আমার প্রিয় পোস্ট
- উবুন্টু নিয়ে একটি সন্ধা, কিছু চমৎকার মানুষ, আর ...জানালার বাইরের দুনিয়ার কথা। - ...অসমাপ্ত
- ফানি পোষ্ট : মেয়েদের হৃদয়ে প্রেম ইনস্টল করার পদ্ধতি
- অনন্ত দিগন্ত
- একটি প্রার্থনা - পারভেজ
- আজ বাংলাদেশের রাজধানী ``ঢাকা'' র ৪০০ তম জন্মদিন। ঐতিহাসিক এক বর্ণাঢ্য জীবনের অধিকারী এই ঢাকা! - প্রশাসন
- লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার - আবুফয়সাল আহমেদ
- আমার বান্ধবীর প্রেম প্রস্তাব ( সবারজন্য না ১৮+ ) - কম্পিউটার গুরু
- কেন লিনাক্স ব্যবহার করব ?
- আবুফয়সাল আহমেদ
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে ফ্লাশ মুভিতে রুপান্তর করতে ব্যবহার করুন iSpring - ত্রিভুজ
- Flight Simulator in Google Earth 4.2 - রাসেল
- আমার পছন্দের গল্প (2) - মঈন
- আমার পছন্দের গল্প (1) - মঈন
- পানশালা 003 - হিমু
- একটি সাহায্যের আবেদন (গল্প) - মাহিরাহি
- বোরখা সমাচার - পাগল কবি
- পরীক্ষা করে দেখুন আপনার এন্টিভাইরাসটি কাজ করছে কিনা!!! - তাজুল ইসলাম মুন্না
- অনুরোধ, আবেদন... মাদককে না বলুন... - মো. তারিক মাহমুদ
- আমার নাস্তিক ভাবনা(১) : সত্য সন্ধানী - কাঙ্গাল মুরশিদ
- দর্শনের আলোকে নাস্তিক আস্তিক সমাচার - নাস্তিকের ধর্মকথা
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
আমি নৈরাশ্যবাদী, হতে চাই আশাবাদী। স্বপ্ন দেখি নতুন বিশ্বের সোনার বাংলাদেশের। কিন্তু প্রতিনিয়ত সেই স্বপ্ন ভেঙ্গে বাস্তবতায় ফিরে আসি, তবুও স্বপ্ন দেখতে ভালোবাসি

উবুন্টু আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠানে আপনাকে স্বাগতম
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৮
গত ৩০শে অক্টোবর জনপ্রিয় উবুন্টু লিনাক্সের সর্বশেষ সংস্করণ ৮.১০ ইন্ট্রাপিড আইবেক্স রিলিজ হয়েছে। বাংলাদেশের লিনাক্স অনুরাগীদের সাথে এই নতুন ভার্সনের পরিচয় করিয়ে দেবার জন্য এবং সেই সাথে ব্যবহার করতে ইচ্ছুকদের হাতে উবুন্টু লিনাক্স সরবরাহের জন্য আগামী ২১শে নভেম্বর উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বাংলাদেশ।
আপনি যদি লিনাক্স ব্যবহারে আগ্রহী, কিন্তু সাহস করে উঠতে পারেননি, অথবা কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না তবে এই অনুষ্ঠান আপনার জন্য। উক্ত অণুষ্ঠানে উবুন্টু লিনাক্স ইনস্টল, কনফিগারেশন, মাল্টিমিডিয়া সাপোর্ট, নেটওয়ার্কিংসহ বিভিন্ন খুটিনাটি বিষয় তুলে ধরা হবে। সেই সাথে আপনি উবুন্টু আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠান থেকে আপনার কাঙ্খিত উবুন্টু/কুবুন্টু সিডি/ডিভিডি সংগ্রহ করে নিতে পারেন।
অনুষ্ঠান বিবরনী:
অনুষ্ঠানের নাম: উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠান
অনুষ্ঠানের ধরণ: পরিচিতিমূলক অনুষ্ঠান
অনুষ্ঠানের স্থান: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
হাউস# ১১এ, রোড# ৯২, গুলশান-২, ঢাকা-১২১২, বাংলাদেশ (গুগল ম্যাপ)
অনুষ্ঠানের দিনক্ষণ: ২১শে নভেম্বর (শুক্রবার), বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত
অনুষ্ঠানে অংশগ্রহন নিবন্ধনের জন্য এখানে যান।
নিবন্ধন আগে আসলে আগে ভিত্তিতে। (প্রথম ১০০ জন নিবন্ধনকারী বিনামূল্যে উবুন্টু ডিভিডি পাবেন)
(আপনি যদি আসলেই আসেন কেবল তখনই নিবন্ধন করুন অযথা অন্যকে সুবিধাবঞ্চিত করবেন না)
অনুষ্ঠানের আলোচ্য বিষয়সমূহ:
১) বাংলাদেশের পরিপ্রেক্ষীতে ওপেনসোর্স ও লিনাক্স
ওপেনসোর্স ও লিনাক্স কি এবং কেনো। বাংলাদেশের পরিপ্রেক্ষীতে ওপেনসোর্স ও লিনাক্সের ভূমিকা
২) উবুন্টু লিনাক্স ইনস্টল ও ডেস্কটপ পরিচিতি
উবুন্টু লিনাক্স ইনস্টলেশন (মূলত পার্টিশনিং অংশ) এবং ডিফল্ট ডেস্কটপ পরিচিতি
৩) প্রোডাক্টিভিটি সফটওয়্যার পরিচিতি
ওপেনঅফিস পরিচিতি, গিম্প
৪) ইন্টারনেট সংযোগ ও নেটওয়ার্কিং
মডেম, মোবাইল, ল্যান অথবা pppoe সংযোগ স্থাপন
৫) হার্ডওয়্যার ডিটেকশন ও ড্রাইভার ইনস্টলেশন
স্ক্যানার, প্রিন্টার, মোবাইল, ক্যামেরা প্রভৃতি হার্ডওয়্যার সংযোজন ও পরিচালনা
৬) মাল্টিমিডিয়া সাপোর্ট
কোডেক ইনস্টল থেকে প্লেয়ার পরিচিতি
৭) ওয়াইন ও ক্রসওভার
ওয়াইনের মাধ্যমে বহুল ব্যবহৃত কিছু এ্যাপ্লিকেশন কনফিগার ও চালানো
৮) ডেস্কটপ কাস্টোমাইজেশন
বাংলা লোকালাইশেসন, থিম, কম্পিজ ফিউশন,
৯) সিস্টেম/এ্যাডমিনিস্ট্রেটিভ সফটওয়্যার
স্যাইন্যাপটিক, টার্মিন্যালসহ কিছু এ্যাডমিনিস্ট্রেটিভ এ্যাপ্লিকেশন পরিচালনা
১০) ভার্চুয়ালাইজেশন (ভার্চুয়াল বক্স/ভিএমওয়্যার)
ভার্চুয়াল মেশিনে উইন্ডোজ অথবা অন্য কোন ডিস্ট্রো পরিবেশন
১১) গেমস্
লিনাক্স গেমস্, ওয়াইন, ক্রসওভার লিনাক্স গেমস্
১২) স্বেচ্ছাসেবক কর্মকান্ড
কিভাবে লিনাক্স ও ওপেনসোর্সের প্রচার সম্ভব। অনুবাদ, প্রচার, লেখালেখী প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা।
আয়োজনে: বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স ও উবুন্টু বাংলাদেশ
পৃষ্ঠ পোষকতায়: আমাদের প্রযুক্তি ফোরাম= প্রযুক্তি বিষয়ক প্রথম সর্বাঙ্গীন বাংলা ফোরাম
সহায়তায়: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
অনলাইন মিডিয়া পার্টনার: আমাদের প্রযুক্তি, মুক্ত.অর্গ
প্রকাশ করা হয়েছে: কম্পিউটার, মুক্তসোর্স আন্দোলন বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: রেজিস্টার করেই দেখুন ১০০ জন হয়েছে নাকি।
রেজিস্ট্রেশনের লিঙ্ক দেয়াই আছে।
(রেজিস্ট্রেশন পেজেই নিবন্ধনকারীদের নাম রয়েছে।)
...অসমাপ্ত বলেছেন:
চমৎকার উদ্দোগ। ...চেষ্টা করব আসতে। নিশ্চিত নই এখোনো তাই রেজি: করলাম না।
ভাঙা চাঁদ বলেছেন:
আমি আসতাছি, তবে আমার ঘন্টাখানেক লেট হবে। ঐ দিন আমার মেক আপ ক্লাস আছে ৫ টা পর্যন্ত, এরপর ক্লাস কইরাই দৌড় লাগামু।লেট হইলে কি অসুবিধা হবে???
লেখক বলেছেন: দেরী হলেও সমস্যা নেই।
েছাটন বলেছেন:
আইতাছি....
মুর্শেদ বলেছেন:
আমি রেজিস্ট্রেশন করেছি ১২ নভেম্বর।ধন্যবাদ আশাবাদী এ ধরণের একটি সুন্দর আয়োজনের তথ্য জানানোর জন্য।
শুভেচ্ছা রইল উবুন্টু বাংলাদেশ ডট ওআরজি এবং বাংলাদেশ লিনাক্স ইউজার এ্যালায়েন্স গ্রুপ ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কে।
আমি ইনশাআল্লাহ আসব।
ওপেন সোর্স বাংলাদেশে আরও বিস্তার লাভ করুক এ কামনা করি।
লেখক বলেছেন: সবই আপনাদের দোয়ায়
![]()
লেখক বলেছেন: ![]()
পরের অনুষ্ঠানে যাবেন ![]()
লেখক বলেছেন: এখনই পড়ছি
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















তারাতারি জানান, একনো রেজি করি নাই।
কুনটা করুম?