আমার প্রিয় পোস্ট

আমি নৈরাশ্যবাদী, হতে চাই আশাবাদী। স্বপ্ন দেখি নতুন বিশ্বের সোনার বাংলাদেশের। কিন্তু প্রতিনিয়ত সেই স্বপ্ন ভেঙ্গে বাস্তবতায় ফিরে আসি, তবুও স্বপ্ন দেখতে ভালোবাসি

লিনাক্স বিষয়ক সাধারন প্রশ্নগুলো এখানে করুন

১১ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১৬

শেয়ারঃ
0 0

আপনাদের মাঝে লিনাক্স বিষয়ক যে সব প্রশ্ন আছে সেগুলো এখানে করুন।

আমি এবং অন্যান্য অভিজ্ঞ ব্যক্তিরা সেসকল প্রশ্নের সঠিক জবাব দেবার চেষ্টা করবেন।

(কোন বিশেষ বা স্পেসিফিক প্রশ্ন থাকলে ডিস্ট্রো এবং ডিস্ট্রোর ভার্সন জানান। তাহলে উত্তরদাতার সুবিধা হবে।)

 

প্রকাশ করা হয়েছে: কম্পিউটারমুক্তসোর্স আন্দোলন  বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৩
পাপী বলেছেন: লিনাক্স এ কিভাবে ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ এমএক্স চালাবো?
২. ১১ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৯
নুরুন্নবী হাছিব বলেছেন: উবুন্টু লেটেস্ট ভার্সন...আমি sudu pppoeconf দিয়ে চেষ্টা করেছিলাম...হয়নি..
৩. ১১ ই জুলাই, ২০০৮ রাত ১১:২৫
রিয়াজ শাহেদ বলেছেন: উবুন্টু ৮.০৪ শেখার সহজ কোনো বই পাওয়া যাবে কি, বাংলা ভাষায়?
১২ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩০

লেখক বলেছেন: হুমম শিখার জন্য বাংলা বই নেই কোন।

কারন লিনাক্স কোন একটি ক্ষুদ্র জিনিস নয়। এবং লিনাক্স ডিস্ট্রোগুলো প্রতি ছয় মাস থেকে এক বছরের মাথায় আপডেট হয়। পূর্বের ভার্সন থেকে অনেক কিছু বাদ দেয়া হয়। নতুন জিনিস যুক্ত করা হয়। এজন্য সবাই টিউটোরিয়াল লিখলেও খুব কম বই লিখেন এখন। কারন বইয়ের এখন কোন ক্ষেত্র নেই। তাছাড়া আরও বড় বিষয় হচ্ছে লিনাক্সের ডিস্ট্রো একটি নয়


তবে বই পড়ে শিখার চেয়ে সবাই আপনাকে বলবে হাতে করে শিখার জন্য। এটা এমন কোন রকেট সাইন্স নয়। ভয় পাবার কোন কারনই নেই। সবাই যে বলে কঠিন তা ঠিক নয়।
Click This Link
এই লেখাটি পড়লে আপনি কিছুটা বুঝতে পারবেন।

আপনি ব্যবহার করা শুরু করেন। এরপর সমস্যা হলে গুগল ভায়া আছে নাহলে আমরা আছি। ফোরাম আছে সাহায্য করার জন্য। প্রায়ই সেমিনার ওয়ার্কশপ হচ্ছে সবখানে। আপনি যেকোন স্থান থেকে সাহায্য নিতে পারেন।

(আমি আশা করি আপনি উইন্ডোজ ব্যবহার বই পড়ে করেননি। অথবা বই পড়ে এই সাইট ব্যবহার শুরু করেননি।

৪. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৫
আশাবাদী!! বলেছেন: @নুরুন্নবী হাছিব ভাই

আপনি গ্রাফিক্যালি pppoe কনফিগ্যার করার জন্য roaring penguin ইনস্টল করে ব্যবহার করতে পারেন

http://www.roaringpenguin.com/products/pppoe
৫. ১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৫৬
েছাটন বলেছেন: ১. আমার কোয়ান্টাম ফায়ারবল হার্ডডিস্কে উবুন্টু ৬.১০ ইন্সটল করতে গেলে ক্লাস্টার ১৬কে এরর দেখায়। এটা কেন? সমাধান কি?

২. টার্মিনাল থেকে pppoe কনফিগার করার পর সেই সেটিংস তা নেক্সট টাইম পিসি চালু করার পর থাকে না। কেন? সমাধান কি?

৩. আপনি বলেছেন, ১২৮ র্যামে ও উবুন্টু দৌড়াবে.... কিন্তু আমার ২৫৬ র্যামে উবুন্ট চালাতে কষ্ট হয়ে যায়, ওপেন অফিস অনেক সময় নিয়ে চালু হয়। এটা কেন?
১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: ১) আপনার হার্ডডিস্কের সমস্যা কি হার্ডিতেও হচ্ছে?? কি এরর দেখায় একটু বিস্তারিত বলতে পারবেন?

২) আপনি কি roaring penguin ব্যবহার করেছেন?? ডাউনলোড করে ব্যবহার করুন। গ্রাফিক্যালি সব হবে। আর প্রসেস থেকে এটা অটোমেট করে ফেলেন। তাহলে বারবার চালানো লাগবে না। অটোমেটিক লোড হবে।

৩) ভাই ওপেন অফিস অনেক ভারী জিনিস। এটা আপনি উইন্ডোজে চালান সেখানেও লোড হতে অনেক রিসোর্স নেয়।

মাঝে মধ্যে মানুষ এমন কিছু সমস্যার জন্য লিনাক্সকে দোষারোপ করে যে কি বলব ভাই।

যেমন ধরেন একটা উদাহরন দেই। এনভিডিয়া তাদের গ্রাফিক্স কার্ডের ড্রাইভার উন্মুক্ত করবে না। এখন লিনাক্সে তাই যে ড্রাইভার ব্যবহার করা হয় তা ঠিক মতো মডিফাই করা সম্ভব না। কারন সেটা বেআইনী হবে।

এখন কারও কম্পিউটারে গ্রাফিক্সের সমস্যা দেখা দিলে লিনাক্সকে গালায়। এখন লিনাক্সের কি দোষ?? গিয়ে ধরেন এনভিডিয়াকে।

৬. ১৪ ই জুলাই, ২০০৮ রাত ২:৩৬
নুরুন্নবী হাছিব বলেছেন: আমি এ পদ্ধতিতেও ট্রাই করেছি...কিন্তু হচ্ছে না...আপনার ই-মেইল এড্রেস টা দিলে ভাল হতো...স্ক্রিন শট পাঠাতে পারতাম...
৭. ১৪ ই জুলাই, ২০০৮ সকাল ৮:২৩
েছাটন বলেছেন: যদিও এই সমস্যার কথা এখানে বলা উচিত না, তারপরও বলছি, (কারন আমি ত্যক্ত বিরক্ত) আমার samsung sp 0822n হার্ডডিস্ক ও আসুস ১৬এক্স ডিভিডি রম। একটা পেলে অন্যটা পায় না। সম্ভবত জাম্পার সেটিংসএ প্রবলেম। কেউ কি ডিফল্ট সেটিংসটা কি জানাবেন?
অথবা অন্য কোন সমাধান?
১৪ ই জুলাই, ২০০৮ দুপুর ১:২১

লেখক বলেছেন: ভাই জাম্পারের সমস্যা। ডিফল্ট সেটিং কিভাবে সেট করা লাগবে তা আপনার ড্রাইভের উপরেই আঁকা থাকার কথা।

যতদূর বুঝি ডাটা কেবলের পাশেরটাই হচ্ছে প্রাইমারী।

৮. ১৫ ই জুলাই, ২০০৮ সকাল ৯:২৭
েছাটন বলেছেন: ভাই গত রাতে দুই ঘন্টা জিহাদের বিনিময়ে প্রবলেম সলভড্।
৯. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৬
েছাটন বলেছেন: সে এক বিরাট দু:খের ইতিহাস....আমার ঘরে ছিলনা কেরাসিন। বৌ কইল, হাসানের বাপ, কেরাসি আনতি হবে। আমি জিগাইলাম হেইদিন না এক কেজি কেরাসি আনছি? বৌ কইল তয় আমি কি কেরাসি খাইছি, কইয়া বোতলডা ফেইলা হে চইলা গেল। বোতল নিয়া হাটের দিকে যাইতেছিলাম, পথে কেরামতের লগে দেখা, তারে কইলাম কেরামত আমার লগে হাটে যাইবি? গেলে করিম শেখের দোকানে বাতাসা খাওয়ামু! এরপর দুইজনে হাটের রাস্তায় হাটন দিলাম............................................................................
.......................
গল্পটা অনেকটা এরকম। এখনও শুনতে চান?
জাম্পার দুইটা, হার্ডডিস্কে চারটা জাম্পার বসানোর স্লট আছে, রমে তিনটা। আর মাদারবোর্ডে দুইটা আইডিই স্লট। এবার পারমুটেশন/কম্বিনেশন করে বের করেন টোটাল কতটা অপশন।তিন ঘন্টা মানে হলো ১৮০ মি.
কোমড়ডা মনে লয় এখনো ব্যাথা করবার লাগচে! এগডা এন্টিডোট দিবার পারেন?
১০. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৮
েছাটন বলেছেন: ওপেন অফিসের বিকল্প কি কিছু আছে? যেটা কম রিসোর্স নেয়।
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: হুমম আছে।
এবিওয়ার্ড আছে। এটা খুবই সিম্পল।

কেঅফিস জোসস লাগে। কিন্তু এটা হবে মশা মারতে এটমবোম ছোঁড়া।

আরও অনেক আছে। আপনার কি জিনিস লাগবে তারউপর নির্ভর করে সফটওয়্যার।

১১. ১৮ ই জুলাই, ২০০৮ রাত ৮:৩৪
েছাটন বলেছেন: ধরুন, অফিস ২০০৭ এর একটা ফাইল ওপেন করবো, কি করতে হবে?
গর্জিয়াস প্রেজেন্টেশন টেম্পলেট আছে কোন সফটে?
২৪ শে জুলাই, ২০০৮ রাত ২:০৪

লেখক বলেছেন: ১)
অফিস ২০০৭ এ তৈরিকৃত ফাইলগুলো মাইক্রোসফটের নিজস্ব অন্য সফটওয়্যারগুলোতে বাই ডিফল্ট সাপোর্ট আসে না। এরপর অন্যগুলোতে কিভাবে আসবে??

মাইক্রোসফট আসলে জোড় যার মুলুক তার প্রমাণ করতে চাচ্ছে। ইন্টারনেশনাল স্টানডার্ড অর‍্গানাইজেশন দুইবার এক্স ফরমেট (docx) বাতিল করে দেয়ার পরও মাইক্রোসফট টাকা এবং পাওয়ারের জোড় খাটাচ্ছে এদেরকে চাপ দিয়ে স্ট্যান্ডার্ড করে নেয়ার জন্য। দেখেন স্ট্যান্ডার্ড হিসেবে লাইসেন্স পেয়েও যাবে হয়তো।

তবে অপেন অফিস অনানুষ্ঠানিকভাবে বলেছে অপেনঅফিস.অর্গ ভার্সন ৩-এ এগুলো সাপোর্ট করা হবে। ততদিন (যদিও বেটা বের হয়ে গেছে।) পর্যন্ত বসে থাকতে হবে মনে হয় :(

২)
গর্জিয়াস প্রেজেন্টেশন ট্যাম্পলেট অপেনঅফিসেই পাওয়া যাবে। তবে ডাউনলোড করা লাগবে। গুগল ভাইকে জিজ্ঞাসা করেন, রাস্তা দেখায় দিবে।

১২. ২৮ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৫২
রাহী বলেছেন: JFS আর EXT3 এই দুই ফরমেটের মধ্যে কোনটা ভালো হবে? কোনো একটা পোস্টে (দুঃখিত, নামটা মনে করতে পারছি না) JFS ভালো দেখলাম, কিন্তু নেট এ সার্চ দিয়ে দুটারই পক্ষ বিপক্ষে বিশাল বির্তক... কোনো সাজেশান?

আরেকটা হচ্ছে, MBR rewrite না করে কি উবুন্টু ইন্সটল করা সম্ভব? রোকন ভাই এর পোস্ট এ জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি মনে হয় ব্যস্ত। আমি যতবার লিনাক্স ডিলিট করেছি, আমাকে উইন্ডোজ আবার ইন্সটল করতে হয়েছে... এর সমাধান কি?
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১০:২৬

লেখক বলেছেন: JFS আর EXT3 এই দুই ফরমেটের দুইটাই নিজ নিজ গুন ও সমস্যা রয়েছে।

EXT3 ফরমেটের সমস্যা হচ্ছে কোন ডিস্ক পার্টিশন খুব বেশি বড় হয়ে গেলে খুবই আনস্টেবল হয়ে পরে, ক্র্যাশ করে বার বার। আবার JFS আর EXT3 এই দুই ফরমেটের মধ্যে JFS কিছুটা দ্রুত।

দিন শেষে সবকিছু আপনার পছন্দের উপর নির্ভর করবে।

master boot record এ আপনার পিসিতে যেসকল অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে তার লোকেশন রাখে। এজন্য উবুন্টু ইনস্টল master boot record রিরাইট না করে ইনস্টল সম্ভব না।

লিনাক্স ডিলিট করার পর আপনাকে আর নতুন করে উইন্ডোজ ইনস্টল করার প্রয়োজন নেই কোন। আপনি উইন্ডোজ এক্সপি সিডি থেকে বুট করুন এবার রিপেয়ার অপশনে যান, সেখানে Fixmbr লিখে এন্টার চাপুন। তাহলে mbr রেকর্ড পুনরায় রাইট হবে আপনার উইন্ডোজ আবারও ইনস্টল করার প্রয়োজন নেই।

১৩. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩২
র‌্যাভেন বলেছেন:
যেকানে ফিরি ফিরি উইন্ডোজ ব্যাবহার করা যাইতেছে সেকানে লিনাকস ইউজ কইরা কি লাব?
৩০ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: ভাই সিখিউড়িঠির জন্য করবেন

আপনার এন্টিভাইরাস লাগবে না সিস্টেম সিকিউরিটি, ট্রোজান, স্পাইওয়্যার নিয়ে চিন্তা করা লাগবে না।

উইন্ডোজ বাদ দিয়ে লিনাক্স কেনো ব্যবহার করবেন এর ভুরি ভুরি পোস্ট আছে বেশি কথা বাড়ায় লাভ নাই।

১৪. ১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১০
আশাবাদী!! বলেছেন: আদনান শামীম বলেছেন: আশাবাদী ভাই! ভাল আছেন। অনেকদিন ব্যস্ত ছিলাম বলে আপনাকে জ্বালাতন(!) করতে পারি নি।

আচ্ছা, উইন্ডোজে একটা সফটওয়্যারের মতো উবুন্টু রাখতে চাইলে কিভাবে ইন্সস্টল করতে পারি? আপনি এ সম্পর্কে বলেছিলেন, তবে উত্তরটা সংক্ষিপ্ত ছিল, বুঝতে পারি নি। এসম্পর্কে কি কোন পোস্ট দিয়েছেন কখনো? বললে উপকৃত হবো।


১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৮

লেখক বলেছেন: নাহ জ্বালাতন করার কিছু নেই। আমি আমার সাধ্যমত চেষ্টা করবো। তবে আমি টেকনিক্যাল মানুষ নই তাই মাঝে মাঝে সমস্যা হয় উত্তর খুঁজে তারপর বলতে হয়।
যাই হোক আপনার কথায় আসি।

উইন্ডোজের মধ্যেই অন্য যে কোন অপারেটিং সিস্টেম এপ্লিকেশনের মতো যদি রাখতে চান তাহলে আপনার পিসিকে ভার্চুয়াল মেশিন বানাতে হবে। ভার্চুয়াল মেশিন অনেকটা সার্ভারের মতো কাজ করে। আপনার কম্পিউটারের ভিতরেই আরেকটি কাল্পনিক কম্পিউটার হিসেবে কাজ করবে। তবে এজন্য আপনার ভালো কনফিগারেশনের কম্পিউটার হতে হবে। আরামে কোন ভার্চুয়াল মেশিন চালানোর জন্য কম করে হলেও ৫১২ মেগা র‍্যাম লাগবে তবে ১গিগা হলে সবচেয়ে ভালো। পর্যাপ্ত হার্ডডিস্ক স্পেস আরামে চালাতে হলে ১০গিগা ডিস্ক স্পেস।

ভার্চুয়াল মেশিনের সুবিধা হলো এটি আপনার কম্পিউটারের ভিতরে আরেকটি কম্পিউটার হিসেবে কাজ করলেও আপনার মূল কম্পিউটারে কোন প্রভাব ফেলে না। আপনার কম্পিউটারের কোন ডাটা এটি শেয়ার বা এক্সেস করে না।

উইন্ডোজ, লিনাক্স, বিএসডি, সোলারিসসহ পরিচিত সকল অপারেটিং সিস্টেম চালানো সম্ভব।
আরও বিস্তারিত জানতে এই লিঙ্ক দেখুন।
http://en.wikipedia.org/wiki/Virtual_machine

বহুল ব্যবহৃত মুক্তসোর্স ভার্চুয়াল মেশিন এপ্লিকেশন হলো
http://www.virtualbox.org/wiki/VirtualBox


আদনান ভাই যদি এখনও কিছু বুঝায় সমস্যা হয় আমাকে বলবেন আলাদা একটি পোস্ট দিবো, একটি টপিকের মধ্যে আরেকটি টপিক নিয়ে বেশি বড় লেখা দিলে সমস্যা হয়।
আশা করি বুঝবেন।

ধন্যবাদ ভালো থাকবেন।


২. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৩
হাসানুল বলেছেন: আমি vmware ব্যবহার করি। http://www.vmware.com
আমার কাছে বেশ ভালো লেগেছে।


১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৪
লেখক বলেছেন: vmware ভালো সেটা নিয়ে সন্দেহ নেই। তবে তা প্রচুর রিসোর্স খায়। :(

(তাছাড়া আমার পছন্দ নয় কারন এটা প্রোপ্রাইটরি সম্পূর্ন মুক্তসোর্স নয়। মুক্তসোর্স বিকল্প virtualBox যদি এতো ভালো হয় তাহলে আমি কিসের জন্য প্রোপ্রাইটরি সফটওয়্যার ব্যবহার করবো তার মানে দেখিনা)
মুছে ফেলুন


১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৫
আদনান শামীম বলেছেন: আমার কম্পিউটারে এত রেম সাপোর্ট করবে না। পুরোনো মেশিন তো।... কিন্তু এত র্যাম লাগে কেন? উবুন্টু তো বলেছিলেন অনেক কম রিসোর্স খায়।


১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৬
লেখক বলেছেন: উবুন্টু র‍্যাম কম খায় ঠিক কিন্তু আপনি আরেকটি সফটওয়্যারের মধ্যে (ভিতরে) উবুন্টু চালাবেন তাহলে তো উবুন্টু + হোস্ট সফটওয়্যার রিসোর্স মিলে অনেক র‍্যাম লাগবে।

নাহলে আপনি উবুন্টু লাইভ সিডি ব্যবহার করেন। সিডি ইমেজ ডাউনলোড করে বুটেবল ডিস্ক হিসেবে বার্ন করুন। এবার সিডি থেকে বুট করে ব্যবহার করুন।


৪. ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৮
আদনান শামীম বলেছেন: সেটা করলে কি র‌্যাম কম লাগবে?

সিডি ইমেজটা কি খুব বড়? আমার ডায়ালআপে বড় কোন ফাইল ডাউনলোড সম্ভব নয়। ম্যাক্সিমাম ১০ মেবা।
অবশ্য সিডি কি পাওয়া যায়? তাহলে একবারেই কিনে নিতাম।


১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০২
লেখক বলেছেন: আপনি কোথায় থাকেন? পরিচিত কেউ আপনার কাছে থাকলে তার ঠিকানা দিতে পারি তার কাছ থেকে যোগাড় করে নিতে পারেন।

অথবা
http://www.shipit.ubuntu.com

এই সাইটে আপনার ঠিকানা দিয়ে অনুরোধ করলে ১-২ মাসের মধ্যে আপনার বাসায় সিডি বিনামূল্যে পাঠিয়ে দিবে।

কিন্তু আমি এখন এটা করতে বলবো না কারন উবুন্টুর পরবর্তী সংস্করণ ৮.১০ আপনার বর্তমান সিডি (৮.০৪.১) হাতে পাবার অনেক আগেই রিলিজ হয়ে যাবে। আগে থেকে পরবর্তী ভার্সন অনুরোধের সুযোগ নেই।
১৫. ১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
আশাবাদী!! বলেছেন: Click This Link

এই পোস্ট থেকে কিছু মন্তব্য কথোপকথন, আলোচনা এই টপিকে সরিয়ে নিয়ে আসা হলো। কারন উক্ত টপিকেই একবার বলেছি।


ধন্যবাদ।
১৬. ১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৪১
আদনান শামীম বলেছেন: "আপনার ঠিকানা দিয়ে অনুরোধ করলে ১-২ মাসের মধ্যে আপনার বাসায় সিডি বিনামূল্যে পাঠিয়ে দিবে।" - ফ্রি? বলেন কি! কোনো চার্জও কি দেয়া লাগবে না?

... নতুন ভার্সন বের হলে সেটার উপর আপনার লেখাও পাবো আশা করি।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন: না ভাই কোন চার্জ দেয়া লাগবে না। কারন ক্যানোনিক্যাল (উবুন্টু এই কোম্পানির প্রোডাক্ট) চালায় হচ্ছে বিশ্বের ১০ ধনকুবের একজন টাকার অভাব নাই লোকের।

তবে এই পদ্ধতিতে অনেক সময় লাগে। তাছাড়া খরচও অনেক ক্যানোনিক্যালের জন্য। আপনার দেশে একটা সিডি কিনে রাইট করতে খরচ পরে ১৫-২০ টাকা সেখানে ক্যানোনিক্যালের প্রতি সিডির জন্য খরচ পরে ৪০০ টাকার মতো। আপনি নিশ্চয়ই চাননা এরকম খরচ হোক?

মূল কথা হলো আমরাও এটা বাংলাদেশে করতে চাই যাতে ক্যানোনিক্যালের এতো খরচ না হয়। কিন্তু এখনও আমাদের ফান্ডিং সেরকম নেই যে ফ্রি পাঠাবো। আমাদের ডাকের ২০-২৫ টাকা পাঠালে আমরা সহজেই বাংলাদেশের যে কোন জায়গায় পাঠাতে পারবো।

১৭. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৫
আদনান শামীম বলেছেন: "আপনার দেশে একটা সিডি কিনে রাইট করতে খরচ পরে ১৫-২০ টাকা সেখানে ক্যানোনিক্যালের প্রতি সিডির জন্য খরচ পরে ৪০০ টাকার মতো। আপনি নিশ্চয়ই চাননা এরকম খরচ হোক?" - ফ্রি হলে আবার খরচ এলো কথ্থেকে?

"মূল কথা হলো আমরাও এটা বাংলাদেশে করতে চাই যাতে ক্যানোনিক্যালের এতো খরচ না হয়।" - আপনি কি বাংলা উবুন্টুর কথা বলছেন?

"আমাদের ডাকের ২০-২৫ টাকা পাঠালে আমরা সহজেই বাংলাদেশের যে কোন জায়গায় পাঠাতে পারবো।" - আমাদের বলতে আপনারা কারা?
১৮. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৪
আশাবাদী!! বলেছেন: ফ্রি তো ভাই আপনার জন্য। মানে আপনাকে কোনকিছু পে করতে হবে না।

কিন্তু ক্যানোনিক্যালের খরচ পরে অনেক। বাংলাদেশের নীতিনির্ধারকরা প্রতিটি সিডির দাম ধরেছে ২০০ টাকা করে। তারউপর আছে শিপিং খরচ আর কাস্টমস্। আমরা নিজেরা আনার চেষ্টা করেছিলাম। তখন কাস্টমস্ অফিস থেকে শুরু করে এয়ারপোর্ট সবখানে দৌড়াদৌড়ি করেছি। কিন্তু কোন লাভ হয়নি।

এখন প্রশ্ন করতে পারেন ক্যানোনিক্যালের খরচ হলে আমার কি আমি তো ফ্রি পাচ্ছি। ঠিক আপনি ফ্রি পাচ্ছেন তবে চিন্তা করুন ১০০০ মানুষকে ক্যানোনিক্যাল ফ্রিতে দিতে কি পরিমান খরচ করছে। কোন কোম্পানির ফান্ডিং-ই অসীম নয়্। ক্যানোনিক্যালের ফান্ডিং একসময় কম হবে তখন আর উবুন্টু বের হবে না দীর্ঘমেয়াদে ক্ষতি আমাদেরই হবে।

আমরা হচ্ছি উবুন্টু বাংলাদেশ- ক্যানোনিক্যালের অফিসিয়াল লোকাল টিম। http://www.ubuntu-bd

তাছাড়া বাংলাদেশ লিনাক্স ইউসারস্ এলায়েন্স সব ধরনের লিনাক্স প্রচারে উৎসাহী। http://www.linux.org.bd

না ভাই বাংলা উবুন্টু (মানে হৈমন্তি) অঙ্কুরের মডিফাইড ভার্সন।
আমরা সরাসরি এই বাংলা উবুন্টু ব্যবহার করতে বলি না। কারন ক্যানোনিক্যালের উবুন্টু মূল ভার্সনেই বাংলা পাবার সুবিধা রয়েছে।
১৯. ০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৪
শেহাব বলেছেন:
০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: ভাই বিডিওএসএন সম্পর্কে আরও কিছু বলুন :)

নাহলে তো বিজ্ঞাপণের পর্যায়ে চলে যায়। (বিজ্ঞাপন হলে মুছে ফেলতে বাধ্য হবো :( )

২০. ১২ ই মার্চ, ২০০৯ রাত ১২:১২
নিবারণ চক্রবতী ২ বলেছেন: কিছু দিন আগে ঊবুন্টু ৮.০৪ ইনস্টল করেছিলাম, অত্যন্ত ভালো লেগেছিল। নেট ব্যবহার করতে পারিনি বলে আনইনস্টল করি।
আমি নেটের জন্য Ranks Tel ব্যবহার করি। যদি উবুন্টুতে Ranks Tel এর মাধ্যমে নেট চালানো উপায় বলে দিতে পারেন, তাহলে আবার ইনস্টল করব।

১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ভাই বেশ কিছুদিন দেরী হয়ে গেছে জবাব দিতে সেজন্য দুঃখিত।
Ranks Tel এর লাইন চালানোর জন্য জিনোমপিপিপি অথবা কেপিপিপি এ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। Click This Link

এটাও যদি কাজ না করে তাহলে wvdial ব্যবহার করতে হবে
http://www.forum.rpabd.org/viewtopic.php?t=20

এরপরও সমস্যা হলে আপনার লাইনের ডিটেইলস জানাবেন

২১. ১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫২
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: ঊবুন্টু ৮.০৪ এ আমার Sony ericssson GC89 মডেম ইস্টল করতে পারিনাই, তাই আবার বিলু ভাইযার ওএস এ ফিরা আসলাম।
যদি এর কোন সমাধান দিতে পারেন তাহলে আবার উবুন্টুতে চলে আসব.......
২২. ১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:৪৭
েমাঃআব্দুল্লাহ আল-আিমন বলেছেন: আমার কম্পিউটারে VMware Install করা হয়েছে। এখন আমি যদি ডিভিডি রম এর পরিবর্তে Pen Drive থেকে Linux Install করতে চাই তাহলে কি করতে হবে?

 

মোট সময় লেগেছে ২.৮৪৫৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি আর লিখব। ব্লগের লেখার মাধ্যমেই জানতে পারবেন ধীরে ধীরে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ