আমার প্রিয় পোস্ট

। । । ক্লান্তি আমায় ক্ষমা করো । । ।

ছাদের কার্ণিশে কাক - ০৭

১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:১৮

শেয়ারঃ
0 0

বেলা: এটা কীভাবে সম্ভব? ফ্রিজের মধ্যে হাতি কিভাবে ঢুকাবো?
সরণ: ট্রাই করে দেখেন
বেলা: এটা কী খেলনা হাতি?
সরণ : না, খেলনা হাতি না
বেলা: তবে কি হাতি জবাই করে মাংসগুলো ঢুকাতে হবে?
সরণ: হলো না, টাইম শেষ।
বেলা: ওকে আপনি আনসার বলেন।
সরণ: খুব ইজি। ফ্রিজের দরজা খুলবেন, হাতিটা ঢুকিয়ে দিবেন, দরজাটা বন্ধ করে দিবেন।
বেলা: হি: হি: হি:। ফ্রিজের মধ্যে হাতি ঢুকবে নাকি?
সরণ: ওটা বিষয় না। এ প্রশ্নের ট্রিকস হলো - আপনি একটি বিষয়কে কতো সহজে ভাবতে পারেন।
বেলা: ধ্যুত, এটা ফালতু উত্তর।
সরণ: ওকে, নেক্সট প্রশ্নে যাবো?
বেলা: বলেন
সরণ: আচ্ছা, এবার বলেন তো একটা ফ্রিজের মধ্যে একটা জিরাফ কিভাবে ঢুকাবেন?
বেলা: ইজি।
সরণ: কিভাবে?
বেলা: আগের মতো করে।
সরণ: আহা, আগের মতো করে কীভাবে , ওটা বলেন।
বেলা: দরজা খুলবো, জিরাফ ঢুকাবো, দরজা বন্ধ করে দিবো।
সরণ: হা হা হা, হয়নি।
বেলা: কেন?
সরণ: আপনি জিরাফ ঢুকানোর আগে হাতিটা বের করবেন না?
বেলা: মানে?
সরণ: আপনি আগে ভেতরের হাতিটা বের করবেন, তারপর জিরাফ ঢুকিয়ে দরজা বন্ধ করবেন।
বেলা: না, না। এটা হবে না। আপনি তো বলেননি - হাতি তখনো ফ্রিজের ভেতরে রয়ে গেছে।
সরণ: হা হা হা, ও জন্যই তো শুরুতে বলেছি - এটা এক ধরণের মেমরি টেস্ট।
বেলা: হি: হি:
সরণ: ওকে নেক্সট প্রশ্ন।
বেলা: কি?
সরণ: বলেন তো দেখি, বনে একটা মিটিং হচ্ছে। বনের রাজা সিংহ মিটিং কল করেছে। সব প্রাণী গিয়েছে, একটা প্রাণী যায়নি। ঐ প্রাণীটা কে?
বেলা: বাঘ
সরণ: কেন?
বেলা: বাঘ যায়নি - - -
সরণ: কেন যায়নি ওটা বলেন!
বেলা: বাঘ আর সিংহের দ্বন্দ্ব, তাই বাঘ যায়নি। হয়েছে?
সরণ: না হয়নি :-)
বেলা: কেন? তাহলে কে যায়নি?
সরণ: হা হা হা। আপনি যে একটু আগে জিরাফকে ফ্রিজে ঢুকিয়ে দিলেন, ভুলে গেছেন? ঐ জিরাফটা মিটিংয়ে যায় নি।
বেলা: উহ! না ! এটাও হবে না। আপনি চিট করছেন।
সরণ: কিভাবে?
বেলা: আপনি বলেননি এটা আগের প্রশ্নের সাথে রিলেটেড।
সরণ: কেন? আমি তো আগেই বলেছি - আপনার মেমরি টেস্ট চলছে।
বেলা: :-(
সরণ: ওকে নেক্সট কোয়েশ্চন।
বেলা: আরো আছে?
সরণ: এটা শেষ।
বেলা: ওকে
সরণ: আচ্ছা, এবার বলেন - মনে করেন, আপনি একটা নদীর ধারে দাড়িয়ে। আপনাকে এপার থেকে ওপারে যেতে হবে। ঘাটে একটা নৌকা বাঁধা। সমস্যা হলো - নদীতে সব সময় অনেকগুলো কুমির কিলবিল করে। আপনি কীভাবে পার হবেন?
বেলা: এটা তো কঠিন প্রশ্ন।
সরণ: চেষ্টা করে দেখেন
বেলা: আশেপাশের ব্রিজ দিয়ে চলে যাবো। :-)
সরণ: না, আশেপাশে কোন ব্রিজ নেই।
বেলা: তাহলে অনেক দূর হেঁটে অন্য উপায় বের করবো।
সরণ: উঁহু, অন্য উপায় নেই। আপনাকে ঐ ঘাট দিয়েই পার হতে হবে।
বেলা: ছ্যাত, পারবো না। এরকম কঠিন প্রশ্ন - - -
সরণ: হা হা, সোজা। আপনি ঘাটে বাঁধা ঐ নৌকা নিয়েই পার হয়ে যাবেন।
বেলা: তাহলে কুমির?
সরণ: হো: হো:, আপনি ভুলে গেছেন? একটু আগে বলছিলাম - বনের সব প্রাণী মিটিংয়ে গেছে। কুমিরগুলোও নিশ্চয় ওখানে গেছে!
বেলা: এটাও কী আগের সাথে রিলেটেড ছিল?
সরণ: আমি আপনাকে বারবার বলছি, আপনার মেমরি টেস্ট হচ্ছে।
বেলা: ছি: ছি:। একটাও পারলাম না।
সরণ: এটা এরকমই। মন খারাপ করবেন না।
বেলা: তাহলে এবার আমি আপনার মেমরি টেস্ট করি?
সরণ: করেন!
বেলা: বলেন তো, আমার জন্মদিন কবে?
সরণ: আজ হলো ২৫ তারিখ। কাল আপনার জন্মদিন, ২৬ আগস্ট।
বেলা: থ্যাংকস!!! পেরেছেন।
সরণ: অ্যাডভান্স হ্যাপি বার্থ ডে!
বেলা: আবারো থ্যাংকস!
সরণ: মাই প্লেজার!
বেলা: আপনি কী আমার একটা প্রশ্নের সিরিয়াসলি জবাব দিবেন?
সরণ: কি প্রশ্ন?
বেলা: খুব পারসোনাল প্রশ্ন।
সরণ: করেন
বেলা: আপনার গার্লফ্রেন্ড আছে? আই মিন, প্রেম করছেন?
সরণ: হা: হা:, আপনি ঐ একটা জায়গায় ঘুরপাক খাচ্ছেন?
বেলা: মাইন্ড করলেন?
সরণ: না, শুনেন, আমি প্রেম করছি না, সে রকম কোন বান্ধবীও নেই।
বেলা: কেন?
সরণ: জানি না, কেউ হয়তো পছন্দ করেনি ;-(
বেলা: আপনি কাউকে পছন্দ করেছিলেন?
সরণ: কঠিন প্রশ্ন!
বেলা: আজ আসি, আম্মু খেতে ডাকছে। পরে কথা হবে।
সরণ: ভালো থাকবেন
বেলা: আপনিও!

সরণের কোন বান্ধবী নেই, প্রেম করছে না; এটা ভাবলে বেলার ক্যামন জানি ভালো লেগে উঠে। বেলা জানে না, কেন ভালো লাগে। সরণও পাল্টা জানতে চাইতে পারতো - বেলার পছন্দের কেউ আছে কিনা। অথচ কিচ্ছু জিজ্ঞেস করেনি। এ জায়গাটিতেই সরণ অদ্ভুত । আজ নেটে সময়টুকু খুব তাড়াতাড়ি কেটে গেল।

(চলবে...)

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:২৩
অচেনা বাঙালী বলেছেন: শেষ লাইনের মত , খুব তাড়াতাড়ি শেষ। একটু বড় দিয়েন....
৩. ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:২৪
কৌশিক বলেছেন: ইমদাদুল হক মিলনের ভাত শেষ।
৪. ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:২৭
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: অচেনা:
পুরানা জিনিস নতুন ফরম্যাটে দিয়ে এ পর্ব শেষ করলাম। আমার ক্রেডিট নাই।

বদ্দা:
এইবার আসলেই খাইছে!

কৌশিক'দা:
আরেকজন নাসরিন কি 'খ' অথবা 'গ' লেখার সুযোগ পাবে?
৫. ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৩০
কনফুসিয়াস বলেছেন: বাহ! এখন আরো তাড়াতাড়ি পড়তে চাইছি।
৬. ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৩৭
জ্বিনের বাদশা বলেছেন: সরণ cool guy ... একে দিয়া হবে ...

কুইজটা সাধারণত বাচ্চারা ঠিকমতো উত্তর দিতে পারে।
৭. ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৪২
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: কনফু:
জ্বিনের বাদশার ই-মেলটা হ্যাক করছিলাম, যদিও ধুসর গোধুলীর দাবী ওটা তার একাউন্ট, এনিওয়ে - ওখান থেকেই ট্রান্সলেট করে চালাচ্ছিলাম। কালকে পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। আমি এবার ঝুলে গেলাম। (কাউকে বইলেন না)

জ্বিনের বাদশা:
জ্বিন=কুইজ। আর কিছু?
৮. ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৪৭
জ্বিনের বাদশা বলেছেন: আপাতত মনে হয় কুইজই

তো আপনে আমার কোন একাউন্টটা হ্যাক করছিলেন?
১০. ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৫৫
আবু সালেহ বলেছেন: টেস্টটা ভালোই চলছিলো......

চলতে থাকুক......
১১. ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:৫৭
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: যেই অ্যাকাউন্ট ইউজ করে উনার সাথে চ্যাট করতেন, আগের পর্বগুলোর ঘটনা যেখানে মিলে গেছে !
জ্বিনের বাদশা = কুইজের বাদশা
১৬. ১৫ ই মে, ২০০৭ দুপুর ২:২৮
প্রজাপতি বলেছেন: নেটে অনিয়মিত ছিলাম খুব, অনেক লেখা পড়া হয় নি। এই লেখাগুলো পড়তে গিয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে হল, রোজ একটা করে পর্বের জন্য হা পিত্যেস করে থাকতে হয় নি বলে। একটানা সাতটা পড়লাম। আজকেরটা কই মিয়া? এবার তো আমাকেও সবার মত বসে থাকতে হবে :-(
১৭. ১৫ ই মে, ২০০৭ বিকাল ৩:০১
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: থ্যাংকস প্রজাপতি!
আপনি বোধ হয় জুবায়ের ভাইয়ের (মুহম্মদ জুবায়ের) উপন্যাস "পৌরুষ" মিস করে যাচ্ছেন। ৩০ কিস্তি পার হয়ে গেছে। আমি নিশ্চিত জুবায়ের ভাইয়ের লেখনী এবং কাহিনীর কারণে 'পৌরুষ' আপনার ভালো লাগবে।
১৯. ১৭ ই মে, ২০০৭ রাত ১০:১৩
কালপুরুষ বলেছেন: কেন যে সময়মত নেটের কনর্ভাসেশনগুলো কপি করে রাখিনি এখন দুঃখ হচ্ছে। বেশ কিছু সিরিজ নামানো যেত। শিমুল, দারুন মজা পাচ্ছি। সত্যি বলছি।
২০. ১৭ ই মে, ২০০৭ রাত ১১:০৪
ধুসর গোধূলি বলেছেন: এই মেমরী টেষ্টটা নিয়ে এক বড় ভাই আমারে অনেক নাকানি চুবানি খাওয়াইছে রে ভাই।
২১. ২২ শে মে, ২০০৭ সকাল ১১:০২
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: কালপুরুষ:
মেমরী রি-কল করেন, পারবেন। আপনার সে-ই রকম মন আছে
২২. ২২ শে মে, ২০০৭ সকাল ১১:০৭
কালপুরুষ বলেছেন: শিমুল,
কথাটা মনে রাখলাম। চেষ্টা করে দেখা যেতে পারে। ধন্যবাদ উপযুক্ত পরামর্শের জন্য।
২৩. ২২ শে মে, ২০০৭ সকাল ১১:১৭
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: আপনার ব্যাংকক সিরিজ আবার নামান। পড়ি।
আর এদিকে আসলে জানাবেন, একসাথে কো-সামেটে একটা ট্রিপ মারা যাবে।
২৪. ২৪ শে মে, ২০০৭ দুপুর ২:৪৩
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: সিল মারি ভাই সিল মারি, পড়ে পড়ে সিল মারি।
২৬. ২৮ শে মে, ২০০৭ সকাল ৮:৫৪
মুহম্মদ জুবায়ের বলেছেন: শিমুল, টেকনোলজির ব্যবহারটা বাদে আর সবই তো মিলে যাচ্ছে। আরো অনেকের মতো আমিও দাবি করতে পারি তুমি আমার গল্প লিখছো :-)

কী আশ্চর্য, মন্তব্যের নাম করে আমার নামেও বিজ্ঞাপন দিয়ে রেখেছো দেখছি! মনে হয় তোমার প্রচার কাজে লেগেছে, প্রজাপতি আমার লেখাটা শেষ পর্যন্ত পড়েছেন।
২৭. ২৮ শে মে, ২০০৭ সকাল ৯:০১
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: যাক, জুবায়ের ভাই - গল্পের নামে 'আকাশকুসুম' কিছু তাহলে লেখা হয়নি! (খুশিহাসি)

ওহ! প্রজাপতি কিন্তু চমৎকার লিখে, ভালো পাঠকও। এই সিরিজের ১৭খন্ডে মন্তব্যে আপনার লেখার রেফারেন্স আবার এসেছে।
২৮. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:১৭
মুহম্মদ জুবায়ের বলেছেন: আকাশকুসুম হলে এতোদূর আসতে পারতাম? আগে বলেছি, পাঠযোগ্যতা আমার জন্যে ১ নম্বর, কন্তু পরের কথাগুলি বলা হয়নি। ২ নম্বর বিবেচনা হলো, ভালো-লাগা বা মন্দ-লাগা। সবশেষে লেখার সাহিত্যমূল্য।

আপতত ১২-তে আছি। ১৭ পর্যন্ত পৌঁছে দেখি।
২৯. ০৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৭
ফেরারী পাখি বলেছেন: কুইজটা জানতাম না। খুব ভালো লাগলোঅ ভালো লাগছে আপনার পরিমিত বোধের জন্য।

 

মোট সময় লেগেছে ২.৮৩০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
<৪ জুন, ২০০৭>
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ