আহমেদ বলেছেন:
কবিতা সম্পর্কে আমার খুব কম ধারণা। তাই কোনটা ভালো কোনটা খারাপ সে ব্যাপারে বলা উচিত হবেনা। কবিতা পড়তে গেলে প্রথম যে বিষয়টা আমার মাথায় আসে যে তা পড়তে সুবিধা হচ্ছে কি না। সেদিক থেকে বলতে গেলে, আমার মনে হয়, এই কবিতাটি যেভাবে শুরু হয়েছিলো, তারপর হঠাৎ করেই অন্যদিকে চলে গিয়েছে এর ছন্দ নিয়ে। এছাড়াও, উপমা ব্যবহার হয়েছে একটু বেশী।
উত্তর-আধুনিক কবিতা মনে হয়েছে এক কথায়। এই মন্তব্যটি কিন্তু নেতিবাচক অর্থে প্রয়োগ করিনি।
আশা করি আমার মন্তব্যে আপনি পিছিয়ে পড়বেন না লেখা থেকে। আপনার ভেতর এক সুপ্ত এবং বুদ্ধিদীপ্ত দৃষ্টি রয়েছে যা আপনি অনায়াসেই কাজে লাগাতে পারবেন।
আমার বানান'এর অবস্থা খুব খারাপ। তারপরও বলছি, বানানের ব্যাপারে একটু খেয়াল রাখবেন ভবিষ্যতের লেখাগুলোতে। ভুল তো হবেই। আস্তে আস্তে হয়তো আর হবেনা। আমার'ও প্রচুর হয়।
লিখতে থাকুন। লিখতে থাকুন। লিখতে থাকুন।
বন্ধুপ্রতিম
লেখক বলেছেন: দাদা অনেক ভালো লাগলো আপনার কথাগুলো। উৎসাহের জন্য ধন্যবাদ আপনাকে।


















