আমার প্রিয় পোস্ট
- উবুন্টু নিয়ে একটি সন্ধা, কিছু চমৎকার মানুষ, আর ...জানালার বাইরের দুনিয়ার কথা। - ...অসমাপ্ত
- ফানি পোষ্ট : মেয়েদের হৃদয়ে প্রেম ইনস্টল করার পদ্ধতি
- অনন্ত দিগন্ত
- একটি প্রার্থনা - পারভেজ
- শতভাগ ডাটা পুনরুদ্ধারের উপায় - তারকে
- আজ বাংলাদেশের রাজধানী ``ঢাকা'' র ৪০০ তম জন্মদিন। ঐতিহাসিক এক বর্ণাঢ্য জীবনের অধিকারী এই ঢাকা! - প্রশাসন
- উইন্ডোজ থেকে লিনাক্স পার্টিশনের ফাইলসমূহ একসেস করা... - ত্রিভুজ
- লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার - আবুফয়সাল আহমেদ
- আমার বান্ধবীর প্রেম প্রস্তাব ( সবারজন্য না ১৮+ ) - কম্পিউটার গুরু
- কেন লিনাক্স ব্যবহার করব ?
- আবুফয়সাল আহমেদ
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে ফ্লাশ মুভিতে রুপান্তর করতে ব্যবহার করুন iSpring - ত্রিভুজ
- Flight Simulator in Google Earth 4.2 - রাসেল
- আমার পছন্দের গল্প (2) - মঈন
- আমার পছন্দের গল্প (1) - মঈন
- পানশালা 003 - হিমু
- একটি সাহায্যের আবেদন (গল্প) - মাহিরাহি
- বোরখা সমাচার - পাগল কবি
- পরীক্ষা করে দেখুন আপনার এন্টিভাইরাসটি কাজ করছে কিনা!!! - তাজুল ইসলাম মুন্না
- অনুরোধ, আবেদন... মাদককে না বলুন... - মো. তারিক মাহমুদ
- আমার নাস্তিক ভাবনা(১) - কাঙ্গাল মুরশিদ
- দর্শনের আলোকে নাস্তিক আস্তিক সমাচার - নাস্তিকের ধর্মকথা
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
আমি নৈরাশ্যবাদী, হতে চাই আশাবাদী। স্বপ্ন দেখি নতুন বিশ্বের সোনার বাংলাদেশের। কিন্তু প্রতিনিয়ত সেই স্বপ্ন ভেঙ্গে বাস্তবতায় ফিরে আসি, তবুও স্বপ্ন দেখতে ভালোবাসি

ক্ল্যামএভি লাইভ সিডি (ClamAV Live CD)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
কম্পিউটারে ভাইরাস জনিত সমস্যায় অনেকেই ভুগে থাকেন। তাদের জন্য আশার বানী নিয়ে এসেছে ক্ল্যামএভি লাইভ সিডি (ClamAV Live CD)। নাম দেখেই হয়তো বুঝতে পারছেন এই লাইভ সিডি আসলে অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে কাজ না করে সিডি থেকে লাইভ বুট করে এন্টিভাইরাস হিসেবে কাজ করে। এটি আসলে সহজে যে কোন কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে বাঁচাবার সহজ একটি উপায়। এই টিউটোরিয়ালে কিভাবে ক্ল্যামএভি লাইভ সিডি সংগ্রহ করে কম্পিউটার ডিসইনফেক্ট করবেন তা নিয়ে আলোচনা করা হয়েছে।
এরজন্য প্রথমেই প্রয়োজন পরবে
ভাইরাস আক্রান্ত একটি কম্পিউটার
বায়োস এক্সেস
ইন্টারনেট সংযোগ
সিডি রাইটার
ব্ল্যাঙ্ক সিডি
কিছু কমান্ড ব্যবহার করার জন্য প্রস্তুতি
আর পর্যাপ্ত সময়
১)
প্রথমে ক্ল্যামএভি লাইভ সিডি আইএসও ইমেজ এখান থেকে ডাউনলোড করুন।
২)
সিডি ইমেজটি বার্ন করার জন্য অনেকেই নিরো অথবা রোক্সিও ব্যবহার করেন। তবে এই দুইটি না থাকলে চিন্তার কিছু নেই আপনি বিকল্প ফ্রিওয়্যার টুল হিসেবে আইএসও রেকর্ডার ব্যবহার করতে পারেন।
৩)
বার্ন করা হয়ে গেলে পর আপনি আপনার ভাইরাসে আক্রান্ত হার্ডডিস্কের পরিবর্তে এই লাইভ সিডি থেকেই বুট করতে পারবেন। তবে এরজন্য আপনার কম্পিউটারের বায়োস থেকে সিডি ড্রাইভকে প্রাইমারী বুট অপশন করতে হবে। এজন্য আপনার মাদারবোর্ডের ম্যানুয়াল দেখতে পারেন প্রয়োজনে।
৪)
সিডি থেকে বুট করার প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি লাইভ সিডিতে বুট করতে চান কিনা। “এন্টার” চাপুন। এবার আপনি একটি সহজবোধ্য গ্রাফিক্যাল স্ক্রিন দেখতে পারবেন। ক্ল্যামএভি লাইভ সিডিতে বুট করার জন্য প্রথম অপশনটি নির্বাচন করুন। লাইভ সিডিতে সম্পূর্ণ বুট করা হলে পর ব্যাশ প্রম্পট পাবেন।
৫)
লাইভ সিডিতে বুট করার পর প্রথম কাজটিই হবে আপনার ভাইরাস ডেফিনিশন ফাইল আপডেট করা। সেজন্য নিচের কমান্ডটি লিখে এন্টার চাপুন।
sudo freshclam
আপনার লাইভ সিডি ভাইরাস ডেফিনেশন ইন্টারনেট থেকে আপডেট করা হয়ে গেলো।
৬)
এবার আপনি যে হার্ডডিস্ক ড্রাইভ (অথবা পার্টিশন) স্ক্যান করতে চান সেটি (অথবা সেগুলো) মাউন্ট করার প্রয়োজন পরবে। মাউন্ট করার জন্য নিচের কমান্ডটি লিখে এন্টার চাপুন
sudo fdisk -l
এই কমান্ডটি আপনার সকল হার্ডডিস্ক ড্রাইভ ও তার পার্টিশন লিস্ট দেখাবে। আপনি যদি FAT32 ফাইল সিস্টেম স্ক্যান করতে চান তাহলে W95 ফাইলসিস্টেম হিসেবে এবং যদি NTFS স্ক্যান করতে চান তাহলে HPFS/NTFS হিসেবে আসবে। এই লিস্টটি নিম্নের লিস্টের মতো হবে অনেকটা
bperry@w00den-gamer:~/Desktop$ sudo fdisk -l
[sudo] password for bperry:
Disk /dev/sda: 500.1 GB, 500107862016 bytes
255 heads, 63 sectors/track, 60801 cylinders
Units = cylinders of 16065 * 512 = 8225280 bytes
Disk identifier: 0x75c23744
Device Boot Start End Blocks Id System
/dev/sda1 * 1 23719 190514835 7 HPFS/NTFS
/dev/sda2 23719 60801 297868173+ f W95 Ext'd (LBA)
/dev/sda5 23719 23981 2103491 82 Linux swap / Solaris
/dev/sda6 * 23981 26591 20972826 83 Linux
/dev/sda7 26592 60801 274791793+ 83 Linux
bperry@w00den-gamer:~/Desktop$ [/quote]
৭)
সাধারনত প্রথম পার্টিশনই স্ক্যান করার প্রয়োজন পরে। তো প্রথমে আমরা আমাদের হোম ডাইরেক্টরিতে একটি নতুন ডাইরেক্টরি তৈরি করবো হার্ডডিস্ক ড্রাইভ (পার্টিশন) মাউন্ট করার জন্য।
cd ~
mkdir mnt
sudo mount -t ntfs-3g /dev/sda1 ./mnt
NTFS এর পরিবর্তে যদি ফাইল সিস্টেমটি FAT32 হয়ে থাকে তাহলে ntfs-3g এর পরিবর্তে লিখুন vfat। যেমন:
sudo mount -t vfat /dev/sda1 ./mnt
৮)
তাহলে স্ক্যানিং এর জন্য প্রস্তুত। কম্পিউটারের কনফিগারেশন হার্ডডিস্ক প্রভৃতির উপর ভিত্তি করে ৩০ মিনিট থেকে শুরু করে ১ ঘন্টার মতো সময় লাগতে পারে।
clamscan -i -r --remove ./mnt
ব্যাস হয়ে গেলো।
(লেখাটি Brandon Perry-এর অনুরোধে লেখা হয়েছে এবং ক্রিয়েটিভ কমনস্ লাইসেন্স CC: by-nc-sa লাইসেন্সে প্রকাশিত)
প্রকাশ করা হয়েছে: কম্পিউটার, মুক্তসোর্স আন্দোলন বিভাগে ।
ত্রিভুজ বলেছেন:
কাজের পোস্ট...
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: হুমম তারপর আরও দশটা এপ্লিকেশন ডাউনলোড করেন। এরপর ইয়াহু মেসেঞ্জার এমএসএন কয়েকঘন্টা ধরে ইনস্টল করেন। এরপর এমএস অফিস ইনস্টল করেন, তারপর আপনার প্রিয় সফটওয়্যার ইনস্টল করেন। এটাই শেষ না উইন্ডোজ আপডেট চালু করেন। সার্ভিস প্যাক ইনস্টল করেন। গেমস্গুলো ইনস্টল করেন..........................
আর কিছু বলা লাগবে ভাই???
নামহীনা বলেছেন:
ভালো লাগছে, ট্রাই করে দেখবো।
লেখক বলেছেন: ভাই ভালো লেগেছে সেজন্য ধন্যবাদ।
তবে.......... অসুখ বাধায় ঔষুধ খাওয়ার বদলে অসুখ যাতে না হয় সেজন্য ঔষুধ খান
মানে হলো প্রথম জিনিসই আপনার কম্পিউটারে এন্টিভাইরাস না থাকলে তা ব্যবহার করা শুরু করেন।
আমি নিজেই এতো ঝামেলা করতাম নাকি সন্দিহান.......হা হা হা আমার কম্পিউটারের ভাইরাস সমস্যার সমাধান করে ফেলেছি লিনাক্স ব্যবহার শুরু করে, এর উপর ঔষুধ নাই
।
















