আমার প্রিয় পোস্ট

। । । ক্লান্তি আমায় ক্ষমা করো । । ।

ফ্লপ ফোর্থ অ্যাম্পায়ার

১৮ ই মার্চ, ২০০৭ রাত ৩:০৪

শেয়ার করুন:                   Facebook

রাসেল ভাই ঝলমলে অবস্থায় বান্ধবীরে লইয়া সিনেমা দেখে, মাশরাফি সকালে আয়নার সামনে গিয়ে চমকে উঠে কিংবা রাজীব ভাই অটোগ্রাফ দিতে গিয়ে চোখ কচলায়। পেসার হান্ট প্রোগ্রামের বিজ্ঞাপন। এর বাইরে অনেকদিন বাংলাদেশের ক্রিকেটারদের খেলা টিভি স্ক্রীনে দেখার সুযোগ হয়নি। গতকাল প্রায় দু'বছর পর টিভি পর্দায় বাংলাদেশ দলের খেলা দেখলাম ইন্ডিয়ান দূরদর্শন ন্যাশনালের সৌজন্যে।

বাংলাদেশ জিতবেই - অমনটা খুব জোর করে বলতে পারছিলাম না। কিন্তু মনের ভেতর থেকে টের পাচ্ছিলাম ভালো করবে বাংলাদেশ। এর মাঝে ডিডি ন্যাশনালের 'ফোর্থ অ্যাম্পয়ার' প্রোগ্রাম শুরু হলো। উপস্থাপকের পাশাপাশি বিশেষজ্ঞ বিশ্লেষক হিসেবে ছিল - চেতন শর্মা, শ্রীকান্ত, আঞ্জুম চোপড়া। ইন্ডিয়া এবার বিশ্বকাপ জিতবেই - এমন মনোভাব তাদের। ব্যাটিং অর্ডারকে কীভাবে সাজানো যায় সেটা নিয়ে প্ল্যান চলছিল। কার কেমন পারফরম্যান্স দরকার ওটা নিয়েও মহাতুলকালাম। শ্রীকান্ত তার সহজাত মাত্রাতিরিক্ত বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে চোখ পাকিয়ে এমনভাবে কথা বলছিল - মনে হচ্ছে - ইন্ডিয়া মাঠে যা খেলবে তার চেয়ে তিনিই বেশী খেলিয়ে দিবেন। উথাপা প্রসংগ এলে জানলাম - এবার ইন্ডিয়া যদি বিশ্বকাপ জিততে চায় তবে মূল খেলাটা উথাপাকেই খেলতে হবে! মাঝে বারবার উঠে আসছিল আগের ম্যাচে গিবসের ছয় ছককার বিষয়টি।

এরমাঝে ক্যামেরা চলে গেল বাইরে। 'জন্তা' কী বলে। পাবলিক ওপিনিয়ন। এক তরুণকে জিজ্ঞেস করা হলো - 'আগের ম্যাচে গিবস এক ওভারে ছয় ছককা মেরেছে। আজ ইন্ডিয়া কী করবে?' হাসি মুখে তরুণটি জবাব দিল - আজ ধোনি এক ওভারে সাত ছককা মারবে! কীভাবে? বাংলাদেশ একটা এক্সট্রা নো বল করবে, ওটাও ছককা হবে!

ক্যামেরা আবার স্টুডিওতে ফিরে আসতেই সাত ছককা নিয়ে হাসাহাসি। শ্রীকান্তের ভাবভঙ্গী এমন যেন - সাত ছককা না মেরে আজ উপায় নেই। পাবলিক ডিমান্ড। আলোচনায় প্রসংগ এলো - আজকের খেলায় বাংলাদেশ কোনো আপসেট ঘটাবে কী না। শ্রীকান্ত তুড়ি মেরে উড়িয়ে দিলো। অসম্ভব! ভারতের এ ব্যাটিং লাইন আপের সাথে বাংলাদেশ টিকতেই পারবে না। পাশে বসে থাকা আঞ্জুম অনেকটা ডিসেন্ট - কোন অপোনেন্টকেই ছোট করে দেখা উচিৎ হবে না, তাছাড়া বাংলাদেশ প্রস্তুতিমূলক ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে। তবে আজকে ইন্ডিয়ার সাথে আপসেট ঘটানোর সম্ভবনা খুব কম, নেই বললেই চলে...।
আঞ্জুমের কথা কেড়ে নিয়ে শ্রীকান্ত জোশ পেয়ে যায়, বলে - বাংলাদেশ নিউজিল্যান্ডকে ওয়ার্মআপ ম্যাচে হারিয়েছে, এটা করেছে ওটা করেছে - এসবই রাবিশ। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার তফাৎ অনেক বেশী। বাংলাদেশ লড়তেই পারবে না। তাছাড়া ইন্ডিয়া এসেছে বিশ্বকাপ জিততে, এখন আজকের ম্যাচে বাংলাদেশের কাছে হারলে ইন্ডিয়ার উচিৎ হবে আগামীকালের ফ্লাইটে রিটার্ন করা।
শুনে সবাই হো হো করে হাসে। চেতন শর্মার মতে - বাংলাদেশকে এতো কেয়ার করার দরকার নেই। বাংলাদেশকে এতো সমীহ করলে ইন্ডিয়ার বিশ্বকাপ খেলতেই যাওয়া উচিৎ না।
শেষে মতামত এলো - আঞ্জুম 100% কনফার্ম ইন্ডিয়া জিতবে, শ্রীকান্তও 100%, চেতন শর্মা 100%, উপস্থাপক 100%, ইন্ডিয়ান সাপোর্টার 100% - - - সবাই মিলে 500% কনফিডেন্ট ইন্ডিয়া জিতবে, অফ যা বাংলাদেশ; এমন অবস্থা!!!

ইন্ডিয়া ব্যাটিং করলো। 191 তে অল আউট। লাঞ্চ ব্রেকে আবার 'ফোর্থ অ্যাম্পায়ার' শুরু হলো। শ্রীকান্ত নিজেই আপসেট। এটা কী খেললো ইন্ডিয়া? বারবার উঠে আসছিল মাশরাফির কথা। মাশরাফি চার উইকেট নিয়েছে। কিন্তু শ্রীকান্ত তখন মাশরাফির বদলে স্পিনারদের কৃতিত্বটাই বড় করে দেখলেন। কয়েক মিনিটের মাথায় কমেন্ট করলেন - এই পিচে স্পিনারদের কিছু করার নাই, বাংলাদেশ যা আউট করেছে সব ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ব্যর্থতা!!! তবুও চেতন শর্মা আশাবাদী - বাংলাদেশের ব্যাটিং অর্ডার অতোটা স্ট্রং না। কুম্বলেকে খুব মিস করলো তারা। ইন্ডিয়া যদি উইকেট টু উইকেট বল করে তবে ম্যাচ জেতা অসম্ভব কোন ব্যাপার না। তবে শ্রীকান্ত তখনো অনড় - বাংলাদেশের সাথে হারলে ইন্ডিয়ার উচিৎ হবে পরেরদিন দেশে ব্যাক করা। আহারে পিচ্চি বাংলাদেশ!!!

বাংলাদেশের ব্যাটিং শুরু হলো। ইন্ডিয়ান বোলাররা তেমন সুবিধা আদায় করতে পারছে না। ধারাভাষ্যে আতাহার আলী খান এলে ডিডি ন্যাশনাল হিন্দি কমেন্ট্রি দেয়া শুরু করে। রাজেন্দ্র আর গুর্পীত মিলে ইন্ডিয়াকে জেতানোর জন্য যতগুলো পসিবল অপশন আছে সব প্রেডিক্ট করতে থাকে। কাজ হয় না! শেষে বাংলাদেশ 5 উইকেটে জয়ী। ভীষণ আমোদ নিয়ে অপেক্ষা করছিলাম - শ্রীকান্ত-চেতন বিশেষজ্ঞদ্্বয় কী বলে! 'ফোর্থ আম্পায়ার' শুরু হলো। দেখি - শ্রীকান্ত-চেতন নেই। আঞ্জুম আছে। আঞ্জুম তার প্রাথমিক সমীহসুলভ আচরণ বজায় রেখে টুকটাক বিশ্লেষণ করলো। খুব জানতে ইচ্ছে করছিল বাকী দুই জ্ঞানী ওস্তাদ কোথায় গেলো? শ্রীকান্ত যদি ইন্ডিয়ান টীমের রিটার্ণ টিকিট কনফার্ম করতে ইন্ডিয়ান এয়ারলাইন্স অফিসে যান তবে আপত্তি নেই, শুধু বিনয়ের সাথে বলবো - আমাদের আতাহার আলী খানের বিশ্লেষণ শুনে নিবেন প্লিজ! আপনাদের মতো ঝলমলে রেকর্ড ক্যারিয়ার হয়তো তাঁর নেই, তবে স্পোর্টসে প্রতিপক্ষকে কীভাবে সম্মান করে কথা বলতে হয় তা তিঁনি আপনাদের চেয়ে ভালো জানেন।
'ফোর্থ অ্যাম্পায়ার'-এর শেষে উপস্থাপক আঞ্জুম চোপড়াকে জিজ্ঞেস করলো - 'তাহলে ইন্ডিয়া-শ্রীলংকা ম্যাচ খুব ভাইটাল হয়ে গেলো?'
আঞ্জুম চমকে দিয়ে বললো - 'মে বি। হয়তো শ্রীলংকাকে হারিয়ে বাংলাদেশ আরেকটি আপসেটের জন্ম দিবে, যেটা ইন্ডিয়ার জন্য ভালো হবে'।
ওয়াওওও!!! কমপ্লিট ইউ-টার্ণ!!!!!!
আঞ্জুম চোপড়া, ভালোই হলো! শ্রীলংকার সাথে ম্যাচে বাংলাদেশের সমর্থক একজন বাড়লো। থ্যাংকস্! শুধু একটা কথা - বাংলাদেশকে খুব আকাশে কিংবা একেবারে মাটিতে নামাবেন না প্লিজ! বাংলাদেশ যা, তা-ই বলবেন। টিভি সেটের সামনে আপনাদের তুচ্ছ তাচ্ছিল্য শুনে কিছু বলতে পারিনি। দু'প্যাকেট বাদাম আর কয়েক কাপ কফি শেষ করেছি। দারুণ উত্তেজনা নিয়ে খেলা শেষ পর্যন্ত দেখে বন্ধুদের এসএমএস পাঠিয়েছি - আমরাও পারি, শাব্বাশ বাংলাদেশ - অবাক পৃথিবী, অবাক তাকিয়ে রয়...!

[গাঢ়]ফেয়ারওয়েল কিস ফর পাকিস্তান:[/গাঢ়]
পোলাও-কোর্মা-রেজালা খেতে খুব ভালো লাগে। সাথে বুরহানী হলে কথাই নেই। আমার ভীষণ পছন্দের খাবার। কিন্তু সমস্যা হলো - যথাসময়ে বুরহানী পাওয়া যায় না। কোক-সপ্রাইট খেয়ে চুপ থাকতে হয়। কিন্তু এবার বুরহানী স্বাদ এনে দিলো আয়ারল্যান্ড। বাংলাদেশের জয়ের সাথে সাথে পাকিদের পরাজয়! দারুণ একটি দিন। থ্রি চিয়ার্চ ফর আয়ারল্যান্ড। এসি বোথা আট ওভার বল করে চার মেডেনে দুই উইকেট নিয়েছে মাত্র পাঁচ রানের বিনিময়ে! অসাধারণ বোলিং! পাকিস্তানকে ফেয়ারওয়েল কিস দিয়ে দেশে পাঠানোর জন্য আয়ারল্যান্ডকে অভিনন্দন-শুভেচ্ছা!

[রং=669999][গাঢ়]একজন মানজারুল ইসলাম রানা:[/গাঢ়][/রং]
ক্রিকেট ইতিহাসে অনেকদিন পর ঘটনাটি ঘটেছিল। পাঁচ ম্যাচ সিরিজে 2-0তে পিছিয়ে থেকেও 3-2-এ সিরিজ জিতেছিল বাংলাদেশ। 2004-05 সালে জিম্বাবুয়ের সাদামাটা দলটির বিপক্ষে gvbRviyj Bmjvg ivbv চমৎকার নৈপূণ্য দেখিয়ে বাংলাদেশ দলকে সিরিজে ফিরিয়েছিলেন। আনন্দে মেতেছিল বাংলাদেশ। মাত্র 22 বছর বয়সে গত পরশু রোড অ্যাক্সিডেন্টে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। বিধাতার নিষ্ঠুর নিয়ম! ইন্ডিয়ার সাথে গতকালের জয়টি ডেডিকেট করা হয়েছে রানার স্মৃতির উদ্দেশ্যে। রানার জন্য রইলো আমাদের অপরিসীম শ্রদ্ধা, ভালোবাসা...।

---------------
সংযুক্তি: ব্লগার কৌশিক'দা-র [link|http://www.somewhereinblog.net/kowshikblog/post/28702629|

 

প্রকাশ করা হয়েছে: রং চা  বিভাগে ।

 

  • ৭১ টি মন্তব্য
  • ৮৪৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:১৫
comment by: অতিথি বলেছেন: আপনার এই লেখাটা এখনই প্রথমআলোতে পাঠিয়ে দেন। কালকে পত্রিকায় নির্ঘাত যাবে!
২. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:২৩
comment by: অতিথি বলেছেন: কৌশিক'দা, ধন্যবাদ।
কোন পৃষ্ঠার জন্য আর কোন ঠিকানার পাঠানো যায়? জানাবেন প্লিজ!
৩. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:৩৪
comment by: অতিথি বলেছেন: শ্রীকান্ত আর শর্মা শালারে কঠিন ঝাল মরিচ চোখের মধ্যে ডইল্যা দিতে ইচ্ছা করতেছে। আর ভীষন মুখ খারাপ কইরা গালি দিতে ইচ্ছা করতেছে।
৪. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:৪১
comment by: অতিথি বলেছেন: হাসতে হাসতে শেষ। খুব দু:খ লাগতাছে আমাগো ডিডি নাই। থাকলে বহুত মজা পাইতাম।
৫. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:৪৮
comment by: অতিথি বলেছেন: মুর্শেদ ভাই, লাঞ্চ ব্রেকেই বিশেষঅজ্ঞদের গালের চামড়া নিচের দিকে ঝুলে পড়েছিল। আর খেলা শেষ হওয়ার আগেই তো স্টুডিও থেকে ভেগেছে, আর কী লাগে??

মেন্টাল:
হা হা হা। ধন্যবাদ। শুনলাম অন্য ইন্ডিয়ান চ্যানেলগুলোয়ও নাকি বাংলাদেশকে নিয়ে অনেক কটাক্ষ করা হয়েছে।
৬. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:৪৯
comment by: হাসান বলেছেন: অসাধারন লেখা। ধন্যবাদ।
৭. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:১৬
comment by: অতিথি বলেছেন: এক্কারে ছিল্লা কাইট্টা লবণ লাগাইয়া দিলেন

সেটম্যাক্স এ দেখছিলাম...মন্দিরা আর চারু সর্মার কান্না
৮. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:১৭
comment by: অতিথি বলেছেন: এক লেখায় এত ডাইমেনশান! কোন জায়গা থেকে কমেন্ট করব?

তবে পোলাও-কোরমার পরে বোরহানীটা আসলেই জট্টিল লাগছে! :-)
৯. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:২৩
comment by: অতিথি বলেছেন: লেখাটা আসলেই কোন প্রত্রিকায় পাঠান।
১০. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:২৩
comment by: অতিথি বলেছেন: *পত্রিকায়
১১. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:২৭
comment by: অতিথি বলেছেন: হাসান : ধন্যবাদ!

সাবি্বর: উপস্! আপনি খালি কাটাকাটির মধ্যে যান। খবর পেলাম - আপনি নাকি সুজার হাত ভেঙে ফেলেছেন, সত্যি নাকি?

প্রজাপতি: যেখানে ক্লিক করেছেন, ওটাই যথেষ্ঠ। আপনাকে ব্লগে নিয়মিতভাবে আশা করছি।

মুর্শেদ ভাই: কে ছাপাবে এই লেখা? দেখি...
১২. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:২৭
comment by: অতিথি বলেছেন: প্রথম আলোর কারো সাথে পরিচয় ও ইমেইল এড্রেস নেই আমার। আরিফ জেবতিকের থাকতে পারে।

আরিফ ভাই, কোন পরিচিতকে লেখাটাকে ফরোয়ার্ড করে দিন না! এমন সুস্বাদু লেখা বাংলাদেশ জয়ের পরে সবার পড়া উচিত।
১৩. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:৫২
comment by: রাগ ইমন বলেছেন: স্রেফ এই লেখাটায় মন্তব্য করার জন্য লগ ইন করলাম। আপনার আপত্তি না থাকলে আমি ইত্তেফাকে পাঠাতে পারি। আমাকে মেইল করে দিতে পারেন।



অসাধারন লেখা । ভীষন ভালো লাগলো। অফিসের সবাইকে পড়ালাম।

মজা যেমন পেয়েছি, সেই রকম ভালো লাগলো বিভিন্ন মাত্রায় " অপরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের" বিষয়টা ।

রানা, রানা করে চিৎকার করার স্মৃতি মনে পড়ে গেল আপনার লেখা পড়তে পড়তে । বাড়িতে সবাই ক্রিকেট ফ্যান। আমার মা আর আমরা বিশেষ রান্না করি , হইচই করে একসাথে খেলা দেখি। কিন্তু আমাদের বার বার শুধু মনে হচ্ছিলো , রানা আর সেতুর পরিবারের কথা ।

এই তো জীবন, আনন্দধামের গীতে লেখা থাকে কিছু বিষাদের স্বর , বুঝি প্রতিটি মহান বিজয়ই কারো রক্তের দামে কেনা !
১৪. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:৫৩
comment by: রাগ ইমন বলেছেন: gmail হবে।
১৫. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:৫৬
comment by: অতিথি বলেছেন: চেতন শর্মারে আমরা অন্য আরেকটা নামে ডাকতাম..কমু না
১৬. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:৫৭
comment by: অতিথি বলেছেন: সেট ম্যাক্সে কিন্তু দুই সাদা ক্রিকেট অ্যানালিস্ট কিন্তু ইন্ডিয়ার জিতনের সম্ভাবনারে বিশাল কইরা দেখতে ছিলো...আর বহুত গলাবাগি করতেছিলো...কিন্তু খেলা শেষ হওনের পর তারাও সেট-এ আর ছিলো না...এর মধ্যে ডিন জোনস তার ক্রিকেট প্রজ্ঞার কারণে বিনয়ী ছিলেন, যদিও সাইমন হিউজ যা কইতাছিলো...ইন্ডিয়া এখন ক্রিকেট বাণিজ্যের লেইগা সবচাইতে বড় বাজার...এইখানে কোন টিভি চ্যানেলই তাগো বিরুদ্ধে কথা কইবো না...এইটা বাস্তবতা...কাস্টোমার খেপাইবো! কার এতো বড় বুকের পাটা!
সাম্রাজ্যবাদের এই ক্রিকেট স্বরূপে যেই কারণে আমি খুব বেশি অবাক না...বা জাতিগত ক্ষোভে ক্ষুব্ধও না। ক্ষোভটা সেই পুঁজিবাদেই থাকে...
১৭. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:৫৯
comment by: অতিথি বলেছেন: গলাবাগি=গলাবাজি
১৮. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:০০
comment by: তিমুর বলেছেন: আবারো পুঁজিবাদ!
১৯. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:০৩
comment by: অতিথি বলেছেন: আমি বুঝছি @ বদ্দা
২০. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:০৩
comment by: অতিথি বলেছেন: অসাধারন লেখা!!!
আপনার এই লেখাটি হাজীর বিরীয়ানী / বুরহানী চেয়ে অনেক মজা।
আল্লা, শিমুলকে বেহেস্তে 2টি হুরপরী বেশী বরাদ্ধ দিও, আমীন।
২১. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:০৭
comment by: অতিথি বলেছেন: কৌশিক'দা: আবারও ধন্যবাদ।

রাগ ইমন: আপনার প্রতি কৃতজ্ঞতা। মেইল করবো।

বদ্দা: ঐটা না! হুমম

ভাষ্কর দা: ঠিক বলেছেন। ব্যাখ্যা পছন্দ হয়েছে।

বন্ধনহীন: আমীন। একটা আপনারে দিয়ে দিবো। ওকে!
২২. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:০৯
comment by: অতিথি বলেছেন: ক্যান সমস্যা আছে?@ তিমুর
২৩. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:১১
comment by: তিমুর বলেছেন: আমি জানি ডিসকাশন যেইখান দিয়া শুরু হোক...জামাল ভাই পূঁজিবাদে গিয়া থামবে

(টাশকি খাইয়েন না, কমপ্লিমেন্ট দিলাম)
২৪. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:১২
comment by: অতিথি বলেছেন: বিশ্বকাপ থিকা সেলিবিট্রটি গো বিদায় করলে পুঁজিবাদী সম্প্রসারণের গায়ে সরাসরি লাগে...তাতে এট্টু একস্ট্রা আনন্দ পাইলে অসুবিধা কি?
২৫. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:১৪
comment by: অতিথি বলেছেন: সহমত @ সুমন
২৬. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:১৫
comment by: তিমুর বলেছেন: হ, চামে এট্টু ইনকিলাবী মৌজ..@ সু.চৌ
২৭. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:১৮
comment by: অতিথি বলেছেন: genau
২৮. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:২২
comment by: পথিক!!!!!!! বলেছেন: দাুরন দাুরন , বিশ্লেষন, চুল চেরা চেরা।
২৯. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:২৩
comment by: অতিথি বলেছেন: আমি আবার সৌরভের উপরে একটু দূর্বল আছি, তবে শচীনরে গডের স্তর থাইক্কা নামতেছে দেখতে বেজায় আনন্দ হইতেছে। ভারতের ক্রিকেটাররা না হইতে পারছে ক্রিকেটার না ভাল মডেল! কখনও আর হইতেও পারবে না!
৩০. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১০:২৭
comment by: অতিথি বলেছেন: অপুর্ব লেখা শিমুল। এটা জানা দরকার ছিল। পত্রিকায় পাঠাতে ভুলবেন না।
৩১. ১৮ ই মার্চ, ২০০৭ সকাল ১১:০৭
comment by: রঙহীন বলেছেন: ঝাক্কাস লেখা :)
৩২. ১৮ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৩৯
comment by: কনফুসিয়াস বলেছেন: শিমুল,
কি বলবো বুঝছি না। তবে একদম শিমুলীয় হয়েছে। এক কথায় জবাব নেই!

বদ্দা,
আমি বুইঝা ফেলছি! :-))
৩৩. ১৮ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৪৭
comment by: যীশূ বলেছেন: চমৎকার লেখা। অভিনন্দন বাংলাদেশ।
৩৪. ১৮ ই মার্চ, ২০০৭ বিকাল ৩:২০
comment by: অতিথি বলেছেন: ঝাককাস লেখা ...
৩৫. ১৮ ই মার্চ, ২০০৭ বিকাল ৩:২৪
comment by: অতিথি বলেছেন: অসাধারন !! এখন সুর পালটাইছে ইন্ডিয়ানরা। সন্ধ্যায় বিবিসিতে শুনলাম এক বেটায় কইতাছে- শেবাগের বিয়েই নাকি ভারতীয় দলের এই দুরাবস্থার প্রধান কারন। ওই বিয়ের পর থেকেই নাকি শেবাগের সব ড্রাইভ..হুক..পুল.. সুইপ আর মাঠে দেখা যাচ্ছেনা... আর তার ছোয়া লেগেছে অন্য খেলোয়াড়দের মধ্যেও।
৩৬. ১৮ ই মার্চ, ২০০৭ বিকাল ৩:২৮
comment by: হিমু বলেছেন: আমি হতদরিদ্র মানুষ, কিন্তু এই লেখাটা পড়ে আমার মধ্যে নজরানা পাঠানোর নবাবিয়ানা জেগে উঠেছে। শিমুল আপনার ঠিকানাটা আমাকে পাঠাবেন। আর অনেক ধন্যবাদ জানবেন এই হীরার টুকরা লেখাটার জন্য। যেমন ধার, তেমন রং।

৩৭. ১৮ ই মার্চ, ২০০৭ বিকাল ৪:০২
comment by: হযবরল বলেছেন: সেলিব্রিটি ধারাপাতকদের জ্বালায় কখনোই খেলা দেখাটা তৃপ্তিকর ছিলো না। লিখাটা একেবারে মুশফিকুর রহিমের ব্যাটিং এর মত হয়েছে , একেবারে মাপা যখন যেটুকু দরকার।
৩৮. ১৮ ই মার্চ, ২০০৭ বিকাল ৪:১৪
comment by: কালপুরুষ বলেছেন: অসম্ভব রকমের ভাল ও হৃদয়কাড়া লেখা। মনের কথাগুলো যেন অত্যন্ত সুন্দর ও সুনিপূণ ভাবে উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ আপনাকে শিমুল।
৩৯. ১৮ ই মার্চ, ২০০৭ বিকাল ৪:২১
comment by: অতিথি বলেছেন: জয়ের মহাকাব্যিক প্রকাশ । জয়ের মতোই এই লেখাটা ও একটা মাইলস্টোন হয়ে গেছে ।

এককথায় অসাধারণ ..
৪০. ১৮ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:১৪
comment by: ফারহান দাউদ বলেছেন: আপনা
৪১. ১৮ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:২০
comment by: অতিথি বলেছেন: লেখাটি খুবই ভালো লেগেছে। খুব ভালো সমীক্ষা। ধন্যবাদ!

ব্যাটাদের উচিৎ শিক্ষা হয়েছে, সামনে আরো হবে।
৪২. ১৯ শে মার্চ, ২০০৭ রাত ১:২২
comment by: অতিথি বলেছেন: দারুন...
৪৩. ১৯ শে মার্চ, ২০০৭ রাত ১:৩৯
comment by: অতিথি বলেছেন: ইন্ডিয়ান ধারাভাষ্যকারগুলো সব গ আকারে ধা। এমনভাব করে যেন ইন্ডিয়া বিশ্ব চ্যাম্পিয়ন। দেশের মাটিতে ইন্ডিয়া বাঘ আর বিদেশে বিলাই। এটা তো জানতে আর কারও বাকি নেই।

ইন্ডিয়া যদি এই টিম নিয়ে শ্রীলংকাকে হারায় তবে সেটাই হবে আপসেট।

এদেশে ডিডি-ইএসপিএন নেই। অস্ট্রেলিয়ান টিভি চ্যানেলের দয়া হলে খেলা দেখতে পাই। বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তখন স্টুডিওতে থাকা স্টুয়ার্ট ম্যাকগিল এত আস্পধর্া দেখায়নি। বরং বার বার বলেছিল ভাল খেলতে পারলে বাংলাদেশেরও চান্স আছে।

বিশ্বচ্যাম্পিয়ন ও বিশ্ব বেকুবদের পার্থক্যটা এখানেই বুঝা যায়। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায়, কিন্তু বামন হয়ে চাঁদে হাত দেয়া যায় না। যায় হয়ত ...ওটা কাল্পনিক। বিশ্বক্রিকেটে কারা যে তথাকথিত "মিনোস" তা এখন সারা দুনিয়া দেখতে পাচ্ছে।
৪৪. ১৯ শে মার্চ, ২০০৭ রাত ২:১৩
comment by: অমিত আহমেদ বলেছেন: চরম!
আর কিছু বলার নাই... আবার বলি...
চরম!
৪৫. ১৯ শে মার্চ, ২০০৭ রাত ২:২০
comment by: অতিথি বলেছেন: শিমুল ভাই---অনেক সুজার তো হাত ভাঙ্গলাম,কিন্তু আপনি কোন সুজার কথা বলছেন?

আপনি দেখছি মানুষ সুবিধার না,শিমুল নিকের পিছনে যে কে লুকিয়ে আছে....আমার কিন্তু ডর করতাসে
৪৬. ১৯ শে মার্চ, ২০০৭ সকাল ১০:০৩
comment by: নজমুল আলবাব বলেছেন: শিমুল, আমি খেলা দেখতে পারিনাই। মোবাইলে আমার এক ভাই শেষ দশ মিনিটসহ আগেও কিছুটা শুনাইছে। এখন মনে হইতেিছ, আমিও দেখছি খেলাটা।
৪৭. ২০ শে মার্চ, ২০০৭ ভোর ৬:০৩
comment by: অতিথি বলেছেন: সেই বরাবরের মত অসাধারণ শিমুলিয় লেখা।

আপনি কবে বাংলাদেশে আসবেন ?
৪৮. ২০ শে মার্চ, ২০০৭ ভোর ৬:৪৪
comment by: অতিথি বলেছেন: কনফু, অ.শূ.কে.এ, জি্বনের বাদশা, হযবরল, যীশূ, তীরন্দাজ, ফারহান দাউদ, কালপুরুষ, অমিত আহমেদ, সাবি্বর, ধুসর, জলদসু্য, চিন্তাহীন বিবেক, রঙহীন, রেজওয়ান, পথিকসহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

হিমু:
আপনার মতো সুলেখক এসে এমন দারুণ কমেন্ট করলেন, এর চেয়ে বড় নজরানা আর কী হতে পারে!

অচেনা বাঙালী:
দেশে যাওয়ার আগে ব্লগে জানাবো। 'পাক পতাকার ছায়ায়' আপনার বোধ হয় আরো কিছু বলার ইচ্ছা ছিল...।

পোস্টটি এ পর্যন্ত আমার ব্লগের সর্বোচ্চ কমেন্টের ভারে গর্বিত। সময় করে আগ্রহ নিয়ে পড়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা!
৪৯. ২০ শে মার্চ, ২০০৭ ভোর ৬:৪৫
comment by: কনফুসিয়াস বলেছেন: সমকালে গিয়ে আবার পড়লাম লেখাটা।
অভিনন্দন আপনাকে শিমুল, খুব ভালো লাগছে দেখে।
৫০. ২১ শে মার্চ, ২০০৭ রাত ৮:২৯
comment by: আপন তারিক বলেছেন: শিমুল আপনার লেখাটা পড়তে পড়তে অনেক দিন আগের কথা মনে পড়ে গেলো, তখন খেলা দেখার জন্য ডিডি ন্যাশনালই ছিল ভরসা। স্পষ্ট মনে আছে খেলায় যখনই ভারতের খারাপ অবস্থা হতো, তখনই খেলা বন্ধ করে রাস্ট্রীয় কার্যক্রমে চলে যেতো তারা !!!
দাদারা এমনই। আসলে শ্রীকান্ত-আঞ্জুমদের দোষ দিয়ে লাভ নাই। বিজ্ঞাপনদাতাদের চাপ তো আছেই। দর্শক ধরে রাখতে হলে এমন কথা তো বলতেই হয়।
শিমুল আপনার লেখার ব্যাপারে নতুন করে কি আর বলি?
ইর্ষা হয়! সত্যিই দুর্দান্ত...
৫১. ২৩ শে মার্চ, ২০০৭ ভোর ৫:৫৭
comment by: অঃরঃপিঃ বলেছেন: ইত্তেফাকে লেখাটা পইড়া মুগ্ধ হইলাম। আগে কেনো পড়লাম না!
৫২. ২৩ শে মার্চ, ২০০৭ দুপুর ১২:০৪
comment by: অতিথি বলেছেন: কনফু:
আপনার প্রেরণা-উৎসাহের প্রশংসা করি।

আপন তারিক:
একমত। প্রথমে মেজাজ খারাপ হয়েছিল, পরে বাংলাদেশ জেতার পর ব্যাপারটাকে হাস্যকর মনে হয়েছে!

পিয়াল ভাই:
সবিশেষ কৃতজ্ঞতা। লেখাটা ছাপা হয়েছে সমকালে। ইত্তেফাক!!!
৫৩. ২৩ শে মার্চ, ২০০৭ দুপুর ১:৪০
comment by: অতিথি বলেছেন: দারুণ লিখেছেন!! এই নিয়ে তিনাবর পরলাম (2 বার এইখানে আর একবার সমকালে)।

অজুত নিজুত কোটি কোটি ধন্যবাদ
৫৪. ২৫ শে মার্চ, ২০০৭ ভোর ৫:৫৩
comment by: অতিথি বলেছেন: গত এক মাসে (নাকি তারো বেশি) সেরা লেখা এই ব্লগে। খুব ভালো লাগলো পড়তে। দেরীতে পড়লাম, দেরীতে মন্তব্য তাই। অভিনন্দন পত্রিকায় লক্ষ মানুষের সাথে শেয়ার করার সুযোগের জন্য।

এর পরের লেখাটাও দারুন। সকালেই পড়ে নিয়েছি।
৫৫. ২৫ শে মার্চ, ২০০৭ ভোর ৬:০৫
comment by: অতিথি বলেছেন: আপনাকেও সমপরিমাণ ধন্যবাদ @ জেনেটিকস।

সাদিক ভাই:
সবিশেষ কৃতজ্ঞতা। আপনার কমেন্টগুলো আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ভালো থাকবেন।
৫৬. ২৫ শে মার্চ, ২০০৭ ভোর ৬:১২
comment by: অতিথি বলেছেন: আমিও তো ইত্তেফাকে পড়েছি
৫৭. ২৫ শে মার্চ, ২০০৭ ভোর ৬:১৪
comment by: অতিথি বলেছেন: কি যে কয় !! লজ্জায় ফেলান ক্যান?

সময় কইরা মালয়শিয়ায় ঘুরতে আসলে আওয়াজ দিয়েন। এক সাথে টুকুস করে (শুধু উইকএন্ডে) বেড়ানো যাবে। থাইল্যান্ডে যাওয়ার অনেক সখ থাকলেও ট্রানজিটে এয়ারপোর্টে বইসা থাকা ছাড়া আর হইতাছে না।
৫৮. ২৫ শে মার্চ, ২০০৭ ভোর ৬:২০
comment by: অতিথি বলেছেন: তাই নাকি? কোন তারিখের ইত্তেফাক? @ কৌশিক'দা।

সাদিক ভাই:
ট্রাস্ট মী, আমি স্বপ্ন দেখি - 'ধর্মান্ধরা মুড়ি খাও' নামে আপনার একটি বই বের হবে, আমি খুব আগ্রহ নিয়ে ঐ বই পড়বো। আপনার বিশ্লেষণগুলো অসাধারণ মনে হয়। হয়তো একদিন ই-মেলে টোকা দিয়ে বলবো - গাইড করেন, প্লিজ! আর দেখা একদিন হয়ে যাবেই- কাল অথবা পরশু কিংবা পরদিন।
৫৯. ২৫ শে মার্চ, ২০০৭ ভোর ৬:২২
comment by: অতিথি বলেছেন: বিদেশে এ্যাসাইলাম নিতে হইবো ঐ নামে বই বাইর করলে। :) তারপরেও দেখা যাক। ধর্মান্ধতা সিরিয়াসলি বদার করে।

আপনার সাথে দেখা হইলে খুব আনন্দিত হবো। যোগাযোগ রাইখেন প্লিজ।
৬০. ০৬ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৫:০৪
comment by: অতিথি বলেছেন: লেখাটা দেখলাম মুক্তমনাতেও জয়জয়কার পেয়েছে। অভিনন্দন শিমুল আপনাকে। এরকম ঝাকির দরকার আছে। ট্রান্সলেট করা যায় কিনা দেইখেন তো। শালাদের এটা জোর করে হলেও পড়ানো উচিৎ।
৬১. ০৬ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৫:০৬
comment by: অতিথি বলেছেন: মুক্তমনায় কিভাবে গেলো? বাই দ্য ওয়ে, অংশুমানরে ঝাড়ি দেয়া কিছু কমেন্ট ডিলিট করে দিয়েছে...।
৬২. ০৬ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৫:১৫
comment by: অতিথি বলেছেন: হাহাহাহা, তাই নাকি?
লিংকটা দিবেন নাকি আবার?
৬৩. ০৬ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৫:২০
comment by: অতিথি বলেছেন: অংশুমানকে পাবেন [link|http://banglalive.com/game/worldcup2007/review.asp?CricketInfoId=24|GLv
৬৪. ০৬ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৫:২৭
comment by: অতিথি বলেছেন: আমি মনে বড় দাগা পাইলাম- আফটার অল োরে নিয়া হিমুর লগে আমার কোলড ওয়ার চলতাছে কিনা।
৬৫. ০৬ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৩৬
comment by: অতিথি বলেছেন: হিমুর ব্লগেও লিংক দিয়ে আসলাম
৬৬. ০৬ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৩৯
comment by: অতিথি বলেছেন: আমার াকছে মজা লাগছে ড্রিঙ্কস ব্রেকের টা
আমি ও আন্ডার ফোর টাইগার টিমে যোগ দিমু, ব্যবস্থা করেন!
৬৭. ০৬ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৪৫
comment by: অতিথি বলেছেন: দৌড় দেন। কুইক। হিমু জানার আগেই (ক্লোজআপহাসি)
৬৮. ১৪ ই এপ্রিল, ২০০৭ রাত ১০:০১
comment by: হিমু বলেছেন: যাক আমার করা কমেন্টটা আছে!
৬৯. ১৪ ই এপ্রিল, ২০০৭ রাত ১০:০৪
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন: হা হা হা! আমার সব কমেন্ট ফিরিয়ে না দেয়া পর্যন্ত নতুন পোস্ট দেয়া থেকে বিরত থাকবো। আরো কয়েকদিন দেখি কী হয়!
৭০. ১৬ ই মে, ২০০৭ রাত ৯:২৫
comment by: কনফুসিয়াস বলেছেন: পত্রিকার এডিটররা সবসময় এক লাইন বেশি বুঝে! আপনি লিখেছেন- 'এরমাঝে ক্যামেরা চলে গেল বাইরে। 'জন্তা' কী বলে।' জন্তা বদলে জনতা করে দিয়েছে।
আরে, জন্তা কেন লেখা হয়েছে সেটাতো বুঝবি আগে নাকি?
৭১. ১৭ ই মে, ২০০৭ সকাল ৮:০৪
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন: কনফুসিয়াস:
আপনি খেয়াল করেছেন দেখে ভালো লাগলো। আমি প্রথম দিন পড়ে নিজে নিজে হাসলাম কিছুক্ষণ। আমি জন্তা-কে কোটেড করেছিলাম। সম্পাদক সাহেব জনতা করে ওটাকে কোটেড করেছে। হা হা হা।
আপনার মনোযোগের প্রশংসা না করে পারছি না। অনেক ধন্যবাদ।

 



 


<৪ জুন, ২০০৭>
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ