আমার প্রিয় পোস্ট

আমি নৈরাশ্যবাদী, হতে চাই আশাবাদী। স্বপ্ন দেখি নতুন বিশ্বের সোনার বাংলাদেশের। কিন্তু প্রতিনিয়ত সেই স্বপ্ন ভেঙ্গে বাস্তবতায় ফিরে আসি, তবুও স্বপ্ন দেখতে ভালোবাসি

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ছয় বছর পূর্তী

১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৩

শেয়ারঃ
0 0 0

কিছু প্রাক কথা:

ইদানিং প্রায়ই কপিরাইট আইন, পাইরেসী প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা শুনে থাকি। মাঝে মধ্যে নিজেদের প্রয়োজনে চুরি করে হলেও বিভিন্ন সাইট থেকে লেখা/ছবি/গান/ইবুক প্রভৃতি নামিয়ে দেখি। তখন চুরি করা হচ্ছে জেনেও আমরা তা ব্যবহার করি অন্য উপায় নেই এই কথা বলে। আবার অন্য দিকে উক্ত ছবি/গান/ইবুক প্রস্তুতকারকরাও যেনো খলনায়ক হয়ে অবতীর্ন হন এবং পাইরেসী বিরোধী আন্দোলন শুরু করে।


তাহলে কি আমাদের ব্যক্তিগত ব্যবহারের কোন উপায় থাকবে না? কপিরাইটের বাধনে আমরা সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকবো?
এই পরিস্থিতিতে আজ থেকে ছয় বছর পূর্বে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ল’ অধ্যাপক লরেন্স লেসিং কপিরাইট বিষয়টিকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেন। তিনি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের খসড়া তৈরি করেন যা ব্যবহার করে স্বত্তাধিকারী তাঁর সৃজনশীল ছবি/লেখা/গান/ইবুক প্রভৃতির ব্যবহার নিয়ন্ত্রন করতে পারবেন সেই সাথে কিছু বিশেষ ক্ষেত্রে ব্যবহারকারীদের উন্মুক্ত ব্যবহারের অধিকার নিশ্চিত করতে পারবেন।


এই ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মাধ্যমে সম্পূর্ণ নতুন একটি সম্ভাবণাময় দ্বার খুলে গেলো, পূর্বে কপিরাইট আইনে যেসকল বিষয়ে বাধা ছিলো তার অনেকগুলোই বিশেষ ক্ষেত্রে সীথিল হয়ে যায় (উদাহরণসরূপ: অনলাইনে বিনামূল্যে বিতরণ)। যেখানে কপিরাইট আইনে ছিলো “ALL RIGHTS RESERVED.” সেখানে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে হলো “SOME RIGHTS RESERVED.”। স্বত্তাধিকারী সহজেই উল্লেখ করতে পারবেন তিনি কি কি বিষয়ে তার সৃষ্টিকর্মের ব্যবহার উন্মুক্ত করে দিবেন।


এই ছয় বছরে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কপিরাইট আইনের বিকল্প হিসেবে কপিরাইট আইনের সীমাবদ্ধতাকে দূর করেছে। পৃথিবীর ৫০টিরও বেশি দেশে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে লক্ষাধিক প্রজেক্ট নিবন্ধিত হয়েছে।


আজ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ৬ বছর পূর্তী উপলক্ষে সারা বিশ্বের বিভিন্ন স্থানে (মোট ১৪টি শহরে) বিভিন্ন সচেতনামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আসুন আমরাও উদ্যোগ গ্রহণ করি আমাদের দেশের মানুষকে কপিরাইট আইনের প্রতি বিরুপ মনোভাব সৃষ্টির বদলে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স সম্পর্কে সচেতন করে তুলি যাতে তারা নিজেরাও তাদের প্রভৃতি সৃজনশীল কর্ম ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে প্রকাশ করেন এবং ক্ষেত্র বিশেষে যাতে উন্মুক্ত ব্যবহার নিশ্চিত করতে পারেন।


ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের উপর একটি ভিডিও চিত্র
http://www.youtube.com/watch?v=2BESbnMJg9M

এক নজরে ক্রিয়েটিভ কমন্স এর লাইসেন্সগুলো:


ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে মূলত তিনটি অংশ রয়েছে, by (attributes) মূল স্বত্তাধিকারীর নাম প্রকাশ, nc (non-commercial) অবাণিজ্যিক ব্যবহার, nd (non-derivatives) অপরিমার্জনীয়। এছাড়াও রয়েছে sa (share alike) একই লাইসেন্সের অধীনে।

এই তিনটি অংশ নিয়েই ছয়টি লাইসেন্স তৈরি হয়েছে


by
মূল স্বত্তাধিকারী/সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোন প্রয়োজনে ব্যবহার করা যাবে। বাণিজ্যিক/অবাণিজ্যিক উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য এবং সুবিধাজনকভাবে পরিবর্তন/পরিমার্জন সম্ভব।


by-nc
মূল স্বত্তাধিকারী/সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে অবাণিজ্যিক যেকোন প্রয়োজনে ব্যবহার করা যাবে এবং দরকারে সুবিধাজনকভাবে পরিবর্তন/পরিমার্জন সম্ভব।


by-nd
মূল স্বত্তাধিকারী/সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোন প্রয়োজনে ব্যবহার করা যাবে। বাণিজ্যিক/অবাণিজ্যিক উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য তবে কোনরূপ পরিবর্তন/পরিমার্জন করা যাবে না।


by-sa
মূল স্বত্তাধিকারী/সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোন প্রয়োজনে ব্যবহার করা যাবে। বাণিজ্যিক/অবাণিজ্যিক উভয় ক্ষেত্রে ব্যবহারযোগ্য এবং সুবিধাজনকভাবে পরিবর্তন/পরিমার্জন সম্ভব। তবে এক্ষেত্রে সকল উদ্ভূত (derivatives) সৃষ্টিকর্মই একই লাইসেন্সের (by-sa) নিচে প্রকাশ করতে হবে।

by-nc-nd
মূল স্বত্তাধিকারী/সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোন অবাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে কোনরূপ পরিবর্তন পরিমার্জন অনুমেদিত নয়।


by-nc-sa
মূল স্বত্তাধিকারী/সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোন অবাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করা যাবে। সুবিধাজনকভাবে পরিবর্তন/পরিমার্জন সম্ভব তবে এক্ষেত্রে সকল উদ্ভূত (derivatives) সৃষ্টিকর্মই একই লাইসেন্সের (by-nc-sa) নিচে প্রকাশ করতে হবে।


উল্লেখ্য আমার সকল লেখা cc: by-nc-sa লাইসেন্সের অধীনে প্রকাশিত।
(লেখার আইডিয়া শাবাব ভাইয়ের।)

 

সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫২
ভেংচুক বলেছেন: হুম, ভালো কথা বলেছেন
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ।
ভালো কথা শুনলেন (আসলে পড়লেন) এবার একটু প্রয়োগ কইরেন কিন্তু :)

আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে লিখি, হোক না ক্ষুদ্র গল্প-কবিতা-ছড়া, আমরা যদি লাইসেন্স হিসেবে ক্রিয়েটিভ কমন্স ব্যবহার করি মানুষ আগ্রহী হয়ে জানতে চাবে আপনার কাছে লাইসেন্সগুলো সম্পর্কে এভাবেই প্রচার বাড়বে, এবং কপিরাইটের বিকল্প হিসেবে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স প্রচলিত হবে।

২. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০২
আছহাবুল ইয়ামিন বলেছেন: ধন্যবাদ। এতো বিস্তারিতভাবে জানতাম না।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৮

লেখক বলেছেন: জানলেন তো তাহলে ব্যবহার শুরু করুন :)

৩. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৪
নিঃসঙ্গ বলেছেন: বিস্তারিত ভাবে বাংলায় লিখার জন্য ধন্যবাদ আশাবাদী ভাই :)
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৪. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৪
...অসমাপ্ত বলেছেন: বাহ... বেশ চমৎকার করে বিষয়টা গুছিয়ে লিখেছেন।

অনেক ধন্যবাদ আশাবাদী ভাই।

সংযুক্ত ভিডিওটা দেখাচ্ছে না।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ
হুমম তাই তো দেখি ভিডিও আসছে না। ইউটিউব থেকে মূল ওয়েবলিঙ্ক কপি করে ভিডিও এ্যাড করার স্থানে দিয়েছি। আসেনি।

কিভাবে এ্যাড করতে হবে বলবেন কি?

অগ্রীম ধন্যবাদ

৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৩
রেজওয়ান বলেছেন: ধন্যবাদ লেখাটির জন্যে। আমি এর উপর ইংরেজীতে একটি লেখা লিখেছিলাম। পরে আর বাংলায় অনুবাদ করা হয়নি। সেখানে ব্লগে ব্যবহারের জন্যে ক্রিয়েটিভ কমন্সের আওতায় প্রকাশীত ছবিগুলো খুঁজে পাবার কিছু লিন্ক আছে।
Click This Link
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: আপনার লেখাটি দেখলাম ভালো লিখেছেন।

তবে ব্যক্তিগতভাবে আমার মত হলো মানুষের কাছে উপস্থাপনের জন্য প্রথমে অল্প তথ্য দিন। বেশি সংজ্ঞা বা তথ্য দিতে গেলে মানুষ মনে করে "জ্ঞান দিতে আসছে"।

এরপর ফলোআপ হিসেবে ধীরে ধীরে আরও কিছু লেখা দিতে পারেন :)

৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৬
...অসমাপ্ত বলেছেন: আমি নিজে কখনো ভিডিও এড করিনি ব্লগে। তাই কোন ধারণা নেই। :)

লিংকটি দিয়ে দিতে পারেন।
৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২০
পাপী বলেছেন: উপস! আগে জানতাম না। অনেক ধন্যবাদ! প্রিয় পোস্টে গেল। আরেকটু ডিটেইলস থাকলে ভাল হতো বোধহয়!
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: আরও বিস্তারিত কি জানতে চান বলুন জানাবো।

এর চেয়ে বিস্তারিত তেমন কিছু আপাতত মনে পড়ছে না

 

মোট সময় লেগেছে ০.৯৯৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি আর লিখব। ব্লগের লেখার মাধ্যমেই জানতে পারবেন ধীরে ধীরে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ