প্রাকৃতিক সপ্তাশ্চর্য তালিকা থেকে কক্সবাজার ও সুন্দরবন আবারও বাদ গেলো। এবার দেখে মনে হচ্ছে আবার তালিকায় ফিরে আসা দুরহ স্বপ্ন বলেই মনে হবে।
গত এপ্রিল মাসে কক্সবাজার ও সুন্দরবন তালিকা থেকে বাদ গিয়েছিলো তখন আনুষ্ঠানিক সমর্থন কমিটি ছিলো না বলে। এবার বাদ গেছে ভোট কারচুপি ও নিয়ম বহির্ভুতভাবে ভোট দানের আহ্বান জানানো।
নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন বলেছে বিভিন্ন ভুয়া সাইট থেকে ভুয়া তথ্যের মাধ্যমে সুন্দরবন ও কক্সবাজারের জন্য ভোট দানের ঘটনা দেখে গেছে। এছাড়া ভোট কারচুপির আহ্বান ফেসবুকের মতো সোস্যাল সাইটগুলোতে জানানো হয়েছে।
এর দায় আসলে কার?? আমরা সবাই এই বিষয় নিয়ে লাফালাফি করেছি, অনেকেই ভুয়া ইমেইল আইডি থেকে একাধিক ভোট দিয়েছি, বিভিন্ন সাইটে সবাইকে অনুরোধ করেছি ভোট কারচুপিতে। অনেকেই ভুয়া সাইট তৈরি করেছেন, অনেকে অনুরোধ করেছেন ভুয়া সাইট তৈরি করার জন্য।
বাংলাদেশের পরিচয়ে আরও একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে এই প্রাকৃতিক সপ্তাশ্চর্যে ভোট কারচুপির ঘটনা। এবার কেবল নেতানেতৃরা নন এবার দায়ী সকল বাংলাদেশীরা।
(তথ্যসূত্র প্রথম আলো)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

