তোমার খোঁজে
০৪ ঠা মে, ২০০৮ রাত ৮:৪৩
তুমি কোথায় থাকো
চলে চলে পথ হারায়ে
চলে এসেছি কোন পথে
আমায় বেঁধে রাখো
শুধু আমাকে নয় পথ-কেও
আমার আগে এসেছে
এঁকেবেঁকে এদিক-ওদিক দিয়ে
বন-নদী পেরিয়ে সে'ও
হারায়নি যা ছিল আমার
তুমি কোনদিন ছিলেনা
সে আমাদের গাঁয়ের কথা
যে গ্রাম'ও ছিল তোমার
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
রাখাল বলেছেন:
বাহ খুব সুন্দর
লেখক বলেছেন: ধন্যবাদ@ রাখাল
লেখক বলেছেন: দাদা আপনাকে অনেক ধন্যবাদ।
বিষাক্ত মানুষ বলেছেন:
কবিতা চমৎকার । +বানান একটু যত্ন করে .... সহজ বানানগুলো ভুল হলে খুব চোখে লাগে ।
লেখক বলেছেন: ধন্যবাদ@ বিষাক্ত মানুষ
লেখক বলেছেন: ছবিটা ইন্টারনেট থেকে পাওয়া ভালোলাগলো তাই ব্যবহার করেছি।
মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ@ প্রিয়তি
মানবী বলেছেন:
সুন্দর কবিতা, ধন্যবাদ বর্তমানবাংলা।আজ আমি এই ছবির পথের মতো একটি পথে গিয়েছিলাম, শুধু দুপাশের পহাড় বরফে ঢাকা ছিলো
+
লেখক বলেছেন: কবিতা সুন্দর হয়েছে শুনে খুব খুশি হলাম।
আমি আপনার সাথে থাকলে রাস্তার দুপাশের বরফে ঢাকা পাহাড় দেখতে পেতাম।
মন্তব্যর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ @ মানবি
তৌফিক আহমেদ বলেছেন:
বর্তমান বাংলা,আপনার কবিতা আমি প্রায়্ই পড়ে থাকি। এবং আপনার বিনয়ের কারণে আপনার কবিতা পড়তে আমার বেশী ভালো লাগে। যেমন আপনি সবসময়ই বলেন আপনি চেষ্টা করছেন লিখতে। এর থেকে বড় উদারতা আর কিইবা হতে পারে। যাক বিষয়টা হলো সহজ বানানগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, যে বিষয়টি বলবো তা হলো আপনার একটি কবিতার সাথে অন্য আর একটি কবিতার বিস্তর ফারাক। অর্থাৎ, একটি পড়লে অসম্ভব ভালো লাগে আর অন্যটি পড়লে বুঝতে একটু অসুবিধা হয়। অর্থ নয়, কবিতার গতি এবং পড়তে গিয়ে কোথায় যেন বারবার আটকাতে হয়। খেয়াল রাখবেন যেন সবসময়ই একটা চলমান বিষয় থাকে কবিতায়। আমি কবিতা বলতে এই বুঝি। আপনার 'নাবালক....' কবিতাটির সাথে এই কবিতার দূরত্ব যেন একটু বেশী।
তারপরও, আপনার লেখা আমার ভালো লাগে। উত্তর-আধুনিক কবিতার প্রতি আপনার আগ্রহ তীব্র।
লিখতে থাকুন যেভাবে ইচ্ছা।
দয়া করে রাগ করবেন না আমার কথায়। আমি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই কথাগুলো লিখলাম।
আপনাকে অনেক শুভেচ্ছা নিরলসভাবে কবিতা লিখে যাবার জন্য।
ধন্যবাদ আপনার কবিতার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে @ ফাতাহ্


















