বিশ্বের প্রাকৃতিক সপ্তাচার্যঃ রোডম্যাপ।
২৭ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৩
বিশ্বের প্রাকৃতিক সপ্তাচার্য নির্ণয়ের কাজটি হাতে নিয়েছে New7Wonders Foundation নামে একটি প্রতিষ্ঠান। ২০০১ সালে কানাডিয়ান (সুইডেনে জন্মগ্রহনকারী) Bernard Weber নামে এক লেখক কাম ফিল্মমেকার কাম ভ্রমনপিপাসু এক ভ্দ্রলোক এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
New7Wonders Foundation পায় ১০ কোটি ভোটারের ভোটে সফল ভাবে বিশ্বের নতুন সপ্তাচার্য নির্ণয়ের কাজ সমাপ্ত করে যার ফলাফল ০৭-০৭-০৭ তারিখে পর্তুগালের লিসবনে ঘোষনা করা হয়। এ ভোট গ্রহন করা হয় দীর্ঘ ১৮ মাস ধরে (০১ জানুয়ারী ২০০৬ থেকে ০৭ জুলাই ২০০৭) ২১টি আইটেমের উপরে।
বিশ্বের প্রাকৃতিক সপ্তাচার্যঃ
বিশ্বের প্রাকৃতিক সপ্তাচার্যের ফাইনাল ফলাফল ঘোষনা করা হবে ২০১০ সালের সামারে। এ ভোটিং কনটেস্টে মোট চারটি পর্ব রয়েছে যার ২য় পর্ব এখন চলছে।
১ম পর্বঃ নমিনি এন্ড সাপোর্ট
এ পর্বে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে "প্রাকৃতিক আশ্চর্য" এর নমিনেশন নেওয়া হয়েছে উম্মৃক্ত প্রস্তাবের মাধ্যমে। একই সাথে উৎসাহীদের দারা গঠন করা হয়েছে প্রস্তাবিত "প্রাকৃতিক আশ্চর্য" গুলোর জন্যে অফিসিয়াল সাপোর্ট কমিটি। উল্লেখ্য "অফিসিয়াল সাপোর্ট কমিটি" ছাড়া কোন "প্রাকৃতিক আশ্চর্য" মূল পর্বে উন্নীত না না হতে পারার বিধান রয়েছে। নমিনেশন প্রদান করা যাবে ৩১শে ডিসেম্বর ২০০৮ পর্যন্ত।
২য় পর্বঃ ভোট ফর ইয়োর নমিনি
১ম ও ২য় পর্ব চলছে সমান্তরাল ভাবে। যে কেউ ভোট দিতে পারবে এবং একটি ইমেইল থেকে একসাথে ৭টি বিভিন্ন "প্রাকৃতিক আশ্চর্য" কে ভোট দিতে হবে। এ ভোট দেওয়া যাবে ৩১শে ডিসেম্বর ২০০৮ পর্যন্ত।
৩য় পর্বঃ চুড়ান্ত পর্বের জন্যে ২১টি "প্রাকৃতিক আশ্চর্য" বাছাই
২য় পর্ব শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ৭৭টি "প্রাকৃতিক আশ্চর্য" থেকে ২১টিকে বাছাই করা হবে চুড়ান্ত পর্বের ভোটের জন্যে। বাছাইয়ের কাজটি করবে "N7W Panel of Experts" যাদের নাম গোপন রাখা হয়েছ। জানানো হবে ৪র্থ পর্বের শুরুতে। ২১ ফাইনালিস্টের নাম ঘোষিত হবে ২০০৯ সালের জানুয়ারী মাসে।
৪র্থ ও শেষ পর্বঃ ভোট ফর ৭ "প্রাকৃতিক আশ্চর্য"
জানুয়ারী ২০০৯ এ সিলেক্টেড ২১টি প্রাকৃতিক আশ্চর্যের জন্যে ভোট গ্রহন শুরু হবে শ্রেষ্ঠ ৭টিকে বাছাই করার জন্যে। সমগ্র ২০০৯ জুড়ে ভোটগ্রহন চলবে। ২০১০ এর গ্রীষ্মে চুড়ান্ত ফলাফল "প্রাকৃতিক সপ্তাচার্য" ঘোষনা করা হবে।
হুমমম.....লং ওয়ে টু গো.....................
প্রকাশ করা হয়েছে: নেই কাজ তো খই ভাজ বিভাগে ।
আশার আলো বলেছেন:
নট সাম, মাচ মোর হোপ@ধুগোফাইনাল রাউন্ডে সুন্দরবনের সুযোগ বেশী। ভারতবাসীদের সাহায়্য পাওয়া যাবে।



















বাট...
দেয়ার, সাম হোপ একজিষ্টস!
আমরা পাবলিক তো নেহায়েত কম না। অতএব জোরে শোরে সবাই ভুট লাগান।