somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনার পাসপোর্ট জব্দ করতে যুক্তরাষ্ট্রকে শমসেরের অনুরোধ

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো ডেস্ক | তারিখ: ১৪-০৯-২০১১

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যুক্তরাষ্ট্র সফরে যাওয়া শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না পারেন, সে জন্য নির্দেশনার বাইরে গিয়ে উদ্যোগ নিয়েছিলেন তখন ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী। পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে নির্দেশ দিয়েছিল হাসিনাকে বাংলাদেশগামী বিমানে উঠতে না দিতে বিমান সংস্থাগুলোকে অনুরোধ জানাতে। তিনি নির্দেশনার বাইরে গিয়ে শেখ হাসিনার পাসপোর্ট জব্দ করতে মার্কিন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছিলেন।
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা মার্কিন দূতাবাসের কূটনৈতিক তারবার্তায় এ কথা বলা হয়েছে।
তারবার্তায় বলা হয়, রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরীকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যুক্তরাষ্ট্র সরকারকে শুধু বিমান সংস্থাগুলোকে অনুরোধ করার বিষয়টি জানাতে।
২০০৭ সালের ১৯ এপ্রিল ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন গীতা পাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক শহীদুল ইসলামের সঙ্গে সাক্ষা ৎ করেন। মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবিদা ইসলাম ও খাস্তগীর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
ডেপুটি চিফ অব মিশন গীতা পাসি উল্লেখ করেন, বাংলাদেশের রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী শেখ হাসিনার পাসপোর্ট জব্দ করতে এবং তাঁকে বিমানে উঠতে না দেওয়ার জন্য বিমান সংস্থাগুলোকে পরামর্শ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান। কারণ হিসেবে তিনি বলেছিলেন, হাসিনা নিরাপত্তার জন্য হুমকি। গীতা পাসি বাংলাদেশি কর্মকর্তাদের বলেন, যুক্তরাষ্ট্র এ দুই অনুরোধের কোনোটাই রক্ষা করবে না। তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনাকে নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে ঘোষণা করার কোনো কারণ যুক্তরাষ্ট্রের জানা নেই। তিনি বলেন, আওয়ামী লীগ নেত্রীর পাসপোর্ট জব্দ করার কোনো পরিকল্পনা নেই মার্কিন সরকারের। শেখ হাসিনা নিরাপত্তার জন্য হুমকি—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বিমান সংস্থার কর্মকর্তাদের এ কথা জানানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। শেখ হাসিনার যুক্তরাষ্ট্র ত্যাগে বাধা দেওয়ার কোনো ইচ্ছা নেই দেশটির।
তারবার্তার ভাষ্য অনুযায়ী, ১৭ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় বলা হয়, নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাংলাদেশে উপস্থিতি এ মুহূর্তে কাঙ্ক্ষিত নয়। শেখ হাসিনা যাতে এখন বাংলাদেশে যাওয়ার জন্য বিমানে উঠতে না পারেন, সে জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানাচ্ছে দূতাবাস। এ বার্তার একটি অনুলিপি ডেপুটি চিফ অব মিশনের কাছেও আসে। গীতা পাসি উল্লেখ করেন, এই অনুরোধে তাঁরা ও ওয়াশিংটন বিস্মিত। তিনি বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে এ ব্যাপারে আগে কথা হলে তাঁরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিতেন যে এই অনুরোধ রক্ষা করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না।
১৯ এপ্রিল রাষ্ট্রদূত বিউটেনিস ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেনের সঙ্গে কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, শেখ হাসিনাকে বিমানে উঠতে না দিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরীর অনুরোধ রক্ষা করতে পারে না যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রসচিব তখন বলেন, রাষ্ট্রদূত শমসের চৌধুরীর প্রতি নির্দেশনা ছিল, শেখ হাসিনাকে বিমানে উঠতে না দিতে বিমান সংস্থাগুলোর সঙ্গে কথা বলা এবং পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি বার্নসের কাছে পরিস্থিতি বর্ণনা করা। তৌহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের কাছে লিখিত অনুরোধ রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরীর কর্তৃত্বের সীমা ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×