আমার প্রিয় পোস্ট
- অন্তরের আলোয় দেখেছি যারে - ১ - অনিক
- ছাদের কার্ণিশে কাক (দুই নম্বরী) - ফরিদ
- পাকি শান্তিরক্ষীদের কীর্তি - হিমু
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- হা ঈশ্বর। এও হয়। এও শুনতে হয়। - হযবরল
- ফটোব্লগ: প্রজাপতির খামার নিয়ে স্বপ্ন দেখা মানুষকে উৎসর্গ - সাদিক
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- কনক্রিটের সৌধে পুস্প দেওয়া ইসলাম সম্মত না - বলেছেন রাম সন্না। ধমর্ান্ধরা মুড়ি খাও - সাদিক মোহাম্মদ আলম
- স্বাধীনতা দিবসের স্যালুটঃ ঘোষক নিয়ে ক্যাচাল - ধুসর গোধূলি
- গল্প: গন্দম (পর্ব ১) - অমিত আহমেদ
- আজ সেই অভিশপ্ত দিন: লেননকে শ্রদ্্বা - আপন তারিক
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- উপন্যাস : পৌরুষ - কিস্তি ১ - মুহম্মদ জুবায়ের
- রক্ষক যখন ভক্ষক ওরফে বেড়ালছানা ওরফে আরো অনেক কিছু - হিমু
- প্রনতি হে বেজন্মার জাত - অরূপ
- [সাইজ=6] ওম শান্তি-আস্ সালাম [/সাইজ] - হাসান মোরশেদ
- আসুন, আমরা একটি প্ল্যানচেটের আয়োজন করি... - কনফুসিয়াস
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- গল্প : মাটিবর্তী ( পর্ব 1) - আলভী
- মুগ্ধ পাঠক - ৩ : আনোয়ার সাদাত শিমুল (অস্থির জনপদের পথিক) - আলভী
- নেত্রী আপনি শিগগীর চলে যান,আরিফ জেবতিক বাড়ি যাবে এখন..... - আরিফ জেবতিক
- মিছিল এগিয়ে যাক - শেখ জলিল
- একটি গল্প: ছিলা শামীমের বেহেশত - এস এম মাহবুব মুর্শেদ
- ...অত:পর ! - প্রজাপতি
- > সমান্তরাল গল্প:1 \ (প্রকাশিত নতুন ছোটগল্প) - কনফুসিয়াস
- । । গুল্ম ও কুঠার । । - হাসান মোরশেদ
ছাদের কার্ণিশে কাক - ০৩
০৯ ই মে, ২০০৭ বিকাল ৪:৫৩
হ্যালো,
খুব ব্যস্ত নাকি? অনলাইনে দেখছি না একদম। আমরা বন্ধুরা প্রায় প্রতি রাতেই নেটে থাকি। ইয়াহু ম্যাসেঞ্জারে কনফারেন্স হয়। ভেবেছিলাম আপনার সাথে কথা হবে। সপ্তাহ পার হলো, কথা হলো না।
মেইল করছি - ধন্যবাদ জানাতে। সামিনা চৌধুরীর গানটা শুনলাম। খুব ভালো লাগলো। ঐ ফোল্ডারে আরেকটা গান পেলাম - 'জায়গা কিনবো কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ জমি'। এ গানটাও সুন্দর।
এনিওয়ে ভালো থাকবেন। ম্যাসেঞ্জারে আসলে দেখা হবে। আর নিজেকে ইনভিজিবল করে রাখলে - মেইল করে জানাবেন ধন্যবাদটুকু পেলেন কি-না। গুড বাই।
< বেলা >
--------------------------------------------------------
বেলা:
আপনার মেইল পেলাম।
পেলাম মানে আজকেই পেলাম।
তারিখের হিসেবে পাঁচদিন পর রিপ্লাই করছি, আর আমি মেইল চেক করলাম প্রায় দশ বারো দিন পর।
আপনাকে বলেছি, ম্যাসেঞ্জারে খুব একটা যাই না।
আর জি-মেইল আসার পর ইয়াহু একাউন্টটা তেমন ইউজ করি না।
জিমেইলে অনেক ফাস্ট কাজ করা যায়।
আপনার জি-মেইল একাউন্ট আছে? না থাকলে জানাবেন, আমি ইনভাইটেশন পাঠাবো।
জি-মেইল অনেক ইজি।
বাই দ্য ওয়ে, গানটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আপনার অভ্যাস দেখছি আমার মতো, কিছু ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করি।
হুমম, জায়গা কিনবো গানটাও শুনেছি।
সামিনা চৌধুরীর দূর্দান্ত কিছু গান ছিল - 'নয়নের আলো' সিনেমায়।
ছোটবেলায় দেখেছিলাম বিটিভি-তে, জাফর ইকবাল - সূবর্ণা মুস্তাফা আর সম্ভবত: ববিতা অভিনয় করেছিল। শেষে সুবর্ণা মারা যায়।
ওকে, আজ আর বেশী লিখছি না।
ম্যাসেঞ্জারে যাওয়া হয় না।
গেলেও নিজেকে ইনভিজিবল করে রাখবো না।
লগইন টাইম মিলে গেলে অবশ্যই কথা হবে।
আপনি বলেছেন - 'দেখা হবে'!
যা-ই হোক, যোগাযোগ হবে।
ভালো থাকবেন।
- সরণ
--------------------------------------------------------
হাই,
ভালো আছেন নিশ্চয়। আপনার রিপ্লাই পেয়ে ভালো লাগলো। যদিও দেরীতে রিপ্লাই পেলাম, তবুও তো পেলাম! হি: হি: হি:। আমি কিন্তু মেইল পেয়ে সাথে সাথে রিপ্লাই বাটনে ক্লিক করলাম। মেইলের উত্তর না দিলে আমার কেমন জানি উসখুশ লাগে।
আপনার দেখছি - খোঁচানোর স্বভাব আছে। ম্যাসেঞ্জারে 'দেখা হবে', ওটা তো কথার কথা। সব কথার কি টু দ্য ওয়ার্ড মিনিং ধরতে হয়? অনলাইনে দেখা হবে মানে কথা হবে। আর ওয়েবক্যামে তো দেখা হতেও পারে, নাকি?
জিমেইল আমার আছে। কিন্তু ভালো লাগে না। পুরনো ইয়াহু-ই বেশী ভালো লাগে। 'নয়নের আলো' দেখিনি। বিটিভিতে সিনেমা কবে দেখেছি মনেই পড়ে না। গতকাল অনেকদিন পর কোন একটা চ্যানেলে 'বাদশাহ' দেখলাম, শাহরুখের সিনেমা। হি ইজ মাই ফেভারিট। হি: হি: হি:।
গুড বাই!
< বেলা >
--------------------------------------------------------
বেলা:
মেইলের কুইক রিপ্লাই করা খুব ভালো কোয়ালিটি।
সবার মাঝে থাকে না।
আমার নিজের মাঝেও নেই।
জিমেইল রেগুলার চেক করি, ইয়াহু মাঝে মাঝে। তবুও প্রম্পট রিপ্লাই দেয়া হয় না।
গতবার রিপ্লাই দিয়েছিলাম পাঁচদিন পর, এবার দিচ্ছি তিনদিন পর।
আচ্ছা, আমার ঐ কথাটা খোঁচা হয়ে গেলো?
আপনি দেখছি সিরিয়াস টাইপ মেয়ে।
ওয়েব ক্যামের ব্যাপারটা মাথায় ছিল।
কিন্তু আপনি কী অদেখা মানুষের সাথে ভিডিও চ্যাট করেন?
করেন না; ভেবে নিয়েই অমন লিখেছি।
যাই হোক, ভালো থাকুন।
-সরণ
--------------------------------------------------------
হ্যালো,
স্যরি, আপনার কমপ্লিমেন্ট ধরে রাখতে পারলাম না। রিপ্লাই করতে এবার আমার দেরী হলো। এক্সাম ছিল দুই সপ্তাহ। বাসার নেটের লাইন রি-নিউ করতে হলো। সব মিলিয়ে অনেকদিন অনলাইনে আসিনি। আপনার আর কী খবর? পড়ালেখা কেমন চলছে?
আপনার খোঁচা মারার হ্যাবিট আসলেই আছে। ওয়েবক্যাম নিয়ে ওরকম পিঞ্চিং না করলেও পারতেন। :-(
আরেকটা কথা, আমার এক বান্ধবী আছে, নাম - শীলা। বাংলা সিনেমার গানের পোকা। ওকে 'নয়নের আলো'-র গান নিয়ে জিজ্ঞেস করলাম। ও দেখি পটাপট ৫টা গানের কলি বলে দিলো। এন্ড্রু কিশোরের কয়েকটা গানও নাকি আছে, খুব পপুলার। শীলাকে এখনো আপনার কথা বলিনি। বললে ও আপনার সাথে দেখা করতে চাইবে। দেখা করবেন? হি: হি: হি: - - -
আজ বাসায় নেটের লাইন রি-কানেক্ট হলো। অনলাইনে থাকবো রেগুলার, বেশীর ভাগ রাতের বেলা। আপনি আসলে কথা হতে পারে। আবার বলি - 'কথা হতে পারে'।
টেক কেয়ার!
< বেলা >
--------------------------------------------------------
(চলবে...)
প্রকাশ করা হয়েছে: লেমন জুস বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৭ বিকাল ৪:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফ্রুলিংক্স বলেছেন:
ভালোই (চ্যাটি কিভাবে পটাতে হয় শিখতেছি)। চলুক।
নজমুল আলবাব বলেছেন:
ওয়াও... কি গতি... দারুন... চলুক...
মাহবুব সুমন বলেছেন:
চলুক
ধুসর গোধূলি বলেছেন:
গয়ণার বাপ, বাকি পার্ট কুইক সার্ভিস!
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
আপন:চলুক নাকি কা কা করুক।
জ্বি.বাদশা:
মিলে গেছে নাকি? তাহলে মনে হয় হ্যাক করা একাউন্টটা আপনার। আমি তো স্রেফ অনুবাদ করে ছেড়ে দিচ্ছি।

সুমন চৌধুরী বলেছেন:
ভাল্লাগতাছে...
ধুসর গোধূলি বলেছেন:
কিং অফ জ্বিনস- শিমুল মিয়ারে শ্যাষ করতে দ্যান আসল কাহিনী তো আমি জানি। শিমুল জলদি কন কি খাওয়াইবেন!

ধুসর, পেটে কথা রাখলে আলসার হয় - হুমায়ূন আহমেদ(বহুব্রীহি)
ধুসর গোধূলি বলেছেন:
আমার পেটে কথা থাকে না, বের হয়ে যায় নাইলে কিন্তু ভুলে যাই :-(
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
এক্সেলেন্ট লেখা একেই বলে। বেশী লিখে সময় নষ্ট করবো না। পরের গুলো পড়ে দেখি।
দ্রোহী বলেছেন:
হ........পরের পর্বে যাই।
ফেরারী পাখি বলেছেন:
হুমম যাচ্ছি, পরের পর্বে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















