somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমপ্রীতির সন্দেশ

২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিসি অফিসে বছরের এই সময়ে এরকম একটা মিটিং হয়। মকসুদআলী আর শাহাবুদ্দির পাশাপাশি নারায়ণ নাথ-কেও বসতে হয়। এবারো অমনটা হলো।
ডিসি খায়রুজ্জামান কিছুটা তৃপ্তির হাসি হাসেন
- বুঝলেন নারাণবাবু, ঘটনা তেমন কিছু না। গত ক'বছর ধরে এমনটা হচ্ছে। রোজা-পূজা একসাথে। এবারো উপরের অর্ডার আসছে - সেহরী, তারাবীর নামাজ আর ইফতারের সময় বাদ্য-বাজনা-মাইক বাজানো যাবে না।
-জ্বী স্যার, বুঝতে পারছি। নারাণ সম্মতি দেয়।
পাশ থেকে মকসুদআলী চোখ ঘুরিয়ে বলে - কেবল আপনি বুঝলে তো হইবো না বাবু, পোলাপাইনেরেও বুঝাই কইয়েন। শয়তান কিছু আছে - তারাবীর জামাতের সময় মসজিদের পাশে গিয়া পটকা ফুটায়।
- ওসব কিন্তু মুসলমানের পোলাপাইনও করে। নারাণ জবাব দেয়।
শাহাবুদ্দি কম যায় না - আমি কইলাম ধরতে পারলে এইবার খতনা করাই ছাড়বো। গতবার হারাণের পোলারে ধরছিলাম না!
নারাণ আমতা আমতা করে - সাথে কিন্তু আপনের ভাগিনাও ছিল।

ডিসি এবার থামায় সবাইকে।
- দেখেন আপনারা হইলেন এলাকার গণ্যমান্য লোক। আপনারা সম্মিলিতভাবে চেষ্টা করেন, উৎসবগুলো সমস্যা ছাড়া কেটে যাক। সামনে ইলেকশন আছে। এ সময় ঝামেলা যত কম হবে, তত ভালো।
- আমরা তো সবসময় শান্তিই চাই। কেবল এই পূজার কয়েকটা দিন অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তা দরকার। কিছু পোলাপাইন এবারো সমস্যা করতে পারে।
শাহাবুদ্দি গলা খাকারি দেয় - নারাণবাবু, আপনেরা সহজ বিষয়টা জটিল করে ফেলেন। পোলাপাইন চা-নাস্তার জন্য কিছু চাইলে দিয়া দিয়েন...
-ঐটা তো প্রতি বছর দিই।
- তাইলে আর চিন্তা কইরেন না, আমরা তো আছি। কোন গন্ডগোল হইবো না। খালি ঢোল বাজনাটা একটু হিসাব কইরা কইরেন। মকসুদমিয়া সাহস দেয়।

নারাণবাবু এবার হাত কচলায় - আরেকটা কথা ছিল, ডিসি স্যার।
বলেন নারাণবাবু, বলেন।
- সেহরীর সময় তো মাইকে হুজুরেরা ডাকে। মোটামুটি সবার ঘরে অ্যালার্মঅলা ঘড়িও আছে। এরপরও কিছু ছেলেপেলে গেইটে এসে পিটাপিটি করে। ওরা তো জানে -এইটা হিন্দু বাড়ী । এরপরও পিটাপিটি না করলে হয় না? বাড়ীতে অসুস্থ বুড়া মানুষজন আছে। বাচ্চাকাচ্চা আছে...
মকসুদমিয়া চেয়ার নেড়ে বসে - এর লাইগা কয়, সুখে থাকলে ভূতে কিলায়। সামান্য ক'টা রাত - কী এমন ডিস্টার্ব হয়? একটু সহ্য করবার পারেন না?
শাহাবুদ্দি কিছুটা উত্তেজিত হয়ে পড়ে - পোলাপাইনরে ক্ষেপায়ে লাভ আছে? ক'টা দিন সহ্য করে যান। আপনেরা ভালো থাকেন। আমরাও ভালো থাকি।

...ভালো থাকাটা খুব দরকার।

ডিসি সাহেব সবাইকে চা-সিঙ্গাড়া খাইয়ে মিটিং শেষ করেন।


পরদিন সংবাদপত্রে:
... গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন রোজা ও পূজা শান্তিপূর্নভাবে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করা হয়...।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৬ সকাল ৮:৫৯
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×