আমার প্রিয় পোস্ট

। । । ক্লান্তি আমায় ক্ষমা করো । । ।

আজকের কবিতা

১৪ ই আগস্ট, ২০০৬ রাত ১০:৩৫

শেয়ারঃ
0 0 0


আমি আজ কারো রক্ত চাইতে আসিনি
নির্মলেন্দু গুণ
============================

সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালবাসি,
রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ
গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তার কথা বলতে এসেছি।
শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তার কথা বলতে এসেছি।
সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালবাসি, 'সমকাল'
পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তার কথা বলতে এসেছি।
শাহাবাগ এ্যভিনু্যর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তার কথা বলতে এসেছি।
সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পপাত আছে।
ভালোবাসা আছে-শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তার কথা বলতে এসেছি।
এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাী থাকুক,
না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্কভগ্ন অপ্রস্তু প্রাণের ঐ গোপন মঞ্জুরীগুলো
কান পেতে শুনুক,
আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক-
আমার পায়ের তলার পূণ্য মাটি ছুঁয়ে
আমি আজ সেই গোলাপের কথা রাখলাম,
আজ সেই পলাশের কথা রাখলাম,
আজ সে স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি,
আমি আমার ভালবাসার কথা বলতে এসেছিলাম।

 

প্রকাশ করা হয়েছে: লেমন জুস  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৬ রাত ৩:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে আগস্ট, ২০০৬ সকাল ৯:২০
কনফুসিয়াস বলেছেন: আরেকটা অসাধারন কবিতা হলো- যেমন করে স্বাধীনতা শব্দটি আমাদের হলো।
২. ২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:২২
বিষাক্ত মানুষ বলেছেন:
আমি আজ কারো রক্ত চাইতে আসিনি,
আমি আমার ভালবাসার কথা বলতে এসেছিলাম।

 

মোট সময় লেগেছে ১.০৬০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
<৪ জুন, ২০০৭>
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ