আমার প্রিয় পোস্ট

আল-কোরআন, রাশাদ খালীফা ও ১৯ তত্ত্ব।

২৪ শে মে, ২০০৮ দুপুর ১২:৪৩

শেয়ার করুন:                   Facebook

এই পোস্টের ঘরে মন্তব্য থেকে এখানে পোস্ট হইল।

রাশাদ খলীফা (অনেকে বলেন রিচার্ড কালিফ) অসাধারন মেধাবী ছিলেন এ ব্যাপারে কোন সন্দেহ নাই। উনি সত্য কি ভুল পথে ছিলেন তা আল্লাহই ভালো জানেন। তবে ১৪০০ (প্রায়) বছরের প্রতিষ্ঠিত অনেক কিছুকে উনি ছুড়ে ফেলে দিতে চেয়েছিলেন।

উনার দাবী ছিল ইসলাম প্রায় প্রথম থেকেই ভুল পথে চলেছে। সেটাকে ঠিক করার জন্যে তার (রাশাদ খলীফা ) আগমন। সেখানে প্রকটি প্রশ্ন থেকে যায়। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন কোরআনকে তিনি রক্ষা করবেন। কোরআনে যদি বিকৃত হয়ে থাকে তাহলে দীর্ঘ ১৪০০ বছর পরে কেন তিনি একজন পিউরিফায়ারকে পাঠাবেন। আগে কেন পাঠান নি!

দেখা যাক ৭৪ নং সুরার ৩০ নং আয়াত ও আর পরে কি আছে-
-----------------------------------------------------------------------
(৭৪-৩০) এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।
(৭৪-৩১) আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি-যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়।
-----------------------------------------------------------------------


এ অংশটুকু আবার লক্ষ্য করুন-

"-----আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি-যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। ----"


এ ব্যাপারে আমার কিছূ পুরানো পোস্ট
পোস্ট ১
পোস্ট ২
পোস্ট ৩

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আল-কোরআনরাশিদ খালীফা১৯ তত্ত্ব। ;
প্রকাশ করা হয়েছে: আল কোরআন ও আমরাসংখ্যাতত্ত্ব  বিভাগে ।

 

  • ৬ টি মন্তব্য
  • ২৮৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২৪ শে মে, ২০০৮ দুপুর ১:০১
comment by: নাস্তিকের ধর্মকথা বলেছেন:
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি এই ১৯ কে জায়েজ করতে গিয়ে কোরআনকেই পাল্টে ফেলেছিলেন!!

যারা এখন না জেনে ১৯ তত্ত প্রচার করেন, তারা বুঝেন না যে, তারা পরিবর্তিত কোরআনের কথা বলছেন!!!
২. ২৪ শে মে, ২০০৮ দুপুর ১:০১
comment by: নাস্তিকের ধর্মকথা বলেছেন:
প্লাস
৩. ২৪ শে মে, ২০০৮ দুপুর ১:৩৯
comment by: আবু সালেহ বলেছেন: আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি-যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে............


আশার আেলা ভাই....
অনেক অনেক দিন বাদ...আপনাকে দেখা গেলো....কিপ ইট আপ
৪. ৩০ শে মে, ২০০৮ বিকাল ৩:২০
comment by: আশার আলো বলেছেন: ধন্যবাদ @নাস্তিকের ধর্মকথা।

ধন্যবাদ @ আবু সালেহ।
৫. ১০ ই জুন, ২০০৮ রাত ১১:২৬
comment by: হাবীবুর রহমান বলেছেন: রাশাদ খলিফা কা‌ফির হতে পারে, কিন্তু তার ১৯ তত্ত সে জন্য আপনা আপনি rejectable হয়ে যায় না৷
৬. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩১
comment by: আবু সালেহ বলেছেন: থাকেন কই আপনে????

দেখা যায় না কেন???

 



 


It is not the glory that we rise, but rise every time after we fall.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৮৪২৫