বৃষ্টি
০৩ রা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
বাইরে ভারী বৃষ্টি
বুকের ভেতরে শুকিয়ে কাঠ
আমার যেখানে তুমি-
তোমার সেখানে ফাঁকা মাঠ।
জানালার গরাদে কপাল ঘষে
এখন দেখি আকাশ
বড় বড় দেয়ালে পিষ্ট আমি-
তোমার উঠোনে বাতাস।
তুমি ওখানেই আছো,
বদলেছে শুধু ঘর
পাহারাদার দাদার বদলে,
এখন নতুন বর।
চিঠিতে তাই লিখেছো অনেক কষ্টে...
বলেছো অথচ বলোনি আসতে-
সত্যিই কি ভালোবাসতে?
১৯ মার্চ ২০০২ তারিখে এক বন্ধু তার বিয়ের খবর জানালো চিঠিতে।
লিখেছিলো আমাকে ভালোবাসার না বলতে পারার কথা। সে আমাকে নাকি অনেক ভালোবাসতো...কিন্ত বলতে পারেনি। বিয়ের দাওয়াত না পেয়ে অভিমানে আমি ডাইরিতে লিখেছিলাম উপরের কথাগুলো। এডিট না করে প্রকাশ করলাম। মনটা ভীষণ ফাঁকা লাগছে তাই।
বি: দ্র: লিখতে ইচ্ছে করে তাই হচ্ছেনা বুঝেও চেষ্টা করছি।
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
লেখক বলেছেন: তাই? ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ @ প্রাকৃত
শেষ বিকেলের মেয়ে বলেছেন:
ভালো লাগলো.. ছবিটিও খুব সুন্দর।
লেখক বলেছেন: ধন্যবাদ @ শেষ বিকেলের মেয়ে
তৌফিক আহমেদ বলেছেন:
হে কবি। কোথায় আপনার নতুন কবিতা? বসে আছি। অপেক্ষায় রয়েছি আপনার কবিতা পড়বার জন্য।তো কবে দিচ্ছেন লেখা?



















বদলেছে শুধু ঘর
পাহারাদার দাদার বদলে,
এখন নতুন বর।
চমৎকার।।।