আমার প্রিয় পোস্ট

আমি নৈরাশ্যবাদী, হতে চাই আশাবাদী। স্বপ্ন দেখি নতুন বিশ্বের সোনার বাংলাদেশের। কিন্তু প্রতিনিয়ত সেই স্বপ্ন ভেঙ্গে বাস্তবতায় ফিরে আসি, তবুও স্বপ্ন দেখতে ভালোবাসি

এসে গেলো (উমম প্রায়) উবুন্টু লিনাক্স ৯.০৪ জন্টি জ্যাকেলোপ

১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪১

শেয়ারঃ
0 0 0

সেপ্টেম্বর ৮, ২০০৮
আমার ইমেইল খুলে দেখি নতুন বার্তার মাঝে একটি হচ্ছে মার্ক স্যাটলওয়ার্থের এনাউন্সমেন্ট চিঠি। স্যাটলওয়ার্থ ঘোষণা দিচ্ছেন উবুন্টুর পরবর্তী ভার্শন ৯.০৪ এর নতুন কোডনেম হবে জন্টি জ্যাকালোপ (Jaunty Jackalope)। প্রথমে নামকরণে খটকা লাগলেও পুরো বার্তা পড়ে এমন নামকরণের উদ্দেশ্য যখন জানতে পারলাম তখন বেশ ভালো লাগলো। মাইক্রোসফট ও এ্যাপল যখন তাদের অপারেটিং সিস্টেমের নতুন ভার্শন রিলিজের মাধ্যমে বিশ্বকে নাড়া দেয়ার প্রস্তুতি নিচ্ছে তখন লিনাক্স কমিউনিটির আর সুযোগ নেই চুপ করে বসে থাকার তাদেরও প্রস্তুত হতে হবে আগামী দিনের সংগ্রামের জন্য। একারণেই অবতারণা উবুন্টু জন্টি জ্যাকালোপের যা মিথিক্যাল জ্যাকলোপের মত সাবলীল গতিতে ছুটবে সেই সাথে নতুন ধরণের অভিজ্ঞতা প্রদান করবে ওয়েব্লিকেশনের (ওয়েব এ্যাপ্লিকেশন) মাধ্যমে। ব্যবহারবান্ধব এই লিনাক্সকে আরও সহজবোধ্য ও শক্তিশালী করে তুলার অঙ্গিকার করেন স্যাটলওয়ার্থ।

এপ্রিল ১৭, ২০০৯
মার্ক স্যাটলওয়ার্থের ঘোষণার পর ৭ মাস সময় পেরিয়ে গেছে এবং আমরা দাঁড়িয়ে আছি উবুন্টু জন্টি জ্যাকালোপ রিলিজের দাঁড় প্রান্তে (আজকে ক্যানোনিক্যাল রিলিজ ক্যান্ডিডেট রিলিজ দিয়েছে)। মার্ক স্যাটলওয়ার্থ যেসব বিষয়ের দিকে দ্রিকপাত (বানান কি?) করতে চেয়েছিলেন সেগুলোর সবগুলোই পূরণ করা হয়েছে। জন্টি জ্যাকালোপ এখন ৩০ সেকেন্ডের কম সময়ে বুট হয়। সফটওয়্যারগুলোও পারফর্ম করছে বেশ ভালোভাবে। উবুন্টু লিনাক্সকে আরও ব্যবহারবান্ধব করে তোলার জন্য উবুন্টু জন্টি জ্যাকালোপে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেগুলোর দিকে তাহলে একটু নজর বুলিয়ে দেখি:

লিনাক্স কার্ণেল ২.৬.২৮

উবুন্টু লিনাক্স ৯.০৪ তৈরি করা হয়েছে লিনাক্স কার্ণেল ২.৬.২৮ এর উপর ভিত্তি করে। এই কার্ণেলের বিভিন্ন টেকনিক্যাল সুবিধা থাকলেও সাধারণ ব্যবহারকারীদের জন্য যে সুবিধা বেশি লক্ষনীয় তা হচ্ছে আরও বেশ কয়েকটি আর্কিটেকচারের সমর্থন। ট্যাবলেট পিসির সমর্থন জন্টিতে এসেছে সেই সাথে ext4 ফাইল সিস্টেমের সমর্থনও এসেছে এই কার্ণেল ব্যবহার করার জন্য। ext4 ফাইল সিস্টেম পূর্বের ext3 এর চেয়ে কয়েকগুন বেশি দ্রুত কাজ করতে পারে এবং তথ্য আদানপ্রদানের গতিও বেশ দ্রুত। ফলস্রূতিতে ব্যবহারকারীরা বড় আকারের ডকুমেন্টস্ ফাইল নিয়ে খুব অল্প সময়ের মধ্যে কাজ করতে পারবেন।


এক্স-সার্ভার ১.৬

উবুন্টু লিনাক্স জন্টি জ্যাকালোপের গ্রাফিক্যাল ফ্রন্টএন্ড চলবে এক্সসার্ভার ১.৬ এর উপর। এই সার্ভারে ওপেনসোর্স গ্রাফিক্স ড্রাইভার লাইব্রেরী Mesa 3D DRI, ভার্শন ৭.৪ ব্যবহার করায় বিভিন্ন গ্রাফিক্স কার্ডের সাপোর্ট আরও উন্নত করা হয়েছে।
* এটিআই ড্রাইভারে বেশ কিছু বাগ ফিক্স হয়েছে। EXA acceleration method ব্যবহার করে R5xx সিরিজের কার্ড পর্যন্ত ৩ডি সাপোরট আনা হয়েছে এবং R6xx/R7xx কার্ডগুলো পর্যন্ত ২ডি সাপোর্ট পেয়েছে। R6xx/R7xx কার্ডগুলোর ৩ডি সাপোর্টের জন্য fglrx প্রোপ্রাইটরি ড্রাইভার পাওয়া যাবে।
* ইন্টেল কার্ডের জন্য GEM মেমোরি ম্যানেজমেন্ট সাপোর্ট ডিফল্ট হিসেবে পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীরা চাইলেই UXA acceleration architecture ও DRI2 সাপোর্ট পেতে পারেন।


নোম ২.২৬

উবুন্টু লিনাক্স ৯.০৪ এ ব্যবহৃত হয়েছে নোম ২.২৬ যার মাধ্যমে ব্যবহারকারী বেশকিছু নতুন ফিচার পাচ্ছেন। একাধিক মনিটর সাপোর্ট, সেই সাথে গ্রাফিক্স ও মনিটর সেটিং সংরক্ষণ, কোনকারণে এক্সসার্ভার ফ্রিজ করলে পূর্বের সংরক্ষিত সেটিং বহাল, আরও উন্নত বাসেরিও সিডি/ডিভিডি বার্ণিং টুল, ইভোলিউশন মেইল ক্লায়েন্টে মাইক্রোসফট আউটলুক ও মাইক্রোসফট এক্সচেঞ্জ প্রোটোকলের সাপোর্ট আনা, টটেম মিডিয়া প্লেয়ারে DLNA/UPnP ক্লায়েন্ট প্রোটোকল সাপোর্টের মাধ্যমে মিডিয়া শেয়ার, আরও উন্নত পাল্স অডিও ইনপুট/আউটপুট, নটিলাসে প্লাগইন সাপোর্টসহ আরও অনেক নতুন ফিচার।


নতুন লুক

কিছু নতুন ডার্ক থিম, একটি সুন্দর ওয়ালপেপার, অসাধারণ নোটিফিকেশন সিস্টেম (প্রিভিউ: Click This Link)।


কেবল উবুন্টু লিনাক্সই নয় কুবুন্টু, জুবুন্টু, মিথুবুন্টু, উবুন্টু স্টুডিও সবগুলোতেই বিভিন্ন আকর্ষনীয় পরিবর্তন এসেছে। বিস্তারিত:

* কুবুন্টু লিনাক্স: Click This Link
* জুবুন্টু লিনাক্স: Click This Link


(লেখার তথ্যসূত্র:

Click This Link
Click This Link
http://lwn.net/Articles/328757/
Click This Link
Click This Link)


(লেখাটি পূর্বে আমাদের প্রযুক্তি ফোরামে প্রকাশিত)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৭
মুক্ত বয়ান বলেছেন: আমারটা আপডেট করা দরকার। ৮.০৪ এখন!! :)
১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: ভাই আপডেট করার বদলে নতুন করে ইনস্টল দিয়েন। যে পরিমান পরিবর্তনের জন্য ডাউনলোড করা লাগবে তাতে জান শেষ। আপনি একটা রিলিজ স্কিপ করছেন বলে সিডি দিয়ে আপগ্রেড করা নিরাপদ না :(

২. ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৫
নাজিরুল হক বলেছেন: উবুন্তুর সাইটে তো এখনোও কামিং সোন লিখা আছে।
১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: ভাই এখনও রিলিজ হয়নি। ফাইনাল রিলিজ ২৩ তারিখ (বাংলাদেশে ২৪ তারিখ)। গতকাল রিলিজ ক্যান্ডিডেট রিলিজ দিয়েছে।

৩. ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৭
গৌতম রায় বলেছেন: আনুষ্ঠানিকভাবে রিলিজ হওয়ার পর আপগ্রেড করা আর এখন আপগ্রেড করার মধ্যে কি কোনো পার্থক্য হবে? যদি হয়, তাহলে কোথায় কোথায় পার্থক্য হতে পারে। যদি নাই হয়, তাহলে দেরিতে ছাড়া বা ঘোষণার আগে বেটা ভার্সন ছাড়ার দরকার কী? - এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই।
১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: এখনও কিছু বাগ রয়ে গেছে যেগুলো পলিস করা হবে। কিছু ফিচার বাদও পরে যেতে পারে।

Click This Link এই লিঙ্কে Known Issues বিভাগে দেখবেন এখনও কিছু সমস্যা রয়েছে যেগুলো ফাইনাল রিলিজের আগে ঠিক করার চেষ্টা চলছে

৪. ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০১
নাফিস ইফতেখার বলেছেন: আজকে সিডি অর্ডার দিয়েছি। আর ফুল ভার্শন রিলিজ হওয়া মাত্রই ডাউনলোড দেবো।
৫. ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৫
হাড্ডি_খিজির বলেছেন: আমি অলরেডি বেটা ভারশন ইউজ করছি
৬. ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৭
নিঃসঙ্গ বলেছেন: ফুল ভারশন আসলেই ডাউনলোড দিবো।
১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: সেটাই বুদ্ধিমানের কাজ :) তার মানে প্রমাণিত আপনি বুদ্ধিমান :D

আমিও ফাইনাল রিলিজের পর ডাউনলোড করবো :)

৭. ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৮
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: ভাল.....কিন্তু উবুন্টুতে আমার একটা সমস্যা আছে।
উবুন্টুতে কিভাবে Sony Ericsson GC89 EDGE Modem ইন্সটল করব.... (Detect করেনা)?
এই কারনে আমি উবুন্টু ইউজ করতে পারছিনা.....প্লিজ হেল্প.....
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: http://erikstambaugh.com/gprshowto.html

একই মডেম ভিন্ন প্রোভাইডার পড়ে দেখুন

৮. ১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:২০
নাফিস ইফতেখার বলেছেন: আমি কুবুন্টুর GUI এর প্রেমে পড়েছি। আচ্ছা একটা ছোট প্রশ্ন ছিলো, সব জায়গা দেখেছি যে বলা হয়ে থাকে Ubuntu + KDE = Kubuntu.....এ ছাড়া উবুন্টু আর কুবুন্টুর মধ্যে কি কোনই পার্থক্য নেই?
১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: নোমের থেকে কেডিই এ্যানভায়ারমেন্টই আলাদা এবং প্যাকেজও আলাদা তাই ব্যবহার করতে আলাদা লাগবে। কিন্তু ভিতরের জিনিস দুইটাই এক

২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: ভাই কিছু বুঝেন না বললে কি করে বুঝি কি জিনিস বুঝেন না?

কোন বিষয়ে বুঝেননি বা কোন জায়গা বুঝেননি তা বললে নাহয় বুঝানোর চেষ্টা করা যেতে পারে?? :)

১০. ২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৩
নাইয়ার বলেছেন: আপডেট ইনফর্মেশন দেবার জন্য ধন্যবাদ।
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ। তা সংগ্রহ করে ব্যবহার করছেন তো?

১১. ০৭ ই মে, ২০০৯ রাত ১২:৫৪
ফটিক চাঁদ বলেছেন: নতুন ভার্সন(৯.০৪) ব্যবহার করা শুরু করছি।
বেশ কিছু সমস্যাও দেখতেছি। Amarok Audio Player এর নতুন ভার্সন কাজ করতেছে না। তারপর মাউজ পয়েন্টার এর Water Effect কাজ করতেছে না, Chess 3D Mode এ কাজ করে না, Crash করে......... সমস্যা কি ঠিক বুঝতেছিনা। আগের ভার্সনে (৮.১০) ভুবই ভাল Performance ছিল।
১২. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:৪৬
ইনজাম বলেছেন: 9.04 কি পুরানো গ্রাফিক্স কার্ডের সাপোর্ট বন্ধ করে দিছে?
আর ব্লুটুথ দিয়া ইন্টারনেট চালানোর উপায়টা একটু বইলেন ভাই।
১০ ই জুন, ২০০৯ রাত ৮:২৩

লেখক বলেছেন: পুরাতন গ্রাফিক্স কার্ড বলতে কতো পুরাতন?
ব্লুটুথ চালু করে ডিটেক্ট করলেই আপনার ব্লুটুথ উইজার্ড চালু হবার কথা।

উদাহরণ:
http://www.flickr.com/photos/nano/3518168872/

 

মোট সময় লেগেছে ০.৯৫৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি আর লিখব। ব্লগের লেখার মাধ্যমেই জানতে পারবেন ধীরে ধীরে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ