somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

GPRS সম্পর্কিত আমাদের চাওয়া

১৫ ই জুলাই, ২০০৭ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের যারা গ্রামে থাকেন তাদের ইন্টারনেট ব্যবহারের একমাত্র উপায় হলো মোবাইল ফোনের GPRS. আর যারা Student রাজধানী ঢাকা বা অন্যান্য শহরে হোষ্টেল বা মেস-এ থাকেন তাদের ব্রডব্যান্ড বা টিএনটির ডায়ালআপ লাইন ব্যবহার করা অনেক সময় হয়ে ওঠে না। কারন এর সমস্যা হলো স্থানান্তর করা। তাছাড়া টিএনটি ফোন কজনেরই বা আছে? ছাত্র-ছাত্রীরা যাদের ইন্টারনেট অতি প্রয়োজনীয়, তারা ইচ্ছা থাকা স্বত্বেও এর ব্যবহার করতে পারছেনা।

এবার আসি বর্তমানের GPRS এর ব্যবহার ও এর খরচ প্রসংগে। প্রথমেই বলি যারা GPRS সম্পের্কে জানেননা তাদেরকে। এটি মোবাইলফোনের মাধ্যমে ইন্টানেট ব্যবহারের একটি প্রযুক্তি। আর আপনার মোবাইলটিকে মোডেম হিসাবে ব্যবহার করে কম্টিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করে তাতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মোবাইল নেটওয়ার্ক আছে এমন যে কোন জায়গায়। এ প্রযুক্তির প্রধান সুবিধা হলো এটি ব্যবহার করতে আপনার কোন তার দরকার নাই। গাড়ীতে বসে বা যে সব ষ্টুডেন্টরা প্রায়ই বাসা বা মেস বদল করেন বা আমার মতো ক্যাম্পাসের যেকোন জায়গায় ইন্টারনেট ব্যবহার করতে চান তাদের GPRS ছাড়া কোন বিকল্প নাই।

বর্তমানে আমাদের দেশে সবকয়টি মোবাইল ফোন কোম্পানী GPRS সুবিধা দিচ্ছে। অনেকেই ব্রডব্যান্ড ও ডায়ালআপ এর বদলে GPRS-এর আনলিমিটেড প্যাকেজ ব্যবহার করে ইন্টারনেট পেতে চায়। (আনলিমিটেড প্যাকেজে প্রতি মাসে নির্দিষ্ট চার্জের বিনিময়ে যতখুশী ব্যববহার করা যায়) সমস্যা হচ্ছে এই আনলিমিটেড প্যাকেজ প্রায় সব কোম্পানীই (টেলিটক বাদে) তাদের পোষ্ট-পেইড প্যাকেজের সাথে দিচ্ছে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং প্রায় সব ষ্টুডেন্টরাই প্রি-প্রেইড সংযোগ ব্যাবহার করে থাকে। তারা পারছেনা তাদের নিজের পরিচিত মোবাইল নম্বরটিকে পরিবর্তন করে পোষ্ট-পেইড সংযোগ কিনতে। তাছাড়া আনলিমিটেড GPRS ব্যবহারের বতর্মান যে খরচ (আনলিমিটেড GPRS ১০০০ টাকা + লাইন রেন্ট ১০০ টাকা + ১৫% ভ্যাট = ১২৬৫ টাকা) প্রতিমাসে তা অনেক ষ্টুডেন্টই হয়ত বহন করতে পারবেনা।

আমার প্রস্তাব হচ্ছে- মোবাইলফোন কোম্পানীগুলো তাদের আনলিমিটেড GPRS প্যাকেজ শুধুমাত্র পোষ্ট-পেইডে না রেখে প্রি-পেইডেই দিতে পারে (টেলিটকের মতো)। অনেক ISP আবার anytime প্যাকেজ দিয়ে থাকে যা প্রতিদিন যেকোন সময়ে সর্বোচ্চ একটি নির্দষ্ট সময় ব্যবহার করা যায়। গ্রাহকের খরচ কমিয়ে সংখ্যা বাড়াতে কোম্পানীগুলো ২৪ ঘন্টার প্যাকেজের পাশাপাশী এধরনের anytime ১২ঘন্টা/৬ঘন্টা/৩ঘন্টার প্যাকেজ বাজারে ছাড়তে পারে। এ ক্ষেত্রে ১২ঘন্টার জন্য প্রতিমাসে ৬০০টাকা (যেহেতু ২৪ঘন্টার জন্য ১০০০টাকা), ৬ঘন্টার জন্য ৪৫০ টাকা এবং ৩ঘন্টার জন্য ২৫০ টাকা চার্জ হতে পারে। তাছাড়া শুধু রাত বা শুধু দিনে ব্যবহার করা যায় এধরনের প্যাকেজও তারা গ্রাহককে দিতে পারে।

এইভাবে GPRS এর ব্যবহার বাড়ানো যেতে পারে। বাংলাদেশের মতো দেশে কম খরচে ছাত্র-ছাত্রীরা এটি ব্যবহারের সুবিধা আরও ব্যপক ভাবে নিতে পারবে পাশাপাশি মোবাইলফোন কোম্পানী গুলোর আয় বাড়বে বলে আমি মনে করি। আপনি কি বলেন?
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৭ রাত ১০:৪৭
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×