আমার প্রিয় পোস্ট

আমি নৈরাশ্যবাদী, হতে চাই আশাবাদী। স্বপ্ন দেখি নতুন বিশ্বের সোনার বাংলাদেশের। কিন্তু প্রতিনিয়ত সেই স্বপ্ন ভেঙ্গে বাস্তবতায় ফিরে আসি, তবুও স্বপ্ন দেখতে ভালোবাসি

ফেডোরা ইনফিনিটি ডে- বাংলাদেশ

১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৩

শেয়ারঃ
0 0 0

উবুন্টু লিনাক্স আমাদের অনেকের প্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন এবং অধিকাংশ মানুষের মুখেই উবুন্টু লিনাক্সের কথা চলছে। এভাবে দেখা যাচ্ছে লিনাক্স বলতেই অনেকে উবুন্টু লিনাক্স বলছে। তাই বিএলইউএ এবং ফেডোরা বাংলাদেশ চিন্তা করছে লিনাক্সকে এবং ওপেনসোর্সকে এবং এদের মূল শক্তিকে ছড়িয়ে দেয়ার জন্য উবুন্টু লিনাক্সের পাশাপাশি অন্যান্য লিনাক্স সম্পর্কেও মানুষকে সচেতন করে তোলা উচিত।


একারনেই আগামী রবিবার “ফেডোরা ইনফিনিটি ডে” অনুষ্ঠানটি আয়োজন করছে বিএলইউএ এবং ফেডোরা বাংলাদেশ। সহায়তায় (লজিস্টিক্স/সাপোর্ট) রয়েছে “আমাদের প্রযুক্তি ” ফোরাম। অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে "মুক্ত.অর্গ"

অনুষ্ঠানে রয়েছে:

১. ফেডোরা ১০ ফিচার ট্যুর।
২. ফেডোরা ডেমন্সট্রেশন।
৩. লাইভ ইউ.এস.বি. তৈরী করা: এখানে একটা কম্পিউটারে আগ্রহীদের বুট/লাইভ ইউ.এস.বি. তৈরী করে দেয়া হবে। এজন্য আপনার পেন-ড্রাইভটি আনতে হবে (কমপক্ষে ১ গিগাবাইট আকারের)।
৪. ফেডোরা ১০ লাইভ সিডি/ডিভিডি বিতরণ।
৫. প্রশ্নোত্তর পর্ব।

বিস্তারিত অনুষ্ঠানসূচী দেখতে গুগল ডকের এই ডকুমেন্টটি দেখুন।

অনুষ্ঠানের নিবন্ধন

অনুষ্ঠানে যোগ দিতে এখানে রেজিস্ট্রেশন/নিবন্ধন করুন: http://fedora.linux.org.bd/

(নিবন্ধনকৃত প্রথম ১০০ জন অংশগ্রহণকারীকে বিনামূল্যে ফেডোরা লাইভ সিডি/ডিভিডি দেয়া হবে।)


এই অনুষ্ঠানটি আমাদের সফটওয়্যারের মতই বিনামূল্যে, অর্থাৎ নিবন্ধন/অংশগ্রহন করতে কোন ফী দিতে হবে না। সুতরাং, আপনার বন্ধু, সহকর্মী, আত্মীয় বা প্রতিবেশীকে নিয়ে ফেডোরা লিনাক্স সম্পর্কে জানতে চলে আসুন।

আয়োজক:

ফেডোরা বাংলাদেশ

সময় ও স্থান:

রবিবার, জানুয়ারি ১৮, ২০০৯; ১২:০০টা - বিকাল ৫:০০টা

স্থান:

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
১১-এ, রোড-৯২, গুলশান-২, ঢাকা। (বি.এফ.সি./HSBC এর পাশে)
গুগল ম্যাপ

যোগাযোগের তথ্য

ফোন: 01613271737
ইমেইল:

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০১
কুয়াশায় ডাকা বলেছেন: ফেডোরা এখনো উবুন্তুর মত ইউজার ফ্রেন্ডলি না, তবে এটা ভালো উদ্দোগ...
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪০

লেখক বলেছেন: সম্পূর্ন ব্যক্তিগত মতামত :)

ফেডোরা আর উবুন্টুতে সাধারন সব এ্যাপ্লিকেশনই গ্রাফিক্যালি একই রকম।

কমান্ডের ক্ষেত্রেই আলাদা কারণ দুইটি ভিন্ন প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপর নির্ভরশীল

২. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ফেডোরা আর এক্সপি এক পিসিতে চললে হার্ডিডিস্ক ক্রাশ ক্রএ গুজব আছে...কদ্দুর সত্যি?
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন: না এটা ঠিক নয়।

তবে ডুয়েল বুটিং এর সময় একটা সমস্যা দেখা দেয় তা হচ্ছে উইন্ডোজ কোন কারনে ঠিকভাবে বন্ধ না হলে যেকোন লিনাক্সে হার্ডডিস্ক মাউন্টে সমস্যা হয়।

কারণ লিনাক্স তখন হার্ডডিস্ক থেকে রেসপন্স পায় অপর একটি অপারেটিং সিস্টেম (উইন্ডোজ) উক্ত ড্রাইভকে ব্যবহার করছে।

এটা কেবল ফেডোরা নয়, উবুন্টু লিনাক্সেও একই সমস্যায় আমি পরেছি।

এটা যতো না লিনাক্সের সমস্যা তারচেয়ে উইন্ডোজের অক্ষমতা ড্রাইভ এক্টিভিটি ঠিকভাবে সাটডাউন করতে না পারার।

৩. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৪
...অসমাপ্ত বলেছেন: রবিবার !! ...শুক্রবার করলে ভাল হত না।
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: যখন সুযোগ পাওয়া গেছে তখনই করা হয়েছে।

শুক্রবার করলে নামাজের সময়ের জন্য সমস্যা হয়।

শীতকালে দ্রুত সন্ধ্যা হয়ে যায়।

তাই অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করে দিতে হয়

৪. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫১
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: কোন একটা অদ্ভুত কারণে আমার ফেডোরা ভাগ্য ভালোনা। এই পর্যন্ত ফেডোরা ৮,৯,১০ ট্রাই করলাম। নিজের বিভিন্ন পিসিতে, বন্ধুদের পিসিতে। কপাল খারাপঃ-(। গ্রাফিক্সটা বরাবরই সমস্যা করে। তারপরও যখনি নতুন ভার্সন আসে সাথে সাথে নতুনটা ডাউনলোড করে ফেলি। ফেডোরা ১০ এর এত ভালো ভালো রিভিউ পড়লাম, নিজে এখনো টেস্ট করতে পারলাম না। যাই হোক, নতুন যারা ফেডোরা ইউজ করতে আগ্রহী, তাদের জন্য শুভকামনা থাকলো। ফেডোরা ১০ এর সিডি প্রয়োজন হলে আমাকে মেইল করতে পারেন এই ঠিকানায়
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: ইমেইল ঠিকানায় সিডি মেইল করবো :))

যাই হোক, অনুষ্ঠানে আসতে পারলে বিনামূল্যে সিডি পাবার সুযোগ রয়েছে, (যদি প্রথম ১০০ জন নিবন্ধনকারীর মধ্যে থাকেন।)

তাই দ্রুত রেজিস্টার করুন।

৫. ১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৫
দুর্লভ বলেছেন: সিডি পাই বা না পাই, জানতে আসতেসি ফেডোরা সম্পর্কে। :D
১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: :)

 

মোট সময় লেগেছে ১.২৯৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি আর লিখব। ব্লগের লেখার মাধ্যমেই জানতে পারবেন ধীরে ধীরে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ